Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
June 19, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, JUNE 19, 2026
৪ মিটার চওড়া গলিতে লাখখানেক লোক, যেভাবে পদদলিত হয়ে ব্যাপক প্রাণহানি ঘটল সিউলে

আন্তর্জাতিক

হিন্দুস্তান টাইমস
30 October, 2022, 09:30 pm
Last modified: 30 October, 2022, 09:39 pm

Related News

  • ব্রাহ্মণবাড়িয়ায় সালিশ বৈঠকে প্রতিপক্ষের হামলা, শ্রমিক দল নেতা নিহত
  • মৌলভীবাজার সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত
  • ব্রাহ্মণবাড়িয়ায় পিকআপের ধাক্কায় মা-ছেলেসহ নিহত ৩
  • দিল্লির হোটেলে অগ্নিকাণ্ড: নিহত ২১, আহত ৫ বাংলাদেশি
  • মে মাসে গণপিটুনির ঘটনায় নিহত ৩২, অজ্ঞাত লাশ উদ্ধার ৫৩: এমএসএফ

৪ মিটার চওড়া গলিতে লাখখানেক লোক, যেভাবে পদদলিত হয়ে ব্যাপক প্রাণহানি ঘটল সিউলে

সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, যে গলিপথে পদপিষ্ট হওয়ার ঘটনা ঘটেছে, সেটি মাত্র চার মিটার চওড়া। সেই সরু গলিতে কোনো সেডান গাড়িও ঢুকতে পারবে না।
হিন্দুস্তান টাইমস
30 October, 2022, 09:30 pm
Last modified: 30 October, 2022, 09:39 pm
দুর্ঘটনাস্থলে উদ্ধারকারী দল। অক্টোবর ৩০, ২০২২। ছবি: রয়টার্স/কিম হং-জি

দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে শনিবার (২৯ অক্টোবর) রাতে হ্যালোউইন উৎসবে পদদলিত হয়ে মর্মান্তিকভাবে ১৫৩ জনের মৃত্যু হয়েছে। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও অনেকে।

সরু গলিতে পার্টি করতে গিয়ে এ দুর্ঘটনাটি ঘটে। নিহতদের বেশিরভাগের বয়স ২০ বছরের কাছাকাছি। কর্তৃপক্ষ এই ঘটনায় মাদকের জড়িত থাকার কথা অস্বীকার করেছে। তবে কী কারণে ঘটল দুর্ঘটনাটি?

ধারাবাহিকভাবে ঘটনাগুলোর উল্লেখ করা হলো এখানে:

১. হ্যামিল্টন হোটেলের কাছে ইটাওয়ানের একটি সরু গলিতে লক্ষাধিক লোক জড়ো হয়েছিলেন। কোভিড বিধিনিষেধ তুলে নেওয়ার পর এটিই ছিল প্রথম হ্যালোউইন ইভেন্ট।

২. দক্ষিণ কোরিয়ার সংবাদমাধ্যমের মতে, রাত ১০টা ২২ মিনিটে প্রথম জরুরি অবস্থার খবর দেওয়া হয়।

ছবি: রয়টার্স

৩. রিপোর্ট অনুযায়ী, এক লাখেরও বেশি লোক ওই সরু গলিতে ছিলেন। তাছাড়া হ্যামিল্টন হোটেল এবং ইটাওয়ানের সাবওয়ে স্টেশন থেকেও বিশাল ভিড় বেরিয়ে আসছিল বলে জানা যায়।

৪. কোরিয়ান গণমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে যে গলির আশেপাশের একটি স্থানে একজন 'সেলিব্রিটি' উপস্থিত হলে ভিড় বেড়ে যায়।

ছবি: রয়টার্স

৫. সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, যে গলিপথে পদপিষ্ট হওয়ার ঘটনা ঘটেছে, সেটি মাত্র চার মিটার চওড়া। সেই সরু গলিতে কোনো সেডান গাড়িও ঢুকতে পারবে না।

৬. হুড়োহুড়িতে মানুষ একে অপরকে ধাক্কা দিতে থাকেন। ভিড়ের চাপে অনেকেই একে অপরের গায়ে পড়ে যান।

ছবি: রয়টার্স

৭. এ সময় উপস্থিত জনতাদের অনেকে নিঃশ্বাস নিতে না পারা ও হৃদরোগে আক্রান্ত হওয়ার লক্ষণ দেখান

৮. ভিড়ের কারণে আহতদের কাছে পৌঁছাতে বাধার মুখে পড়ে অ্যাম্বুলেন্স। পুলিশ গাড়ির ছাদে উঠে মানুষদেরকে জায়গা খালি করতে বলে।

ছবি: রয়টার্স

৯. এদিকে ঘটনাস্থলে তখনও অনেকেই নাচ-গানে মেতে ছিল বলে জানা গিয়েছে। তারা উদ্ধারকাজে বাধা সৃষ্টি করছিল।

১০. অ্যাম্বুলেন্স তাৎক্ষনিকভাবে ঘটনাস্থলে পৌঁছাতে না পারায় জরুরি মেডিকেল সেবা দেওয়া ব্যক্তিরা আহতদের সিপিআর দিতে শুরু করেন।

Related Topics

টপ নিউজ

সিউল / পদদলিত / দক্ষিণ কোরিয়া / নিহত

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • সিটি গ্রুপকে রক্ষা: ২৬,৬০০ কোটি টাকা ঋণ পুনর্গঠনের উদ্যোগ ৩৬ ব্যাংকের
    সিটি গ্রুপকে রক্ষা: ২৬,৬০০ কোটি টাকা ঋণ পুনর্গঠনের উদ্যোগ ৩৬ ব্যাংকের
  • সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। ছবি: বাসস
    ঢাকায় এক কোম্পানির মাধ্যমে চলবে রুটভিত্তিক বাস, থাকবে নির্দিষ্ট রং: পরিবহণমন্ত্রী
  • ছবি: রয়টার্স
    ইরান এখন চাইলেই যেকোনো সময় হরমুজ বন্ধ করে দেওয়ার ক্ষমতা রাখে: মার্কিন গোয়েন্দা মূল্যায়ন
  • ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। ছবি: রয়টার্স
    মেসিকে ব্রাজিলের হয়ে খেলার জন্য সই করানোর কথা ভাবছি: ব্রাজিলের প্রেসিডেন্টের রসিকতা
  • ইসরায়েলি পার্লামেন্ট নেসেটে ডোনাল্ড ট্রাম্প এবং বেনিয়ামিন নেতানিয়াহু। ১৩ অক্টোবর ২০২৫। ছবি: চিপ সোমোদেভিয়া
    ট্রাম্পের ইরান চুক্তিতে ক্ষোভে ফুঁসছেন নেতানিয়াহু; চটেছেন মিত্ররাও, করছেন ব্যক্তিগত আক্রমণ
  • ছবি: এপি
    আমরা ইরানের প্রচুর অর্থ নিয়েছি, সেই অর্থ ফেরত দিতে হবে: ট্রাম্প

Related News

  • ব্রাহ্মণবাড়িয়ায় সালিশ বৈঠকে প্রতিপক্ষের হামলা, শ্রমিক দল নেতা নিহত
  • মৌলভীবাজার সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত
  • ব্রাহ্মণবাড়িয়ায় পিকআপের ধাক্কায় মা-ছেলেসহ নিহত ৩
  • দিল্লির হোটেলে অগ্নিকাণ্ড: নিহত ২১, আহত ৫ বাংলাদেশি
  • মে মাসে গণপিটুনির ঘটনায় নিহত ৩২, অজ্ঞাত লাশ উদ্ধার ৫৩: এমএসএফ

Most Read

1
সিটি গ্রুপকে রক্ষা: ২৬,৬০০ কোটি টাকা ঋণ পুনর্গঠনের উদ্যোগ ৩৬ ব্যাংকের
অর্থনীতি

সিটি গ্রুপকে রক্ষা: ২৬,৬০০ কোটি টাকা ঋণ পুনর্গঠনের উদ্যোগ ৩৬ ব্যাংকের

2
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। ছবি: বাসস
বাংলাদেশ

ঢাকায় এক কোম্পানির মাধ্যমে চলবে রুটভিত্তিক বাস, থাকবে নির্দিষ্ট রং: পরিবহণমন্ত্রী

3
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান এখন চাইলেই যেকোনো সময় হরমুজ বন্ধ করে দেওয়ার ক্ষমতা রাখে: মার্কিন গোয়েন্দা মূল্যায়ন

4
ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। ছবি: রয়টার্স
খেলা

মেসিকে ব্রাজিলের হয়ে খেলার জন্য সই করানোর কথা ভাবছি: ব্রাজিলের প্রেসিডেন্টের রসিকতা

5
ইসরায়েলি পার্লামেন্ট নেসেটে ডোনাল্ড ট্রাম্প এবং বেনিয়ামিন নেতানিয়াহু। ১৩ অক্টোবর ২০২৫। ছবি: চিপ সোমোদেভিয়া
আন্তর্জাতিক

ট্রাম্পের ইরান চুক্তিতে ক্ষোভে ফুঁসছেন নেতানিয়াহু; চটেছেন মিত্ররাও, করছেন ব্যক্তিগত আক্রমণ

6
ছবি: এপি
আন্তর্জাতিক

আমরা ইরানের প্রচুর অর্থ নিয়েছি, সেই অর্থ ফেরত দিতে হবে: ট্রাম্প

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net