Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
September 02, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, SEPTEMBER 02, 2026
তেলের দাম বাড়ার ঘোষণায় পাম্পে ভিড়, বিভিন্ন স্থানে পাম্প বন্ধ ঘোষণা

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
06 August, 2022, 12:20 am
Last modified: 06 August, 2022, 12:49 am

Related News

  • আরও ৪ কার্গো এলএনজি কেনার অনুমোদন
  • দুই বছরের মধ্যে গ্রাম ও শহরে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করবে সরকার: তথ্য উপদেষ্টা
  • লংমার্চে ১ লাখ লিটার তেল লাগবে, সংকট থাকলে এ জ্বালানি কোথায় পাবে বিরোধীদল: শাহে আলম
  • তিন মাস আন্তর্জাতিক বাজার পর্যবেক্ষণ করে জ্বালানির মূল্য সমন্বয়ের সিদ্ধান্ত নেবে অর্থ মন্ত্রণালয়
  • শিল্পের জন্য গ্যাস বাঁচাতে সিএনজিতে রেশনিং, তেল-ভিত্তিক বিদ্যুৎ উৎপাদনের সিদ্ধান্ত সরকারের

তেলের দাম বাড়ার ঘোষণায় পাম্পে ভিড়, বিভিন্ন স্থানে পাম্প বন্ধ ঘোষণা

ঢাকা চট্টগ্রাম মহাসড়কের বিভিন্ন পেট্রোল পাম্প ঘোষণার পর তেল নেই বলে জানিয়ে দিয়েছিল। এ ঘটনায় মহাসড়ক লাগোয়া একাধিক পেট্রোল পাম্প অবরোধের খবর পাওয়া গেছে।
টিবিএস রিপোর্ট
06 August, 2022, 12:20 am
Last modified: 06 August, 2022, 12:49 am
কুমিল্লার একটি পাম্পে ভিড়

আজ মধ্যরাত থেকে জ্বালানি তেলের দাম বৃদ্ধির ঘোষণা আসার পর থেকে দেশের বিভিন্ন স্থানের পেট্রোল পাম্পে যানবাহনের ভিড় জমে গেছে। কাল (রাত ১২টার পর) থেকে বাড়তি দামে তেল বিক্রি করতে বিভিন্ন স্থানে পেট্রল পাম্প বন্ধ ঘোষণা করা হয়েছে।

রাজধানীর আগারগাঁও তালতলার পেট্রোল পাম্পের সামনে মোটরসাইকেল, বাস, ট্রাকের লম্বা ভিড় দেখা গেছে। রাস্তার একপাশ প্রায় বন্ধ এখন।

মিরপুর ১৪ নম্বরে শতশত মোটর সাইকেল এবং গাড়ি ফিলিং স্টেশনে ভিড় জমিয়েছে।

রাত ১১ টা থেকে কুমিল্লার চকবাজার নুরুল হুদা পাম্পে তেল কিনতে ভিড় জমিয়েছেন গ্রাহকরা। এছাড়াও নগরী ও আশেপাশের এলাকায় কিছু পেট্রোল পাম্পগুলো বন্ধ আছে।

নগরীর নুরুল হুদা ফিলিং স্টেশনের ক্যাশিয়ার ইকবাল হোসেন জানান, রাত ১১টা  থেকে পাম্পে মোটর বাইক চালকদের ভিড় জমেছে।

"আমরাসহ আশেপাশের যেসব পেট্রোল পাম্প আছে সবাই বাইক ও গাড়ি চালকদের কাছে তেল বিক্রি করছি। যারা কন্টেইনার নিয়ে আসছে তাদেরকে ফিরিয়ে দিচ্ছি।"

নগরীর টমছমব্রিজ,  চকবাজার, গুধির পুকুরপাড় ও শাসনগাছা এলাকার পেট্রোল পাম্পে খবর নিয়ে জানা যায়, তারা রাত ১১ টা পর্যন্ত প্রতি বাইকে ১ লিটার পর্যন্ত  তেল বিক্রি করেছেন। এর বেশি কাউকে দেননি।  রাত সোয়া ১১ টার সময় তেল বিক্রি বন্ধ করে দিয়েছেন। 

এদিকে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের বিভিন্ন পেট্রোল পাম্প ঘোষণার পর তেল নেই বলে জানিয়েছিল। আগামীকাল আসার জন্য বাইক ও গাড়ি চালকদের জানিয়েছে। এ ঘটনায় মহাসড়ক লাগোয়া একাধিক পেট্রোল পাম্প অবরোধের খবর পাওয়া গেছে। 

সাতক্ষীরার একটি পাম্পে ভিড়

রাত ১১টা থেকে ভিড় দেখা গেছে সাতক্ষীরার পেট্রল পাম্পগুলোতেও।

রাত সাড়ে ১১টায় জেলার তালার মেসার্স মিলেনিয়াম ইউরেকা ফিলিং স্টেশনে দেখা যায়, কমপক্ষে ২০০-২৫০ মোটর সাইকেল চালক পাম্পে তেল নেওয়ার জন্য ভিড় করছেন। তবে পাম্প কর্তৃপক্ষ ২০০ টাকার বেশি তেল দিচ্ছে না।

তেল সংগ্রহ করতে আসা একজন তালার আটারই গ্রামের সোহাগ হোসেন জানান, রাত ১২টা থেকে তেলের দাম বাড়ছে শুনেই অকটেন নেওয়ার জন্য এসেছেন তিনি।  "সিরিয়াল অনুযায়ী সবাইকে দিচ্ছে পাম্প কর্তৃপক্ষ।"

"তবে ২০০ টাকার বেশি কাউকে দিচ্ছে না। আমি সিরিয়ালের পেছনে থাকায় আমার পর্যন্ত পৌঁছাবে বলে মনে হচ্ছে না।"

রাত ১১টার পর নোয়াখালী জেলা সদর ও বেগমগঞ্জের বেশ কয়েকটি পাম্পে কয়েকশ মোটরসাইকেলের ভিড় দেখা গেছে। গাড়ির লাইন পাম্প এরিয়া শেষ হয়ে সড়ক পর্যন্ত আসায় সড়কে যানজটের সৃষ্টি হয়েছে।

রাত ১২ টা থেকে ডিজেল, পেট্রোল ও অকটেনের দাম বৃদ্ধি কার্যকর হওয়ার খবর পেয়ে ১১টা থেকে তেল বিক্রি বন্ধ  করে দিয়েছে নোয়াখালীর কয়েকটি পেট্রোল পাম্প। পরে পুলিশের হস্তক্ষেপে বেগমগঞ্জের চৌমুহনীর মেসার্স এ এস এম জহিরুল ইসলাম ফিলিং স্টেশন আগের দামে পুনরায় তেল বিক্রি শুরু করে।

নোয়াখালীর একটি পাম্পে ভিড়

তবে একটি মোটরসাইকেলে ৩০০ টাকার বেশি তেল দেওয়া হয়নি।

আজ শুক্রবার এক বিজ্ঞপ্তি জারি করে ডিজেল, কেরোসিন, অকটেন ও পেট্রোলের দাম বাড়ানোর ঘোষণা দেয় সরকার।

এক লিটার ডিজেল বিক্রি হবে ১১৪ টাকায়, কেরোসিন, অকটেন ও পেট্রোল প্রতি লিটার ১১৪ টাকা, ১৩৫ টাকা ও ১৩০ টাকায় বিক্রি হবে।

Related Topics

টপ নিউজ

জ্বালানি / দাম বাড়ল / পেট্রল পাম্প

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • পাকিস্তানের হায়দরাবাদে সিন্ধু নদীর পার ঘেঁষে হাঁটছেন স্থানীয় বাসিন্দারা। ২৫ এপ্রিল ২০২৫। ছবি: রয়টার্স
    সিন্ধু পানিবণ্টন চুক্তি মানতে হবে ভারতকে: আন্তর্জাতিক আদালতের রায়; সদস্য হয়েও ভারত বলল আদালতই 'অবৈধ'
  • ছবি: সংগৃহীত
    এনটিআরসিএর মাধ্যমেই হবে শিক্ষক নিয়োগের সুপারিশ, বদলাচ্ছে পরীক্ষা পদ্ধতি
  • ছবি: সংগৃহীত
    বাজারে আসছে চীনের পোর্টেবল লেজার মশা নিধন যন্ত্র, বড় পরিসরে উৎপাদন শুরু
  • প্রতীকী ছবি
    উচ্চ মূল্যস্ফীতি, জ্বালানি সংকটের মধ্যেই সরকারি কর্মচারীদের জন্য নতুন পে স্কেল অনুমোদন
  • সম্মিলিত ইসলামী ব্যাংকের জন্য মুসলিম দেশগুলোতে কৌশলগত অংশীদার খুঁজছে সরকার
    সম্মিলিত ইসলামী ব্যাংকের জন্য মুসলিম দেশগুলোতে কৌশলগত অংশীদার খুঁজছে সরকার
  • ছবি: সৌজন্যেপ্রাপ্ত
    ঢাকা বিমানবন্দরের থার্ড টার্মিনালের ওপর থেকে পিকআপ পড়ে বিমানবাহিনীর ৩ সদস্য নিহত, আহত ৪

Related News

  • আরও ৪ কার্গো এলএনজি কেনার অনুমোদন
  • দুই বছরের মধ্যে গ্রাম ও শহরে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করবে সরকার: তথ্য উপদেষ্টা
  • লংমার্চে ১ লাখ লিটার তেল লাগবে, সংকট থাকলে এ জ্বালানি কোথায় পাবে বিরোধীদল: শাহে আলম
  • তিন মাস আন্তর্জাতিক বাজার পর্যবেক্ষণ করে জ্বালানির মূল্য সমন্বয়ের সিদ্ধান্ত নেবে অর্থ মন্ত্রণালয়
  • শিল্পের জন্য গ্যাস বাঁচাতে সিএনজিতে রেশনিং, তেল-ভিত্তিক বিদ্যুৎ উৎপাদনের সিদ্ধান্ত সরকারের

Most Read

1
পাকিস্তানের হায়দরাবাদে সিন্ধু নদীর পার ঘেঁষে হাঁটছেন স্থানীয় বাসিন্দারা। ২৫ এপ্রিল ২০২৫। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

সিন্ধু পানিবণ্টন চুক্তি মানতে হবে ভারতকে: আন্তর্জাতিক আদালতের রায়; সদস্য হয়েও ভারত বলল আদালতই 'অবৈধ'

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

এনটিআরসিএর মাধ্যমেই হবে শিক্ষক নিয়োগের সুপারিশ, বদলাচ্ছে পরীক্ষা পদ্ধতি

3
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

বাজারে আসছে চীনের পোর্টেবল লেজার মশা নিধন যন্ত্র, বড় পরিসরে উৎপাদন শুরু

4
প্রতীকী ছবি
অর্থনীতি

উচ্চ মূল্যস্ফীতি, জ্বালানি সংকটের মধ্যেই সরকারি কর্মচারীদের জন্য নতুন পে স্কেল অনুমোদন

5
সম্মিলিত ইসলামী ব্যাংকের জন্য মুসলিম দেশগুলোতে কৌশলগত অংশীদার খুঁজছে সরকার
অর্থনীতি

সম্মিলিত ইসলামী ব্যাংকের জন্য মুসলিম দেশগুলোতে কৌশলগত অংশীদার খুঁজছে সরকার

6
ছবি: সৌজন্যেপ্রাপ্ত
বাংলাদেশ

ঢাকা বিমানবন্দরের থার্ড টার্মিনালের ওপর থেকে পিকআপ পড়ে বিমানবাহিনীর ৩ সদস্য নিহত, আহত ৪

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net