Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
October 08, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, OCTOBER 08, 2026
ব্রাভোর ‘চ্যাম্পিয়ন’ গানে চ্যাম্পিয়ন মেয়েদের নাচ

খেলা

টিবিএস রিপোর্ট
20 September, 2022, 11:45 pm
Last modified: 21 September, 2022, 12:03 am

Related News

  • ওমানে কাজাখস্তানকে হারিয়ে নারী হকিতে অপরাজিত চ্যাম্পিয়ন বাংলাদেশ
  • পোল্যান্ড-ব্রাজিলকে হারিয়ে আন্তর্জাতিক গণিত প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ইরান, জিতল ৪টি স্বর্ণ
  • মালদ্বীপকে ১৪ গোলে উড়িয়ে সাফ ফুটসালের প্রথম আসরেই চ্যাম্পিয়ন বাংলাদেশ
  • বিড়াল যখন বিশ্বচ্যাম্পিয়ন!
  • আরব আমিরাতের বিপক্ষে বাংলাদেশের মেয়েদের হার

ব্রাভোর ‘চ্যাম্পিয়ন’ গানে চ্যাম্পিয়ন মেয়েদের নাচ

প্রথমবারের মতো সাফের শিরোপা জেতা বাংলাদেশের মেয়েরা মনের মতো করে উদযাপন করেছেন। টিম হোটেলে হুই-হুল্লোড় ফেলে উৎসবমুখর পরিবেশে কেক কাটেন সাবিনা, স্বপ্না, সানজিদারা।
টিবিএস রিপোর্ট
20 September, 2022, 11:45 pm
Last modified: 21 September, 2022, 12:03 am

রেফারির শেষ বাঁশি বাজতেই উৎসবের শুরু। প্রথমবারের মতো সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতার আনন্দে আত্মহারা বাংলাদেশের মেয়েরা দিগ্বিদিক ছুটতে থাকে। নেপালের দশরশ রঙ্গশালা স্টেডিয়ামে কেউ জাতীয় পতাকা গায়ে জড়িয়ে ছুটছিলেন, কেউ আবার মনের আনন্দে মাঠেই একটু নেচে নিচ্ছিলেন। এশিয়ার শ্রেষ্ঠত্বের মুকুট জেতার রাতটাও সাবিনা, সানজিদাদের কাছে একটু পরেই গভীর হয়। 

উল্লাসের ক্ষণ যেন যেতে দিতে চাননি বাংলার অদম্য মেয়েরা। কোচ গোলাম রব্বানী ছোটনের কাছ থেকে সার্টিফিকেট পেয়ে মনের মতো করে উদযাপন করেছেন বাংলাদেশের মেয়েরা। টিম হোটেলে হুই-হুল্লোড় ফেলে উৎসবমুখর পরিবেশে কেক কাটেন মেয়েরা। ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি অলরাউন্ডার ডোয়াইন ব্রাভোর গাওয়া বিখ্যাত 'চ্যাম্পিয়ন' গানের সঙ্গে নাচেনও তারা।

কোচিং স্টাফ ও বাফুফের উইমেন উইংয়ের চেয়ারম্যান মাহমুজা আক্তার কিরণকে নিয়ে কেক কাটার ভিডিও নিজের ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট করেন মারিয়া মান্ডা। পরে আরেকটি ভিডিও পোস্ট করেন বাংলাদেশের এই মিডফিল্ডার। ভিডিওতে দেখা যায়, ব্রাভোর চ্যাম্পিয়ন গানে দুই সতীর্থের সঙ্গে নাচছেন তিনি। 

সোমবার সন্ধ্যায় নেপালকে ৩-১ গোলে হারিয়ে সাফের শিরোপা জেতা বাংলাদেশের মেয়েদের যে উৎসবের শুরু হয়েছে, তা এখনও জারি আছে। পরের দিনটা ফুরফুরে মেজাজে কেটেছে সাবিনাদের। কাঠমান্ডুর বিভিন্ন দর্শনীয় স্থানে ঘুরেছেন তারা। বিকালে শপিং সেরে বাংলাদেশের মেয়েরা রাতের খাবার খেয়েছেন কাঠমান্ডুর বাংলাদেশ দূতাবাসে। নেপালে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত সালাহউদ্দিন নোমান চৌধুরীর নিমন্ত্রণে সেখানে যান সাবিনা, কৃষ্ণা, সানজিদারা। 

নেপালের বিপক্ষে ফাইনাল জয়ের পর অধিনায়ক সাবিনার কাছে জানতে চাওয়া হয়, শিরোপা উৎসব কীভাবে হবে। বাংলাদেশের এই স্ট্রাইকার বলেন, 'মাঠে কেমন উৎসব হয়েছে, তা সবাই দেখেছেন। তবে এখান থেকে দেশে যাওয়ার পরই উল্লাসটা আরও বোঝা যাবে। আমরা সে জন্যই অপেক্ষা করছি।'

সেই উৎসবের সব বন্দোবস্ত করে রেখেছে বাফুফে। সানজিদাদের চাওয়া মতো প্রস্তুত করা হয়েছে ছাদখোলা বাস। ক্রীড়া মন্ত্রণালয় ও বাফুফে যৌথ আয়োজনের বর্ণাঢ্য অভ্যর্থনা পর্বে বিমানবন্দর থেকে ছাদ খোলা বাসে শোভাযাত্রা করে বাফুফে ভবনে নিয়ে যাওয়া হবে চ্যাম্পিয়ন দলকে। ছাদ খোলা বাসে উদযাপন বাংলাদেশে এবারই প্রথম হতে যাচ্ছে। থাকবে আরও কিছু আয়োজন।

Related Topics

টপ নিউজ

উইমেন সাফ চ্যাম্পিয়নশিপ / জাতীয় নারী ফুটবল দল / চ্যাম্পিয়ন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ‘এক রুট, এক কোম্পানি’: ঢাকার বাসের নৈরাজ্য থামাতে ৩২ রুটের ফ্র্যাঞ্চাইজি মডেলের পরিকল্পনা
    ‘এক রুট, এক কোম্পানি’: ঢাকার বাসের নৈরাজ্য থামাতে ৩২ রুটের ফ্র্যাঞ্চাইজি মডেলের পরিকল্পনা
  • ২০১৬ সালের পর এ রুটে আর নতুন কোনো বাস যুক্ত হয়নি। এরপর কোভিড-১৯ মহামারির ধাক্কায় থমকে যায় ৬ নম্বর বাসের চলাচল। ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
    ৬ নম্বর বাস: হারিয়ে যাওয়া এক সময়ের শেষ স্মৃতি
  • প্রধানমন্ত্রীর সঙ্গে টয়োটা তুশো করপোরেশনের উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের সাক্ষাৎ। ছবি: সংগৃহীত
    বাংলাদেশে এইচইভি গাড়ি উৎপাদন কারখানা স্থাপন করবে টয়োটা
  • ছবি: সংগৃহীত
    শিক্ষাছুটি শেষে কর্মস্থলে না ফেরায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ৬ শিক্ষকের পদ শূন্য ঘোষণা
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    কিউ-ক্যাশ কর্তৃপক্ষকে তলব করল বাংলাদেশ ব্যাংক, সেবা স্বাভাবিক করার নির্দেশ
  • বগীবিল টার্মিনাল থেকে ঢাকার উদ্দেশে ৫৪০ মেট্রিক টন মিথানলবাহী একটি বার্জ যাত্রা শুরু করেছে। ছবি: ভারতীয় অভ্যন্তরীণ জলপথ কর্তৃপক্ষ
    ৭০ বছর পর চালু হলো ডিব্রুগড় নদীবন্দর: প্রথমবারের মতো আসাম থেকে বাংলাদেশে নৌপথে পণ্য পরিবহন শুরু

Related News

  • ওমানে কাজাখস্তানকে হারিয়ে নারী হকিতে অপরাজিত চ্যাম্পিয়ন বাংলাদেশ
  • পোল্যান্ড-ব্রাজিলকে হারিয়ে আন্তর্জাতিক গণিত প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ইরান, জিতল ৪টি স্বর্ণ
  • মালদ্বীপকে ১৪ গোলে উড়িয়ে সাফ ফুটসালের প্রথম আসরেই চ্যাম্পিয়ন বাংলাদেশ
  • বিড়াল যখন বিশ্বচ্যাম্পিয়ন!
  • আরব আমিরাতের বিপক্ষে বাংলাদেশের মেয়েদের হার

Most Read

1
‘এক রুট, এক কোম্পানি’: ঢাকার বাসের নৈরাজ্য থামাতে ৩২ রুটের ফ্র্যাঞ্চাইজি মডেলের পরিকল্পনা
বাংলাদেশ

‘এক রুট, এক কোম্পানি’: ঢাকার বাসের নৈরাজ্য থামাতে ৩২ রুটের ফ্র্যাঞ্চাইজি মডেলের পরিকল্পনা

2
২০১৬ সালের পর এ রুটে আর নতুন কোনো বাস যুক্ত হয়নি। এরপর কোভিড-১৯ মহামারির ধাক্কায় থমকে যায় ৬ নম্বর বাসের চলাচল। ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
ফিচার

৬ নম্বর বাস: হারিয়ে যাওয়া এক সময়ের শেষ স্মৃতি

3
প্রধানমন্ত্রীর সঙ্গে টয়োটা তুশো করপোরেশনের উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের সাক্ষাৎ। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বাংলাদেশে এইচইভি গাড়ি উৎপাদন কারখানা স্থাপন করবে টয়োটা

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

শিক্ষাছুটি শেষে কর্মস্থলে না ফেরায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ৬ শিক্ষকের পদ শূন্য ঘোষণা

5
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

কিউ-ক্যাশ কর্তৃপক্ষকে তলব করল বাংলাদেশ ব্যাংক, সেবা স্বাভাবিক করার নির্দেশ

6
বগীবিল টার্মিনাল থেকে ঢাকার উদ্দেশে ৫৪০ মেট্রিক টন মিথানলবাহী একটি বার্জ যাত্রা শুরু করেছে। ছবি: ভারতীয় অভ্যন্তরীণ জলপথ কর্তৃপক্ষ
আন্তর্জাতিক

৭০ বছর পর চালু হলো ডিব্রুগড় নদীবন্দর: প্রথমবারের মতো আসাম থেকে বাংলাদেশে নৌপথে পণ্য পরিবহন শুরু

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net