Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
July 22, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, JULY 22, 2026
র‌্যাঙ্কিংয়ে তাসকিনের লম্বা লাফ, সাকিব-আফিফের উন্নতি

খেলা

07 September, 2022, 05:50 pm
Last modified: 08 September, 2022, 02:06 pm

Related News

  • শেয়ারবাজার কারসাজি: সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ২৭ জুলাই
  • খুব দ্রুতই সাকিবকে দেশের ক্রিকেটে দেখা যাবে: আসিফ আকবর
  • শেয়ারবাজার কারসাজি: সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ২০ মে
  • সাকিবকে খেলতে না দেওয়া দুর্নীতি হলে, শাস্তি পেতে রাজি: আসিফ মাহমুদ
  • আবারও জাতীয় দলে ডাক পেতে পারেন সাকিব আল হাসান, ঘোষণা বিসিবির

র‌্যাঙ্কিংয়ে তাসকিনের লম্বা লাফ, সাকিব-আফিফের উন্নতি

বাংলাদেশের বোলারদের মধ্যে র‌্যাঙ্কিংয়ে সেরা অবস্থান শেখ মেহেদি হাসানের। দুই ধাপ উন্নতি হয়েছে মুস্তাফিজুর রহমানের।
07 September, 2022, 05:50 pm
Last modified: 08 September, 2022, 02:06 pm

সংযুক্ত আরব আমিরাতে চলমান টি-টোয়েন্টি সংস্করণের এশিয়া কাপে সময়টা ভালো যায়নি বাংলাদেশের। টানা দুই ম্যাচ হেরে আসর থেকে বিদায় নিয়েছে সাকিব আল হাসানের দল। সুপার ফোরের টিকেট কাটতে না পারলেও কিছু ব্যক্তিগত পারফরম্যান্স ছিল। যে পারফরম্যান্সের প্রভাব পড়েছে ক্রিকেটারদের র‌্যাঙ্কিংয়ে। 

গত সপ্তাহের পারফরম্যান্সের ভিত্তিতে র‌্যাঙ্কিং হালনাগাদ করেছে আইসিসি। যা বুধবার প্রকাশ করেছে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটি। বোলারদের র‌্যাঙ্কিংয়ে ২৮ ধাপ এগিয়েছেন তাসকিন আহমেদ। ব্যাটসম্যানদের র‌্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে সাকিব ও আফিফ হোসেন ধ্রুবর। এগিয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদও। 

গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে হেরে এশিয়া কাপ থেকে বাদ পড়ে বাংলাদেশ। এই ম্যাচে মাত্র ২২ বলে ৪টি চার ও ২টি ছক্কায় ইনিংস সেরা ৩৯ রান করেন আফিফ। এই ইনিংসে র‍্যাঙ্কিংয়ে ৭ ধাপ এগিয়েছেন মিডল অর্ডার এই ব্যাটসম্যান, ৫০তম স্থানে আছেন তিনি। 

ওই ম্যাচে ২২ বলে ২৪ রান করা সাকিব এক ধাপ এগিয়েছেন, বাংলাদেশ অধিনায়ক এখন ৬৭তম স্থানে। বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে টি-টোয়েন্টিতে সেরা অবস্থান মাহমুদউল্লাহর। শ্রীলঙ্কার বিপক্ষে ২২ বলে ২৭ রান করা অভিজ্ঞ এই ব্যাটসম্যান ২ ধাপ এগিয়ে ৩৬ নম্বরে আছেন।

চোটের কারণে এশিয়া কাপে খেলা হয়নি লিটন কুমার দাসের। এক ধাপ পিছিয়েছেন তিনি, ৫৪তম স্থানে আছেন ডানহাতি এই ওপেনার। নাঈম শেখের অবনতি হয়েছে। দুই ধাপ পিছিয়ে ৪৭ নম্বরে আছেন এই বাঁহাতি।

বোলারদের র‍্যাঙ্কিংয়ে বড় লাফ দিয়েছেন তাসকিন। লঙ্কানদের বিপক্ষে দারুণ বোলিংয়ে ২৪ রানে দিয়ে ২ উইকেট নেওয়া ডানহাতি এই পেসার এগিয়েছেন ২৮ ধাপ। পাকিস্তানের হাসান আলীর সঙ্গে যৌথভাবে ৭২ নম্বরে আছেন তিনি। 

বাংলাদেশের বোলারদের মধ্যে র‌্যাঙ্কিংয়ে সেরা অবস্থান শেখ মেহেদি হাসানের। ডানহাতি এই অফ স্পিনার আগের মতো ১৬ নম্বরেই আছেন। দুই ধাপ উন্নতি হয়েছে মুস্তাফিজুর রহমানের, ২৯ নম্বরে আছেন তিনি। বোলারদের র‌্যাঙ্কিংয়ে সাকিবের অবস্থানের অপরিবর্তিত, ১৯ নম্বরেই আছেন বাঁহাতি এই স্পিনার।

Related Topics

টপ নিউজ

তাসকিন আহমেদ / সাকিব আল হাসান / আফিফ হোসেন ধ্রুব / টি-টোয়েন্টি র‌্যাঙ্কিং

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    মানদণ্ড পূরণে ব্যর্থ, চার প্রতিষ্ঠানের ৮ পণ্য প্রত্যাহারের নির্দেশ বিএসটিআইয়ের
  • ছবি: টিবিএস
    ২ কোটি টাকার চেক ডিজঅনার মামলায় রিজেন্ট হাসপাতালের সাহেদ কারাগারে
  • ম্যাচের পর বাগ্‌বিতণ্ডায় জড়িয়ে পড়েন ওটামেন্ডি ও রদ্রি। ছবি: বিবিসি
    'তোমরা পুরো সপ্তাহ রেফারিং নিয়ে ঘ্যানঘ্যান করেছো': হারের পর স্পেনের বিরুদ্ধে আর্জেন্টাইন ফুটবলার ওটামেন্ডির ক্ষোভ
  • ফাইল ছবি: সংগৃহীত
    শুধু থার্ড টার্মিনাল পরিচালনা করবে জাপানি কনসোর্টিয়াম, চুক্তি সেপ্টেম্বর নাগাদ: বেবিচক
  • ফাইল ছবি: রাজিব ধর/টিবিএস
    ৪৮ ঘণ্টায় ৭ বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস, ঢাকায় জলাবদ্ধতার আশঙ্কা
  • প্রতীকী ফাইল ছবি: সংগৃহীত
    ডলারের দাম আবার কেন বাড়ছে?

Related News

  • শেয়ারবাজার কারসাজি: সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ২৭ জুলাই
  • খুব দ্রুতই সাকিবকে দেশের ক্রিকেটে দেখা যাবে: আসিফ আকবর
  • শেয়ারবাজার কারসাজি: সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ২০ মে
  • সাকিবকে খেলতে না দেওয়া দুর্নীতি হলে, শাস্তি পেতে রাজি: আসিফ মাহমুদ
  • আবারও জাতীয় দলে ডাক পেতে পারেন সাকিব আল হাসান, ঘোষণা বিসিবির

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মানদণ্ড পূরণে ব্যর্থ, চার প্রতিষ্ঠানের ৮ পণ্য প্রত্যাহারের নির্দেশ বিএসটিআইয়ের

2
ছবি: টিবিএস
বাংলাদেশ

২ কোটি টাকার চেক ডিজঅনার মামলায় রিজেন্ট হাসপাতালের সাহেদ কারাগারে

3
ম্যাচের পর বাগ্‌বিতণ্ডায় জড়িয়ে পড়েন ওটামেন্ডি ও রদ্রি। ছবি: বিবিসি
খেলা

'তোমরা পুরো সপ্তাহ রেফারিং নিয়ে ঘ্যানঘ্যান করেছো': হারের পর স্পেনের বিরুদ্ধে আর্জেন্টাইন ফুটবলার ওটামেন্ডির ক্ষোভ

4
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

শুধু থার্ড টার্মিনাল পরিচালনা করবে জাপানি কনসোর্টিয়াম, চুক্তি সেপ্টেম্বর নাগাদ: বেবিচক

5
ফাইল ছবি: রাজিব ধর/টিবিএস
বাংলাদেশ

৪৮ ঘণ্টায় ৭ বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস, ঢাকায় জলাবদ্ধতার আশঙ্কা

6
প্রতীকী ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

ডলারের দাম আবার কেন বাড়ছে?

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net