Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
July 27, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, JULY 27, 2026
জ্বালানি তেলের দাম বাড়ানোয় আজ অর্ধেকেরও কম বাস নেমেছে রাস্তায়

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
06 August, 2022, 01:45 pm
Last modified: 06 August, 2022, 01:57 pm

Related News

  • ভাসমান টার্মিনালে কারিগরি ত্রুটি: গ্যাস সরবরাহ কমেছে ৪৫ কোটি ঘনফুট
  • তৃতীয় ভাসমান টার্মিনাল স্থাপন নিয়ে আগামী মাসের মধ্যেই সিদ্ধান্ত: প্রধানমন্ত্রী
  • গ্রামে গেলে বিদ্যুৎ সংকট নিয়ে বিব্রত হতে হয়: সংসদে সরকারদলীয় এমপি
  • ২০২৬ সালে বাংলাদেশে এলএনজি সরবরাহ অর্ধেকে নামিয়ে আনতে পারে কাতার এনার্জি
  • ইরান যুদ্ধের জেরে সরবরাহ সংকট, এলএনজি ভর্তুকি প্রায় তিন গুণ বেড়ে ১৬,৬০০ কোটি টাকা

জ্বালানি তেলের দাম বাড়ানোয় আজ অর্ধেকেরও কম বাস নেমেছে রাস্তায়

বিকল্প অটো সার্ভিসের প্রায় ৪০টির মতো বাস চলে রাস্তায়। তার মধ্যে আজ চলছে মাত্র ৪টি বাস।
টিবিএস রিপোর্ট
06 August, 2022, 01:45 pm
Last modified: 06 August, 2022, 01:57 pm
ছবি- রাজিব ধর/ টিবিএস

শুক্রবার জ্বালানি তেলের দাম বাড়ানোর পর আজ শনিবার (৬ আগস্ট) রাস্তায় অর্ধেকেরও কম সংখ্যক বাস নামিয়েছে বাস মালিকরা।

বেশ কয়েকটি বাসের ড্রাইভারদের সাথে কথা বলে জানা গেছে, অধিকাংশ কোম্পানির কম সংখ্যক বাস আজকে রাস্তায় নামানো হয়েছে।

মিরপুর-আজিমপুর রুটে মিরপুর সুপার লিংক এর বাস চলাচল করে প্রায় ৪০টি। কিন্তু আজকে সেখানে নামানো হয়েছে ২০টিরও কম বাস।

মিরপুর সুপার লিংকের একটি বাসের ড্রাইভার এমদাদুল হক দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, "আমার মহাজনের ৬টি গাড়ি, আজকে ৩টি ছেড়েছে। আগে ২৭০০-২৮০০ টাকার তেল নিতাম পাঁচ ট্রিপের জন্য। এখন ৪০০০ টাকার বেশি লাগে।"

মিরপুর-যাত্রাবাড়ি রুটের খাজাবাবা লিমিটেডের ৬০ টি বাস চলে ঢাকায়। এরমধ্যে আজকে চলছে ১৫-২০টির মতো চলে।

এই বাসের ড্রাইভার মো. মিঠুন টিবিএসকে বলেন, "সকাল থেকে যাত্রীর চাপ সামলাতে পারিনি। একদিকে মহাজনরা বাস কমিয়ে দিয়েছে, আবার বেড়েছে তেলের দাম।"

তিনি জানান, আগে দিনে ৩২০০ টাকার তেল লাগতো। দাম বাড়ানোয় এখন লাগবে প্রায় ৫ হাজার টাকার তেল।

এদিকে, রাজধানীতে শিকড় পরিবহনের ৫৫টি বাস চলে, আজকে চলছে ১৫টি।

এই বাসের সুপারভাইজার মো. রাজু টিবিএসকে বলেন, "আগে ৪ ট্রিপে ৩৩০০ টাকার তেল লাগতো, আজকে কতো লাগে ঠিক নেই।

আজ তারা ভাড়া বাড়াননি উল্লেখ করে তিনি বলেন, "কালকে হয়তো ভাড়া বাড়তে পারে।"

অন্যদিকে, বিকল্প অটো সার্ভিসের প্রায় ৪০টির মতো বাস চলে রাস্তায়। তার মধ্যে আজ চলছে মাত্র ৪টি বাস।

এই গাড়ির ড্রাইভার মো. শামিম টিবিএসকে বলেন, "রাস্তায় যে পরিমাণ যাত্রীর চাপ। এভাবে চলতে থাকলে না খেয়ে মরতে হবে। জ্বালানীর কারণে সবকিছুরই দাম বাড়বে।"

এদিকে, ভাড়া নির্ধারণী বৈঠকে মালিকদের পক্ষ থেকে কী পরিমাণ বাড়ানোর দাবি থাকতে পারে এমন প্রশ্নের জবাবে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক খন্দকার এনায়েত উল্লাহ বলেন, তারা কোনো নির্দিষ্ট পরিমাণ ভাড়া বাড়ানোর দাবি করবেন না।

"ডিজেলের দাম সাড়ে ৪২ শতাংশ বেড়েছে। এবার কস্টিং কমিটি যেভাবে কস্ট নির্ধারণ করবে সেভাবেই ভাড়া বাড়বে। সেখানে আমাদের কোন আপত্তি থাকবে না," বলেন তিনি।

বর্তমান পরিস্থিতি বিবেচনায় ভাড়া সমন্বয়ে আজ বিকেল ৫টায় বৈঠক করবে ভাড়া নির্ধারণী কমিটি।

Related Topics

টপ নিউজ

পরিবহন ভাড়া / পরিবহন সংকট / অতিরিক্ত বাস ভাড়া / জ্বালানি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    বাজারের প্রচলিত ৭৬.৫ শতাংশ টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক, দেশীয় পণ্যে শনাক্তের হার বেশি
  • ছবি: টিবিএস কোলাজ
    ব্যাংক কর্মীদের বিরুদ্ধে অভিযোগ নিষ্পত্তি করতে হবে ২ মাসে: কেন্দ্রীয় ব্যাংক
  • ছবি: ভিডিও থেকে নেওয়া
    নিয়ন্ত্রণ হারিয়ে কুর্মিটোলা হাসপাতাল প্রাঙ্গনে ঢুকে গেল বাস, নিহত ১
  • আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ের মিলেইয়ের সঙ্গে ফ্ল্যাভিও বলসোনারো। ছবি: রয়টার্স
    নেতানিয়াহু ও মিলেইয়ের সমর্থন নিয়ে ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারণা শুরু করলেন বলসোনারোর ছেলে
  • সাবেক রাষ্ট্রপতি মো. সাহবুদ্দিন। ছবি: রয়টার্স
    সংবিধানে দায়মুক্তি থাকলেও দায়িত্ব পালনকালে সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের বিরুদ্ধে মামলা, তদন্তে দুদক
  • প্রায় ৩ হাজার ১০০ একর সরকারি পাহাড় ও বনভূমি নিয়ে বিস্তৃত জঙ্গল সলিমপুরের বড় অংশই অবৈধ দখলের শিকার। ফাইল ছবি: মোহাম্মদ মিনহাজ উদ্দিন
    জঙ্গল সলিমপুরে পুলিশ ফাঁড়ির পানির উৎসে বিষ মেশানোর অভিযোগ, অসুস্থ ৩ কনস্টেবল

Related News

  • ভাসমান টার্মিনালে কারিগরি ত্রুটি: গ্যাস সরবরাহ কমেছে ৪৫ কোটি ঘনফুট
  • তৃতীয় ভাসমান টার্মিনাল স্থাপন নিয়ে আগামী মাসের মধ্যেই সিদ্ধান্ত: প্রধানমন্ত্রী
  • গ্রামে গেলে বিদ্যুৎ সংকট নিয়ে বিব্রত হতে হয়: সংসদে সরকারদলীয় এমপি
  • ২০২৬ সালে বাংলাদেশে এলএনজি সরবরাহ অর্ধেকে নামিয়ে আনতে পারে কাতার এনার্জি
  • ইরান যুদ্ধের জেরে সরবরাহ সংকট, এলএনজি ভর্তুকি প্রায় তিন গুণ বেড়ে ১৬,৬০০ কোটি টাকা

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বাজারের প্রচলিত ৭৬.৫ শতাংশ টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক, দেশীয় পণ্যে শনাক্তের হার বেশি

2
ছবি: টিবিএস কোলাজ
অর্থনীতি

ব্যাংক কর্মীদের বিরুদ্ধে অভিযোগ নিষ্পত্তি করতে হবে ২ মাসে: কেন্দ্রীয় ব্যাংক

3
ছবি: ভিডিও থেকে নেওয়া
বাংলাদেশ

নিয়ন্ত্রণ হারিয়ে কুর্মিটোলা হাসপাতাল প্রাঙ্গনে ঢুকে গেল বাস, নিহত ১

4
আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ের মিলেইয়ের সঙ্গে ফ্ল্যাভিও বলসোনারো। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

নেতানিয়াহু ও মিলেইয়ের সমর্থন নিয়ে ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারণা শুরু করলেন বলসোনারোর ছেলে

5
সাবেক রাষ্ট্রপতি মো. সাহবুদ্দিন। ছবি: রয়টার্স
বাংলাদেশ

সংবিধানে দায়মুক্তি থাকলেও দায়িত্ব পালনকালে সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের বিরুদ্ধে মামলা, তদন্তে দুদক

6
প্রায় ৩ হাজার ১০০ একর সরকারি পাহাড় ও বনভূমি নিয়ে বিস্তৃত জঙ্গল সলিমপুরের বড় অংশই অবৈধ দখলের শিকার। ফাইল ছবি: মোহাম্মদ মিনহাজ উদ্দিন
বাংলাদেশ

জঙ্গল সলিমপুরে পুলিশ ফাঁড়ির পানির উৎসে বিষ মেশানোর অভিযোগ, অসুস্থ ৩ কনস্টেবল

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net