Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
March 31, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, MARCH 31, 2026
তাইওয়ানে পৌঁছেছেন ন্যান্সি পেলোসি

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
02 August, 2022, 09:20 pm
Last modified: 04 August, 2022, 02:44 am

Related News

  • চীনের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে ইন্টেলের সিইও’র পদত্যাগ চান ট্রাম্প
  • আমেরিকার নতুন নিষেধাজ্ঞায় চিপ তৈরির উপকরণের রপ্তানি সীমিত করবে চীন
  • বৈরী সব বিষয় নিয়ে চীনে ব্লিঙ্কেন, শি’র সঙ্গে সাক্ষাৎ হবে কি?
  • সেমিকন্ডাক্টর রপ্তানিতে আরও নিয়ন্ত্রণ: প্রভাব পড়তে পারে যুক্তরাষ্ট্রের চিপ প্রযুক্তিতে
  • ইউক্রেনে বাইডেনের সফরের মাঝে রাশিয়া যাচ্ছেন চীনের শীর্ষ কূটনীতিবিদ

তাইওয়ানে পৌঁছেছেন ন্যান্সি পেলোসি

তবে গত সোমবারই যুক্তরাষ্ট্র জানায়, তারা চীনের ‘রণহুঙ্কারে’ ভীত নয়। অর্থাৎ, পেলোসির নির্ধারিত সফর বাতিল করা হবে না। 
টিবিএস ডেস্ক
02 August, 2022, 09:20 pm
Last modified: 04 August, 2022, 02:44 am
তাইওয়ানে নামার পর সফরসঙ্গীদের সঙ্গে নিজের একটি ছবিও প্রকাশ করেছেন ন্যান্সি পেলোসি। তার টুইটার থেকে সংগৃহীত।

তাইওয়ানে পৌঁছেছেন মার্কিন প্রতিনিধি পরিষদ (কংগ্রেস)-এর স্পিকার ন্যান্সি পেলোসি। তাইপেতে তার এই সফর বেইজিং এর সাথে আমেরিকার উত্তেজনার পারদকে বিপজ্জনক সীমায় নিয়ে যাবে।

তাইওয়ানের স্থানীয় সময় রাত ১০টা ৪৪ মিনিটে পেলোসিসহ তার সঙ্গে আসা কংগ্রেসের প্রতিনিধি দলটি তাইপের সোংসান বিমানবন্দরে মার্কিন বিমানবাহিনীর একটি বোয়িং সি-৪০সি বিমানে করে পৌঁছায়। এই ফ্লাইটের নামকরণ করা হয়েছে স্পার-১৯। বিষয়টি নিশ্চিত করেছে তাইওয়ান নিউজ।

তাইওয়ানে নামার পরপরই একাধিক টুইট করেছেন পেলোসি। টুইটে তিনি লিখেন, তিনি ও তার প্রতিনিধিদলের তাইওয়ান ভ্রমণ তাইওয়ানের চমৎকার গণতন্ত্রের প্রতি যুক্তরাষ্ট্রের দৃঢ় সমর্থনকে সম্মান জানায়।

টুইট বিবৃতিতে পেলোসি জানান, বিশ্ব এখন স্বৈরতন্ত্র ও গণতন্ত্রের মধ্যে যেকোনো একটিকে বেছে নেওয়ার সুযোগের মুখোমুখি হয়েছে। এ পরিস্থিতিতে তাইওয়ানের ২৩ মিলিয়ন মানুষের সাথে আমেরিকার একাত্মতা আগের যেকোনো সময়ের চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ।

টুইটে ন্যান্সি লিখেন, তাদের এ সফর ১৯৭৯ সালের তাইওয়ান রিলেশন অ্যাক্টস, ইউএস-চায়না জয়েন্ট কমিউনিকস, ও দ্য সিক্স অ্যাসুরেন্সের দ্বারা পরিচালিত যুক্তরাষ্ট্রের নীতিমালার সঙ্গে কোনোভাবেই সাংঘর্ষিক নয়।

তাইওয়ানে নামার পর সফরসঙ্গীদের সঙ্গে টুইটারে নিজের একটি ছবিও প্রকাশ করেছেন ন্যান্সি পেলোসি। ছবিটি ইতোমধ্যে রিটুইট করেছেন ২০০০ মানুষ।

এদিকে পেলোসি তাইওয়ান সফর এলে সামরিক পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছিল চীন। বেইজিং বলেছে, (তিনি সফর করলে) চীনা সেনাবাহিনী নিশ্চুপ বসে থাকবে না। তাইওয়ানকে চীন নিজের ভূখণ্ড বলেই দাবি করে।    

তবে গত সোমবারই যুক্তরাষ্ট্র জানায়, তারা চীনের 'রণহুঙ্কারে' ভীত নয়। অর্থাৎ, পেলোসির নির্ধারিত সফর বাতিল করা হবে না।

সূত্র: এনডিটিভি

Related Topics

টপ নিউজ

ন্যান্সি পেলোসি / তাইওয়ান সফর / যুক্তরাষ্ট্র ও চীন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    দুই সপ্তাহের ব্যবধানে রিজার্ভ কমে দাঁড়িয়েছে ২৯.২৯ বিলিয়ন ডলার
  • ওমানের একটি বন্দরে নোঙর করা একটি বাল্ক ক্যারিয়ার জাহাজ। ছবি: গেটি ভায়া সিএনএন
    যুদ্ধ বন্ধে তেহরানের নতুন শর্ত, খুলে দিতে পারে শত শত কোটি ডলার আয়ের পথ
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    জুনে শুরু হচ্ছে হামের বিশেষ টিকাদান ক্যাম্পেইন, পাবে ৬ মাস থেকে ১০ বছর বয়সি শিশুরা
  • ছবি: সংগৃহীত
    মিরপুর থেকে কনটেন্ট ক্রিয়েটর আর এস ফাহিম গ্রেপ্তার
  • যুক্তরাষ্ট্র-ইসরায়েলের সঙ্গে ইরানের চলমান যুদ্ধে ২১ মার্চ তেহরানের একটি ক্ষতিগ্রস্ত ভবনে রেড ক্রিসেন্টের উদ্ধারকর্মীরা কাজ করছেন। ছবি: রয়টার্স
    ইরানে স্থল অভিযানের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের; সংঘাত অবসানে পাকিস্তানে ৪ দেশের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক
  • বিওয়াইডি-র সঙ্গে চুক্তিতে রানার অটোমোবাইলসের বিনিয়োগ ও আর্থিক প্রভাব এখনো চূড়ান্ত হয়নি
    বিওয়াইডি-র সঙ্গে চুক্তিতে রানার অটোমোবাইলসের বিনিয়োগ ও আর্থিক প্রভাব এখনো চূড়ান্ত হয়নি

Related News

  • চীনের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে ইন্টেলের সিইও’র পদত্যাগ চান ট্রাম্প
  • আমেরিকার নতুন নিষেধাজ্ঞায় চিপ তৈরির উপকরণের রপ্তানি সীমিত করবে চীন
  • বৈরী সব বিষয় নিয়ে চীনে ব্লিঙ্কেন, শি’র সঙ্গে সাক্ষাৎ হবে কি?
  • সেমিকন্ডাক্টর রপ্তানিতে আরও নিয়ন্ত্রণ: প্রভাব পড়তে পারে যুক্তরাষ্ট্রের চিপ প্রযুক্তিতে
  • ইউক্রেনে বাইডেনের সফরের মাঝে রাশিয়া যাচ্ছেন চীনের শীর্ষ কূটনীতিবিদ

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

দুই সপ্তাহের ব্যবধানে রিজার্ভ কমে দাঁড়িয়েছে ২৯.২৯ বিলিয়ন ডলার

2
ওমানের একটি বন্দরে নোঙর করা একটি বাল্ক ক্যারিয়ার জাহাজ। ছবি: গেটি ভায়া সিএনএন
আন্তর্জাতিক

যুদ্ধ বন্ধে তেহরানের নতুন শর্ত, খুলে দিতে পারে শত শত কোটি ডলার আয়ের পথ

3
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

জুনে শুরু হচ্ছে হামের বিশেষ টিকাদান ক্যাম্পেইন, পাবে ৬ মাস থেকে ১০ বছর বয়সি শিশুরা

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মিরপুর থেকে কনটেন্ট ক্রিয়েটর আর এস ফাহিম গ্রেপ্তার

5
যুক্তরাষ্ট্র-ইসরায়েলের সঙ্গে ইরানের চলমান যুদ্ধে ২১ মার্চ তেহরানের একটি ক্ষতিগ্রস্ত ভবনে রেড ক্রিসেন্টের উদ্ধারকর্মীরা কাজ করছেন। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরানে স্থল অভিযানের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের; সংঘাত অবসানে পাকিস্তানে ৪ দেশের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

6
বিওয়াইডি-র সঙ্গে চুক্তিতে রানার অটোমোবাইলসের বিনিয়োগ ও আর্থিক প্রভাব এখনো চূড়ান্ত হয়নি
অর্থনীতি

বিওয়াইডি-র সঙ্গে চুক্তিতে রানার অটোমোবাইলসের বিনিয়োগ ও আর্থিক প্রভাব এখনো চূড়ান্ত হয়নি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net