Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
April 19, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, APRIL 19, 2026
বাংলাদেশে জাপানের ৬৭% কোম্পানি দক্ষ কর্মী সংকটে

অর্থনীতি

টিবিএস রিপোর্ট
11 October, 2022, 09:40 am
Last modified: 11 October, 2022, 06:40 pm

Related News

  • তীব্র দাবদাহের পর ৪০ ডিগ্রি পার করা দিনগুলোর জন্য নতুন নাম দিল জাপান
  • তেল সংকট মোকাবিলায় এশিয়ার দেশগুলোকে ১০ বিলিয়ন ডলার সহায়তার প্রতিশ্রুতি জাপানের
  • শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল পরিচালনা: জাপানের সাথে বৈঠক হলেও চুক্তি চূড়ান্ত হয়নি
  • জাপানের বাজারে বাংলাদেশি পণ্য প্রোমোট করবে জেট্রো; বাণিজ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক
  • হরমুজ প্রণালী দিয়ে জাপানের জাহাজ চলাচলে অনুমতি দিতে প্রস্তুত ইরান: আরাগচি

বাংলাদেশে জাপানের ৬৭% কোম্পানি দক্ষ কর্মী সংকটে

বাংলাদেশে ব্যবসা করার ক্ষেত্রে দক্ষ কর্মী সংকটে ভুগছে, এমন জাপানি কোম্পানিগুলোর সংখ্যা দিন দিন বাড়ছে। ২০২১ সালে এই সংকটের সম্মুখীন কোম্পানি ৬৭.৪ শতাংশে এসে দাঁড়িয়েছে, যেখানে ২০২০ সালেও এই সংখ্যা ছিল ৪৮.৫ শতাংশ।
টিবিএস রিপোর্ট
11 October, 2022, 09:40 am
Last modified: 11 October, 2022, 06:40 pm
ছবি: মুমিত এম

বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে চাইলেও দেশে দক্ষ কর্মী সংকটের কথা বলেছে ৬৭ শতাংশ জাপানি কোম্পানি।

জাপান এক্সটার্নাল ট্রেড অর্গানাইজেশনের (জেট্রো) এক সমীক্ষা তুলে ধরে সংস্থাটির ঢাকার প্রতিনিধি ইউজি আন্দো বলেন, "বাংলাদেশে ৩৩৮ টি জাপানি কোম্পানি রয়েছে। এরমধ্যে ৬৮ শতাংশ কোম্পানি আগামী এক থেকে দুই বছরের মধ্যে বাংলাদেশে তাদের ব্যবসা সম্প্রসারণ করতে চায়। তবে ৬৭ শতাংশ প্রতিষ্ঠানই বলেছে, দক্ষ কর্মীর আভাবে বাংলাদেশে ব্যবসা পরিচলনা করা তাদের জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।"

সোমবার (১০ অক্টোবর) রাজধানীর বিডা ভবনে বংলাদেশ ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটি (বিডা), বাংলাদেশ ইকোনমিক জোনস অথরিটি (বেজা) এবং জেট্রো যৌথভাবে 'ওয়েলকামিং ইনভেস্টমেন্ট ফ্রম জাপান, লেসনস ফর বাংলাদেশ, ফ্রম দ্য এক্সপেরিয়েন্স ইন ইন্ডিয়া' শীর্ষক এক নলেজ শেয়ারিং সেশনের আয়োজন করে।

অনুষ্ঠানে জেট্রোর ঢাকা প্রতিনিধি জানান, বাংলাদেশে ব্যবসা করার ক্ষেত্রে দক্ষ কর্মী সংকটে ভুগছে, এমন জাপানি কোম্পানিগুলোর সংখ্যা দিন দিন বাড়ছে। ২০২১ সালে এই সংকটের সম্মুখীন কোম্পানি ৬৭.৪ শতাংশে এসে দাঁড়িয়েছে, যেখানে ২০২০ সালেও এই সংখ্যা ছিল ৪৮.৫ শতাংশ। 

এছাড়া, প্রশাসনিক কর্মপদ্ধতি এবং প্রবিধান, সময়সাপেক্ষ শুল্ক পদ্ধতি (৪৬.৭ শতাংশ) এবং শুল্ক ছাড়পত্র পদ্ধতিতে জটিলতাকেও (৪৬.৭ শতাংশ) এখানে ব্যবসার করার ক্ষেত্রে অন্যতম সমস্যা হিসেবে তুলে ধরেন তিনি।

এক প্রশ্নের জাবাবে ইউজি আন্দো বলেন, কাস্টমসের অটোমেশন করতে হবে। এটি হলে কাজ দ্রুত হবে।

জেট্রোর নয়াদিল্লির চিফ ডিরেক্টর জেনারেল তাকাশি সুজুকি জানান, ভারতে জাপানের ১ হাজার ৪৩৯টি প্রতিষ্ঠান রয়েছে।

ভারতীয় অভিজ্ঞতার আলোকে বাংলাদেশের বিভিন্ন খাতে অধিক পরিমাণ জাপানি বিনিয়োগের সুযোগ তুলে ধরেন তিনি।

তাকাশি সুজুকি বলেন, জাপান ইনস্টিটিউট অফ ম্যানুফ্যাকচারিং (জেআইএম) জাপানি কোম্পানিগুলোর জন্য একটি দক্ষতা উন্নয়ন কেন্দ্র তৈরি করছে। দক্ষ কর্মী তৈরি করতে এমন উদ্যোগ বাংলাদেশেও নেওয়া যেতে পারে। এটি হলে জাপানি প্রতিষ্ঠানগুলো সহজেই দক্ষ কর্মী পাবে।  

বিডার এক্সিকিউটিভ চেয়ারম্যান লোকমান হোসেন মিয়া বলেন, ১৯৭৩ সাল থেকে জেট্রো বাংলাদেশে বিনিয়োগ করে আসছে, আর দিন দিন এই বিনিয়োগের পরিমাণ বাড়ছে। বাংলাদেশের অভ্যন্তরীণ বাজার বড় হওয়া এবং উৎপাদন খরচ কম হওয়ায় বিনিয়োগের আগ্রহ তৈরি হওয়ার অন্যতম কারণ।

তিনি আরও বলেন, "দেশে বিনিয়োগের ক্ষেত্রে কিছু প্রতিবন্ধকতা রয়েছে। সেগুলো আমাদের জানালে আমরা দ্রুত তা সমাধানে কাজ করবো। বিনিয়োগকারীরা যেনো সহজে সেবাগুলো পায়, তা নিয়ে আমরা কাজ করছি।"

বেজার নির্বাহী চেয়ারম্যান শেখ ইউসুফ হারুন বলেন, নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় বাংলাদেশ ও জাপান সরকারের যৌথ উদ্যোগে এক হাজার একর জমিতে 'বাংলাদেশ স্পেশাল ইকোনমিক জোন' গড়ে তোলা হচ্ছে। 

তিনি বলেন, ইতোমধ্যেই সেখানে বিনিয়োগ করার জন্য জাপানের ১০টি প্রতিষ্ঠান আগ্রহ দেখিয়েছে।

শেখ ইউসুফ হারুন বলেন, "আমারা সারাদেশে ১০০টি ইকোনমিক জোন প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করে যাচ্ছি। আমাদের ইকোনমিক জোনগুলোয় বিনিয়োগের জন্য সকল সুযোগ-সুবিধা থাকবে। আশা করি, জাপানের প্রতিষ্ঠানগুলো ইকোনমিক জোনগুলোতে আরও বেশি বিনিয়োগ করবে।"

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বিডার নির্বাহী সদস্য মোহসিনা ইয়াসমিন ও জেট্রোর এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট কাজুয়া নাকাজো।
 

Related Topics

টপ নিউজ

দক্ষ কর্মী / জাপান-বাংলাদেশ / জাপান

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: টিবিএস ক্রিয়েটিভ
    এবারও হরমুজ পার হতে পারল না বাংলাদেশি জাহাজ, প্রণালিতে প্রবেশের পর আটকে দিল ইরান
  • অধিকাংশ পণ্য ও সেবায় ভ্যাট অব্যাহতি তুলে নেওয়ার পরিকল্পনা, অব্যাহতি পাবে কেবল দরিদ্রতম ৪০% মানুষ
    অধিকাংশ পণ্য ও সেবায় ভ্যাট অব্যাহতি তুলে নেওয়ার পরিকল্পনা, অব্যাহতি পাবে কেবল দরিদ্রতম ৪০% মানুষ
  • ইরানের পিকঅ্যাক্স মাউন্টেনের টানেল কমপ্লেক্সের স্যাটেলাইট ছবি। জুনে যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের তিনটি প্রধান পারমাণবিক স্থাপনা অকার্যকর হওয়ার পরপরই তেহরান ওই স্থানে নির্মাণকাজ এগিয়ে নেয়। ছবি: ভ্যান্টর/অ্যাসোসিয়েটেড প্রেস
    বাঙ্কার-বাস্টার বোমাও যেখানে অসহায়, ইরানের ‘পিক্যাক্স মাউন্টেন’ নিয়ে দুশ্চিন্তায় যুক্তরাষ্ট্র
  • ছবি: টিবিএস
    খুলনায় ডিউটিরত অবস্থায় নিজ অস্ত্রের গুলিতে পুলিশ কনস্টেবলের মৃত্যু
  • হরমুজ প্রণালি। ছবি: রয়টার্স
    মার্কিন অবরোধের প্রতিবাদে আবারও হরমুজ প্রণালি বন্ধ করে দিল ইরান
  • রাশিয়ার কৃষ্ণসাগরের বন্দর নভরোসিস্ক-এর কাছে একটি সিঙ্গেল পয়েন্ট মুরিং-এ (এসপিএম) একটি ক্রুড তেল বহনকারী জাহাজ। ২০২১ সালের ৩১ জুলাই। ছবি: রয়টার্স
    অপারেটর নেই, নেই জ্বালানির সুফল: বঙ্গোপসাগরে অলস পড়ে আছে ৮,২২২ কোটি টাকার তেল জেটি

Related News

  • তীব্র দাবদাহের পর ৪০ ডিগ্রি পার করা দিনগুলোর জন্য নতুন নাম দিল জাপান
  • তেল সংকট মোকাবিলায় এশিয়ার দেশগুলোকে ১০ বিলিয়ন ডলার সহায়তার প্রতিশ্রুতি জাপানের
  • শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল পরিচালনা: জাপানের সাথে বৈঠক হলেও চুক্তি চূড়ান্ত হয়নি
  • জাপানের বাজারে বাংলাদেশি পণ্য প্রোমোট করবে জেট্রো; বাণিজ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক
  • হরমুজ প্রণালী দিয়ে জাপানের জাহাজ চলাচলে অনুমতি দিতে প্রস্তুত ইরান: আরাগচি

Most Read

1
ছবি: টিবিএস ক্রিয়েটিভ
বাংলাদেশ

এবারও হরমুজ পার হতে পারল না বাংলাদেশি জাহাজ, প্রণালিতে প্রবেশের পর আটকে দিল ইরান

2
অধিকাংশ পণ্য ও সেবায় ভ্যাট অব্যাহতি তুলে নেওয়ার পরিকল্পনা, অব্যাহতি পাবে কেবল দরিদ্রতম ৪০% মানুষ
অর্থনীতি

অধিকাংশ পণ্য ও সেবায় ভ্যাট অব্যাহতি তুলে নেওয়ার পরিকল্পনা, অব্যাহতি পাবে কেবল দরিদ্রতম ৪০% মানুষ

3
ইরানের পিকঅ্যাক্স মাউন্টেনের টানেল কমপ্লেক্সের স্যাটেলাইট ছবি। জুনে যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের তিনটি প্রধান পারমাণবিক স্থাপনা অকার্যকর হওয়ার পরপরই তেহরান ওই স্থানে নির্মাণকাজ এগিয়ে নেয়। ছবি: ভ্যান্টর/অ্যাসোসিয়েটেড প্রেস
আন্তর্জাতিক

বাঙ্কার-বাস্টার বোমাও যেখানে অসহায়, ইরানের ‘পিক্যাক্স মাউন্টেন’ নিয়ে দুশ্চিন্তায় যুক্তরাষ্ট্র

4
ছবি: টিবিএস
বাংলাদেশ

খুলনায় ডিউটিরত অবস্থায় নিজ অস্ত্রের গুলিতে পুলিশ কনস্টেবলের মৃত্যু

5
হরমুজ প্রণালি। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

মার্কিন অবরোধের প্রতিবাদে আবারও হরমুজ প্রণালি বন্ধ করে দিল ইরান

6
রাশিয়ার কৃষ্ণসাগরের বন্দর নভরোসিস্ক-এর কাছে একটি সিঙ্গেল পয়েন্ট মুরিং-এ (এসপিএম) একটি ক্রুড তেল বহনকারী জাহাজ। ২০২১ সালের ৩১ জুলাই। ছবি: রয়টার্স
বাংলাদেশ

অপারেটর নেই, নেই জ্বালানির সুফল: বঙ্গোপসাগরে অলস পড়ে আছে ৮,২২২ কোটি টাকার তেল জেটি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net