Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
April 22, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, APRIL 22, 2026
ক্রেতার আগ্রহ বাড়ছে গ্রিন অ্যাপ্লায়েন্সে, কমবে বিদ্যুৎ খরচ

অর্থনীতি

আব্বাস উদ্দিন নয়ন
25 August, 2022, 03:35 pm
Last modified: 25 August, 2022, 04:11 pm

Related News

  • জ্বালানি সাশ্রয়ে মালয়েশিয়ায় সরকারি কর্মকর্তাদের ঘরে বসে কাজের নির্দেশ
  • ৩ দিন সাপ্তাহিক ছুটি ও অনলাইন ক্লাসসহ ৮ পরিকল্পনা সরকারের, বৃহস্পতিবার আসছে চূড়ান্ত সিদ্ধান্ত
  • বিদ্যুৎ সাশ্রয়ে সচিবালয়ে নিজের কক্ষের লাইট ও এসি কমিয়ে দিলেন প্রধানমন্ত্রী
  • বিদ্যুতের ব্যবহার ১৫ শতাংশ কমিয়ে গ্রীষ্মের চাপ মোকাবিলা করতে চায় সরকার
  • রাত ৮টায় শপিং মল বন্ধ, ২৫ ডিগ্রি সেলসিয়াসে এসি ব্যবহারের নির্দেশনা বিদ্যুৎ বিভাগের

ক্রেতার আগ্রহ বাড়ছে গ্রিন অ্যাপ্লায়েন্সে, কমবে বিদ্যুৎ খরচ

বছরে ৩২-৩৩ হাজার কোটি টাকার পণ্য বিক্রি হওয়া ইলেকট্রনিক্স অ্যাপ্লায়েন্স খাতে উন্নত দেশের মতো বিদ্যুৎ সাশ্রয়ী প্রযুক্তির ব্যবহার বাড়ছে খুব দ্রুতই।
আব্বাস উদ্দিন নয়ন
25 August, 2022, 03:35 pm
Last modified: 25 August, 2022, 04:11 pm

দেড় টনের একটি সাধারণ এসি এক ঘণ্টা চালু রাখলে ১.৬ ইউনিট বিদ্যুৎ কনজিউম করে। তবে দেশে উৎপাদিত নতুন প্রযুক্তির ইনভার্টার এসিতে এ ব্যয় সর্বেোচ্চ ৭০ শতাংশ পর্যন্ত কম হয় বলে দাবি করছেন ইলেকট্রনিক্স পণ্য উৎপাদকরা।

এসির পাশাপাশি রেফ্রিজারেটর, এলইডি লাইট, ফ্যান, ওয়াশিং মেশিন, মাইক্রোওয়েভ ওভেন, ইন্ডাকশন কুকারসহ প্রায় সব ধরনের ইলেকট্রনিক্স পণ্যেই বর্তমানে ৩০ থেকে ৭৫ শতাংশ পর্যন্ত বিদ্যুৎ সাশ্রয়ী প্রযুক্তি ব্যবহার হচ্ছে বলে জানিয়েছেন তারা। 

বাংলাদেশে স্যামসাংয়ের ডিস্ট্রিবিউটর ও ম্যানুফ্যাকচারার ফেয়ার গ্রুপের প্রধান বিপণন কর্মকর্তা মোহাম্মদ মেসবাহ উদ্দিন বলেন, বাংলাদেশে বর্তমানে স্যামসাংয়ের সব প্রডাক্ট বিদ্যুৎ সাশ্রয়ী। সবচেয়ে বেশি বিদ্যুৎ খরচের পণ্য এসিতে সাশ্রয় হচ্ছে ৭৩ শতাংশ পর্যন্ত। 

তিনি বলেন, "স্যামসাং রেফ্রিজারেটরে ৭৫ শতাংশ এবং ওয়াশিং মেশিনে ৪০ শতাংশ পর্যন্ত বিদ্যুৎ সাশ্রয়ী টেকনোলজি ব্যবহার হয়। অন্যান্য অ্যাপ্লায়েন্সেও একই ধরনের প্রযুক্তি ব্যবহার করে বিদ্যুৎ সাশ্রয়ী পণ্য উৎপাদন করছি আমরা।" 

বছরে ৩২-৩৩ হাজার কোটি টাকার পণ্য বিক্রি হওয়া ইলেকট্রনিক্স অ্যাপ্লায়েন্স খাতে উন্নত দেশের মতো বিদ্যুৎ সাশ্রয়ী প্রযুক্তির ব্যবহার বাড়ছে খুব দ্রুতই। পাশাপাশি ভবন নির্মাণ, অভ্যন্তরীণ ডেকোরেশনসহ নানা বিষয়েও বিদ্যুৎ সাশ্রয়ী প্রযুক্তি ব্যবহার করছে দেশী-বিদেশী কোম্পানিগুলো। এতে ৩০-৭০ শতাংশ পর্যন্ত বিদ্যুৎ সাশ্রয় হচ্ছে বলে মনে করছেন খাত সংশ্লিষ্টরা। 

বিশেষজ্ঞরা বলছেন, পণ্যের পাশাপাশি কারখানায় ইনভারটার মেশিন, স্বয়ংক্রিয় ভোল্টেজ রেগুলেটর (এভিআর) বা ভোল্টেজ স্ট্যাবিলাইজার ব্যবহারের মাধ্যমে ৪০ শতাংশ পর্যন্ত বিদ্যুৎ সাশ্রয় সম্ভব। তাছাড়া ইনভারটার জেনারেটরের মাধ্যমে বাসাবাড়ি, অফিস, হাসপাতাল, শপিংমল, কারখানা, দোকান, মসজিদ, ব্যাংক-বীমায় জ্বালানির ব্যবহারও ২০-৩০ শতাংশ কমিয়ে আনা সম্ভব বলে মনে করছেন তারা।

ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম অব বাংলাদেশের (আইবিএফবি) সভাপতি এবং এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও হুমায়ুন রশীদ বলেন, "বেশ কয়েক বছর ধরেই বাংলাদেশে বিদ্যুৎ সাশ্রয়ী প্রযুক্তি ও পণ্যের ব্যবহার হচ্ছে। সরকারি পর্যায়ে এর তেমন প্রসার না ঘটলেও বেসরকারি পর্যায়ে বহু কোম্পানি নিজেদের উদ্যোগে এসব প্রযুক্তি ও পণ্যের ব্যবহার শুরু করেছেন। ইলেকট্রনিক্স পণ্যের প্রায় সবই বিদ্যুৎ সাশ্রয়ী হচ্ছে। আমরা কারখানা এবং অফিসে গ্রিন প্রযুক্তি ব্যবহার করে বিদ্যুতের ব্যবহার ৪০ শতাংশ পর্যন্ত কমিয়ে এনেছি।"

ওয়ালটন বাংলাদেশের সবচেয়ে বড় ইলেকট্রনিক্স নির্মাতা প্রতিষ্ঠান। দেশের হোম অ্যাপ্লায়েন্স বাজারের ৬০% এর বেশি এখন এই ইলেকট্রনিক্স জায়ান্টের হাতে। বর্তমানে প্রায় ৪০টি দেশে হোম অ্যাপ্লায়েন্স পণ্য রপ্তানি করে ওয়ালটন। 

ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি-এর প্রধান বিপণন কর্মকর্তা ফিরোজ আলম বলেন, সাধারণ প্রযুক্তির ফ্রিজের তুলনায় ওয়ালটনের ইনভার্টার ফ্রিজ কম্প্রেসার চালাতে প্রায় ৮-১০ গুণ কম বিদ্যুৎ খরচ করে। ওয়ালটনের রেফ্রিজারেটর সাধারণ ফ্রিজের তুলনায় ৬০ শতাংশ বেশি এনার্জি সাশ্রয় করে।

"১ টন ওয়ালটন এসি প্রতি ঘণ্টায় মাত্র ২.১৯ টাকা মূল্যের বিদ্যুৎ কনজিউম করে যার অর্থ হলো এটি শুধু বাংলাদেশেই না, উপমহাদেশেরও সবচেয়ে বেশি বিদ্যুৎ সাশ্রয়ী এয়ারকন্ডিশনার।"

চীন ভিত্তিক শীর্ষস্থানীয় গ্লোবাল ইলেকট্রনিক ব্র্যান্ড গ্রি-এর সামগ্রিক এসির বাজারে ৬০% অংশীদারিত্ব রয়েছে। গ্রি এখন ন্যানো-টেকনোলজি কম্প্রেসার সম্বলিত সুপার এনার্জি-সেভিং এসি সরবরাহ করছে।

ইলেক্ট্রো মার্টের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর নুরুল আফসার বলেন, বিশ্বের প্রথম বুস্ট ইনভার্টার কম্প্রেসারের গ্রি এসি ৭০% পর্যন্ত বিদ্যুৎ সাশ্রয় করে। এর টি-৩ প্রযুক্তি যেকোনো পরিস্থিতিতে ৮ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বায়ুপ্রবাহ কমাতে পারে।

"মাত্র এক মিনিটে গ্রি এসি ভিতরের ২৭ ডিগ্রি সেলসিয়াস এবং বাইরের ৩৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমিয়ে ৮ ডিগ্রি সেলসিয়াসে আনতে পারে", যোগ করেন তিনি।

স্যামসাং, ওয়ালটনের মতোই বর্তমানে বিদ্যুৎ সাশ্রয়ী পণ্য উৎপাদন করছে ভিশন, কনকা, এলজি, ট্রান্সটেক, ভিসতা, গ্রি, সনি র‌্যাংকস, মিনিস্টারসহ প্রায় সব ব্র্যান্ড।

বাংলাদেশের কোম্পানিগুলোর মধ্যে দেশের দ্বিতীয় বৃহৎ উৎপাদনকারী প্রতিষ্ঠান ভিশন ইলেকট্রনিক্স।

ভিশন ইলেকট্রনিক্সের মূল কোম্পানি প্রাণ-আরএফএল গ্রুপের পরিচালক (মার্কেটিং) চৌধুরী কামরুজ্জামান কামাল বলেন, ভিশনের সিলিং ফ্যান, এলইডি লাইট, রেফ্রিজারেটর ৩০-৭০% পর্যন্ত বিদ্যুৎ সাশ্রয় করতে পারে।

 

Related Topics

টপ নিউজ

বিদ্যুৎ সাশ্রয় / গ্রিন অ্যাপ্লায়েন্স

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি: সংগৃহীত
    আন্তঃব্যাংক লেনদেনের ফি অপরিবর্তিত থাকছে; চাকরিচ্যুত ব্যাংক কর্মকর্তাদের পুনর্বহাল আদালতের ওপর
  • ফাইল ছবি: সংগৃহীত
    'কনটেন্ট ক্রিয়েটর’ পরিচয়ে অনুমতি ছাড়া ভিডিও প্রচার করলে সাইবার আইনে দ্রুত বিচার: তথ্যপ্রযুক্তি মন্ত্রী
  • কুষ্টিয়া-৩ আসনের এমপি মুফতি আমির হামজা। ছবি: সংগৃহীত
    মানহানির মামলায় কুষ্টিয়া-৩ আসনের এমপি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
  • ফাইল ছবি: সংগৃহীত
    একীভূত ৫ ব্যাংকের অসুস্থ আমানতকারীদের টাকা ফেরতের বিষয়টি বিবেচনাধীন: আমির খসরু
  • ছবি: টিবিএস
    আ.লীগকে সরাতে ১৬ বছর লেগেছে, আপনাদের সরাতে ১৬ দিনও লাগবে না: এটিএম আজহার
  • রাজধানীর একটি ফিলিং স্টেশনের চিত্র। ছবি: টিবিএস
    তেলের দাম বাড়ার পর ফিলিং স্টেশনে কমেছে লাইনের চাপ, অপেক্ষার সময় কমছে রাজধানীতে

Related News

  • জ্বালানি সাশ্রয়ে মালয়েশিয়ায় সরকারি কর্মকর্তাদের ঘরে বসে কাজের নির্দেশ
  • ৩ দিন সাপ্তাহিক ছুটি ও অনলাইন ক্লাসসহ ৮ পরিকল্পনা সরকারের, বৃহস্পতিবার আসছে চূড়ান্ত সিদ্ধান্ত
  • বিদ্যুৎ সাশ্রয়ে সচিবালয়ে নিজের কক্ষের লাইট ও এসি কমিয়ে দিলেন প্রধানমন্ত্রী
  • বিদ্যুতের ব্যবহার ১৫ শতাংশ কমিয়ে গ্রীষ্মের চাপ মোকাবিলা করতে চায় সরকার
  • রাত ৮টায় শপিং মল বন্ধ, ২৫ ডিগ্রি সেলসিয়াসে এসি ব্যবহারের নির্দেশনা বিদ্যুৎ বিভাগের

Most Read

1
ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

আন্তঃব্যাংক লেনদেনের ফি অপরিবর্তিত থাকছে; চাকরিচ্যুত ব্যাংক কর্মকর্তাদের পুনর্বহাল আদালতের ওপর

2
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

'কনটেন্ট ক্রিয়েটর’ পরিচয়ে অনুমতি ছাড়া ভিডিও প্রচার করলে সাইবার আইনে দ্রুত বিচার: তথ্যপ্রযুক্তি মন্ত্রী

3
কুষ্টিয়া-৩ আসনের এমপি মুফতি আমির হামজা। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মানহানির মামলায় কুষ্টিয়া-৩ আসনের এমপি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

4
ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

একীভূত ৫ ব্যাংকের অসুস্থ আমানতকারীদের টাকা ফেরতের বিষয়টি বিবেচনাধীন: আমির খসরু

5
ছবি: টিবিএস
বাংলাদেশ

আ.লীগকে সরাতে ১৬ বছর লেগেছে, আপনাদের সরাতে ১৬ দিনও লাগবে না: এটিএম আজহার

6
রাজধানীর একটি ফিলিং স্টেশনের চিত্র। ছবি: টিবিএস
বাংলাদেশ

তেলের দাম বাড়ার পর ফিলিং স্টেশনে কমেছে লাইনের চাপ, অপেক্ষার সময় কমছে রাজধানীতে

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net