Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
August 25, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, AUGUST 25, 2026
‘নরকে’ পরিণত হয়েছে ডনবাস: জেলেনস্কি

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
03 August, 2022, 10:40 am
Last modified: 03 August, 2022, 10:53 am

Related News

  • ইউক্রেনকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র তৈরির লাইসেন্স দেবে যুক্তরাষ্ট্র: ট্রাম্প
  • পুতিনের কাছে বার্তা পৌঁছাতে রুশ ধনকুবের আব্রামোভিচের সঙ্গে বৈঠক করেছিলেন জেলেনস্কি
  • যুদ্ধ বন্ধে পুতিনকে খোলা চিঠি জেলেনস্কির, মুখোমুখি আলোচনার আহ্বান
  • আমার মনে হয় ইউক্রেন যুদ্ধ ‘শেষের পথে’: পুতিন
  • ট্রাম্পের মন গলাতে দেশের একাংশের নাম ‘ডনিল্যান্ড’ রাখতে চাইছেন ইউক্রেনের কর্মকর্তারা

‘নরকে’ পরিণত হয়েছে ডনবাস: জেলেনস্কি

লোকবল ও আর্টিলারির দিক থেকে রুশ বাহিনী যে সুবিধাজনক অবস্থানে রয়েছে, তা ভাঙতে সক্ষম নয় ইউক্রেনী সামরিক বাহিনী। তাই পশ্চিমাদের কাছে আরও সামরিক সরঞ্জামের আবেদন জানিয়েছেন জেলেনস্কি।
টিবিএস ডেস্ক
03 August, 2022, 10:40 am
Last modified: 03 August, 2022, 10:53 am
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ছবি: টুইটার

রুশ ও ইউক্রেনীয় বাহিনীর লড়াইয়ে 'নরকে' পরিণত হয়েছে ডনবাস অঞ্চল। মঙ্গলবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এক ভিডিও বার্তায় এমনটিই দাবি করেছেন। 

ইউক্রেনীয়দের উদ্দেশ্যে ৫ মিনিটের ওই ভিডিও বার্তায় তিনি জানান, লোকবল ও আর্টিলারির দিক থেকে রুশ বাহিনী যেই সুবিধাজনক অবস্থানে রয়েছে, তা ভাঙতে সক্ষম নয় ইউক্রেনী সামরিক বাহিনী। তাই মার্কিন যুক্তরাষ্ট্র এবং তার মিত্রদের কাছে হিমার্স রকেট লঞ্চারের মতো শক্তিশালী অস্ত্র সরবরাহের আবেদন জানান তিনি। 

অস্ত্রের পরিমাণের দিক দিয়ে কিয়েভ পিছিয়ে রয়েছে জানিয়ে তিনি বলেন, "যুদ্ধের ময়দানে এটি (অস্ত্র স্বল্পতা) খুব অনুভূত হচ্ছে, বিশেষ করে ডনবাসে।"

"নরক দেখা যাচ্ছে সেখানে", যোগ করেন জেলেনস্কি। 

সেইসঙ্গে, রকেট আর্টিলারি পাঠানোর জন্য মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং ন্যাটোকে ধন্যবাদ জানিয়ে জেলেনস্কি আরও বলেন, রুশ দখলদারদের বড় ধরনের ক্ষতির মুখে ফেলতে এগুলো খুবই কার্যকর প্রমাণিত হয়েছে। 

ইউক্রেনে এখন পর্যন্ত ১৬টি উচ্চ গতি সম্পন্ন আর্টিলারি রকেট সিস্টেম পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। রাশিয়ার দাবি, এগুলোর মধ্যে অন্তত ৪টি ধ্বংস করেছে রুশ বাহিনী। যদিও বিষয়টি ইউক্রেন ও পেন্টাগন অস্বীকার করেছে। 

২০১৫ সাল থেকে দোনেৎস্কের কাছাকাছি অঞ্চল সামরিক বাহিনী দ্বারা সুরক্ষিত হলেও গত সপ্তাহ থেকে এ অঞ্চলে দুই বাহিনীর মধ্যে প্রচণ্ড লড়াই শুরু হয়েছে। 

মিনস্ক চুক্তি বাস্তবায়নে কিয়েভের ব্যর্থতা উল্লেখ করে গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সৈন্য পাঠায় রাশিয়া। চুক্তি অনুযায়ী, ইউক্রেনের মধ্যে দোনেৎস্ক এবং লুহানস্ক অঞ্চলকে বিশেষ মর্যাদা দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। কিন্তু ইউক্রেন সেই প্রতিশ্রুতি বাস্তবায়ন না করায় চলতি বছরের ফেব্রুয়ারিতে ক্রেমলিন ডনবাসের এই অঞ্চল দুটিকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়ে শান্তি স্থাপনে 'বিশেষ সামরিক অভিযান' শুরু করে। 

  • সূত্র: রাশিয়া টুডে
     
Related Topics

টপ নিউজ

রাশিয়া-ইউক্রেন / জেলেনস্কি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • অলঙ্করণ: টিবিএস
    কোথায় কত ঘুষ: ‘ঘুষসাইট’ খুলে সরকারি খাতের দুর্নীতির চিত্র ফুটিয়ে তুলছেন দুই তরুণ
  • ইনফোগ্রাফিক: টিবিএস
    করদাতাদের আয়, ব্যয় ও সম্পদ ট্র্যাকিংয়ে ডেটাভিত্তিক ব্যবস্থার পরিকল্পনা এনবিআরের
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    মানি এক্সচেঞ্জে ডলার বিক্রির নতুন দর ১২৬.৫০ টাকা
  • গত ৭ আগস্ট সৌদি আরবের মক্কা নগরীতে যৌথ প্রতিরক্ষা চুক্তিতে সইয়ের পর তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান, সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। ফাইল ছবি: রয়টার্স
    ইরানকেও মক্কা প্রতিরক্ষা জোটে যুক্ত হওয়ার আমন্ত্রণ সৌদি-পাকিস্তান-তুরস্কের, দাবি প্রতিবেদনের
  • ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোর। ছবি: পিটিআই
    ফ্রান্সে মোদি-ট্রাম্প বৈঠকের আগে ভারতের একটাই শর্ত ছিল, ‘সাংবাদিকরা প্রশ্ন করতে পারবেন না’: মার্কিন রাষ্ট্রদূত
  • ফেনীর নুসরাত হত্যা: হাইকোর্টে ২ আসামির মৃত্যুদণ্ড বহাল, চারজনের যাবজ্জীবন কারাদণ্ড, ১০ জন খালাস
    ফেনীর নুসরাত হত্যা: হাইকোর্টে ২ আসামির মৃত্যুদণ্ড বহাল, চারজনের যাবজ্জীবন কারাদণ্ড, ১০ জন খালাস

Related News

  • ইউক্রেনকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র তৈরির লাইসেন্স দেবে যুক্তরাষ্ট্র: ট্রাম্প
  • পুতিনের কাছে বার্তা পৌঁছাতে রুশ ধনকুবের আব্রামোভিচের সঙ্গে বৈঠক করেছিলেন জেলেনস্কি
  • যুদ্ধ বন্ধে পুতিনকে খোলা চিঠি জেলেনস্কির, মুখোমুখি আলোচনার আহ্বান
  • আমার মনে হয় ইউক্রেন যুদ্ধ ‘শেষের পথে’: পুতিন
  • ট্রাম্পের মন গলাতে দেশের একাংশের নাম ‘ডনিল্যান্ড’ রাখতে চাইছেন ইউক্রেনের কর্মকর্তারা

Most Read

1
অলঙ্করণ: টিবিএস
ফিচার

কোথায় কত ঘুষ: ‘ঘুষসাইট’ খুলে সরকারি খাতের দুর্নীতির চিত্র ফুটিয়ে তুলছেন দুই তরুণ

2
ইনফোগ্রাফিক: টিবিএস
অর্থনীতি

করদাতাদের আয়, ব্যয় ও সম্পদ ট্র্যাকিংয়ে ডেটাভিত্তিক ব্যবস্থার পরিকল্পনা এনবিআরের

3
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

মানি এক্সচেঞ্জে ডলার বিক্রির নতুন দর ১২৬.৫০ টাকা

4
গত ৭ আগস্ট সৌদি আরবের মক্কা নগরীতে যৌথ প্রতিরক্ষা চুক্তিতে সইয়ের পর তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান, সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরানকেও মক্কা প্রতিরক্ষা জোটে যুক্ত হওয়ার আমন্ত্রণ সৌদি-পাকিস্তান-তুরস্কের, দাবি প্রতিবেদনের

5
ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোর। ছবি: পিটিআই
আন্তর্জাতিক

ফ্রান্সে মোদি-ট্রাম্প বৈঠকের আগে ভারতের একটাই শর্ত ছিল, ‘সাংবাদিকরা প্রশ্ন করতে পারবেন না’: মার্কিন রাষ্ট্রদূত

6
ফেনীর নুসরাত হত্যা: হাইকোর্টে ২ আসামির মৃত্যুদণ্ড বহাল, চারজনের যাবজ্জীবন কারাদণ্ড, ১০ জন খালাস
বাংলাদেশ

ফেনীর নুসরাত হত্যা: হাইকোর্টে ২ আসামির মৃত্যুদণ্ড বহাল, চারজনের যাবজ্জীবন কারাদণ্ড, ১০ জন খালাস

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net