Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
October 13, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, OCTOBER 13, 2026
আনুশকার বলিউড ক্যারিয়ার শেষ করে দিতে চেয়েছিলেন করণ জোহর!

বিনোদন

হিন্দুস্তান টাইমস
06 April, 2023, 11:15 am
Last modified: 06 April, 2023, 12:05 pm

Related News

  • এস-৪০০ দিয়ে ৩১৪ কিলোমিটার দূরে পাকিস্তানি বিমান ধ্বংসের দাবি ভারতের
  • হরমুজে মাইন বসানো নৌযান ধ্বংস করল যুক্তরাষ্ট্র, ইরানকে ট্রাম্পের হুঁশিয়ারি
  • ইরানের ৪২ যুদ্ধজাহাজসহ বহু সামরিক স্থাপনা ধ্বংসের দাবি ট্রাম্পের
  • ছোট ছোট ও কার্যকর পরিবর্তনের মাধ্যমে ক্যারিয়ারে যেভাবে সফল হবেন
  • সিরিয়ার বিদ্রোহীরা বাশার আল-আসাদের বাবার সমাধি পুড়িয়ে দিয়েছে

আনুশকার বলিউড ক্যারিয়ার শেষ করে দিতে চেয়েছিলেন করণ জোহর!

"আমি আসলে আনুশকার ক্যারিয়ারই শেষ করে দিতে চেয়েছিলাম! কারণ আদিত্য চোপড়া যখন আমাকে ওঁর ছবি দেখিয়েছিলেন ‘রাব নে বানা দি জোড়ি’র জন্য, তখন আমি বলেছিলাম পাগল নাকি, তুমি ওকে সই করাচ্ছ! তোমার এই আনুশকাকে সই করানোর দরকার নেই।"
হিন্দুস্তান টাইমস
06 April, 2023, 11:15 am
Last modified: 06 April, 2023, 12:05 pm

বলিউডে করণ জোহরের প্রভাব-প্রতিপত্তি সম্পর্কে অনেকেই অবগত। সম্প্রতি বলিউডের অন্দরের রাজনীতি নিয়ে মুখ খুলেছেন প্রিয়াঙ্কা চোপড়া; আর তার কথার প্রতিক্রিয়ায় কঙ্গণা রানাওয়াত জানিয়েছিলেন যে করণ জোহরই প্রিয়াঙ্কাকে নিষিদ্ধ করেছিলেন। সেই সঙ্গে আরও অনেকে মিলে অভিনেত্রীকে কোণঠাসা করায় তিনি বলিউড ছেড়ে চলে যান।

প্রিয়াঙ্কার মন্তব্যের পর একাধিক তারকা বলিউডের রাজনীতির শিকার হয়েছেন বলে জানিয়েছেন। সেই সঙ্গে ঐশ্বরিয়াসহ একাধিক তারকার পুরনো সাক্ষাৎকারগুলোও ভাইরাল হয়েছে, যেখানে তারা বলিউডে অসহযোগিতার শিকার হয়েছেন বলে জানিয়েছিলেন।

এবার ভাইরাল হয়েছে বলিউড চলচ্চিত্র নির্মাতা করণ জোহরের ২০১৬ সালের একটি ভিডিও ক্লিপ। ২০১৬ সালে 'মামি মুম্বাই ফিল্ম ফেস্টিভ্যাল'-এর এক অনুষ্ঠানের মঞ্চে কথোপকথনের সময় করণ জোহর নিজ মুখে স্বীকার করেছিলেন যে, তিনি বলিউড অভিনেত্রী আনুশকা শর্মার ক্যারিয়ার ধ্বংস করতে উদ্যত হয়েছিলেন!

কিন্তু ঠিক কী ঘটেছিল যে করণ এই বিস্ফোরক স্বীকারোক্তি দিয়েছিলেন?

যশরাজ ফিল্মসের ব্যানারে ২০০৮-এ মুক্তি পায় 'রাব নে বানা দি জোড়ি'। সেই ছবিতে শাহরুখ খানের বিপরীতে অভিনয়ের মাধ্যমে বলিউডে পা রাখেন আনুশকা শর্মা। 'কিং খান' এর সঙ্গে মজার রোমান্স এবং কমেডি মিলিয়ে তৈরি এই ছবিটি সুপারহিট হয়। এরপরে যশরাজ ফিল্মসের ব্যানারে বেশকিছু ছবিতে কাজ করেন আনুশকা।

'মামি মুম্বাই ফিল্ম ফেস্টিভ্যাল'-এর এক অনুষ্ঠানের আলাপচারিতায় ঐশ্বরিয়া রাই ও আনুশকা শর্মার সঙ্গে উপস্থিত ছিলেন করণ জোহর। সেখানে করণ বলেন, "আমি আসলে আনুশকার ক্যারিয়ারই শেষ করে দিতে চেয়েছিলাম! কারণ আদিত্য চোপড়া যখন আমাকে ওঁর(আনুশকা) ছবি দেখিয়েছিলেন 'রাব নে বানা দি জোড়ি'র জন্য, তখন আমি বলেছিলাম 'না, না, পাগল নাকি, তুমি ওকে সই করাচ্ছ, তুমি কি পাগল! তোমার এই আনুশকা শর্মাকে সই করানোর দরকার নেই। সেই সময়ে আরও একজন অভিনেত্রী ছিলেন, আমি চেয়েছিলাম আদি (আদিত্য চোপড়া) ওই নায়িকাকে সই করাক। এক্ষেত্রে আমি একেবারে আনুশকার ক্যারিয়ারই ধ্বংস করার নেপথ্য নায়ক হতে যাচ্ছিলাম। ছবি মুক্তির পরেও ভীষণ অনিচ্ছা নিয়েই 'রাব নে বানা দি জোড়ি' দেখেছিলাম।"

করণ আরও বলেছিলেন, 'পরবর্তীতে যখন আমি ব্যা'ন্ড বাজা বারাত' দেখলাম, আমি আনুশকাকে ফোন করেছিলাম এবং আমার মনে হলো আমি ওর কাছে ক্ষমা চাওয়া এবং ওর প্রশংসাও করা উচিত। ক্ষমা চেয়েছিলাম কারণ আমি খুব বিব্রত বোধ করেছিলাম এই ভেবে যে আমি সত্যিই এক ব্যতিক্রমী প্রতিভার ক্যারিয়ার গ্রাফ নষ্ট করে ফেলতে যাচ্ছিলাম। দ্বিতীয়ত, আনুশকার অভিনয় দেখে আমি মুগ্ধ হয়েছিলাম।'

তবে গুজব রয়েছে, করণ নাকি চেয়েছিলেন আনুশকার বদলে সোনম কাপুরকে 'রাব নে বানা দি জোড়ি'-তে নেওয়া হোক।

প্রসঙ্গত, ২০১৬-র করণের সেই স্বীকারোক্তি সম্প্রতি রেডইটে শেয়ার করা হয়েছে, যেখানে করণের মন্তব্য শুনে ভীষণ চটেছেন নেটিজেনরা।

কেউ লিখেছেন, 'বাহ! উনি নিজেই তাহলে স্বীকার করছেন যে উনি আনুশকার ক্যারিয়ার ধ্বংস করার চেষ্টা চালিয়ে গিয়েছেন।' আরেকজন লিখেছেন, 'করণ হয়ত এমন আরও অনেকের ক্যারিয়ার নষ্ট করেছেনে যারা বলিউডে আত্মপ্রকাশের সুযোগটিও পাননি।'

কারো কারো ভাষ্যে, "করণ এবং তার দলবল মনে করেন, কে কী করবেন সবই তারা ঠিক করে দেবেন। কী ভয়ঙ্কর সাহস!' এমনই নানান মন্তব্য উঠে এসেছে। 

Related Topics

টপ নিউজ

আনুশকা শর্মা / করণ জোহর / ক্যারিয়ার / ধ্বংস

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • রাঙামাটির সাজেক ভ্যালির দৃশ্য। ফাইল ছবি: সংগৃহীত
    সাজেক ভ্যালি বন্ধ ঘোষণা, পর্যটকদের ফিরে যাওয়ার নির্দেশ
  • গ্রাফিক: টিবিএস
    টাইমস হায়ার র‍্যাংকিং: সেরা ১০০০-এ বাংলাদেশের ৪ বিশ্ববিদ্যালয়, শীর্ষে এআইইউবি
  • সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। ফাইল ছবি: সংগৃহীত
    ‘ভয় পাইছে, ভয় পাইছে’: প্রসিকিউটরকে পলক; ট্রাইব্যুনাল বললেন, ‘রেগে গেলেন তো হেরে গেলেন’
  • ছবি: টিবিএস
    মুন্সীগঞ্জে ভুয়া ডিগ্রি ব্যবহার ও অবৈধ চিকিৎসার অভিযোগে নারী ‘চিকিৎসকের’ কারাদণ্ড, হাসপাতাল সিলগালা
  • ছবি: সংগৃহীত
    সৌদির রিয়াদ বিমানবন্দরে হামলায় নিহত ২ বাংলাদেশির পরিচয় প্রকাশ
  • ছবি: সংগৃহীত
    প্রতিদিন ১০ হাজার কদম হাঁটা কি আসলেই জরুরি?

Related News

  • এস-৪০০ দিয়ে ৩১৪ কিলোমিটার দূরে পাকিস্তানি বিমান ধ্বংসের দাবি ভারতের
  • হরমুজে মাইন বসানো নৌযান ধ্বংস করল যুক্তরাষ্ট্র, ইরানকে ট্রাম্পের হুঁশিয়ারি
  • ইরানের ৪২ যুদ্ধজাহাজসহ বহু সামরিক স্থাপনা ধ্বংসের দাবি ট্রাম্পের
  • ছোট ছোট ও কার্যকর পরিবর্তনের মাধ্যমে ক্যারিয়ারে যেভাবে সফল হবেন
  • সিরিয়ার বিদ্রোহীরা বাশার আল-আসাদের বাবার সমাধি পুড়িয়ে দিয়েছে

Most Read

1
রাঙামাটির সাজেক ভ্যালির দৃশ্য। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সাজেক ভ্যালি বন্ধ ঘোষণা, পর্যটকদের ফিরে যাওয়ার নির্দেশ

2
গ্রাফিক: টিবিএস
বাংলাদেশ

টাইমস হায়ার র‍্যাংকিং: সেরা ১০০০-এ বাংলাদেশের ৪ বিশ্ববিদ্যালয়, শীর্ষে এআইইউবি

3
সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

‘ভয় পাইছে, ভয় পাইছে’: প্রসিকিউটরকে পলক; ট্রাইব্যুনাল বললেন, ‘রেগে গেলেন তো হেরে গেলেন’

4
ছবি: টিবিএস
বাংলাদেশ

মুন্সীগঞ্জে ভুয়া ডিগ্রি ব্যবহার ও অবৈধ চিকিৎসার অভিযোগে নারী ‘চিকিৎসকের’ কারাদণ্ড, হাসপাতাল সিলগালা

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সৌদির রিয়াদ বিমানবন্দরে হামলায় নিহত ২ বাংলাদেশির পরিচয় প্রকাশ

6
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

প্রতিদিন ১০ হাজার কদম হাঁটা কি আসলেই জরুরি?

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net