Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
April 07, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, APRIL 07, 2026
যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার কবলে পুতিনের কথিত 'বান্ধবী' অ্যালিনা কাবায়েভা

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
03 August, 2022, 12:55 pm
Last modified: 03 August, 2022, 01:14 pm

Related News

  • বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্ক এখন আগের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ: পল কাপুর
  • পুতিন হয়তো ইরানকে ‘সামান্য’ সাহায্য করছেন: ট্রাম্প
  • ইরান ও ইউক্রেন যুদ্ধ শেষ করতে ট্রাম্প-পুতিনের ফোনালাপ
  • ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনিকে “অবিচল সমর্থন” পুতিনের
  • এপস্টাইন বিতর্কে ক্ষমা চাইলেন বিল গেটস; দুই রুশ নারীর সঙ্গে সম্পর্কের কথা স্বীকার

যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার কবলে পুতিনের কথিত 'বান্ধবী' অ্যালিনা কাবায়েভা

৩৯ বছর বয়সী কাবায়েভা স্টেট ডুমার একজন প্রাক্তন সদস্য এবং বর্তমানে ক্রেমলিনপন্থী মিডিয়া প্রতিষ্ঠান 'ন্যাশনাল মিডিয়া গ্রুপ' এর প্রধান।
টিবিএস ডেস্ক
03 August, 2022, 12:55 pm
Last modified: 03 August, 2022, 01:14 pm
২০০১ সালে মস্কোতে অ্যালিনা কাবায়েভার সঙ্গে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ছবি: দ্য গার্ডিয়ান

ইউক্রেনে রুশ আগ্রাসনকে কেন্দ্র করে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কথিত বান্ধবী অ্যালিনা কাবায়েভার উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগ। রাশিয়ার অভিজাত শ্রেণীর উপর নিষেধাজ্ঞা জারির মাধ্যমে ক্রেমলিনকে চাপে রাখার অংশ হিসেবে কাবায়েভার বিরুদ্ধে এই পদক্ষেপ নিয়েছে বাইডেন প্রশাসন।

ট্রেজারি বিভাগ থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়-"রুশ সরকারের কোনো সংস্থার একজন নেতা, কর্মকর্তা, উর্ধ্বতন কার্যনির্বাহী কর্মকর্তা অথবা পরিচালনা পর্ষদের একজন সদস্য হওয়ায় অ্যালিনা মারাটোভনা কাবায়েভার উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।" কাবায়েভার সঙ্গে রুশ প্রেসিডেন্ট পুতিনের 'ঘনিষ্ঠ সম্পর্ক' আছে বলে উল্লেখ করা হয় বিবৃতিতে।  

এর আগে যুক্তরাজ্য ও ইউরোপিয়ান ইউনিয়নের নিষেধাজ্ঞার কবলে পড়েছিলেন অ্যালিনা কাবায়েভা। ৩৯ বছর বয়সী কাবায়েভা স্টেট ডুমার একজন প্রাক্তন সদস্য এবং বর্তমানে ক্রেমলিনপন্থী মিডিয়া প্রতিষ্ঠান 'ন্যাশনাল মিডিয়া গ্রুপ' এর প্রধান।  

অ্যালিনা কাবায়েভা। ছবি: সংগৃহীত

গত এপ্রিলে ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে বলা হয়, কাবায়েভার উপর নিষেধাজ্ঞা আরোপের কথা ভাবছে যুক্তরাষ্ট্র। কিন্তু রুশ প্রেসিডেন্ট পুতিনের সাথে তার ঘনিষ্ঠতার কারণে এ ধরনের পদক্ষেপ উত্তেজনাকে বাড়িয়ে দিবে বলে মনে করা হচ্ছিলো।

এদিকে কাবায়েভার পাশাপাশি আরও কিছু রুশ অলিগার্কের উপর নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগ। এর মধ্যে রয়েছে একটি প্রধান স্টিল উৎপাদনকারী প্রতিষ্ঠান এবং এর দুটি সহযোগী প্রতিষ্ঠান। সেই সাথে নিষেধাজ্ঞা ফাঁকি দিয়ে কার্যক্রম চালানোর অভিযোগে একটি আর্থিক প্রতিষ্ঠান ও এর সাধারণ পরিচালকের উপরেও নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র।

রুশ প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে কাবায়েভার রোমান্টিক সম্পর্ক থাকার বিষয়টি দীর্ঘদিন ধরেই অস্বীকার করে আসছে ক্রেমলিন। অবসরপ্রাপ্ত রিদমিক জিমন্যাস্ট কাবায়েভা ২০০৪ সালে এথেন্স অলিম্পিকে স্বর্ণ জিতেছিলেন। ২০১৪ সালে ন্যাশনাল মিডিয়া গ্রুপের দায়িত্ব নেওয়ার আগে তিনি ছয় বছরেরও বেশি সময় পুতিনের ইউনাইটেড রাশিয়া পার্টিতে একজন আইনপ্রণেতা হিসেবে কাজ করেছেন।

সূত্র: সিএনএন

Related Topics

টপ নিউজ

অ্যালিনা কাবায়েভা / ভ্লাদিমির পুতিন / সম্পর্ক / যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • চীনের সাংহাইয়ে সিনোপেক-এর একটি কারখানার তেল সংরক্ষণ ট্যাংক ও স্থাপনা। ছবি: গো নাকামুরা/রয়টার্স
    এটি চীনের যুদ্ধ নয়, তবে বহু বছর আগেই প্রস্তুত হওয়া শুরু করেছিল বেইজিং
  • ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ (বাঁয়ে) ও ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি: এএফপি
    ৪৫ দিনের যুদ্ধবিরতির চেষ্টায় মধ্যস্থতাকারীরা; গাজা-লেবাননের পরিস্থিতিতে পড়তে চায় না ইরান: অ্যাক্সিওস
  • ফাইল ছবি
    সরকারের চাহিদা বাড়ায় আবার ৫ হাজার কোটি টাকার বিশেষ নিলাম করবে কেন্দ্রীয় ব্যাংক
  • ২০২৫ সালে ৯১০ কোটি টাকা মুনাফা, ৩০ শতাংশ লভ্যাংশ ঘোষণা প্রাইম ব্যাংকের
    ২০২৫ সালে ৯১০ কোটি টাকা মুনাফা, ৩০ শতাংশ লভ্যাংশ ঘোষণা প্রাইম ব্যাংকের
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    সংসদে শীর্ষ ২০ ‍ঋণখেলাপি প্রতিষ্ঠানের তালিকা প্রকাশ
  • কোলাজ: টিবিএস
    ইসরায়েলে ইরান, ইয়েমেন ও লেবাননের সমন্বিত হামলা; ‘সাময়িক যুদ্ধবিরতি’ মানবে না তেহরান

Related News

  • বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্ক এখন আগের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ: পল কাপুর
  • পুতিন হয়তো ইরানকে ‘সামান্য’ সাহায্য করছেন: ট্রাম্প
  • ইরান ও ইউক্রেন যুদ্ধ শেষ করতে ট্রাম্প-পুতিনের ফোনালাপ
  • ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনিকে “অবিচল সমর্থন” পুতিনের
  • এপস্টাইন বিতর্কে ক্ষমা চাইলেন বিল গেটস; দুই রুশ নারীর সঙ্গে সম্পর্কের কথা স্বীকার

Most Read

1
চীনের সাংহাইয়ে সিনোপেক-এর একটি কারখানার তেল সংরক্ষণ ট্যাংক ও স্থাপনা। ছবি: গো নাকামুরা/রয়টার্স
আন্তর্জাতিক

এটি চীনের যুদ্ধ নয়, তবে বহু বছর আগেই প্রস্তুত হওয়া শুরু করেছিল বেইজিং

2
ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ (বাঁয়ে) ও ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি: এএফপি
আন্তর্জাতিক

৪৫ দিনের যুদ্ধবিরতির চেষ্টায় মধ্যস্থতাকারীরা; গাজা-লেবাননের পরিস্থিতিতে পড়তে চায় না ইরান: অ্যাক্সিওস

3
ফাইল ছবি
অর্থনীতি

সরকারের চাহিদা বাড়ায় আবার ৫ হাজার কোটি টাকার বিশেষ নিলাম করবে কেন্দ্রীয় ব্যাংক

4
২০২৫ সালে ৯১০ কোটি টাকা মুনাফা, ৩০ শতাংশ লভ্যাংশ ঘোষণা প্রাইম ব্যাংকের
অর্থনীতি

২০২৫ সালে ৯১০ কোটি টাকা মুনাফা, ৩০ শতাংশ লভ্যাংশ ঘোষণা প্রাইম ব্যাংকের

5
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

সংসদে শীর্ষ ২০ ‍ঋণখেলাপি প্রতিষ্ঠানের তালিকা প্রকাশ

6
কোলাজ: টিবিএস
আন্তর্জাতিক

ইসরায়েলে ইরান, ইয়েমেন ও লেবাননের সমন্বিত হামলা; ‘সাময়িক যুদ্ধবিরতি’ মানবে না তেহরান

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net