Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
March 22, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, MARCH 22, 2026
প্রথম নিয়ানডারথাল পরিবারের সন্ধান মিললো রাশিয়ার গুহায়

অফবিট

টিবিএস ডেস্ক
23 October, 2022, 09:20 pm
Last modified: 23 October, 2022, 09:42 pm

Related News

  • ব্রাজিলে মিলল বিশালাকার ডাইনোসরের নতুন প্রজাতির সন্ধান
  • নিয়ান্ডারথালদের গোত্রভেদে নিজস্ব খাবার ছিল, ম্যাগটে ভরা পচা মাংস তার মধ্যে অন্যতম: গবেষণা
  • ইংল্যান্ডে মিলল মানুষের আগুন জ্বালানোর প্রাচীনতম প্রমাণ
  • অস্ট্রেলিয়ায় মিলল প্রাচীন গাছে-চড়া কুমিরের অস্তিত্বের প্রমাণ
  • ‘তুমি গেছ, কিন্তু তুমি আছ’ নিয়ান্ডারথালদের শেষ দিন...

প্রথম নিয়ানডারথাল পরিবারের সন্ধান মিললো রাশিয়ার গুহায়

চাঞ্চল্যকর এ আবিষ্কার সম্পর্কিত গবেষণার তথ্য গত বুধবার প্রকাশিত হয়েছে নেচার জার্নালে। এতে উঠে এসেছে, এককালে ইউরেশিয়াজুড়ে বিচরণকারী আমাদের বিলুপ্ত এই জ্ঞাতিগোষ্ঠীর এক করুণ ট্র্যাজেডি। গবেষণায় নেতৃত্ব দেন চলতি বছরে মেডিসিন বা ফিজিওলজি বিভাগে নোবেল জয়ী বিজ্ঞানী এসভান্তে পাবো।
টিবিএস ডেস্ক
23 October, 2022, 09:20 pm
Last modified: 23 October, 2022, 09:42 pm

শিল্পীর কল্পনায় নিয়ানডারথাল পিতা ও কন্যার চিত্র। ছবি: টম বিয়র্কলান্ড/ ভায়া দ্য নিউ ইয়র্ক টাইমস

রাশিয়ায় একটু গুহায় মিলেছে আধুনিক মানুষের পূর্বসূরি নিয়ানডারথালের জীবাশ্ম। ওই ফসিল পরীক্ষা করে এই প্রথম একটি নিয়ানডারথাল পরিবারকে শনাক্ত করেছেন বিজ্ঞানীরা। পরিবারটিতে একজন পুরুষ, তার কিশোরী কন্যা এবং মেয়েটির নিকট সম্পর্কের কাজিনদের শনাক্ত করা গেছে।   

চাঞ্চল্যকর এ আবিষ্কার সম্পর্কিত গবেষণার তথ্য গত বুধবার প্রকাশিত হয়েছে নেচার জার্নালে। এতে উঠে এসেছে, এককালে ইউরেশিয়াজুড়ে বিচরণকারী আমাদের বিলুপ্ত এই জ্ঞাতিগোষ্ঠীর এক করুণ ট্র্যাজেডি।

রাশিয়ার দুর্গম সাইবেরিয়ার চাগিরস্কায়া গুহায় আবিষ্কার হয়েছে এসব জীবাশ্ম। 

বিজ্ঞানীরা জানান, গুহাটিতে মোট ১১ জন নিয়ানডারথালের ফসিল পাওয়া যায়। খুব সম্ভবত অনাহারে তাদের সবার মৃত্যু হয়।

২৫ বছর ধরে নিয়ানডারথালদের জীবনযাপনের রহস্য উন্মোচনে যুক্ত আছেন সুইডেনের জিন-বিশারদ এসভান্তে পাবো। সাম্প্রতিক অনুসন্ধানে তার নেতৃত্বেই জড়িত ছিলেন একদল বিজ্ঞানী। তারা গুহার মেঝের মাটি বিশ্লেষণ করে উদ্ধার করেন ডিএনএ। যা দিয়ে তারা বহু শতাব্দী আগে মৃত এই নিয়ানডারথালদের মগজের কোষের অনুকরণ তৈরি করতে পেরেছেন।

চমকপ্রদ এই সাফল্য পাবোর গবেষণা দলের পক্ষেই সম্ভব। কারণ চলতি বছরে নোবেল পুরষ্কার পেয়েছেন তিনি মেডিসিন বা ফিজিওলজিতে অনবদ্য অবদানের স্বীকৃতি হিসেবে।

আজকের মানব প্রজাতির বিলুপ্ত পূর্বসূরি ছিল নিয়ানডারথাল। সেই নিয়ানডারথালের জিনোম পরীক্ষা করেছেন পাবো। বর্তমান মানব প্রজাতির আর এক পূর্বসূরি হোমিনিন নিয়েও গবেষণা করেছেন এই সুইডিশ বিজ্ঞানী। গবেষণায় তিনি জানতে পেরেছেন, ওই বিলুপ্ত প্রজাতি থেকে জিন ট্রান্সফার হয়েছে বর্তমান মানব প্রজাতির শরীরে।

নোবেল প্রাপ্তির পরই তিনি এবার আরেক চমক দেখালেন। তাও আবার পুরষ্কার পাওয়ার বছরেই। 

এ প্রসঙ্গে তিনি বলেন, 'হাড়ের টুকরো বা গুহার মাটিতে পাওয়া ডিএনএ বিশ্লেষণ করে একজন নিয়ানডারথাল বাবা ও তার কন্যাকে শনাক্ত করতে পারব– তা কখনো ভাবিনি। এসব প্রচেষ্টা আসলে আমাদের রুটিন পরীক্ষানিরীক্ষারই অংশ। সত্যিই আমাদের এবারের যাত্রাটি হয়েছে অসাধারণ '। 

চাগিরস্কায়া গুহা। ছবি: বেন্স ভায়োলা/ ভায়া দ্য নিউ ইয়র্ক টাইমস

বর্তমানে জার্মানির লাইপজিগে অবস্থিত ম্যাক্স প্লাঙ্ক ইনস্টিটিউট ফর ইভ্যুলুশেনারী অ্যানথ্রোপলজি'র একজন পরিচালক হিসেবে কর্মরত পাবো।  

১৮৫৬ সালে জার্মানির একটি খনিতে মিলেছিল প্রাচীন মানবের একটি খুলি। পরবর্তীকালে মিউজিয়ামে সংরক্ষিত ওই খুলিটি ড্রিল করে সেখান থেকে হারের নমুনা সংগ্রহ করেন পাবো ও তার সহকর্মীরা। এরপর বিভিন্ন মিউজিয়াম আদিম দেহাবশেষগুলি যোগাড় করতে শুরু করে গবেষক দলটি। বৈজ্ঞানিক অনুসন্ধানে উন্মোচিত হয়, নিয়ানডারথালদের বিবর্তন প্রক্রিয়া ও আজকের মানুষের সাথে তাদের সম্পর্কের যোগসূত্র। 

১৯৯৭ সালে নিয়ানডারথালদের ডিএনএ নিয়ে করা পাবোর প্রথম গবেষণাটি প্রকাশিত হয়। আর তাতে বেশ সাড়া পড়ে যায় বিশ্বের বিজ্ঞানী মহলে। কারণ পাবো ও তার সহকর্মীরা নিয়ানডারথালের সম্পূর্ণ জেনোম কাঠামো তৈরি করতে সফল হয়েছিলেন।

পাবোর ঝুলিতে এমন অর্জন কম নয়। ফিরে আসা যাক তার নতুনতম আবিষ্কারের কাহিনিতে।

২০০৭ সালে গুহাটিতে খননকাজ শুরু করেন রাশিয়ান একাডেমি অভ সায়েন্সের জীবাশ্মবিদেরা। এসময় তারা খুঁজে পান নিয়ানডারথালের হাড় ও দাঁত। চাগিরস্কায়া গুহায় আরও মিলেছে আদিম এ মানুষের তৈরি ৯০ হাজার প্রস্তুর উপকরণ। মিলেছে শিকার করা বাইসনের হাড়ও। 

বিজ্ঞানীরা ধারণা করছেন, খুব সম্ভবত গুহাটিকে মওসুমি আবাস হিসেবে ব্যবহার করা হতো। কারণ,  সেসময় সুবিস্তীর্ণ এক তৃণভূমি ছিল চাগিরস্কায়ার কাছাকাছি। গ্রীষ্মে নতুন ঘাসের লোভে সেখানে দলে দলে আসতো বাইসনের দল। আর তখন গুহাটিতে থেকে তাদের শিকার করে আনতো এই প্রাচীন মানবেরা।  
 


  • সূত্র: দ্য নিউ ইয়র্ক টাইমস 

Related Topics

টপ নিউজ

ফসিল / নিয়ান্ডারথাল / আদিম মানুষ / এসভান্তে পাবো

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইসরায়েলের সীমান্তবর্তী লেবাননের একটি গ্রাম। ছবি: রয়টার্স
    যেভাবে ইরানের আইআরজিসি যুদ্ধের জন্য লেবাননের হিজবুল্লাহকে পুনর্গঠিত করেছে
  • ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি; রয়টার্স
    হরমুজ প্রণালী দিয়ে জাপানের জাহাজ চলাচলে অনুমতি দিতে প্রস্তুত ইরান: আরাগচি
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
    ইরানের বিরুদ্ধে চলমান সামরিক অভিযান ‘গুটিয়ে আনার’ কথা ভাবছেন ট্রাম্প
  • সালামি থেকে ‘মানি বুকে’: সময়ের সঙ্গে বদলে যাওয়া ঈদের রীতি
    সালামি থেকে ‘মানি বুকে’: সময়ের সঙ্গে বদলে যাওয়া ঈদের রীতি
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: ব্র্যান্ডন ম্যাকডার্মিড
    তিন সপ্তাহে ইরান যুদ্ধ: ট্রাম্পের নিয়ন্ত্রণের বাইরে পরিস্থিতি, বাড়ছে অস্থিরতা
  • ছবি: দ্য টেলিগ্রাফ ইউকে
    হরমুজ প্রণালি অচল করে দিতে পারে ইরানের খুদে সাবমেরিন বহর

Related News

  • ব্রাজিলে মিলল বিশালাকার ডাইনোসরের নতুন প্রজাতির সন্ধান
  • নিয়ান্ডারথালদের গোত্রভেদে নিজস্ব খাবার ছিল, ম্যাগটে ভরা পচা মাংস তার মধ্যে অন্যতম: গবেষণা
  • ইংল্যান্ডে মিলল মানুষের আগুন জ্বালানোর প্রাচীনতম প্রমাণ
  • অস্ট্রেলিয়ায় মিলল প্রাচীন গাছে-চড়া কুমিরের অস্তিত্বের প্রমাণ
  • ‘তুমি গেছ, কিন্তু তুমি আছ’ নিয়ান্ডারথালদের শেষ দিন...

Most Read

1
ইসরায়েলের সীমান্তবর্তী লেবাননের একটি গ্রাম। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যেভাবে ইরানের আইআরজিসি যুদ্ধের জন্য লেবাননের হিজবুল্লাহকে পুনর্গঠিত করেছে

2
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি; রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজ প্রণালী দিয়ে জাপানের জাহাজ চলাচলে অনুমতি দিতে প্রস্তুত ইরান: আরাগচি

3
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরানের বিরুদ্ধে চলমান সামরিক অভিযান ‘গুটিয়ে আনার’ কথা ভাবছেন ট্রাম্প

4
সালামি থেকে ‘মানি বুকে’: সময়ের সঙ্গে বদলে যাওয়া ঈদের রীতি
ফিচার

সালামি থেকে ‘মানি বুকে’: সময়ের সঙ্গে বদলে যাওয়া ঈদের রীতি

5
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: ব্র্যান্ডন ম্যাকডার্মিড
আন্তর্জাতিক

তিন সপ্তাহে ইরান যুদ্ধ: ট্রাম্পের নিয়ন্ত্রণের বাইরে পরিস্থিতি, বাড়ছে অস্থিরতা

6
ছবি: দ্য টেলিগ্রাফ ইউকে
আন্তর্জাতিক

হরমুজ প্রণালি অচল করে দিতে পারে ইরানের খুদে সাবমেরিন বহর

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net