Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
April 04, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, APRIL 04, 2026
শিনজো আবের রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়ার ব্যয় রানী দ্বিতীয় এলিজাবেথের চেয়েও বেশি কেন?

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
24 September, 2022, 02:05 pm
Last modified: 24 September, 2022, 02:14 pm

Related News

  • ট্রাম্পের ইরান যুদ্ধে মার্কিনীদের ব্যয় ইতোমধ্যে ১১ বিলিয়ন ডলার, এটি কেবল শুরু
  • ৯ বছরে এডিপি ব্যয় সর্বনিম্ন, সাত মাসে মাত্র ২১%
  • সংসদ নির্বাচন ও গণভোটে ব্যয় ধরা হয়েছে ৩,১০০ কোটি টাকা
  • এডিপি বাস্তবায়নে স্থবিরতা: ছয় মাসের ব্যয় ৮ বছরের মধ্যে সর্বনিম্ন
  • ২০২৫-২৬ অর্থবছরের প্রথম পাঁচ মাসে এডিপিতে রেকর্ড কম অর্থ ব্যয়

শিনজো আবের রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়ার ব্যয় রানী দ্বিতীয় এলিজাবেথের চেয়েও বেশি কেন?

শিনজো আবে জাপানের দ্বিতীয় প্রধানমন্ত্রী যাকে রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়ার মাধ্যমে বিদায় জানানো হবে। কিন্তু তিন দিনব্যাপী এই বিশাল আয়োজনের ব্যয় নিয়ে আসন্তোষ দানা বেঁধেছে দেশের জনসাধারণের মনে।
টিবিএস ডেস্ক
24 September, 2022, 02:05 pm
Last modified: 24 September, 2022, 02:14 pm
জাপানের বহু মানুষ শিনজো আবের রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়া আয়োজনের বিরুদ্ধে। ছবি: সংগৃহীত

সম্প্রতি জাপানের একটি সংবাদপত্রের খবরের শিরোনাম ছিল- 'শিনজো আবের অন্ত্যেষ্টিক্রিয়ার খরচ রানী দ্বিতীয় এলিজাবেথের চেয়ে বেশি হয় কী করে?'

যদিও ব্রিটেনের রানী দ্বিতীয় এলিজাবেথের রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়ার খরচের পরিমাণ প্রকাশ করা হয়নি, কিন্তু ডেইলি মিররের এক প্রতিবেদনে তা আনুমানিক ৮ মিলিয়ন পাউন্ড বা ১.৩ বিলিয়ন ইয়েন ধরা হয়েছে। অন্যদিকে, জাপানের প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী শিনজো আবের অন্ত্যেষ্টিক্রিয়ায় খরচ হতে চলেছে ১.৬৬ বিলিয়ন ইয়েন।

জাপানের অনেকেরই ধারণা, সত্যিকার অর্থে এ ব্যয়ের পরিমাণটা আরও বেশি যা জনগণের কাছ থেকে লুকানো হয়েছে। এই যেমন, টোকিও অলিম্পিকের মোট ব্যয় দাঁড়িয়েছে ১৩ বিলিয়ন ডলার... যা আসল হিসাবের প্রায় দ্বিগুণ। আবার কারো কারো প্রশ্ন ছিল, দুই রাষ্ট্রের ব্যয়ের মধ্যে এই পার্থক্য হওয়ার কারণ কী সেই প্রতিষ্ঠানগুলো নাকি, যারা রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়ার মতো বড় ইভেন্টের আয়োজক হিসেবে ছিল।

কিন্তু টোকিওভিত্তিক আয়োজক প্রতিষ্ঠান 'মুরাইয়ামা' যখন জানালো যে তারাই ছিল একমাত্র বিডার- অর্থাৎ রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়া আয়োজনের জন্য ১৭৬ মিলিয়ন ইয়েনের চুক্তি তারা বিনা প্রতিদ্বন্দ্বিতায়ই পেয়েছে, তখন সাধারণ মানুষের সন্দেহ আরও জোরাল হয়। কারণ একবার শিনজো আবে এই প্রতিষ্ঠানটিকেই একটি বার্ষিক চেরি ব্লসম পার্টি আয়োজনের দায়িত্ব দিয়েছিলেন, যেখানে তার বিরুদ্ধে স্বজনপ্রীতির অভিযোগ উঠেছিল।

গত ৮ জুলাই আততায়ীর গুলিতে প্রাণ হারান জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবে। ছবি: সংগৃহীত

সম্প্রতি সংবাদ সংস্থা কিয়োডোর একটি পোলে ৭০ শতাংশেরও বেশি জাপানি জানিয়েছেন, তারা মনে করেন শিনজো আবের অন্ত্যেষ্টিক্রিয়ায় সরকার অনেক বেশি টাকা খরচ করছে। বরাদ্দ অর্থের প্রায় অর্ধেকটাই ব্যয় হয়েছে অনুষ্ঠানের নিরাপত্তা নিশ্চিত করতে, এবং বাকি এক-তৃতীয়াংশ ব্যয় হবে বিদেশী সফরকারীদের আপ্যায়নে।

মঙ্গলবার শিনজো আবের রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়াকে সামনে রেখে বিদেশী অতিথিরা বর্তমান প্রধানমন্ত্রী ফুমিও কিশিদার সঙ্গে সাক্ষাত করতে জাপানে আসতে শুরু করেছেন। তিন দিনব্যাপী এ আয়োজনকে 'ফিউনারেল ডিপ্লোমেসি' নামে আখ্যা দেওয়া হয়েছে। বিশ্বের ২১৭টি দেশ থেকে ৭০০ অতিথি এ অনুষ্ঠানে যোগ দিবেন, যাদের মধ্যে রয়েছেন যুক্তরাষ্ট্রের ভাইস-প্রেসিডেন্ট কমলা হ্যারিস, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজি।

কিন্তু জাপানের সাধারণ মানুষ লন্ডনে সদ্য প্রয়াত রানী দ্বিতীয় এলিজাবেথের রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়ার দিকে ইঙ্গিত করে বলছেন- রানীর অন্ত্যেষ্টিক্রিয়ায় যেখানে বর্তমান বিশ্বনেতারা অংশগ্রহণ করছেন, সেখানে শিনজো আবের অন্ত্যেষ্টিক্রিয়ায় আগত অতিথিদের বেশিরভাগই সাবেক নেতা।

রানী দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুতে ব্রিটেন কতখানি শোকার্ত, আর সে তুলনায় জাপানের পরিস্থিতিটা কতটা ভিন্ন তা নিয়েও প্রশ্ন উঠেছে।

গত ৮ জুলাই জাপানের নারা শহরে এক রাজনৈতিক কর্মসূচির অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় শিনজো আবেকে গুলি করা হয়। চিকিৎসকেরা জানান, শিনজো আবের ঘাড়ে দুটি গুলি লাগে এবং তাঁর হৃদযন্ত্র ক্ষতিগ্রস্ত হয়। কয়েক ঘণ্টা মৃত্যুর সাথে লড়াই করে অবশেষে হার মানতে হয় জাপানের সবচেয়ে দীর্ঘমেয়াদী প্রধানমন্ত্রীকে। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৬৭ বছর। শিনজো আবেই জাপানের দ্বিতীয় প্রধানমন্ত্রী যাকে রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়ার মাধ্যমে বিদায় জানানো হবে। 

আজ থেকে ৫৫ বছর আগে জাপানের প্রথম প্রধানমন্ত্রী হিসেবে রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়া দেওয়া হয়েছিল শিগেরু ইয়োশিদাকে। দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হওয়ার পরপরই জাপানের প্রধানমন্ত্রীর দায়িত্ব লাভ করেছিলেন তিনি। যুদ্ধোত্তর জাপানের গতিপথ পাল্টে দেওয়ার জন্য ব্যাপক প্রশংসিত তিনি। 

এদিকে শিনজো আবের রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়ার ব্যয়ের পরিমাণ নিয়ে ক্ষুদ্ধ, জাপানের স্থানীয় কয়েকটি গণমাধ্যম জানিয়েছে, ১৯৬৭ সালে প্রাক্তন প্রধানমন্ত্রী ইয়োশিদার অন্ত্যেষ্টিক্রিয়ায় ব্যয় হয়েছিল মাত্র ১৮ মিলিয়ন ইয়েন, যা বর্তমানের ৭০ মিলিয়ন ইয়েনের সমতুল্য।  

গত কয়েক দশকের মধ্যে প্রথমবারের মতো মুদ্রাস্ফীতির সঙ্গে লড়াই করছে জাপান। এমতাবস্থায়, সমালোচকদের মতে- রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়ায় এত ব্যয় না করে সেই অর্থ নিম্নআয়ের পরিবারগুলোর মধ্যে বিতরণ করা যেতো।

তাছাড়া, আবের অন্ত্যেষ্টিক্রিয়ায় এত ব্যয় করার ফলে অসন্তুষ্টি থেকে বর্তমান সরকারের উপরে জাপানিদের ভরসা কমে যাচ্ছে। প্রধানমন্ত্রী হিসেবে শিনজো আবের নীতি জাপানকে বিভক্ত করেছিল এবং তার ব্যাপারে জাপানিদের তিক্ততাও সহসা দূর হবে বলে মনে হচ্ছে না।

সূত্র: বিবিসি

Related Topics

টপ নিউজ

শিনজো আবে / রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়া / অন্ত্যেষ্টিক্রিয়া / রানী দ্বিতীয় এলিজাবেথ / ব্যয়

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • হরমুজ প্রণালিতে পণ্যবাহী জাহাজ ও তেলবাহী ট্যাঙ্কার। ছবি: জিউসেপ্পে কাকাসে/এএফপি
    ইরানকে ইউয়ানে ও ক্রিপ্টোতে টোল দিয়ে নিরাপদে হরমুজ প্রণালি পার হচ্ছে বিভিন্ন দেশের জাহাজ
  • বৃহস্পতিবার রাতে সংসদ সচিবালয়ের মন্ত্রিপরিষদ কক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক হয়। ছবি: প্রধানমন্ত্রীর কার্যালয়
    ৯টা–৪টা অফিস, ৬টায় মার্কেট বন্ধ, ব্যাংক লেনদেন ৯টা–৩টা: মন্ত্রিসভায় গুচ্ছ সিদ্ধান্ত
  • ফাইল ছবি: রয়টার্স
    যুক্তরাষ্ট্রের দ্বিতীয় এফ-৩৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি ইরানের, পাইলটের মৃত্যুর আশঙ্কা
  • ছবি: ইপিএ
    ‘ইরানের ইউরেনিয়াম নিয়ে মাথাব্যথা নেই’: যুদ্ধের 'মূল' কারণ নিয়ে ট্রাম্পের নাটকীয় অবস্থান বদল
  • ছবি: রয়টার্স
    হরমুজে নৌ-অভিযানের অনুমোদন চেয়ে বাহরাইনের প্রস্তাব, কাল জাতিসংঘে ভোট
  • ছবি: রয়টার্স
    যুদ্ধের মধ্যেই মার্কিন সেনাপ্রধানসহ তিন জেনারেলকে বরখাস্ত

Related News

  • ট্রাম্পের ইরান যুদ্ধে মার্কিনীদের ব্যয় ইতোমধ্যে ১১ বিলিয়ন ডলার, এটি কেবল শুরু
  • ৯ বছরে এডিপি ব্যয় সর্বনিম্ন, সাত মাসে মাত্র ২১%
  • সংসদ নির্বাচন ও গণভোটে ব্যয় ধরা হয়েছে ৩,১০০ কোটি টাকা
  • এডিপি বাস্তবায়নে স্থবিরতা: ছয় মাসের ব্যয় ৮ বছরের মধ্যে সর্বনিম্ন
  • ২০২৫-২৬ অর্থবছরের প্রথম পাঁচ মাসে এডিপিতে রেকর্ড কম অর্থ ব্যয়

Most Read

1
হরমুজ প্রণালিতে পণ্যবাহী জাহাজ ও তেলবাহী ট্যাঙ্কার। ছবি: জিউসেপ্পে কাকাসে/এএফপি
আন্তর্জাতিক

ইরানকে ইউয়ানে ও ক্রিপ্টোতে টোল দিয়ে নিরাপদে হরমুজ প্রণালি পার হচ্ছে বিভিন্ন দেশের জাহাজ

2
বৃহস্পতিবার রাতে সংসদ সচিবালয়ের মন্ত্রিপরিষদ কক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক হয়। ছবি: প্রধানমন্ত্রীর কার্যালয়
বাংলাদেশ

৯টা–৪টা অফিস, ৬টায় মার্কেট বন্ধ, ব্যাংক লেনদেন ৯টা–৩টা: মন্ত্রিসভায় গুচ্ছ সিদ্ধান্ত

3
ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের দ্বিতীয় এফ-৩৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি ইরানের, পাইলটের মৃত্যুর আশঙ্কা

4
ছবি: ইপিএ
আন্তর্জাতিক

‘ইরানের ইউরেনিয়াম নিয়ে মাথাব্যথা নেই’: যুদ্ধের 'মূল' কারণ নিয়ে ট্রাম্পের নাটকীয় অবস্থান বদল

5
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজে নৌ-অভিযানের অনুমোদন চেয়ে বাহরাইনের প্রস্তাব, কাল জাতিসংঘে ভোট

6
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুদ্ধের মধ্যেই মার্কিন সেনাপ্রধানসহ তিন জেনারেলকে বরখাস্ত

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net