Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
August 17, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, AUGUST 17, 2026
চা শ্রমিকদের ভূমির অধিকার দেয়া হবে: প্রধানমন্ত্রী

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
03 September, 2022, 07:50 pm
Last modified: 03 September, 2022, 07:50 pm

Related News

  • তারেক রহমান: চেনা ছকের বাইরে এক প্রধানমন্ত্রী
  • বিশাল রাজস্ব লক্ষ্যমাত্রা অর্জনের কৌশল নিয়ে আলোচনা করতে এনবিআর কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী
  • সরকার রাজনৈতিক বিতর্ক তৈরি করে জনদুর্ভোগ আড়াল করার চেষ্টা করছে: জামায়াত সেক্রেটারি
  • রাজধানীর উত্তরায় পেট্রোল পাম্পের টাকা ছিনতাই: অস্ত্র মামলায় ২ জন কারাগারে
  • আগামীকাল কিশোরগঞ্জ সফর করবেন প্রধানমন্ত্রী

চা শ্রমিকদের ভূমির অধিকার দেয়া হবে: প্রধানমন্ত্রী

তিনি বলেন, ‘চা শ্রমিকরা যাতে প্রত্যেকে ঘর পায়, বিশেষত মাটির অধিকার যেনো তারা পায় সেটার ব্যবস্থা আমি অবশ্যই করে যাব। কারণ ভূমির অধিকার না থাকলে একজন মানুষের সম্মান থাকে না।’
টিবিএস রিপোর্ট
03 September, 2022, 07:50 pm
Last modified: 03 September, 2022, 07:50 pm

প্রায় ১৫০ বছর ধরে ভূমিহীন অবস্থায় থাকা চা শ্রমিকদের ভূমির অধিকার দেওয়ার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শনিবার দুপুরে চা শ্রমিকদের সঙ্গে ভার্চুয়াল মতবিনিময় সভায় প্রধানমন্ত্রী এমন আশ্বাস দিয়ে বলেন, বঙ্গবন্ধু চা শ্রমিকদের ভোটের অধিকার দিয়েছেন, নাগরিকত্ব দিয়েছেন, আর তারা ভূমিহীন থাকবে, এটা হতে পারে না। আমি অবশ্যই তাদের ভূমির অধিকার প্রদান করব।

তিনি বলেন, 'চা শ্রমিকরা যাতে প্রত্যেকে ঘর পায়, বিশেষত মাটির অধিকার যেনো তারা পায় সেটার ব্যবস্থা আমি অবশ্যই করে যাব। কারণ ভূমির অধিকার না থাকলে একজন মানুষের সম্মান থাকে না।'

শনিবার বিকেলে ভার্চুয়ালি এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে সিলেট, হবিগঞ্জ, মৌলভীবাজার ও চট্টগ্রাম থেকে চা শ্রমিকরা অংশ নেন।

সভায় প্রধানমন্ত্রী আরও বলেন, 'আমরা কাজ করে যাচ্ছি; বাংলাদেশে একজনও ভূমিহীন থাকবে না। আমরা ভূমিহীনদের জন্য ঘর করে দিচ্ছি। চা শ্রমিকরাও ভূমিহীন থাকবে না।'

চা শ্রমিকদের দাবির প্রেক্ষিতে তিনি বলেন, চা বাগানে স্কুল আছে। এই স্কুলগুলো যাতে জাতীয়করণ করা হয় এই ব্যাপারে আমি উদ্যোগ নেব, শিক্ষা মন্ত্রণালয়ের সাথে কথা বলবো।

শেখ হাসিনা বলেন, চা বাগানের চিকিৎসা ব্যবস্থা উন্নত করতে ব্যবস্থা নিতে হবে। প্রত্যেক বাগানে অ্যাম্বুলেন্স ও ডাক্তার রাখতে হবে। এছাড়া সরকারের পক্ষ থেকে বাগানের পাশে কমিউনিটি ক্লিনিক স্থাপনের উদোগ নেওয়া হবে।

নারী চা শ্রমিকদের মাতৃত্বকালীন ছুটি ৬ মাস করার দাবির প্রেক্ষিতে তিনি বলেন, 'এটা খুবই ন্যায্য দাবি। কারণ তারা ঝুঁকিপূর্ণ কাজ করেন। তাই তাদের মাতৃত্বকালীন ছুটি ৬ মাস যাতে করা হয়, সে ব্যাপারে ব্যবস্থা নেব।'

তিনি বলেন, 'যারা শ্রম দেয়, কষ্ট করে, তাদের দিকে তাকানো আমাদের অবশ্যই দরকার।'

চা শ্রমিকদের উপহার দেওয়া সোনার বালা হাতে দিয়েই তাদের সাথে এই  মতবিনিময় সভায় যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মতবিনিময় সভায় প্রারম্ভিক বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, 'আপনারা গণভবনে এসেছিলেন আমার জন্য উপহার নিয়ে।  আমার জীবনে এত দামি উপহার, এত সম্মান আর কখনও পাই নি। আপনারা এক টাকা দুই টাকা করে জমিয়ে এটা দিয়েছেন। এটা আমার জীবনের এক পরম উপহার।'

প্রধানমন্ত্রী বলেন, 'আপনাদের দেয়া উপহার আজকেও আমি হাতে পরে আছি।'

এ সময় নিজের হাতের বালা শ্রমিকদের দেখান প্রধানমন্ত্রী।

শেখ হাসিনা বলেন, 'চা শ্রমিকদের কাজের ক্ষেত্র ভিন্ন। তাদের সমস্যাগুলো ভিন্ন। আমরা সরকারে আসার পর তাদের সমস্যা সমাধান করতে উদ্যোগী হই। 

'আজকে আপনারা এদেশের নাগরিক। বঙ্গবন্ধুর কল্যাণে চা শ্রমিকরা অধিকার ফিরে পায়। বঙ্গবন্ধুর কন্যা হিসেবে আপনাদের প্রতি আমার একটা বিশেষ দায়িত্ব রয়েছে বলে মনে করি।'

দেশের চা বাগান বেষ্টিত ৪ জেলা থেকে ৮ জন শ্রমিক এই মতবিনিময় সভায় বক্তব্য দেন। বক্তব্যে নিজেদের অভাব ও দাবির কথা জানান তারা।
 

Related Topics

টপ নিউজ

চা শ্রমিক / চা শ্রমিক আন্দোলন / মজুরি / শ্রমিক আন্দোলন / প্রধানমন্ত্রী / মজুরি বৃদ্ধি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সৌজন্যে প্রাপ্ত
    ইস্ট বেকার ব্রেডের মান নিয়ে বিভ্রান্তি: বৈজ্ঞানিক পরীক্ষায় মিলল স্বস্তিদায়ক ফল
  • ছবি: মুমিত এম/টিবিএস
    এমআরটি-১-এর পর এবার এমআরটি-৫ নর্দার্ন রুটের ব্যয় ১২৬ শতাংশ বাড়ানোর প্রস্তাব
  • প্রতীকী ফাইল ছবি: সংগৃহীত
    পে-স্কেল চূড়ান্ত পর্যায়ে, যেকোনো সময় ঘোষণা: প্রধানমন্ত্রীর মুখ্য সচিব
  • ছবি: সংগৃহীত
    ১৮ আগস্ট থেকে চালু হচ্ছে বিআরটিসির ‘পিংক বাস’ সার্ভিস; চালক-কন্ডাক্টরও নারী
  • ছবি: রাজীব ধর/টিবিএস
    আদমজী ইপিজেডের রপ্তানি ছাড়াল ১ বিলিয়ন ডলার, ঝুঁকছে উচ্চমূল্যের পণ্যে
  • ফাইল ছবি
    হাসিনার প্রত্যর্পণের সিদ্ধান্ত নেবে ভারতের আদালত, বিকল্প নিয়ে আলোচনা চলার দাবি দেশটির গণমাধ্যমের

Related News

  • তারেক রহমান: চেনা ছকের বাইরে এক প্রধানমন্ত্রী
  • বিশাল রাজস্ব লক্ষ্যমাত্রা অর্জনের কৌশল নিয়ে আলোচনা করতে এনবিআর কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী
  • সরকার রাজনৈতিক বিতর্ক তৈরি করে জনদুর্ভোগ আড়াল করার চেষ্টা করছে: জামায়াত সেক্রেটারি
  • রাজধানীর উত্তরায় পেট্রোল পাম্পের টাকা ছিনতাই: অস্ত্র মামলায় ২ জন কারাগারে
  • আগামীকাল কিশোরগঞ্জ সফর করবেন প্রধানমন্ত্রী

Most Read

1
প্রতীকী ছবি: সৌজন্যে প্রাপ্ত
ফিচার

ইস্ট বেকার ব্রেডের মান নিয়ে বিভ্রান্তি: বৈজ্ঞানিক পরীক্ষায় মিলল স্বস্তিদায়ক ফল

2
ছবি: মুমিত এম/টিবিএস
বাংলাদেশ

এমআরটি-১-এর পর এবার এমআরটি-৫ নর্দার্ন রুটের ব্যয় ১২৬ শতাংশ বাড়ানোর প্রস্তাব

3
প্রতীকী ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

পে-স্কেল চূড়ান্ত পর্যায়ে, যেকোনো সময় ঘোষণা: প্রধানমন্ত্রীর মুখ্য সচিব

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

১৮ আগস্ট থেকে চালু হচ্ছে বিআরটিসির ‘পিংক বাস’ সার্ভিস; চালক-কন্ডাক্টরও নারী

5
ছবি: রাজীব ধর/টিবিএস
বাংলাদেশ

আদমজী ইপিজেডের রপ্তানি ছাড়াল ১ বিলিয়ন ডলার, ঝুঁকছে উচ্চমূল্যের পণ্যে

6
ফাইল ছবি
বাংলাদেশ

হাসিনার প্রত্যর্পণের সিদ্ধান্ত নেবে ভারতের আদালত, বিকল্প নিয়ে আলোচনা চলার দাবি দেশটির গণমাধ্যমের

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net