Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
April 03, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, APRIL 03, 2026
আমার নামে অনেক ভুলভাল লেখা হয়েছে: করণ জোহর

বিনোদন

হিন্দুস্তান টাইমস
05 October, 2022, 11:35 am
Last modified: 05 October, 2022, 11:42 am

Related News

  • অনুষ্ঠান মাঝপথে ছেড়ে বাড়ি ফিরতে হয়েছিল! নিজের অবসাদ নিয়ে মুখ খুললেন করণ 
  • বলিউডে অভিষেক হচ্ছে আমিরপুত্র জুনাইদের
  • করণের 'সারজামিন' দিয়ে বলিউডে অভিষেক ইব্রাহিম আলী খানের, থাকছেন কাজলও
  • বলিউডে ২৫ বছর পার! করণ জোহরকে সম্মাননা দিচ্ছে ব্রিটিশ পার্লামেন্ট
  • আনুশকার বলিউড ক্যারিয়ার শেষ করে দিতে চেয়েছিলেন করণ জোহর!

আমার নামে অনেক ভুলভাল লেখা হয়েছে: করণ জোহর

বলিউডে নেপোটিজম বিতর্কের কেন্দ্রবিন্দু হিসেবে বারবার উঠে এসেছে একটাই নাম- করণ জোহর। বলিউডের ‘নোংরা রাজনীতির’ ধর্তাকর্তা হিসেবেও তাকেই পয়েন্টআউট করা হয়েছিল।
হিন্দুস্তান টাইমস
05 October, 2022, 11:35 am
Last modified: 05 October, 2022, 11:42 am

২০২০ সালের করোনা মহামারির সেই দুঃসময়ে বলিউড থেকে এসেছিল আরও একটা খারাপ সংবাদ। আর সেটা হল অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যু। অভিনেতার এভাবে চলে যাওয়া সেসময় কেউ মেনে নিতে পারেনি। ফলত বলিউডের উপর উঠতে থাকে একটার পর একটা অভিযোগ।

যার মধ্যে সবচেয়ে বড় ছিল 'নেপোটিজম' বিতর্ক। আর এর কেন্দ্রবিন্দু হিসেবে বারবার উঠে এসেছিল একটাই নাম- করণ জোহর। বলিউডের 'নোংরা রাজনীতির' ধর্তাকর্তা হিসেবেও তাকেই পয়েন্টআউট করা হয়েছিল। সম্প্রতি সেই সময়কার পরিস্থিতি নিয়ে কথা বললেন পরিচালক-প্রযোজক করণ।

করণ জোহরের ধর্মা প্রোডাকশনের হাত ধরে বলিউড ক্যারিয়ার শুরু হয়েছে অনেক তারকা সন্তানের। ফলে স্বজনপোষণের ধারক-বাহক হিসেবে বরাবরই তার নাম উঠে আসে। করণের হাত ধরে বলিউড ডেবিউ হয়েছিল বরুণ ধাওয়ান, আলিয়া ভাট, জাহ্নবী কাপুর, ইশান খাট্টারের। শীঘ্রই সেই তালিকায় জুড়বে শানায়া কাপুরের নাম।

বলিউড হাঙ্গামাকে দেওয়া সাক্ষাৎকারে সম্প্রতি করণকে বলতে শোনা যায়, 'এসব ট্রোলিং আর সমালোচনার ফলে বলিউড সত্যিই খুব খারাপ সময়ের মধ্যে দিয়ে গিয়েছে। এটা মোটেও কোনও ভালো সময় ছিল না। আমার অন্তত মনে হয় এই সব নেতিবাচক জিনিসের কেন্দ্রবিন্দুতে ছিলাম আমি। এটা এমন একটা জিনিস যা আমি কখনও কল্পনাও করিনি হতে পারে বলে। আমাকে নিয়ে যা যা লেখা হয়েছে তার অধিকাংশই ভুল, ঠিক হয়নি ওভাবে লেখা।'

করণের মতে নেতিবাচকতা থেকে বেরিয়ে আসার বড় একটা উপায় হলো কাজের মধ্যে নিজেকে ডুবিয়ে রাখা। আর সেটাই তিনি করেছিলেন। তার মতে, 'এর পরেও একজনকে মাথা উঠাতে হবে আর এগিয়ে যেতে হবে। কারণ আমাকে কৈফিয়ত দিতে হয় আমার কোম্পানি, আমার মা, আমার পরিবারকে। আমি ভেবেই নিয়েছিলাম নিজেকে শক্ত করতে হবে। তবে আমি খুশি যে ওই সময়টা কাটিয়ে দিতে পেরেছি। কাজে মন দিতে পেরেছি। হতে পারে সব মানুষ এত শক্ত হয় না। তবে অনেকেই কিন্তু তা পারে।' 

প্রসঙ্গত, সাত বছর পর পরিচালনায় ফিরছেন করণ জোহর 'রকি অউর রানি কি প্রেম কাহানি' দিয়ে, যাতে মুখ্য চরিত্রে রয়েছেন আলিয়া ভাট ও রণবীর সিং। এছাড়াও দেখা মিলবে ধর্মেন্দ্র, জয়া বচ্চন আর শাবানা আজমির।   

Related Topics

টপ নিউজ

করণ জোহর / নেপোটিজম

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইলাস্ট্রেশন: টিবিএস
    ১৩৩ অধ্যাদেশ পর্যালোচনার পর ৯৮ অধ্যাদেশ বহালের সুপারিশ, পুনর্বিবেচনায় ২০টি
  • প্রতীকী ছবি: রয়টার্স
    মার্কিন এফ-৩৫ ভূপাতিতের ‘পাঠ’ ভাইরাল, ইরানকে চীনা প্রকৌশলীদের অনলাইনে পরামর্শ!
  • হরমুজ প্রণালিতে পণ্যবাহী জাহাজ ও তেলবাহী ট্যাঙ্কার। ছবি: জিউসেপ্পে কাকাসে/এএফপি
    ইরানকে ইউয়ানে ও ক্রিপ্টোতে টোল দিয়ে নিরাপদে হরমুজ প্রণালি পার হচ্ছে বিভিন্ন দেশের জাহাজ
  • যুবরাজকে নিয়ে অশালীন মন্তব্য, ‘খামখেয়ালি’ যুদ্ধ পরিচালনা: ট্রাম্পের ওপর ক্ষোভ বাড়ছে সৌদি আরবের
    যুবরাজকে নিয়ে অশালীন মন্তব্য, ‘খামখেয়ালি’ যুদ্ধ পরিচালনা: ট্রাম্পের ওপর ক্ষোভ বাড়ছে সৌদি আরবের
  • ফাইল ছবি: টিবিএস
    ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ৩৮৭ টাকা
  • রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান। ছবি: রয়টার্স
    ইরানের বৃহত্তম ইস্পাত উৎপাদন কারখানায় যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলা; যুদ্ধ বন্ধে পুতিন ও সালমানের ফোনালাপ

Related News

  • অনুষ্ঠান মাঝপথে ছেড়ে বাড়ি ফিরতে হয়েছিল! নিজের অবসাদ নিয়ে মুখ খুললেন করণ 
  • বলিউডে অভিষেক হচ্ছে আমিরপুত্র জুনাইদের
  • করণের 'সারজামিন' দিয়ে বলিউডে অভিষেক ইব্রাহিম আলী খানের, থাকছেন কাজলও
  • বলিউডে ২৫ বছর পার! করণ জোহরকে সম্মাননা দিচ্ছে ব্রিটিশ পার্লামেন্ট
  • আনুশকার বলিউড ক্যারিয়ার শেষ করে দিতে চেয়েছিলেন করণ জোহর!

Most Read

1
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

১৩৩ অধ্যাদেশ পর্যালোচনার পর ৯৮ অধ্যাদেশ বহালের সুপারিশ, পুনর্বিবেচনায় ২০টি

2
প্রতীকী ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

মার্কিন এফ-৩৫ ভূপাতিতের ‘পাঠ’ ভাইরাল, ইরানকে চীনা প্রকৌশলীদের অনলাইনে পরামর্শ!

3
হরমুজ প্রণালিতে পণ্যবাহী জাহাজ ও তেলবাহী ট্যাঙ্কার। ছবি: জিউসেপ্পে কাকাসে/এএফপি
আন্তর্জাতিক

ইরানকে ইউয়ানে ও ক্রিপ্টোতে টোল দিয়ে নিরাপদে হরমুজ প্রণালি পার হচ্ছে বিভিন্ন দেশের জাহাজ

4
যুবরাজকে নিয়ে অশালীন মন্তব্য, ‘খামখেয়ালি’ যুদ্ধ পরিচালনা: ট্রাম্পের ওপর ক্ষোভ বাড়ছে সৌদি আরবের
আন্তর্জাতিক

যুবরাজকে নিয়ে অশালীন মন্তব্য, ‘খামখেয়ালি’ যুদ্ধ পরিচালনা: ট্রাম্পের ওপর ক্ষোভ বাড়ছে সৌদি আরবের

5
ফাইল ছবি: টিবিএস
বাংলাদেশ

১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ৩৮৭ টাকা

6
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরানের বৃহত্তম ইস্পাত উৎপাদন কারখানায় যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলা; যুদ্ধ বন্ধে পুতিন ও সালমানের ফোনালাপ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net