Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
March 22, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, MARCH 22, 2026
ইউনিয়ন মডেল কেন্দ্রে বছরে ১২ লাখ সাধারণ ডেলিভারি সম্ভব: স্বাস্থ্যমন্ত্রী 

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট   
18 October, 2022, 03:35 pm
Last modified: 18 October, 2022, 11:00 pm

Related News

  • চট্টগ্রামে বেসরকারি হাসপাতালে ডেলিভারির সময় নবজাতকের মাথার তালু কেটে ফেলার অভিযোগ
  • চট্টগ্রামে নির্মাণাধীন ভবন থেকে রড পড়ে শিশুর মৃত্যু
  • সন্তান জন্মদানে অপ্রয়োজনে সিজার, বছরে খরচ হচ্ছে ৪,০৫৭ কোটি টাকা
  • ‘অনেকেই জানেন না, এক দিনে পার্সেল পৌঁছাতে কী ধকল যায়’: চীনে দ্রুত ডেলিভারির আড়ালের মানুষদের জীবন
  • কুমিল্লায় এসিল্যান্ডের গাড়িচাপায় প্রাণ গেল ২ বছরের শিশুর, চালক পলাতক

ইউনিয়ন মডেল কেন্দ্রে বছরে ১২ লাখ সাধারণ ডেলিভারি সম্ভব: স্বাস্থ্যমন্ত্রী 

বাংলাদেশে প্রতি বছর ৬০ শতাংশ ডেলিভারিই সিজারিয়ান হয়, বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশনায় এ হার ১৫ শতাংশের বেশি হওয়া উচিত না। দেশে প্রাতিষ্ঠানিক সাধারণ ডেলিভারির সংখ্যা বাড়াতে সপ্তাহে সাতদিন ২৪ ঘণ্টা সেবার দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী।
টিবিএস রিপোর্ট   
18 October, 2022, 03:35 pm
Last modified: 18 October, 2022, 11:00 pm

পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মডেল ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের মাধ্যমে বছরে ১২ লাখ প্রতিষ্ঠানিক সাধারণ ডেলিভারি সম্ভব বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। এর মাধ্যমে মাতৃ ও শিশু মৃত্যুর হার কমবে বলে আশা প্রকাশ করেছেন তিনি।

মন্ত্রণালয় শিশুমৃত্যু কমাতে কাজ করছে উল্লেখ করে তিনি বলেন, দেশে প্রাতিষ্ঠানিক সাধারণ ডেলিভারির সংখ্যা বাড়াতে সপ্তাহে সাতদিন ২৪ ঘণ্টা সেবা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

মোট ৫০০টি কেন্দ্রে এই সেবা চালু করা হয়েছে বলে জানান তিনি। এসব কেন্দ্রে পর্যাপ্ত জনবল ও যন্ত্রপাতিও দেওয়া হয়েছে। 

আজ মঙ্গলবার (১৮ অক্টোবর) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে পরিবার পরিকল্পনা অধিদপ্তরাধীন ৫০০টি মডেল ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

বাংলাদেশে প্রতি বছর ৬০ শতাংশ ডেলিভারিই সিজারিয়ান হয়, বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশনা অনুযায়ী এ হার ১৫ শতাংশের বেশি হওয়া উচিত না।

স্বাস্থ্য মন্ত্রণালয় সিজারিয়ান ডেলিভারি কমিয়ে আনতে সামনে আরও ৫০০টি কেন্দ্র স্থাপনের পরিকল্পনা নিয়েছে বলে জানান জাহিদ মালেক। 

"এসব কেন্দ্রে বছরে ১২ লাখ সাধারণ ডেলিভারি করা সম্ভব। মোট ডেলিভারির ৫০ শতাংশ হাসপাতালে হয়, বাকিটা বাড়িতে। এটি প্রাতিষ্ঠানিক করলে মাতৃ ও শিশু মৃত্যুর হার কমবে। আমাদের যে পরিকল্পনা তা বাস্তবায়ন করতে পারলে ৯০ থেকে শতভাগ ডেলিভারি প্রাতিষ্ঠানিক হয়ে যাবে,' বলেন স্বাস্থ্যমন্ত্রী। 

বিশেষ অতিথির বক্তব্যে স্বাস্থ্য সেবা বিভাগের সচিব ড. আনোয়ার হোসেন হাওলাদার বলেন, 'নিরাপদ মাতৃত্ব আমাদের লক্ষ্য, শুধুমাত্র এসডিজি বাস্তবায়ন নয়, বাচ্চা জন্ম দিতে গিয়ে একজন মা কেন মারা যাবে? আমাদের অবকাঠামো আছে। এখন তা সঠিকভাবে ব্যবহার করতে হবে।' 

দেশে প্রতিটি ইউনিয়নে প্রায় ২৫ হাজার থেকে ৩৫ হাজার মানুষের বাস। এখান প্রান্তিক ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠির মধ্যে মা ও নবজাতক শিশু মৃত্যুহার তুলনামূলকভাবে বেশি। 

সেবাকেন্দ্র থেকে সপ্তাহে সাতদিন ২৪ ঘণ্টা সেবা দিতে  পরিবার পরিকল্পনা অধিদপ্তরাধীন ইউনিয়ন পর্যায়ে প্রতিটি উপজেলা থেকে একটি করে ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রকে মডেল ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র স্থাপনের উদ্যোগ নেওয়া হয়।

পরিবার পরিকল্পনা অধিদপ্তরাধীন ৩৩৬৪ টি ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র থেকে ৫০০টি কেন্দ্রকে প্রাথমিক পর্যায়ে মডেল ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে রূপান্তর করা হচ্ছে। পরবর্তীতে পর্যায়ক্রমে সব কেন্দ্রকে মডেল ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে রূপান্তর করা হবে।

Related Topics

টপ নিউজ

ডেলিভারি / সাধারণ ডেলিভারি / নরমাল ডেলিভারি / সন্তান প্রসব / স্বাস্থ্য মন্ত্রণালয় / সিজারিয়ান অস্ত্রোপচার / সিজারিয়ান / সিজার / শিশু মৃত্যু / মাতৃ স্বাস্থ্য

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: টিবিএস
    কুমিল্লায় রেল ক্রসিংয়ে যাত্রীবাহী বাসে ট্রেনের ধাক্কা, নিহত ১২
  • ইসরায়েলের সীমান্তবর্তী লেবাননের একটি গ্রাম। ছবি: রয়টার্স
    যেভাবে ইরানের আইআরজিসি যুদ্ধের জন্য লেবাননের হিজবুল্লাহকে পুনর্গঠিত করেছে
  • সালামি থেকে ‘মানি বুকে’: সময়ের সঙ্গে বদলে যাওয়া ঈদের রীতি
    সালামি থেকে ‘মানি বুকে’: সময়ের সঙ্গে বদলে যাওয়া ঈদের রীতি
  • ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি; রয়টার্স
    হরমুজ প্রণালী দিয়ে জাপানের জাহাজ চলাচলে অনুমতি দিতে প্রস্তুত ইরান: আরাগচি
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: ব্র্যান্ডন ম্যাকডার্মিড
    তিন সপ্তাহে ইরান যুদ্ধ: ট্রাম্পের নিয়ন্ত্রণের বাইরে পরিস্থিতি, বাড়ছে অস্থিরতা
  • ছবি: দ্য টেলিগ্রাফ ইউকে
    হরমুজ প্রণালি অচল করে দিতে পারে ইরানের খুদে সাবমেরিন বহর

Related News

  • চট্টগ্রামে বেসরকারি হাসপাতালে ডেলিভারির সময় নবজাতকের মাথার তালু কেটে ফেলার অভিযোগ
  • চট্টগ্রামে নির্মাণাধীন ভবন থেকে রড পড়ে শিশুর মৃত্যু
  • সন্তান জন্মদানে অপ্রয়োজনে সিজার, বছরে খরচ হচ্ছে ৪,০৫৭ কোটি টাকা
  • ‘অনেকেই জানেন না, এক দিনে পার্সেল পৌঁছাতে কী ধকল যায়’: চীনে দ্রুত ডেলিভারির আড়ালের মানুষদের জীবন
  • কুমিল্লায় এসিল্যান্ডের গাড়িচাপায় প্রাণ গেল ২ বছরের শিশুর, চালক পলাতক

Most Read

1
ছবি: টিবিএস
বাংলাদেশ

কুমিল্লায় রেল ক্রসিংয়ে যাত্রীবাহী বাসে ট্রেনের ধাক্কা, নিহত ১২

2
ইসরায়েলের সীমান্তবর্তী লেবাননের একটি গ্রাম। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যেভাবে ইরানের আইআরজিসি যুদ্ধের জন্য লেবাননের হিজবুল্লাহকে পুনর্গঠিত করেছে

3
সালামি থেকে ‘মানি বুকে’: সময়ের সঙ্গে বদলে যাওয়া ঈদের রীতি
ফিচার

সালামি থেকে ‘মানি বুকে’: সময়ের সঙ্গে বদলে যাওয়া ঈদের রীতি

4
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি; রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজ প্রণালী দিয়ে জাপানের জাহাজ চলাচলে অনুমতি দিতে প্রস্তুত ইরান: আরাগচি

5
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: ব্র্যান্ডন ম্যাকডার্মিড
আন্তর্জাতিক

তিন সপ্তাহে ইরান যুদ্ধ: ট্রাম্পের নিয়ন্ত্রণের বাইরে পরিস্থিতি, বাড়ছে অস্থিরতা

6
ছবি: দ্য টেলিগ্রাফ ইউকে
আন্তর্জাতিক

হরমুজ প্রণালি অচল করে দিতে পারে ইরানের খুদে সাবমেরিন বহর

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net