Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
March 31, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, MARCH 31, 2026
তিন বছর পর জ্ঞান ফিরলো ডাচ ফুটবলারের

খেলা

টিবিএস ডেস্ক
28 March, 2020, 02:00 pm
Last modified: 28 March, 2020, 02:07 pm

Related News

  • বিশ্বের প্রথম বিলিয়নিয়ার ফুটবলার ক্রিস্টিয়ানো রোনালদো
  • দুই দশক কোমায় থাকা সৌদি ‘স্লিপিং প্রিন্স’-এর ৩৫ বছর পূর্ণ হলো
  • যে কারণে লিভারপুলে থাকতে 'সৌদির সাড়ে ৬০০ মিলিয়ন ডলারের প্রস্তাব' ফিরিয়ে দিলেন সালাহ
  • ফিলিস্তিনি এ কিশোর চেয়েছিল রোনালদোর মতো ফুটবলার হতে, হত্যা করল ইসরায়েল
  • বাংলাদেশের হয়ে খেলার আরও কাছে লেস্টার সিটির হামজা

তিন বছর পর জ্ঞান ফিরলো ডাচ ফুটবলারের

দিন, সপ্তাহ বা মাস নয়; হিসাবটা বছরের। সেটাও কি না তিন বছর! দীর্ঘ এই সময় পর জ্ঞান ফিরে পেলেন তরুণ ডাচ ফুটবলার।
টিবিএস ডেস্ক
28 March, 2020, 02:00 pm
Last modified: 28 March, 2020, 02:07 pm

দিন, সপ্তাহ বা মাস নয়; হিসাবটা বছরের। সেটাও কি না তিন বছর! যে পৃথিবীকে রেখে অজানা রাজ্যে হারিয়েছিলেন আবদেলহাক নুরি, সেই পৃথিবীর অনেক কিছু বদলে গেছে। তিন বছর পর কোমা থেকে ফেরা নেদারল্যান্ডসের এই ফুটবলারের জীবনও বদলেছে অনেক। সবচেয়ে বড় পরিবর্তন, কিছু বুঝে ওঠার আগেই জীবন থেকে হারিয়ে ফেলেছেন ৩৩টি মাস। যে হিসাব আর কখনই মেলাতে পারবেন না নুরি!

বয়স মাত্র ২২। এখন তার মাঠ দাঁপিয়ে বেড়ানোর কথা। তিন বছর আগে সেটাই করছিলেন নুরি। মাত্র ২০ বছর বয়সেই আয়াক্সের বিখ্যাত একাডেমি থেকে গ্রাজুয়েট করে মূল দলে জায়গা করে নেন নেদারল্যান্ডসের এই তরুণ ফুটবলার। বিরাট স্বপ্নের পথে নুরি যখন পা ফেলে যাচ্ছেন, তখনই ঝড় বয়ে যায় তার জীবনে। মাঠেই তার ফুটবল স্বপ্নে যতিচিহ্ন বসে যায়।

বিশ্ব মাতানো ফুটবলারদের তালিকায় যখন যুক্ত করা হচ্ছে নুরির নাম, ঠিক সে সময় জীবন যুদ্ধের কঠিন এক অধ্যায়ে ঢুকে পড়েন তিনি। ২০১৭ সালে আয়াক্সের হয়ে ম্যাচ খেলছিলেন নুরি। ম্যাচ চলাকালীন কার্ডিয়াক অ্যারিদমিয়া অ্যাটাকে মাটিতে লুটিয়ে পড়েন তরুণ এই ফুটবলার। ওই ঘটনায় নুরির মস্তিষ্কে স্থায়ীভাবে বড় ধরনের ক্ষতি হয়। কোমায় চলে যান তিনি।

হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকরা জানান, নুরির বাঁচার সম্ভাবনা একেবারেই কম। হার মানেননি নুরি, তিন বছর লড়াইয়ের পর চেনা ভূবনে ফিরে এসেছেন। যদিও স্বাভাবিক জীবনে ফেরা হয়নি তার, সেই সম্ভাবনাও কম। প্রিয় ফুটবলেও হয়তো আর কোনোদিন লাথি দেওয়া হবে না নুরির। 

জ্ঞান ফিরে পাওয়া নুরি নিজ বাড়িতে ফিরেছেন। তার বড় ভাই আবদেররাহিম বলেছেন, 'সে জ্ঞান ফিরে পেয়েছে। আশেপাশে কে আছে, ও সেসব বুঝতে পারে এখন। এখন আমাদের সঙ্গে বাসাতেই আছে। আমার বিশ্বাস, হাসপাতালের চেয়ে এখানে বেশি যত্ন পাবে ও। নুরি এখন ঘুমায়, হাঁচি দেয়, ঢেকুর তোলে, খাবার খায়, টিভি দেখে। মাঝে মাঝে ভ্রু কুঁচকে বা হাল্কা হেসে মনে অবস্থার জানান দেয়। তবে সে বিছানা থেকে উঠতে পারে না। সব সময় বিছানাতেই সময় কাটছে ওর।'

২০১৬-১৭ মৌসুমে আয়াক্সের হয়ে ১৫টি লিগ ম্যাচ খেলেছেন নুরি। নেদারল্যান্ডসের বিভিন্ন বয়সভিত্তিক দলে খেলেছেন তরুণ এই মিডফিল্ডার। ডাচদের অনূর্ধ্ব-১৫, ১৬, ১৭, ১৮, ১৯ ও ২০ দলের হয়ে খেলেছেন নুরি।

Related Topics

ফুটবলার / আয়াক্স / আবদেলহাক নুরি / কোমা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    দুই সপ্তাহের ব্যবধানে রিজার্ভ কমে দাঁড়িয়েছে ২৯.২৯ বিলিয়ন ডলার
  • ওমানের একটি বন্দরে নোঙর করা একটি বাল্ক ক্যারিয়ার জাহাজ। ছবি: গেটি ভায়া সিএনএন
    যুদ্ধ বন্ধে তেহরানের নতুন শর্ত, খুলে দিতে পারে শত শত কোটি ডলার আয়ের পথ
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    জুনে শুরু হচ্ছে হামের বিশেষ টিকাদান ক্যাম্পেইন, পাবে ৬ মাস থেকে ১০ বছর বয়সি শিশুরা
  • ছবি: সংগৃহীত
    মিরপুর থেকে কনটেন্ট ক্রিয়েটর আর এস ফাহিম গ্রেপ্তার
  • যুক্তরাষ্ট্র-ইসরায়েলের সঙ্গে ইরানের চলমান যুদ্ধে ২১ মার্চ তেহরানের একটি ক্ষতিগ্রস্ত ভবনে রেড ক্রিসেন্টের উদ্ধারকর্মীরা কাজ করছেন। ছবি: রয়টার্স
    ইরানে স্থল অভিযানের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের; সংঘাত অবসানে পাকিস্তানে ৪ দেশের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক
  • বিওয়াইডি-র সঙ্গে চুক্তিতে রানার অটোমোবাইলসের বিনিয়োগ ও আর্থিক প্রভাব এখনো চূড়ান্ত হয়নি
    বিওয়াইডি-র সঙ্গে চুক্তিতে রানার অটোমোবাইলসের বিনিয়োগ ও আর্থিক প্রভাব এখনো চূড়ান্ত হয়নি

Related News

  • বিশ্বের প্রথম বিলিয়নিয়ার ফুটবলার ক্রিস্টিয়ানো রোনালদো
  • দুই দশক কোমায় থাকা সৌদি ‘স্লিপিং প্রিন্স’-এর ৩৫ বছর পূর্ণ হলো
  • যে কারণে লিভারপুলে থাকতে 'সৌদির সাড়ে ৬০০ মিলিয়ন ডলারের প্রস্তাব' ফিরিয়ে দিলেন সালাহ
  • ফিলিস্তিনি এ কিশোর চেয়েছিল রোনালদোর মতো ফুটবলার হতে, হত্যা করল ইসরায়েল
  • বাংলাদেশের হয়ে খেলার আরও কাছে লেস্টার সিটির হামজা

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

দুই সপ্তাহের ব্যবধানে রিজার্ভ কমে দাঁড়িয়েছে ২৯.২৯ বিলিয়ন ডলার

2
ওমানের একটি বন্দরে নোঙর করা একটি বাল্ক ক্যারিয়ার জাহাজ। ছবি: গেটি ভায়া সিএনএন
আন্তর্জাতিক

যুদ্ধ বন্ধে তেহরানের নতুন শর্ত, খুলে দিতে পারে শত শত কোটি ডলার আয়ের পথ

3
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

জুনে শুরু হচ্ছে হামের বিশেষ টিকাদান ক্যাম্পেইন, পাবে ৬ মাস থেকে ১০ বছর বয়সি শিশুরা

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মিরপুর থেকে কনটেন্ট ক্রিয়েটর আর এস ফাহিম গ্রেপ্তার

5
যুক্তরাষ্ট্র-ইসরায়েলের সঙ্গে ইরানের চলমান যুদ্ধে ২১ মার্চ তেহরানের একটি ক্ষতিগ্রস্ত ভবনে রেড ক্রিসেন্টের উদ্ধারকর্মীরা কাজ করছেন। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরানে স্থল অভিযানের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের; সংঘাত অবসানে পাকিস্তানে ৪ দেশের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

6
বিওয়াইডি-র সঙ্গে চুক্তিতে রানার অটোমোবাইলসের বিনিয়োগ ও আর্থিক প্রভাব এখনো চূড়ান্ত হয়নি
অর্থনীতি

বিওয়াইডি-র সঙ্গে চুক্তিতে রানার অটোমোবাইলসের বিনিয়োগ ও আর্থিক প্রভাব এখনো চূড়ান্ত হয়নি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net