Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
October 20, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, OCTOBER 20, 2026
গাঁজা সেবন করলে কি সৃজনশীলতা বাড়ে? গবেষণার ফল জানালেন বিজ্ঞানীরা

ফিচার

টিবিএস ডেস্ক
25 October, 2022, 10:15 pm
Last modified: 25 October, 2022, 10:17 pm

Related News

  • এডিস মশা বাড়ছে কোথায়, আগেেই জানিয়ে দেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গবেষকদের তৈরি ‘স্মার্ট ফাঁদ’
  • যে দেশে পোষা বিড়ালের সংখ্যা যত বেশি, সেখানকার মানুষ তত বেশি সুখী: গবেষণা
  • বৈদেশিক সহায়তা কমায় ২,২০০ এনজিওর অর্থায়ন ঝুঁকিতে: বিআইডিএস
  • পাকা চুল কেবল বয়সের ছাপ নয়, বরং ক্যানসার প্রতিরোধে শরীরের নিজস্ব প্রক্রিয়া: গবেষণা
  • গবেষণা প্রস্তাব মূল্যায়নে চাপ-প্রভাবের কাছে নতি স্বীকার না করার আহ্বান ইউজিসি চেয়ারম্যানের

গাঁজা সেবন করলে কি সৃজনশীলতা বাড়ে? গবেষণার ফল জানালেন বিজ্ঞানীরা

বিশ্বের অনেক শিল্পী, শিল্পপতি, সেলিব্রিটি আজকাল গাঁজা গ্রহণ করার কথা প্রকাশ্যে স্বীকার করেন। এ ব্যক্তিদের মতে, গাঁজা তাদের সৃজনশীলতা বিকাশে সাহায্য করে। কিন্তু সত্যিই কি গাঁজা মানুষের সৃজনশীলতা বৃদ্ধি করে? নাকি গাঁজা খেলে মানুষ মনে করে তারা সৃজনশীল হয়ে উঠছেন। এ বিষয়ক দুইটি গবেষণার ফলাফল জানিয়েছে হার্ভার্ড বিজনেস রিভিউ (এইচবিআর)।
টিবিএস ডেস্ক
25 October, 2022, 10:15 pm
Last modified: 25 October, 2022, 10:17 pm
ছবি: এইচবিআর

বিশ্বের অনেক শিল্পী, শিল্পপতি, সেলিব্রিটি আজকাল গাঁজা গ্রহণ করার কথা প্রকাশ্যে স্বীকার করেন। এ ব্যক্তিদের মতে, গাঁজা তাদের সৃজনশীলতা বিকাশে সাহায্য করে। কিন্তু সত্যিই কি গাঁজা মানুষের সৃজনশীলতা বৃদ্ধি করে? নাকি গাঁজা খেলে মানুষ মনে করে তারা সৃজনশীল হয়ে উঠছেন। এ বিষয়ক দুইটি গবেষণার ফলাফল জানিয়েছে হার্ভার্ড বিজনেস রিভিউ (এইচবিআর)।

গাঁজা গ্রহণ করলে সৃজনশীলতা বৃদ্ধি পায়–হাল আমলের পপ-কালচারে এটি বেশ পোক্ত একটি ধারণা। স্টিভ জবস ও লেডি গাগার মতো বিখ্যাত ব্যক্তিরা গাঁজার গুণের কথা প্রকাশ্যে বর্ণনা করেছেন। তবে এখন পর্যন্ত বিশ্বের মাত্র অল্প কিছু দেশে গাঁজা গ্রহণ করা বৈধ।

কর্মক্ষেত্রে কর্মীর কাজের দক্ষতা, আচরণ ইত্যাদি নিয়ে এখন পর্যন্ত বিজ্ঞানীরা নানা গবেষণা করেছেন। কিন্তু কর্মক্ষেত্রে গাঁজার প্রভাব নিয়ে বৈজ্ঞানিক গবেষণার সংখ্যা বেশ সীমিত। আর তাই কোনো অফিসের কর্মীদের কাজের ওপর গাঁজা কী প্রভাব ফেলে তা জানতে গবেষণা করেছেন কয়েকজন বিজ্ঞানী।

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন স্টেটে গাঁজার ব্যবহার বৈধ। এখানকার ৩০০ জন গাঁজা সেবনকারীর ওপর দুইটি গবেষণা পরিচালনা করা হয়। ওই সেবনকারীরা সপ্তাহে নিয়মতি গাঁজা গ্রহণ করেন। গাঁজার প্রভাব থাকা অবস্থায় তাদেরকে তাদের স্বাভাবিক পরিবেশে বিভিন্ন সৃজনশীল কাজ করতে দেন বিজ্ঞানীরা।

সৃজনশীলতা পরীক্ষার গবেষণায় অংশগ্রহণকারীদেরকে একটি ইট দিয়ে সে ইটের যতগুলো সম্ভব সৃজনশীল ব্যবহারের তালিকা তৈরি করতে বলা হয়। এ ধরনের গবেষণায় এটি একটি প্রমিত পদ্ধতি। প্রথম গবেষণাটির ক্ষেত্রে এ বিজ্ঞানীরাও ওয়াশিংটনের গাঁজাসেবীদের একই কাজ করতে বলেন।

দ্বিতীয় গবেষণায় অংশগ্রহণকারীদের একটি কল্পিত পরিস্থিতির মুখোমুখি দাঁড় করানো হয়। তাদেরকে বলা হয়, তারা মনে করুক তারা একটি পরামর্শদাতা প্রতিষ্ঠানের হয়ে কাজ করছেন এবং একটি মিউজিক সংস্থা আরও বেশি আয় বাড়ানোর জন্য তাদের প্রতিষ্ঠানকে নিযুক্ত করেছে। এক্ষেত্রে অংশগ্রহণকারীদের আবারও সম্ভাব্য সবধরনের সৃজনশীল উপায়ের কথা ভাবতে বলেন বিজ্ঞানীরা।

এরপর বিজ্ঞানীরা গবেষণায় অংশগ্রহণকারী ব্যক্তিদের এবং একইসঙ্গে এক্সটার্নাল বিচারক, গবেষণা সহযোগী, ও বিষয়ভিত্তিক বিশেষজ্ঞদের ওই সৃজনশীল আইডিয়াগুলোর বিচার করার ভার দেন।

তো কী খুঁজে পেলেন বিজ্ঞানীরা? দেখা গেছে, যেসব ব্যক্তি গাঁজা সেবন করে কাজ করেছেন, গড়পড়তা তারা বেশি সুখী, উৎফুল্ল, ও এক কথায় বলতে গেলে ভালো মেজাজে ছিলেন। এর ফলে দেখা গেছে, গাঁজা সেবন না করা অংশগ্রহণকারীদের তুলনায় তারা নিজেদের ও অন্যদের আইডিয়াকে বেশি সৃজনশীল হিসেবে মূল্যায়ন করেছেন।

তবে যেসব স্বতন্ত্র বিচারক ওই আইডিয়াগুলো মূল্যায়ন করেছেন, তাদের চোখে গাঁজা সেবনকারী ও যারা সেবন করেন না, দুই দলের আইডিয়াগুলোর কোনোটিই সৃজনশীল ছিল না।

অর্থাৎ, এ দুই গবেষণার পর গবেষকেরা সিদ্ধান্তে পৌঁছেছেন, গাঁজা কোনোভাবে মানুষের সৃজনশীলতার ওপর প্রভাব ফেলে না। তবে এটি মানুষের প্রফুল্লতা বাড়ায়। আর এ কারণেই আইডিয়ার সৃজনশীলতা নিয়ে ইতিবাচক ধারণা পোষণ করেছিলেন নিত্য গাঁজাসেবীরা।

এর আগের ভিন্ন প্রসঙ্গে করা গবেষণায় দেখা গেছে যে প্রফুল্লতা মানুষের সৃজনশীলতা বৃদ্ধি করে। কারণ মন প্রফুল্ল থাকলে মানুষ আরও নমনীয় ও খোলা মনের হয়ে থাকেন। কিন্তু বর্তমান গবেষকদের দাবি, গাঁজা থেকে সৃষ্ট মানসিক প্রফুল্লতা সৃজনশীলতার ধারণা কেমন হতে পারে তা বাড়াতে সহায়তা করে, আদতে কাউকে সৃজনশীল করে না।

তবে বিজ্ঞানীরা একবাক্যে স্বীকার করেছেন, এ গবেষণায় গাঁজাকে কোনোভাবে দোষারোপ করা হয়নি। তাদের গবেষণা একইসঙ্গে এটাও প্রমাণ করেছে যে গাঁজা খেলে কারও যেমন সৃজনশীলতা বাড়ে না তেমনিভাবে এর প্রভাবে ব্যক্তির সৃজনশীল ক্ষমতায়ও কোনো নেতিবাচক পরিবর্তন হয় না। আর তাই, সৃজনশীল কাজ করতে হয় এমন কর্মীদের মাঝেমধ্যে গাঁজা খেলে তা-তে বিশেষ কোনো ক্ষতি হয় না।

আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়ে আলোকপাত করেছেন এ বিজ্ঞানীরা। যেহেতু গাঁজার প্রভাবে কম সৃজনশীল আইডিয়াকেও মানুষ সৃজনশীল হিসেবে মেনে নেয়, সেজন্য একটি অফিসে যেসব ম্যানেজারের দায়িত্ব নিজের বা কর্মীদের কাজের সৃজনশীলতা মাপা, তাদের গাঁজা সেবন না করে কাজ করার পরামর্শ দিয়েছেন তারা।

কর্মক্ষেত্রে যাদের কাজ সৃজনশীর আইডিয়া তৈরি করা, তাদের জন্য গাঁজা বাধ্যতামূলকভাবে নিষিদ্ধ না করারই পরামর্শ দেওয়া হয়েছে বর্তমান গবেষণায়। আবার যেসব কাজে মাথা পরিষ্কার রেখে সৃজনশীলতা বিচার করতে হয়, সেসব ক্ষেত্রে কর্মীর ব্যক্তিগত স্বাধীনতাকে সম্মান জানিয়ে তাদেরকে 'সোবার' অবস্থায় থাকার জন্য উৎসাহিত করতে বলা হয়েছে প্রতিষ্ঠানকে।

তবে একথা স্মরণে রাখতে হবে যে গাঁজার প্রভাব নিয়ে বিজ্ঞানভিত্তিক গবেষণা এখনো তুলনামূলকভাবে নতুন। এ ধরনের গবেষণা এখনো প্রাথমিক অবস্থায় রয়েছে। গাঁজা মানুষের দুশ্চিন্তা, বিষণ্ণতাসহ অন্যান্য মানসিক সমস্যা দূর করতে পারে কিনা, অতীতে এমন গবেষণায় মিশ্র ফলাফল পেয়েছেন বিজ্ঞানীরা।

আবার কর্মক্ষেত্রে গাঁজার ব্যবহারের প্রভাব নিয়ে অন্য গবেষণায় দেখা গেছে, সৃজনশীল কাজের মূল্যায়নে প্রভাব ফেলার পাশাপাশি গাঁজার অন্য ধরনের ক্ষতিকর প্রভাবও থাকতে পারে। এ ধরনের নেতিবাচক প্রভাবের মধ্যে রয়েছে উৎপাদনশীলতা ও কর্মদক্ষতা কমে যাওয়া।

লেডি গাগা বলেছিলেন, তিনি গান লেখার সময় প্রচুর গাঁজা সেবন করেন। কিন্তু বাস্তবে গাঁজার ক্ষমতা অত নয় বলেই প্রাথমিক গবেষণাগুলো থেকে জানা যাচ্ছে। যদিও মানব শরীর ও মনের ওপর গাঁজার প্রভাব নিয়ে আরও অনেক গবেষণার প্রয়োজন রয়েছে।

Related Topics

টপ নিউজ

গাঁজা / গাঁজার প্রভাব / গবেষণা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
    পূর্বাচল বাস ডিপো চালু হওয়ায় স্বস্তিতে মহাখালী
  • ১,৫০০ কর্মী ও আমানত ঝুঁকির কারণে স্ট্যানচার্টের রিটেইল ব্যবসা কিনতে আগ্রহী হচ্ছে না ক্রেতারা
    ১,৫০০ কর্মী ও আমানত ঝুঁকির কারণে স্ট্যানচার্টের রিটেইল ব্যবসা কিনতে আগ্রহী হচ্ছে না ক্রেতারা
  • সালমান খান ও টাইগার শ্রফ। ছবি: সংগৃহীত
    সালমানের সঙ্গে যারা কাজ করবে, এরপর তাদেরই টার্গেট করা হবে: টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি করার পর বিষ্ণোই গ্যাংয়ের হুমকি
  • ফাইল ছবি/সংগৃহীত
    আজ দুপুরে পদত্যাগের চূড়ান্ত ঘোষণা দেব: প্রতিমন্ত্রী ইশরাক
  • মন্ত্রিসভা থেকে ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর; ইশরাক বললেন, ‘খবরটি ভুয়া’
    মন্ত্রিসভা থেকে ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর; ইশরাক বললেন, ‘খবরটি ভুয়া’
  • জনপ্রশাসন মন্ত্রণালয়। ছবি: সংগৃহীত
    ১০ সচিবের দায়িত্বে রদবদল, কে কোথায়

Related News

  • এডিস মশা বাড়ছে কোথায়, আগেেই জানিয়ে দেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গবেষকদের তৈরি ‘স্মার্ট ফাঁদ’
  • যে দেশে পোষা বিড়ালের সংখ্যা যত বেশি, সেখানকার মানুষ তত বেশি সুখী: গবেষণা
  • বৈদেশিক সহায়তা কমায় ২,২০০ এনজিওর অর্থায়ন ঝুঁকিতে: বিআইডিএস
  • পাকা চুল কেবল বয়সের ছাপ নয়, বরং ক্যানসার প্রতিরোধে শরীরের নিজস্ব প্রক্রিয়া: গবেষণা
  • গবেষণা প্রস্তাব মূল্যায়নে চাপ-প্রভাবের কাছে নতি স্বীকার না করার আহ্বান ইউজিসি চেয়ারম্যানের

Most Read

1
ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
ফিচার

পূর্বাচল বাস ডিপো চালু হওয়ায় স্বস্তিতে মহাখালী

2
১,৫০০ কর্মী ও আমানত ঝুঁকির কারণে স্ট্যানচার্টের রিটেইল ব্যবসা কিনতে আগ্রহী হচ্ছে না ক্রেতারা
অর্থনীতি

১,৫০০ কর্মী ও আমানত ঝুঁকির কারণে স্ট্যানচার্টের রিটেইল ব্যবসা কিনতে আগ্রহী হচ্ছে না ক্রেতারা

3
সালমান খান ও টাইগার শ্রফ। ছবি: সংগৃহীত
বিনোদন

সালমানের সঙ্গে যারা কাজ করবে, এরপর তাদেরই টার্গেট করা হবে: টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি করার পর বিষ্ণোই গ্যাংয়ের হুমকি

4
ফাইল ছবি/সংগৃহীত
বাংলাদেশ

আজ দুপুরে পদত্যাগের চূড়ান্ত ঘোষণা দেব: প্রতিমন্ত্রী ইশরাক

5
মন্ত্রিসভা থেকে ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর; ইশরাক বললেন, ‘খবরটি ভুয়া’
বাংলাদেশ

মন্ত্রিসভা থেকে ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর; ইশরাক বললেন, ‘খবরটি ভুয়া’

6
জনপ্রশাসন মন্ত্রণালয়। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

১০ সচিবের দায়িত্বে রদবদল, কে কোথায়

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net