Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
March 26, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, MARCH 26, 2026
শেন ওয়ার্নের বায়োপিক নির্মাণের পরিকল্পনা 'অসম্মানজনকের চেয়েও বেশি কিছু', বললেন তার মেয়ে 

খেলা

টিবিএস ডেস্ক
15 September, 2022, 01:45 pm
Last modified: 15 September, 2022, 01:51 pm

Related News

  • হরমুজ রক্ষায় ‘হয়তো আমাদের থাকারই দরকার নেই, কারণ আমাদের তেলের অভাব নেই’: ট্রাম্প
  • এপস্টিন কেলেঙ্কারি নিয়ে সমালোচনার মুখে ভারতের এআই সম্মেলন থেকে সরে দাঁড়ালেন বিল গেটস
  • লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে আগুন: মারা গেল বড় মেয়েও
  • ‘প্রত্যেক নিউইয়র্কবাসীর জন্য লড়বে এমন প্রার্থী হতে চেয়েছি’: ‘বর্ণবাদী ও ভিত্তিহীন’ আক্রমণের সমালোচনা মামদানির
  • অবশেষে টেইলর সুইফটকে নিয়ে নিন্দা করার সুযোগ পেল সবাই

শেন ওয়ার্নের বায়োপিক নির্মাণের পরিকল্পনা 'অসম্মানজনকের চেয়েও বেশি কিছু', বললেন তার মেয়ে 

শেন ওয়ার্নের মেয়ে ব্রুক ওয়ার্ন ইনস্টাগ্রামে লেখেন, "আপনাদের কী বাবার প্রতি বিন্দুমাত্র শ্রদ্ধা আছে? অথবা তার পরিবারের প্রতি? চ্যানেল নাইনের জন্য যিনি এতকিছু করে গেছেন, সেই মানুষটি মারা যাওয়ার ছয় মাস না হতেই তার জীবন ও পরিবারকে পুঁজি করে আপনারা লাভ আদায় করতে চাইছেন?"
টিবিএস ডেস্ক
15 September, 2022, 01:45 pm
Last modified: 15 September, 2022, 01:51 pm
শেন ওয়ার্নের মেয়ে ব্রুক ওয়ার্ন তার বাবার বায়োপিক নির্মাণের পরিকল্পনার তীব্র সমালোচনা করেছেন। ছবি: বিবিসি

প্রয়াত অস্ট্রেলিয়ান কিংবদন্তী ক্রিকেটার শেন ওয়ার্নের মৃত্যুর মাত্র কয়েক মাস পরেই তার বায়োপিক নির্মাণের পরিকল্পনা 'অসম্মানজনকের চেয়েও বেশি কিছু' বলে অভিহিত করেছেন তার মেয়ে।

এবছরের মার্চে শেন ওয়ার্নের মৃত্যুর পর, অস্ট্রেলিয়ার নাইন নেটওয়ার্ক প্রয়াত এই ক্রিকেটারের বায়োপিক নির্মাণের কাজ শুরু করেছে বলে জানা গেছে। উল্লেখ্য, নাইন নেটওয়ার্কে ২০ বছর ধারাভাষ্যকার হিসেবে কাজ করেছিলেন শেন ওয়ার্ন। 

শেন ওয়ার্নের প্রতি শ্রদ্ধা জানাতে 'ওয়ার্নি' নামের দুই পর্বের বায়োপিক নির্মাণ করা হবে। কিন্তু শেন ওয়ার্নের পরিবারের সদস্যগণ এবং বন্ধুরা এটিকে অত্যন্ত অসংবেদনশীল একটি কাজ হিসেবেই দেখছেন এবং তারা চান না এই বায়োপিকের কাজ শুরু হোক।

শেন ওয়ার্নের মেয়ে, ২৫ বছর বয়সী ব্রুক ওয়ার্ন ইনস্টাগ্রামে লেখেন, "আপনাদের কী বাবার প্রতি বিন্দুমাত্র শ্রদ্ধা আছে? অথবা তার পরিবারের প্রতি? চ্যানেল নাইনের জন্য যিনি এতকিছু করে গেছেন, সেই মানুষটি মারা যাওয়ার ছয় মাস না হতেই তার জীবন ও তার পরিবারকে পুঁজি করে আপনারা লাভ আদায় করতে চাইছেন?"

এদিকে শেন ওয়ার্নের দীর্ঘদিনের ম্যানেজার জেমস আর্সকিনও এর আগে বায়োপিক নির্মাণের সমালোচনা করেছেন। গত জুনে মেলবোর্ন হেরাল্ডকে তিনি বলেন, "মাত্র কয়েক মাস হলো শেন ওয়ার্ন মারা গেছেন। এখনই তারা উনার জীবনকে নিয়ে সেনসেশনাল কিছু একটা বানাতে চান, তাদের নিজেদের নিয়ে লজ্জিত হওয়া উচিত!"

প্রয়াত অস্ট্রেলিয়ান কিংবদন্তী ক্রিকেটার শেন ওয়ার্ন। ছবি: সংগৃহীত

বৃহস্পতিবার চ্যানেল নাইনের একজন মুখপাত্র সংবাদমাধ্যম গার্ডিয়ান অস্ট্রেলিয়াকে জানান, শেন ওয়ার্ন ছিলেন এমন একজন মানুষ যিনি জীবনকে অনেক বড় করে দেখেছেন এবং প্যাশন নিয়ে বেঁচে ছিলেন। মিনি-সিরিজটিতে তার এই জীবনকেই তুলে ধরা হবে।

ওই মুখপাত্র আরও বলেন, "শেন ওয়ার্ন ও তার সকল অর্জনের প্রতি আমাদের অনেক বেশি শ্রদ্ধা রয়েছে। আমরা আশা করি সব অস্ট্রেলিয়ান এবং ওয়ার্নির পরিবারও বুঝতে পারবে যে এই প্রোগ্রামে শেন ওয়ার্নের মতো কিংবদন্তীর জীবন ও তার অর্জনকে কতটা সম্মান দেওয়া হয়েছে।"

শেন ওয়ার্নের বায়োপিকে মূল চরিত্রে কে অভিনয় করবেন তা এখনো নির্ধারিত হয়নি। তবে চ্যানেল নাইন জানিয়েছে, ২০২৩ সালে অস্ট্রেলিয়ায় দুই রাত এই বায়োপিক প্রচারিত হবে।

চলতি বছরের ৪ মার্চ কোহ সামুই দ্বীপে ৫২ বছর বয়সে মৃত্যুবরণ করেন অস্ট্রেলিয়ার কিংবদন্তী ক্রিকেটার শেন ওয়ার্ন। তার লেগ স্পিনের জাদু, বোলিং স্টাইল ক্রিকেটে বিপ্লব নিয়ে এসেছিল। ১৫ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে শেন ওয়ার্ন ১৪৫ ম্যাচে ৭০৮ উইকেট নিয়েছেন যা দ্বিতীয় সর্বোচ্চ রেকর্ড।

সূত্র: বিবিসি  

Related Topics

টপ নিউজ

শেন ওয়ার্ন / মেয়ে / ব্রুক ওয়ার্ন / বায়োপিক / সমালোচনা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: টিবিএস
    ডিসেম্বরের মধ্যে এসএসসি-এইচএসসি পরীক্ষা, প্রতিটি কেন্দ্রে থাকবে সিসিটিভি ক্যামেরা: শিক্ষামন্ত্রী
  • পাকিস্তান, তুরস্ক ও মিশর আড়ালে থেকে দুই পক্ষকে আলোচনার টেবিলে আনতে কাজ করছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (বায়েঁ), পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ (মাঝে) ও ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি। ছবি: রয়টার্স
    যুক্তরাষ্ট্রের প্রস্তাব পৌঁছে দিয়েছে পাকিস্তান; বৈঠক হতে পারে পাকিস্তান বা তুরস্কে: ইরানি জ্যেষ্ঠ কর্মকর্তা
  • শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। ফাইল ছবি: বাসস
    'তখন রাত ২টা বেজে ১৫ মিনিট; ২৬শে মার্চ, ১৯৭১ সাল' 
  • ডিমোনা শহরে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ক্ষতিগ্রস্ত স্থান পরিদর্শনের সময় ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: গেটি/ ভায়া বিবিসি
    যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার সম্ভাবনায় চাপের মুখে নেতানিয়াহু
  • ইসরায়েলের আকাশে ইরানের ক্লাস্টার বোমা। ছবি: ডিলান মার্টিনেজ/রয়টার্স
    আমেরিকার যুদ্ধবিরতির প্রস্তাব খারিজ ইরানের, দিল পাল্টা ৫ শর্ত
  • ছবি: সংগৃহীত
    মগবাজারে নবীন ফ্যাশন বন্ধের ঘটনায় ওসির ব্যাখ্যা তলব, ২৪ ঘণ্টার মধ্যে খুলে দেওয়ার নির্দেশ

Related News

  • হরমুজ রক্ষায় ‘হয়তো আমাদের থাকারই দরকার নেই, কারণ আমাদের তেলের অভাব নেই’: ট্রাম্প
  • এপস্টিন কেলেঙ্কারি নিয়ে সমালোচনার মুখে ভারতের এআই সম্মেলন থেকে সরে দাঁড়ালেন বিল গেটস
  • লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে আগুন: মারা গেল বড় মেয়েও
  • ‘প্রত্যেক নিউইয়র্কবাসীর জন্য লড়বে এমন প্রার্থী হতে চেয়েছি’: ‘বর্ণবাদী ও ভিত্তিহীন’ আক্রমণের সমালোচনা মামদানির
  • অবশেষে টেইলর সুইফটকে নিয়ে নিন্দা করার সুযোগ পেল সবাই

Most Read

1
ছবি: টিবিএস
বাংলাদেশ

ডিসেম্বরের মধ্যে এসএসসি-এইচএসসি পরীক্ষা, প্রতিটি কেন্দ্রে থাকবে সিসিটিভি ক্যামেরা: শিক্ষামন্ত্রী

2
পাকিস্তান, তুরস্ক ও মিশর আড়ালে থেকে দুই পক্ষকে আলোচনার টেবিলে আনতে কাজ করছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (বায়েঁ), পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ (মাঝে) ও ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের প্রস্তাব পৌঁছে দিয়েছে পাকিস্তান; বৈঠক হতে পারে পাকিস্তান বা তুরস্কে: ইরানি জ্যেষ্ঠ কর্মকর্তা

3
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। ফাইল ছবি: বাসস
বাংলাদেশ

'তখন রাত ২টা বেজে ১৫ মিনিট; ২৬শে মার্চ, ১৯৭১ সাল' 

4
ডিমোনা শহরে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ক্ষতিগ্রস্ত স্থান পরিদর্শনের সময় ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: গেটি/ ভায়া বিবিসি
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার সম্ভাবনায় চাপের মুখে নেতানিয়াহু

5
ইসরায়েলের আকাশে ইরানের ক্লাস্টার বোমা। ছবি: ডিলান মার্টিনেজ/রয়টার্স
আন্তর্জাতিক

আমেরিকার যুদ্ধবিরতির প্রস্তাব খারিজ ইরানের, দিল পাল্টা ৫ শর্ত

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মগবাজারে নবীন ফ্যাশন বন্ধের ঘটনায় ওসির ব্যাখ্যা তলব, ২৪ ঘণ্টার মধ্যে খুলে দেওয়ার নির্দেশ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net