Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
August 02, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, AUGUST 02, 2026
অনিন্দ্য সুন্দর লিটন, দারুণ সাকিবে বাংলাদেশের লড়াকু সংগ্রহ    

খেলা

টিবিএস রিপোর্ট
13 October, 2022, 09:50 am
Last modified: 13 October, 2022, 12:52 pm

Related News

  • শেয়ারবাজার কারসাজির মামলা: সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ২৩ সেপ্টেম্বর
  • শেয়ারবাজার কারসাজি: সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ২৭ জুলাই
  • নাহিদ রানার ৫ উইকেটে ১১৪ রানেই থামল পাকিস্তান
  • মিরপুরে বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ দেখতে স্টেডিয়ামে জাইমা রহমান
  • খুব দ্রুতই সাকিবকে দেশের ক্রিকেটে দেখা যাবে: আসিফ আকবর

অনিন্দ্য সুন্দর লিটন, দারুণ সাকিবে বাংলাদেশের লড়াকু সংগ্রহ    

সব ম্যাচেই একই দৃশ্য, উদ্বোধনী জুটিতে সেই হতাশার গল্পই। তাই লিটন-সাকিবের চোখ জুড়ানো ব্যাটিংয়ের পরও সংগ্রহ বিশাল হলো না বাংলাদেশের।
টিবিএস রিপোর্ট
13 October, 2022, 09:50 am
Last modified: 13 October, 2022, 12:52 pm

যেভাবে শুরু হয়েছিল, তাতে ভরকে যাওয়া ছাড়া উপায় ছিল না। সেখান থেকে হাল ধরলেন অনিন্দ্য সুন্দর ব্যাটিং করা লিটন কুমার দাস। পরে যোগ দিয়ে একই সুরে গাইলেন অধিনায়ক সাকিব আল হাসানও। এ দুজনের চোখ ধাঁধানো ব্যাটিংয়ে পাকিস্তানের বিপক্ষে লড়াইয়ের পুঁজি পেল বাংলাদেশ। 

বৃহস্পতিবার ক্রাইস্টচার্চের হ্যাগলে ওভালে ত্রিদেশীয় সিরিজে নিজেদের চতুর্থ ম্যাচে ৬ উইকেটে ১৭৩ রান তুলেছে বাংলাদেশ। যা টি-টোয়েন্টিতে বাবর আজমদের বিপক্ষে বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ দলীয় সংগ্রহ। টানা তিন ম্যাচ হেরে ফাইনালে খেলার লড়াই থেকে ছিটকে যাওয়া বাংলাদেশ আরও বড় সংগ্রহ পেতে পারতো। কিন্তু দুই ওপেনারের মন্থর ব্যাটিং ও বাজে শুরুর কারণে সেটা সম্ভব হয়নি। 

টস জিতে আগে ব্যাটিং করতে নেমে চরম হতাশার শুরু হয় বাংলাদেশের। পাকিস্তানের পেসার নাসিম শাহর করা প্রথম ওভার থেকে কোনো রান তুলতে পারেননি নাজমুল হোসেন শান্ত। এক রান আসে ওয়াইড থেকে। দীর্ঘদিন পরে দলে ফেরা সৌম্য সরকার প্রথম বলেই ৩ রান নিলেও হতাশ করে সাজঘরে ফেরেন। ৪ বলে ৪ রান করা বাঁহাতি এই ব্যাটসম্যান বাজে শটে ক্যাচ তুলে আউট হন। 

শুরু থেকেই ধুঁকতে থাকা বাংলাদেশ সৌম্যকে হারিয়ে আরও বিপদে পড়ে। ৩ ওভারে মাত্র ১০ রান তোলে তারা। চতুর্থ ওভারে গিয়ে অবস্থার পরিবর্তন আসে। মোহাম্মদ ওয়াসিমের করা প্রথম বলেই চার মারেন লিটন। তবে এই শটটি খেলার সময়ে উরুতে টান পড়ে তার, মাঠে হাজির হন ফিজিও। অবশ্য চিকিৎসা নিয়ে আবার ব্যাটিং শুরু করেন লিটন। এই ওভারে আরও একটি চারসহ মোট ১০ রান তোলেন তিনি। 

৪ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় ২০। একেবারেই ধীর শুরু করা শান্ত পঞ্চম ওভারে গিয়ে চড়াও হন। নবম বলে প্রথম রান নেওয়া বাংলাদেশ ওপেনার হাসনাইনকে চার মেরে শুরু করেন। পরের বলে এক রান নিয়ে লিটনকে স্ট্রাইক দিলে ঝড় তোলেন তিনি। টানা দুই চার মারেন লিটন। এই ওভারের শেষ বলে জীবন পান লিটন। ২২ রানে তিনি ক্যাচ তুললেও পয়েন্টে দাঁড়ানো শান মাসুদ তা তালুবন্দী করতে পারেননি।

পাওয়ার প্লের ৬ ওভার থেকে ৪১ রান পায় বাংলাদেশ। শান্তর বিদায়ের পর দারুণ এক জুটি গড়ে তোলেন লিটন ও সাকিব। অষ্টম ওভারে মোহাম্মদ নওয়াজের ওপর দিয়ে ঝড় বইয়ে ১৭ রান তুলে নেন তারা। দারুণ ব্যাটিংয়ে তৃতীয় উইকেটে ৫৫ বলে ৮৮ রান যোগ করেন লিটন-সাকিব। তাদের দারুণ ব্যাটিংয়ে ১২.১ ওভারে ১০০ পূর্ণ হয় বাংলাদেশের। এর মধ্যে টি-টোয়েন্টি ক্যারিয়ারের সপ্তম হাফ সেঞ্চুরি তুলে নেন লিটন। ৩১ বলে ৫টি চার ও একটি ছক্কায় ৫০ পূর্ণ করেন তিনি।

দলীয় ১২৯ রানে লিটন বিদায় নেন। ফেরার আগে ৪২ বলে ৬টি চার ও ২টি ছক্কায় ৬৯ রানের চোখ ধাঁধানো এক ইনিংস খেলেন তিনি। টি-টোয়েন্টিতে এটাই তার সর্বোচ্চ রানের ইনিংস। লিটনের বিদায়ের পর সাকিবের ব্যাটেই এগিয়েছে বাংলাদেশ। দারুণ সব শটে টি-টোয়েন্টি ক্যারিয়ারের দ্বাদশ হাফ সেঞ্চুরি পূর্ণ করা বাঁহাতি এই ব্যাটসম্যান ৪২ বলে ৭টি চার ও ৩টি ছক্কায় ৬৮ রানের ঝলমলে ইনিংস খেলেন। আফিফ হোসেন ধ্রুব ১১ রান করেন। পাকিস্তানের নাসিম শাহ ও মোহাম্মদ ওয়াসিম ২টি করে উইকেট নেন। 

Related Topics

টপ নিউজ

বাংলাদেশ-পাকিস্তান ক্রিকেট ম্যাচ / নিউজিল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ / সাকিব আল হাসান / লিটন কুমার দাস

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • মিরসরাই অর্থনৈতিক অঞ্চলে ৬০০ কোটি টাকার কারখানায় পেনিসিলিনের পরীক্ষামূলক উৎপাদনে হেলথকেয়ার ফার্মা
    মিরসরাই অর্থনৈতিক অঞ্চলে ৬০০ কোটি টাকার কারখানায় পেনিসিলিনের পরীক্ষামূলক উৎপাদনে হেলথকেয়ার ফার্মা
  • ছবি: সংগৃহীত
    বাংলাদেশসহ ৫০ দেশের নাগরিকদের জন্য ২০ হাজার ডলার পর্যন্ত ভিসা বন্ড স্থায়ী করছে যুক্তরাষ্ট্র
  • বাংলাদেশে ভারতের হাইকমিশনার দিনেশ ত্রিবেদী ও যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গর। ছবি: ইউএনবি
    ঢাকায় ভারতীয় হাইকমিশনার দিনেশ ত্রিবেদী ও যুক্তরাষ্ট্রের বিশেষ দূত সার্জিও গোরের ‘ইতিবাচক’ বৈঠক
  • কোলাজ: টিবিএস
    চট্টগ্রামে এস আলম গ্রুপের ১১ কারখানা বন্ধ ঘোষণা, কাজ হারালেন প্রায় ৬ হাজার শ্রমিক
  • ছবি: টিবিএস
    রাজধানীর কেরানীগঞ্জে মিলল ইয়াবা তৈরির কারখানা, কাঁচামাল-যন্ত্রপাতিসহ গ্রেপ্তার ৪
  • বাংলাদেশের রপ্তানি কনটেইনারের বুকিং কমিয়ে দিয়েছে শিপিং কোম্পানি, পরিবহন ব্যয় বেড়ে দ্বিগুণ
    বাংলাদেশের রপ্তানি কনটেইনারের বুকিং কমিয়ে দিয়েছে শিপিং কোম্পানি, পরিবহন ব্যয় বেড়ে দ্বিগুণ

Related News

  • শেয়ারবাজার কারসাজির মামলা: সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ২৩ সেপ্টেম্বর
  • শেয়ারবাজার কারসাজি: সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ২৭ জুলাই
  • নাহিদ রানার ৫ উইকেটে ১১৪ রানেই থামল পাকিস্তান
  • মিরপুরে বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ দেখতে স্টেডিয়ামে জাইমা রহমান
  • খুব দ্রুতই সাকিবকে দেশের ক্রিকেটে দেখা যাবে: আসিফ আকবর

Most Read

1
মিরসরাই অর্থনৈতিক অঞ্চলে ৬০০ কোটি টাকার কারখানায় পেনিসিলিনের পরীক্ষামূলক উৎপাদনে হেলথকেয়ার ফার্মা
বাংলাদেশ

মিরসরাই অর্থনৈতিক অঞ্চলে ৬০০ কোটি টাকার কারখানায় পেনিসিলিনের পরীক্ষামূলক উৎপাদনে হেলথকেয়ার ফার্মা

2
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

বাংলাদেশসহ ৫০ দেশের নাগরিকদের জন্য ২০ হাজার ডলার পর্যন্ত ভিসা বন্ড স্থায়ী করছে যুক্তরাষ্ট্র

3
বাংলাদেশে ভারতের হাইকমিশনার দিনেশ ত্রিবেদী ও যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গর। ছবি: ইউএনবি
বাংলাদেশ

ঢাকায় ভারতীয় হাইকমিশনার দিনেশ ত্রিবেদী ও যুক্তরাষ্ট্রের বিশেষ দূত সার্জিও গোরের ‘ইতিবাচক’ বৈঠক

4
কোলাজ: টিবিএস
বাংলাদেশ

চট্টগ্রামে এস আলম গ্রুপের ১১ কারখানা বন্ধ ঘোষণা, কাজ হারালেন প্রায় ৬ হাজার শ্রমিক

5
ছবি: টিবিএস
বাংলাদেশ

রাজধানীর কেরানীগঞ্জে মিলল ইয়াবা তৈরির কারখানা, কাঁচামাল-যন্ত্রপাতিসহ গ্রেপ্তার ৪

6
বাংলাদেশের রপ্তানি কনটেইনারের বুকিং কমিয়ে দিয়েছে শিপিং কোম্পানি, পরিবহন ব্যয় বেড়ে দ্বিগুণ
অর্থনীতি

বাংলাদেশের রপ্তানি কনটেইনারের বুকিং কমিয়ে দিয়েছে শিপিং কোম্পানি, পরিবহন ব্যয় বেড়ে দ্বিগুণ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net