Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
June 19, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, JUNE 19, 2026
অভিষেক ম্যাচে চার রানে আউট হয়ে মাঠেই কেঁদেছিলেন শচীন!

খেলা

হিন্দুস্তান টাইমস
18 August, 2022, 01:20 pm
Last modified: 18 August, 2022, 05:34 pm

Related News

  • ‘সাধারণ মানুষ পাশে না থাকলে ঘটনা অন্য রকম হতে পারত’: ক্রিকেটার নাঈম হাসান
  • বিসিবির সাবেক কর্মকর্তাদের বিরুদ্ধে জাহানারার যৌন হয়রানির অভিযোগ: আইনি সহায়তার আশ্বাস ক্রীড়া উপদেষ্টার
  • আগামী ১০০ বছরেও এ রকম চোর-চোট্টা ক্রিকেটার আসবে না: সাকিবকে নিয়ে প্রেস সচিব
  • ৭ ম্যাচে ৭৫২ রান, গড়ও ৭৫২; করুন নায়ারে মুগ্ধ শচীন
  • ভারতের এই শিশুটিকে যেভাবে অনলাইনে ক্রিকেট তারকা বানালেন শচীন টেন্ডুলকার

অভিষেক ম্যাচে চার রানে আউট হয়ে মাঠেই কেঁদেছিলেন শচীন!

"এখনও খুব ভালো মনে আছে যে আমি রানআউট হয়েছিলাম এবং প্যাভিলিয়ন পর্যন্ত কাঁদতে কাঁদতে গিয়েছিলাম। আমি খুবই হতাশ ছিলাম কারণ এটা ছিল আমার প্রথম ম্যাচ এবং আমি আরও রান করতে চেয়েছিলাম।"
হিন্দুস্তান টাইমস
18 August, 2022, 01:20 pm
Last modified: 18 August, 2022, 05:34 pm
শচীন টেন্ডুলকারের ব্যাটিং স্টাইল আজও ভক্তদের স্মৃতিতে অমলিন। ছবি: সংগৃহীত

ভারতের অন্যতম সফল ব্যাটসম্যান শচীন টেন্ডুলকার। ক্রিকেটের কিংবদন্তীদের তালিকা করলে সেখানেও থাকবে শচীনের নাম। ভারতীয় ক্রিকেট দলের হয়ে দুর্দান্ত পারফরমেন্সের পাশাপাশি বহু রেকর্ডও  রয়েছে তার দখলে। মাস্টার ব্লাস্টার ক্রিকেট ছেড়েছেন প্রায় নয় বছর হয়ে গেছে, কিন্তু শচীনের ব্যাটিং স্টাইল আজও ভক্তদের স্মৃতিতে অমলিন। 

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও শেয়ার করেছেন শচীন, যেখানে তিনি নিজের প্রথম অনূর্ধ্ব-১৫ ম্যাচ নিয়ে কথা বলেছেন এবং পুরনো দিনের গল্পও তুলে ধরেছেন। এই ম্যাচের মাধ্যমেই প্রথম ব্যাট হাতে মাঠে নেমেছিলেন ক্রিকেটার শচীন, তাই কথা বলতে গিয়ে আবেগপ্রবণ হয়ে গিয়েছিলেন এই জীবন্ত কিংবদন্তী।

শেয়ার করা ভিডিওতে শচীন বলেন, "আমি এখন পিওয়াইসি ক্লাবে দাঁড়িয়ে আছি এবং ১৯৮৬ সালে এখানেই আমার প্রথম অনূর্ধ্ব-১৫ ম্যাচ খেলেছিলাম। সেদিন আমি নন-স্ট্রাইকার প্রান্তে দাঁড়িয়েছিলাম এবং আমার সহপাঠী রাহুল গনপুলে স্ট্রাইকে ছিলেন। তিনি একটি অফ ড্রাইভ শট মারেন এবং তৃতীয় রান নেওয়ার জন্য আমাকে চাপ দেন। আমি জানতাম সে দ্রুত দৌড়াতে পারে, কিন্তু আমার আর দৌড়ানোর সাহস ছিল না। কিন্তু আমি তার ইশারায় দৌড়ে যাই এবং রান আউট হয়ে যাই।'

Nostalgic moment in Pune at PYC Gymkhana. pic.twitter.com/GYRBk6RBQk— Sachin Tendulkar (@sachin_rt) August 17, 2022

শচীন জানান, জীবনের প্রথম ম্যাচে মাত্র চার রান করে আউট হয়ে যাওয়ার পর ভীষণ কেদেছিলেন তিনি। শচীন বলেন, "এখনও খুব ভালো মনে আছে যে আমি রানআউট হয়েছিলাম এবং প্যাভিলিয়ন পর্যন্ত কাঁদতে কাঁদতে গিয়েছিলাম। আমি খুবই হতাশ ছিলাম কারণ এটা ছিল আমার প্রথম ম্যাচ এবং আমি আরও রান করতে চেয়েছিলাম।"

তিনি আরও বলেন, "আমাদের মুম্বাই টিম ম্যানেজার আব্দুল ইসমাইল আমাকে বুঝিয়েছিলেন যে আমার এখনো অনেক ম্যাচ খেলার আছে এবং আমি সেখানে রান করতে পারবো। এখান থেকেই আমি শিক্ষা নিয়ে এগিয়ে গিয়েছি এবং পরবর্তীতে অনেক রানও করেছি। আজ ৩৫ বছর পর এই মাঠে এসে ভীষণ আবেগাপ্লুত হয়ে গিয়েছি।" 

Related Topics

টপ নিউজ

শচীন টেন্ডুলকার / রানআউট / কান্না / ক্রিকেটার / ম্যাচ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • সিটি গ্রুপকে রক্ষা: ২৬,৬০০ কোটি টাকা ঋণ পুনর্গঠনের উদ্যোগ ৩৬ ব্যাংকের
    সিটি গ্রুপকে রক্ষা: ২৬,৬০০ কোটি টাকা ঋণ পুনর্গঠনের উদ্যোগ ৩৬ ব্যাংকের
  • সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। ছবি: বাসস
    ঢাকায় এক কোম্পানির মাধ্যমে চলবে রুটভিত্তিক বাস, থাকবে নির্দিষ্ট রং: পরিবহণমন্ত্রী
  • ছবি: রয়টার্স
    ইরান এখন চাইলেই যেকোনো সময় হরমুজ বন্ধ করে দেওয়ার ক্ষমতা রাখে: মার্কিন গোয়েন্দা মূল্যায়ন
  • ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। ছবি: রয়টার্স
    মেসিকে ব্রাজিলের হয়ে খেলার জন্য সই করানোর কথা ভাবছি: ব্রাজিলের প্রেসিডেন্টের রসিকতা
  • ইসরায়েলি পার্লামেন্ট নেসেটে ডোনাল্ড ট্রাম্প এবং বেনিয়ামিন নেতানিয়াহু। ১৩ অক্টোবর ২০২৫। ছবি: চিপ সোমোদেভিয়া
    ট্রাম্পের ইরান চুক্তিতে ক্ষোভে ফুঁসছেন নেতানিয়াহু; চটেছেন মিত্ররাও, করছেন ব্যক্তিগত আক্রমণ
  • ছবি: এপি
    আমরা ইরানের প্রচুর অর্থ নিয়েছি, সেই অর্থ ফেরত দিতে হবে: ট্রাম্প

Related News

  • ‘সাধারণ মানুষ পাশে না থাকলে ঘটনা অন্য রকম হতে পারত’: ক্রিকেটার নাঈম হাসান
  • বিসিবির সাবেক কর্মকর্তাদের বিরুদ্ধে জাহানারার যৌন হয়রানির অভিযোগ: আইনি সহায়তার আশ্বাস ক্রীড়া উপদেষ্টার
  • আগামী ১০০ বছরেও এ রকম চোর-চোট্টা ক্রিকেটার আসবে না: সাকিবকে নিয়ে প্রেস সচিব
  • ৭ ম্যাচে ৭৫২ রান, গড়ও ৭৫২; করুন নায়ারে মুগ্ধ শচীন
  • ভারতের এই শিশুটিকে যেভাবে অনলাইনে ক্রিকেট তারকা বানালেন শচীন টেন্ডুলকার

Most Read

1
সিটি গ্রুপকে রক্ষা: ২৬,৬০০ কোটি টাকা ঋণ পুনর্গঠনের উদ্যোগ ৩৬ ব্যাংকের
অর্থনীতি

সিটি গ্রুপকে রক্ষা: ২৬,৬০০ কোটি টাকা ঋণ পুনর্গঠনের উদ্যোগ ৩৬ ব্যাংকের

2
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। ছবি: বাসস
বাংলাদেশ

ঢাকায় এক কোম্পানির মাধ্যমে চলবে রুটভিত্তিক বাস, থাকবে নির্দিষ্ট রং: পরিবহণমন্ত্রী

3
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান এখন চাইলেই যেকোনো সময় হরমুজ বন্ধ করে দেওয়ার ক্ষমতা রাখে: মার্কিন গোয়েন্দা মূল্যায়ন

4
ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। ছবি: রয়টার্স
খেলা

মেসিকে ব্রাজিলের হয়ে খেলার জন্য সই করানোর কথা ভাবছি: ব্রাজিলের প্রেসিডেন্টের রসিকতা

5
ইসরায়েলি পার্লামেন্ট নেসেটে ডোনাল্ড ট্রাম্প এবং বেনিয়ামিন নেতানিয়াহু। ১৩ অক্টোবর ২০২৫। ছবি: চিপ সোমোদেভিয়া
আন্তর্জাতিক

ট্রাম্পের ইরান চুক্তিতে ক্ষোভে ফুঁসছেন নেতানিয়াহু; চটেছেন মিত্ররাও, করছেন ব্যক্তিগত আক্রমণ

6
ছবি: এপি
আন্তর্জাতিক

আমরা ইরানের প্রচুর অর্থ নিয়েছি, সেই অর্থ ফেরত দিতে হবে: ট্রাম্প

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net