Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
June 26, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, JUNE 26, 2026
‘ভালবাসা কমেনি, এখনো ও আমার পরিবার’, কিরণের সঙ্গে বিচ্ছেদ প্রসঙ্গে আমির  

বিনোদন

হিন্দুস্তান টাইমস
03 August, 2022, 09:45 am
Last modified: 03 August, 2022, 09:53 am

Related News

  • ফিরছে র‍্যাঞ্চো-ফারহান-রাজু ম্যাজিক, ‘থ্রি ইডিয়টস’-এর সিক্যুয়েলের কাজ শুরু করেছেন আমির
  • এই প্রথম একসঙ্গে পর্দায় আসছেন শাহরুখ, আমির ও সালমান; ভাইরাল ভিডিও
  • বলিউড বাঁচাতে কম খরচে নিজের সিনেমা দেখাবেন আমির; মুক্তি দেবেন ইউটিউবে
  • রীনা আর আমার বিয়ে বরবাদ করে দিয়েছিলেন পাকিস্তানি ক্রিকেটার জাভেদ মিয়াঁদাদ: আমির খান
  • রীনার সঙ্গে বিচ্ছেদের পর নেশায় ডুবে ছিলেন আমির: 'রোজ বেহুঁশ হয়ে যেতাম মদ খেয়ে'

‘ভালবাসা কমেনি, এখনো ও আমার পরিবার’, কিরণের সঙ্গে বিচ্ছেদ প্রসঙ্গে আমির  

শত ব্যস্ততার মধ্যেও সপ্তাহে একটা দিন তারা একসঙ্গে কাটান, নিজেদের সুখ-দুঃখের কথা ভাগ করে নেন।
হিন্দুস্তান টাইমস
03 August, 2022, 09:45 am
Last modified: 03 August, 2022, 09:53 am

গত বছর আচমকাই বিচ্ছেদের ঘোষণা সেরে সবাইকে চমকে দিয়েছিলেন আমির খান ও কিরণ রাও। বলিউডের অন্যতম আদর্শ দম্পতি হিসেবে ধরা হত তাদের। কেন হঠাৎ বিচ্ছেদ? বুঝে উঠতে পারেননি কেউই। তবে বিচ্ছেদের পরেও সবসময়ই আমিরের পাশে দেখা গিয়েছে কিরণকে। কাগজে-কলমে স্বামী-স্ত্রী না হলেও বন্ধুত্বের ডোর কিন্তু মজবুত। আজও আমিরের পরিবার কিরণ! প্রাক্তন স্ত্রীর সঙ্গে সম্পর্কের সমীকরণ নিয়ে এবার 'কফি উইথ করণে'র মঞ্চে মুখ খুললেন আমির।

'লাল সিং চাড্ডা' কো-স্টার কারিনা কাপুর খানের সঙ্গে করণের শো-তে হাজির ছিলেন নায়ক। একান্ত আলাপচারিতার ফাঁকে আমির বলেন, তাদের সম্পর্কের মাঝে এক মুহূর্তের জন্য তিক্ততা আসেনি। তার কথায়, 'আমার মনে আমার দুই প্রাক্তন স্ত্রীর জন্য প্রচুর শ্রদ্ধা আর সম্মান রয়েছে। আমরা সবসময় একটাই পরিবার থাকব।'

কিরণ রাওয়ের আগে রিনা দত্তের সঙ্গে সংসার পেতেছিলেন আমির। তাদের দুই সন্তান- ইরা ও জুনায়েদ। অন্যদিকে আমির-কিরণের এক পুত্র আজাদ, একসঙ্গেই ছেলের দেখভাল করছেন আমির-কিরণ।

অভিনেতা বলেন, শত ব্যস্ততার মধ্যেও সপ্তাহে একটা দিন তারা সকলে একসঙ্গে কাটান, নিজেদের সুখ-দুঃখের কথা ভাগ করে নেন। পরস্পরের প্রতি যে ভালোবাসা, শ্রদ্ধা ও সম্মান রয়েছে- সেটা পুরোপুরি আন্তরিক। 

আমির-কারিনার সঙ্গে 'কফি উইথ করণ'-এর এই পর্ব দেখতে অপেক্ষা করতে হবে বৃহস্পতিবার পর্যন্ত। 

গত বছর জুলাই মাসে বিচ্ছেদের ঘোষণা করে যৌথ বিবৃতিতে আমির-কিরণ জানিয়েছিলেন, 'একসঙ্গে কাটানো এই ১৫টা সুন্দর বছরে আমরা আজীবনের অভিজ্ঞতা, আনন্দ, হাসি ভাগ করে নিয়েছি। সময়ের সঙ্গে সঙ্গে আমাদের বিশ্বাস, সম্মান এবং ভালোবাসা বেড়েছে। এবার আমরা আমাদের জীবনের একটা নতুন অধ্যায় শুরু করতে চলেছি- সেখানে আমরা স্বামী-স্ত্রী নই, তবে বাবা-মা থাকব এবং অবশ্যই একে অপরের পরিবার হয়েই থাকব।'

আমির খান ও কিরণ রাও-এর প্রথম আলাপ 'লগানে'র সেটে। ২০০৫ সালের ২৮ ডিসেম্বর বিবাহবন্ধনে বাঁধা পড়েছিলেন তারা। বিয়ের ছয় বছর পর জন্ম নেয় এই জুটির একমাত্র সন্তান আজাদ রাও খান।   

Related Topics

টপ নিউজ

আমির খান / আমির খান বিচ্ছেদ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ভুয়া প্রতিনিধির সাথে চুক্তি: চট্টগ্রামে ২৫ হাজার কোটি টাকার মনোরেল প্রকল্প বাতিল করল চসিক
    ভুয়া প্রতিনিধির সাথে চুক্তি: চট্টগ্রামে ২৫ হাজার কোটি টাকার মনোরেল প্রকল্প বাতিল করল চসিক
  • ছবি: আনাদোলু এজেন্সি
    ইরানের পক্ষে যুদ্ধে জড়াতে প্রস্তুত ছিল তুরস্ক: ট্রাম্প  
  • ছবি: সংগৃহীত
    এ বি এম আব্দুল্লাহর ইমেরিটাস অধ্যাপক নিয়োগ বাতিল, বেতন-ভাতা ফেরতের নির্দেশ  
  • ছবি: সংগৃহীত
    ২৮ জুন থেকে বাংলাদেশিদের জন্য ফের চালু হচ্ছে ভারতীয় পর্যটন ভিসা 
  • বাংলাদেশের ২৩ বিলিয়ন ডলারের টেক্সটাইলখাত কি ধসের মুখে?
    বাংলাদেশের ২৩ বিলিয়ন ডলারের টেক্সটাইলখাত কি ধসের মুখে?
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    লক্ষ্মীপুরে ঘরে ঢুকে মা ও ২ মেয়েকে গলা কেটে হত্যা, গণপিটুনিতে ‘ঘাতক’ নিহত

Related News

  • ফিরছে র‍্যাঞ্চো-ফারহান-রাজু ম্যাজিক, ‘থ্রি ইডিয়টস’-এর সিক্যুয়েলের কাজ শুরু করেছেন আমির
  • এই প্রথম একসঙ্গে পর্দায় আসছেন শাহরুখ, আমির ও সালমান; ভাইরাল ভিডিও
  • বলিউড বাঁচাতে কম খরচে নিজের সিনেমা দেখাবেন আমির; মুক্তি দেবেন ইউটিউবে
  • রীনা আর আমার বিয়ে বরবাদ করে দিয়েছিলেন পাকিস্তানি ক্রিকেটার জাভেদ মিয়াঁদাদ: আমির খান
  • রীনার সঙ্গে বিচ্ছেদের পর নেশায় ডুবে ছিলেন আমির: 'রোজ বেহুঁশ হয়ে যেতাম মদ খেয়ে'

Most Read

1
ভুয়া প্রতিনিধির সাথে চুক্তি: চট্টগ্রামে ২৫ হাজার কোটি টাকার মনোরেল প্রকল্প বাতিল করল চসিক
বাংলাদেশ

ভুয়া প্রতিনিধির সাথে চুক্তি: চট্টগ্রামে ২৫ হাজার কোটি টাকার মনোরেল প্রকল্প বাতিল করল চসিক

2
ছবি: আনাদোলু এজেন্সি
আন্তর্জাতিক

ইরানের পক্ষে যুদ্ধে জড়াতে প্রস্তুত ছিল তুরস্ক: ট্রাম্প  

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

এ বি এম আব্দুল্লাহর ইমেরিটাস অধ্যাপক নিয়োগ বাতিল, বেতন-ভাতা ফেরতের নির্দেশ  

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

২৮ জুন থেকে বাংলাদেশিদের জন্য ফের চালু হচ্ছে ভারতীয় পর্যটন ভিসা 

5
বাংলাদেশের ২৩ বিলিয়ন ডলারের টেক্সটাইলখাত কি ধসের মুখে?
অর্থনীতি

বাংলাদেশের ২৩ বিলিয়ন ডলারের টেক্সটাইলখাত কি ধসের মুখে?

6
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

লক্ষ্মীপুরে ঘরে ঢুকে মা ও ২ মেয়েকে গলা কেটে হত্যা, গণপিটুনিতে ‘ঘাতক’ নিহত

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net