Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
May 03, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, MAY 03, 2026
নাদালের ১৭ বছর পর আলকারাজার ইতিহাস

খেলা

টিবিএস ডেস্ক
26 July, 2022, 06:20 pm
Last modified: 26 July, 2022, 06:37 pm

Related News

  • বাঁ-হাতিদের গোপন শক্তি: কিছু খেলাধুলায় কেন তারাই সেরা?
  • বিজ্ঞানীর চোখে সবচেয়ে ফিট অ্যাথলেট: কেন এগিয়ে টেনিস খেলোয়াড়েরা?
  • প্রতিবেশির কারণে রক্ষা: আফগানিস্তানকে ধন্যবাদ, বাংলাদেশ কখনোই তলানিতে পৌঁছায় না
  • নাদালের বিদায় বেলায় ফেদেরারের আবেগী খোলাচিঠি
  • অবসরের ঘোষণা দিলেন নাদাল

নাদালের ১৭ বছর পর আলকারাজার ইতিহাস

২০০৫ সাল থেকে রেকর্ডটা রাফায়েল নাদালের দখলে। সেই রেকর্ডে এবার নাম তুললেন আরেক স্প্যানিশ কার্লোস আলকারাজ।
টিবিএস ডেস্ক
26 July, 2022, 06:20 pm
Last modified: 26 July, 2022, 06:37 pm

সর্বকনিষ্ট টেনিস খেলোয়াড় হিসেবে র‌্যাঙ্কিংয়ের সেরা পাঁচে জায়গা করে নেওয়ার রেকর্ড গড়েছিলেন রাফায়েল নাদাল। ২০০৫ সাল থেকে রেকর্ডটা স্প্যানিশ এই টেনিস কিংবদন্তির দখলে। নাদালের ১৭ বছর পর কনিষ্ঠ খেলোয়াড় হিসেবে এটিপি বিশ্ব র‌্যাঙ্কিংয়ের শীর্ষ পাঁচে জায়গা করে নিলেন তারই স্বদেশি কার্লোস আলকারাজ।

হামবুর্গ ওপেনে রানার্স-আপ হয়ে আলকারাজ ৩০০ রেটিং পয়েন্ট পেয়েছেন। হামবুর্গে শিরোপা জিততে পারলে চার নম্বরে উঠে আসতেন এই স্প্যানিয়ার্ড, এখন আছেন পাঁচ নম্বরে। হামবুর্গে আলকারাজকে হারিয়ে শিরোপা জেতেন ২০ বছর বয়সী ইতালিয়ান তরুণ লোরেঞ্জো মুসেত্তি। ক্যারিয়ারে ট্যুর পর্যায়ে প্রথম এই শিরোপা জয়ের পর মুসেত্তি ৩১ ধাপ উপরে উঠে ক্যারিয়ার সেরা ৩১ নম্বর র‌্যাঙ্কিংয়ে উঠে এসেছেন।

সুইস ওপেন জিতলেও কাসপার রুডের অবস্থানের কোনো পরিবর্তন হয়নি। শিরোপা ধরে রাখার পরও তাকে টপকে আলকারাজ পঞ্চম স্থানে উঠে এসেছেন। যদিও রানার্স-আপ মাত্তেও বেরাত্তিনি এক ধাপ এগিয়ে ১৪তম স্থানে আছেন। 

এই টুর্নামেন্টের সেমি-ফাইনালে খেলা সাবেক ইউএস চ্যাম্পিয়ন ডমিনিক থিয়েম ১৯৯তম স্থান থেকে ৭৫ নম্বরে উঠে এসেছেন। ইনজুরির কারণে প্রায় এক বছর পর তিনি কোর্টে ফিরলেন। ২০২০ সালের মার্চে এই অস্ট্রিয়ান ক্যারিয়ার সেরা তিন নম্বরে উঠে এসেছিলেন। গত বছর মায়োর্কা ওপেনে কব্জির ইনজুরিতে পড়ে নয় মাসের জন্য কোর্টের বাইরে চলে যান থিয়েম।

বাস্তাদে ট্যুর পর্যায়ে ক্যারিয়ারে প্রথমবারের শিরোপা জেতা আর্জেন্টাইন ফ্রান্সিসকো সেরুন্ডোলো ছয় ধাপ উন্নতি করে ক্যারিয়ার সেরা ২৪তম স্থানে উঠে এসেছেন। হামবুর্গে ফ্রান্সিসকো সেমি-ফাইনাল পর্যন্ত খেলেছেন।

নারীদের র‌্যাঙ্কিংয়ে শীর্ষ দশে মাত্র একটি স্থানের পরিবর্তন হয়েছে। যুক্তরাষ্ট্রের ড্যানিয়েল কলিন্সকে টপকে অষ্টম স্থানে উঠে এসেছেন স্পেনের গারবিন মুগুরুজা।

২০০০ সালের পর র‌্যাঙ্কিয়ের শীর্ষ পাঁচে থাকা সর্বকনিষ্ঠ পাঁচ খেলোয়াড়:

নাম                                         র‌্যাঙ্কিং        তারিখ                             বয়স

রাফায়েল নাদাল (স্পেন)                ৫          ৯ মে, ২০০৫              ১৮ বছর ১১ মাস ৬ দিন

কার্লোস আলকারাজ (স্পেন)           ৫         ২৫ জুলাই, ২০২২        ১৯ বছর ২ মাস ২০ দিন

নোভাক জকোভিচ (সার্বিয়া)            ৫         ৩০ এপ্রিল, ২০০৭         ১৯ বছর ১১ মাস ৮ দিন

লেটন হিউয়েট (অস্ট্রেলিয়া)             ৫         ২৫ জুন, ২০০১             ২০ বছর ৪ মাস ১ দিন

আলেক্সান্দার জেভরেভ (জার্মানি)      ৪         ১১ সেপ্টেম্বর, ২০০৭     ২০ বছর ৪ মাস ২২ দিন

Related Topics

টপ নিউজ

কার্লোস আলকারাজ / রাফায়েল নাদাল / টেনিস / র‌্যাঙ্কিং

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • একটি টেপ-টেনিস ক্রিকেট ম্যাচের দৃশ্য। ছবি: সৌজন্যে প্রাপ্ত
    মৌসুমে আয় ৩০-৩৫ লাখ টাকা! নীরবে বড় হচ্ছে দেশের টেপ-টেনিস ক্রিকেটের অর্থনীতি
  • ছবি: নূর-এ-আলম/টিবিএস/ফাইল
    তেলের লাইনের পর এবার সংকট রাইড-শেয়ারিং চালকদের আয়ে
  • ছবি: সংগৃহীত
    উত্তরায় বাবার সামনে স্কুলছাত্রী অপহরণ: গ্রেপ্তার লামিন কারাগারে, রিমান্ড শুনানি ৪ মে
  • স্যাটেলাইট থেকে তোলা ছবিতে ইরানের ইসফাহান সমৃদ্ধকরণ কারখানা। ছবি: রয়টার্স
    যেভাবে ১১ টন সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত গড়ল ইরান
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    বাংলাদেশের প্রাণঘাতী বজ্রপাত এখন আর কেবল ‘প্রাকৃতিক’ দুর্যোগ নয় 
  • ছবি: ডগলাস আর. ক্লিফোর্ড/তাম্পা বে টাইমস/এপি
    যুক্তরাষ্ট্রে লিমন-বৃষ্টির হত্যাকাণ্ড তদন্তে চ্যাটজিপিটি যেভাবে গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে সাহায্য করেছে

Related News

  • বাঁ-হাতিদের গোপন শক্তি: কিছু খেলাধুলায় কেন তারাই সেরা?
  • বিজ্ঞানীর চোখে সবচেয়ে ফিট অ্যাথলেট: কেন এগিয়ে টেনিস খেলোয়াড়েরা?
  • প্রতিবেশির কারণে রক্ষা: আফগানিস্তানকে ধন্যবাদ, বাংলাদেশ কখনোই তলানিতে পৌঁছায় না
  • নাদালের বিদায় বেলায় ফেদেরারের আবেগী খোলাচিঠি
  • অবসরের ঘোষণা দিলেন নাদাল

Most Read

1
একটি টেপ-টেনিস ক্রিকেট ম্যাচের দৃশ্য। ছবি: সৌজন্যে প্রাপ্ত
ফিচার

মৌসুমে আয় ৩০-৩৫ লাখ টাকা! নীরবে বড় হচ্ছে দেশের টেপ-টেনিস ক্রিকেটের অর্থনীতি

2
ছবি: নূর-এ-আলম/টিবিএস/ফাইল
বাংলাদেশ

তেলের লাইনের পর এবার সংকট রাইড-শেয়ারিং চালকদের আয়ে

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

উত্তরায় বাবার সামনে স্কুলছাত্রী অপহরণ: গ্রেপ্তার লামিন কারাগারে, রিমান্ড শুনানি ৪ মে

4
স্যাটেলাইট থেকে তোলা ছবিতে ইরানের ইসফাহান সমৃদ্ধকরণ কারখানা। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যেভাবে ১১ টন সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত গড়ল ইরান

5
ইলাস্ট্রেশন: টিবিএস
ফিচার

বাংলাদেশের প্রাণঘাতী বজ্রপাত এখন আর কেবল ‘প্রাকৃতিক’ দুর্যোগ নয় 

6
ছবি: ডগলাস আর. ক্লিফোর্ড/তাম্পা বে টাইমস/এপি
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে লিমন-বৃষ্টির হত্যাকাণ্ড তদন্তে চ্যাটজিপিটি যেভাবে গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে সাহায্য করেছে

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net