Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
September 01, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, SEPTEMBER 01, 2026
এক সেকেন্ডে পুরো ইন্টারনেটের সব ডেটা পরিবহনের চিপ বানালেন বিজ্ঞানীরা

ফিচার

টিবিএস ডেস্ক
26 October, 2022, 08:45 pm
Last modified: 26 October, 2022, 08:52 pm

Related News

  • চীন কি তাহলে লক্ষ লক্ষ উন্নত চিপ তৈরির উপায় পেয়ে গেছে?
  • আঙুলের নখের সমান চিপে ১০০ বিলিয়ন ট্রানজিস্টর, আইবিএমের নতুন চমক
  • চিপের খরচ বাড়ছে, দাম বাড়বে আইফোনসহ অ্যাপল পণ্যের
  • মার্কিন নিষেধাজ্ঞা অমান্য করে ইরানকে চিপ তৈরি প্রযুক্তি দিচ্ছে চীন: অভিযোগ ওয়াশিংটনের
  • গণঅভ্যুত্থান-পরবর্তী সময়ে ডিজিটাল রূপান্তর: তথ্যপ্রযুক্তিতে নব অভিযাত্রা

এক সেকেন্ডে পুরো ইন্টারনেটের সব ডেটা পরিবহনের চিপ বানালেন বিজ্ঞানীরা

প্রতি সেকেন্ডে ১.৮৪ পেটাবিট ডেটা স্থানান্তর করতে সক্ষম হয়েছেন বিজ্ঞানীরা। এটি একক সেকেন্ডে পৃথিবীর মোট ইন্টারনেট ট্র্যাফিকের প্রায় দ্বিগুণ।
টিবিএস ডেস্ক
26 October, 2022, 08:45 pm
Last modified: 26 October, 2022, 08:52 pm
প্রতীকী ছবি। সূত্র: ডেপোজিটফটোস

এক ডিভাইস থেকে অন্য ডিভাইসে ডেটা স্থানান্তর করা মাঝেমধ্যে বেশ ঝক্কির কাজ হয়ে ওঠে। এর সঙ্গে গোদের ওপর বিষফোড়া হিসেবে যুক্ত হয় কচ্ছপ গতিতে ডেটার স্থানান্তর।

কিন্তু বিজ্ঞানীরা এবার এত দ্রুত ডেটা স্থানান্তর করেছেন যে তার পরিমাণ শুনলে চোখ কপালে উঠে যাবে। পুরো ইন্টারনেটের সমপরিমাণ ট্র্যাফিককে সেকেন্ডের মধ্যে স্থানান্তর করতে সক্ষম হয়েছেন তারা। খবর নিউ অ্যাটলাস-এর।

প্রতি সেকেন্ডে ১.৮৪ পেটাবিট ডেটা স্থানান্তর করতে সক্ষম হয়েছেন বিজ্ঞানীরা। এটি একক সেকেন্ডে পৃথিবীর মোট ইন্টারনেট ট্র্যাফিকের প্রায় দ্বিগুণ।

ন্যাচার ফোটোনিক্স নামক একটি জার্নালে এ গবেষণাটি প্রকাশিত হয়েছে।

মানুষ ঘরে বা কর্মক্ষত্রে সচরাচর কয়েকশ মেগাবিট থেকে ১০ গিগাবিট ক্ষমতার ইন্টারনেট সংযোগ ব্যবহার করে। আর আর এক মিলিয়ন বা ১০ লাখ গিগাবিটে হয় এক পেটাবিট। পেটাবিটের দ্রুতি মার্কিন মহাকাশ সংস্থা নাসা'র ব্যবহৃত নেটওয়ার্কের চেয়েও প্রায় ২০ গুণ বেশি।

কেবল একটি আলোক উৎস ও একটি অপটিক্যাল চিপ ব্যবহার করে ডেটা স্থানান্তরের এ রেকর্ড পরিমাণ দ্রুতি অর্জন করা সম্ভব হয়েছে।

বিজ্ঞানীরা ফ্রিকোয়েন্সি কম্ব নামক চিপে অবলাল লেজার ফেলেন। ওই চিপ আলোকে কয়েকশ ভিন্ন ভিন্ন তরঙ্গে ভাগ করে ফেলে। এরপর ডেটাকে সে আলোতে এনকোড করে পরে আবার একটি বিমে পরিণত করে অপটিক্যাল ফাইবারের মাধ্যমে তা পরিবহন করা হয়।

টেকনিক্যাল ইউনিভার্সিটি অভ ডেনমার্ক এবং সুইডেনের শ্যালমার্স ইউনিভার্সিটি অভ টেকনোলজি'র বিজ্ঞানীরা এভাবে ৩৭টি ভিন্ন ভিন্ন কোরসমৃদ্ধ ৭.৯ কিলোমিটার লম্বা অপটিক্যাল ফাইবার ব্যবহার করে এ পরীক্ষা চালিয়েছেন।

উল্লেখ্য, বর্তমানে বৈশ্বিক ইন্টারনেট ব্যান্ডউইডথের মোট পরিমাণ সেকেন্ডে এক পেটাবিটেরও কম।

এর আগে সবচেয়ে দ্রুত ডেটা স্থানান্তরের রেকর্ড ছিল প্রতি সেকেন্ডে ১.০২ পেটাবিট।

তবে বর্তমান গবেষকেরা দাবি করেছেন, কম্পিউটেশনাল মডেল ব্যবহার করে এ ব্যবস্থার মাধ্যমে সেকেন্ডে ১০০ পেটাবিট গতিতে ডেটা স্থানান্তর করাও সম্ভব হবে।

Related Topics

টপ নিউজ

ডেটা / চিপ / ডেটা স্থানান্তর / অপটিক্যাল ফাইবার / পেটাবিট

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: ফেসবুক থেকে নেয়া
    ‘এশিয়ার নোবেল’ র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান
  • কোলাজ: টিবিএস
    ‘ছাত্রলীগ’ পরিচয়ে বিমানবন্দরে প্রবাসীর স্বর্ণ ছিনতাইয়ের অভিযোগে বিএনপি-ছাত্রদলের ২ নেতা গ্রেপ্তার
  • পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সঙ্গে রোববার সাক্ষাৎ করেন সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আবদুল্লাহ জাফর বিন আবিয়াহ। ছবি : মন্ত্রণালয়
    মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানে কোনো ঝুঁকি দেখছে না ঢাকা : হুমায়ুন
  • ছবি: সংগৃহীত
    গাজীপুরে থানা প্রাঙ্গণে ‘জয় বাংলা’ স্লোগান, আ.লীগ নেতার ৫ স্বজন গ্রেপ্তার
  • এআই মনিটরিংয়ে তৈরি পোশাকের উৎপাদনশীলতা বাড়ছে ২৫ শতাংশ পর্যন্ত
    এআই মনিটরিংয়ে তৈরি পোশাকের উৎপাদনশীলতা বাড়ছে ২৫ শতাংশ পর্যন্ত
  • পার্লামেন্ট [মডেল : পার্থ প্রতিম মজুমদার, জাতীয় সংসদ ভবন, ঢাকা, ১৯৮৫]। আলোকচিত্র : আনোয়ার হোসেন
    আলোকচিত্রের ১০ মহাজন ১০ ছবি

Related News

  • চীন কি তাহলে লক্ষ লক্ষ উন্নত চিপ তৈরির উপায় পেয়ে গেছে?
  • আঙুলের নখের সমান চিপে ১০০ বিলিয়ন ট্রানজিস্টর, আইবিএমের নতুন চমক
  • চিপের খরচ বাড়ছে, দাম বাড়বে আইফোনসহ অ্যাপল পণ্যের
  • মার্কিন নিষেধাজ্ঞা অমান্য করে ইরানকে চিপ তৈরি প্রযুক্তি দিচ্ছে চীন: অভিযোগ ওয়াশিংটনের
  • গণঅভ্যুত্থান-পরবর্তী সময়ে ডিজিটাল রূপান্তর: তথ্যপ্রযুক্তিতে নব অভিযাত্রা

Most Read

1
ছবি: ফেসবুক থেকে নেয়া
বাংলাদেশ

‘এশিয়ার নোবেল’ র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান

2
কোলাজ: টিবিএস
বাংলাদেশ

‘ছাত্রলীগ’ পরিচয়ে বিমানবন্দরে প্রবাসীর স্বর্ণ ছিনতাইয়ের অভিযোগে বিএনপি-ছাত্রদলের ২ নেতা গ্রেপ্তার

3
পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সঙ্গে রোববার সাক্ষাৎ করেন সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আবদুল্লাহ জাফর বিন আবিয়াহ। ছবি : মন্ত্রণালয়
বাংলাদেশ

মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানে কোনো ঝুঁকি দেখছে না ঢাকা : হুমায়ুন

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

গাজীপুরে থানা প্রাঙ্গণে ‘জয় বাংলা’ স্লোগান, আ.লীগ নেতার ৫ স্বজন গ্রেপ্তার

5
এআই মনিটরিংয়ে তৈরি পোশাকের উৎপাদনশীলতা বাড়ছে ২৫ শতাংশ পর্যন্ত
অর্থনীতি

এআই মনিটরিংয়ে তৈরি পোশাকের উৎপাদনশীলতা বাড়ছে ২৫ শতাংশ পর্যন্ত

6
পার্লামেন্ট [মডেল : পার্থ প্রতিম মজুমদার, জাতীয় সংসদ ভবন, ঢাকা, ১৯৮৫]। আলোকচিত্র : আনোয়ার হোসেন
ইজেল

আলোকচিত্রের ১০ মহাজন ১০ ছবি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net