Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
June 18, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JUNE 18, 2026
গরুর ঢেকুর ও মূত্র থেকে গ্রিনহাউস গ্যাস হয়, খামারীদের কর দিতে হবে তাই!

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
12 October, 2022, 01:30 pm
Last modified: 12 October, 2022, 02:21 pm

Related News

  • সাইনিং মানির বাইরে ডেভেলপারের তৈরি ফ্ল্যাটের ওপরও ১৫% ক্যাপিটাল গেইনস ট্যাক্স দিতে হবে জমির মালিকদের
  • করে স্বস্তি দেওয়া হলেও মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে প্রয়োজন আরও জোরালো পদক্ষেপ: মাসরুর রিয়াজ
  • করমুক্ত আয়সীমা বেড়ে ৩ লাখ ৭৫ হাজার টাকা
  • বিনা প্রশ্নে আবাসন খাতে আসতে পারে কালো টাকা বিনিয়োগের সুযোগ, তবে গুনতে হবে বাড়তি কর
  • বিশেষ চাহিদাসম্পন্নদের জন্য সহায়ক ২১ উপকরণে শুল্ক-কর প্রত্যাহারের প্রস্তাব

গরুর ঢেকুর ও মূত্র থেকে গ্রিনহাউস গ্যাস হয়, খামারীদের কর দিতে হবে তাই!

বিশ্বে প্রথম দেশ হিসেবে এমন করারোপের সিদ্ধান্ত নিলো নিউজিল্যান্ড। এর ফলে আগামী ২০২৫ সালের মধ্যে গবাদিপশুর ঢেকুর ও মূত্র থেকে উৎপন্ন গ্রিনহাউস গ্যাসের ওপর কর দিতে হবে খামারীদের।
টিবিএস ডেস্ক
12 October, 2022, 01:30 pm
Last modified: 12 October, 2022, 02:21 pm
প্রতীকী ছবি/সংগৃহীত

জলবায়ু পরিবর্তন মোকাবেলার অংশ হিসেবে খামারের প্রাণীদের ঢেকুর ও মূত্র থেকে উৎপন্ন গ্রিনহাউস গ্যাসের ওপর কর আরোপ প্রস্তাব করেছে নিউজিল্যান্ড সরকার।

বিশ্বে প্রথম দেশ হিসেবে এমন করারোপের সিদ্ধান্ত নিলো নিউজিল্যান্ড। এই সিদ্ধান্তের ফলে আগামী ২০২৫ সালের মধ্যে কোনো না কোনোভাবে দেশটির কৃষকদের কৃষি নির্গমনের জন্য কর দিতে হবে।

বিবিসির এক প্রতিবেদন অনুযায়ী, নিউজিল্যান্ডের মোট কার্বন নির্গমনের প্রায় অর্ধেকই হয় কৃষিখাত থেকে। মূলত এ কারণেই এমন সিদ্ধান্ত নিয়েছে সরকার। তবে, সরকারের এ সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করেছেন সে দেশের কৃষকরা। দেশটির গবাদিপশু সম্পর্কিত সংগঠনগুলো বলছে, এই পরিকল্পনা নিউজিল্যান্ডের ছোট শহরগুলোর অর্থনীতি ভেঙে দেবে। 

এদিকে, দেশটির প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডার্ন বলেন, প্রস্তাবিত এই কর থেকে তোলা অর্থ নতুন প্রযুক্তি, গবেষণা এবং কৃষকদের প্রণোদনা দেওয়ার মাধ্যমে আবার কৃষিখাতেই ফেরত পাঠানো হবে।

নিউজিল্যান্ডের কৃষকরা কৃষি নির্গমন কমাতে বিশ্বে প্রথম হিসেবে কর দিতে চলেছেন। এটি বৈশ্বিক জলবায়ু পরিবর্তন মোকাবেলায় বিশেষ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে। 

করের পরিমাণ নির্ধারণের বিষয়ে এখনও সিদ্ধান্ত হয়নি; তবে সরকার বলছে, এর মাধ্যমে কৃষকদের জলবায়ু-বান্ধব পণ্যের খরচ পুষিয়ে নেওয়ার সুযোগ থাকবে। 

এরপরেও অনেক কৃষক সরকাররের এই পরিকল্পনার সমালোচনা করেছেন। তারা বলছেন, এমন সিদ্ধান্তের কারণে তাদের অনেকই হয়তো খামার বিক্রি করতে বাধ্য হবেন।

ফেডারেটেড ফার্মার্সের ন্যাশনাল প্রেসিডেন্ট অ্যান্ড্রু হগার্ড বলেন, "পরিকল্পনাটি নিউজিল্যান্ডের ছোট-শহরগুলোর অর্থনীতি ভেঙে ফেলবে। খামারের বদলে সেখানে গাছ লাগানোর পথ তৈরি হবে।"

এমন প্রস্তাব দেওয়ার আগে দেশের কৃষকদের সঙ্গে সরকারের পরার্মশ করে নেওয়া প্রয়োজন ছিল বলেও মন্তব্য করেন তিনি। 

  • সূত্র: বিবিসি 
     
Related Topics

টপ নিউজ

নিউজিল্যান্ড / গবাদিপশুর পর কর আরোপ / গবাদি পশু / কর

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: রয়টার্স
    দুই চুক্তিতে ২৭০ কোটি ডলারে বিক্রি হচ্ছে ধুঁকতে থাকা ‘পিৎজা হাট’
  • কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহা। ছবি: রয়টার্স
    কাটছে ভিসা জটিলতা, কেপ ভার্দের সেই গোলরক্ষকের মাকে যুক্তরাষ্ট্রে আনছে মার্কিন প্রশাসন
  • ছবি: রয়টার্স
    যুক্তরাষ্ট্র-ইরান চুক্তিতে ৩০০ বিলিয়ন ডলারের বিনিয়োগ তহবিল, অর্ধেকের বেশি অর্থায়ন ইতোমধ্যেই নিশ্চিত
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    প্রধানমন্ত্রীর চীন সফরে নবায়নযোগ্য জ্বালানি ও ইভি খাতে বড় বিনিয়োগ চাইবে ঢাকা
  • হোয়াইট হাউসে আয়োজিত ইউএফসি ম্যাচে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। ছবি: রয়টার্স
    হোয়াইট হাউসে ইউএফসি ম্যাচে স্নাইপার-ড্রোন হামলার পরিকল্পনা ভেস্তে দিল এফবিআই; টার্গেট ছিলেন ট্রাম্প, মাস্ক ও নেতানিয়াহু
  • ম্যাচের ৭৬ মিনিটে বিশ্বকাপে নিজের প্রথম হ্যাটট্রিক আদায় করে নিলেন লিওনেল মেসি। ছবি: সংগৃহীত
    বিশ্বকাপে নিজের প্রথম হ্যাটট্রিকেই সর্বোচ্চ গোলদাতার রেকর্ডে ভাগ বসালেন মেসি

Related News

  • সাইনিং মানির বাইরে ডেভেলপারের তৈরি ফ্ল্যাটের ওপরও ১৫% ক্যাপিটাল গেইনস ট্যাক্স দিতে হবে জমির মালিকদের
  • করে স্বস্তি দেওয়া হলেও মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে প্রয়োজন আরও জোরালো পদক্ষেপ: মাসরুর রিয়াজ
  • করমুক্ত আয়সীমা বেড়ে ৩ লাখ ৭৫ হাজার টাকা
  • বিনা প্রশ্নে আবাসন খাতে আসতে পারে কালো টাকা বিনিয়োগের সুযোগ, তবে গুনতে হবে বাড়তি কর
  • বিশেষ চাহিদাসম্পন্নদের জন্য সহায়ক ২১ উপকরণে শুল্ক-কর প্রত্যাহারের প্রস্তাব

Most Read

1
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

দুই চুক্তিতে ২৭০ কোটি ডলারে বিক্রি হচ্ছে ধুঁকতে থাকা ‘পিৎজা হাট’

2
কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহা। ছবি: রয়টার্স
খেলা

কাটছে ভিসা জটিলতা, কেপ ভার্দের সেই গোলরক্ষকের মাকে যুক্তরাষ্ট্রে আনছে মার্কিন প্রশাসন

3
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র-ইরান চুক্তিতে ৩০০ বিলিয়ন ডলারের বিনিয়োগ তহবিল, অর্ধেকের বেশি অর্থায়ন ইতোমধ্যেই নিশ্চিত

4
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

প্রধানমন্ত্রীর চীন সফরে নবায়নযোগ্য জ্বালানি ও ইভি খাতে বড় বিনিয়োগ চাইবে ঢাকা

5
হোয়াইট হাউসে আয়োজিত ইউএফসি ম্যাচে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হোয়াইট হাউসে ইউএফসি ম্যাচে স্নাইপার-ড্রোন হামলার পরিকল্পনা ভেস্তে দিল এফবিআই; টার্গেট ছিলেন ট্রাম্প, মাস্ক ও নেতানিয়াহু

6
ম্যাচের ৭৬ মিনিটে বিশ্বকাপে নিজের প্রথম হ্যাটট্রিক আদায় করে নিলেন লিওনেল মেসি। ছবি: সংগৃহীত
খেলা

বিশ্বকাপে নিজের প্রথম হ্যাটট্রিকেই সর্বোচ্চ গোলদাতার রেকর্ডে ভাগ বসালেন মেসি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net