Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
October 08, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, OCTOBER 08, 2026
অ্যাম্বার হার্ডকে উপহার দেওয়া টেসলা গাড়িতে আড়ি পেতেছিলেন ইলন মাস্ক, জানতেন অভিনেত্রীর মা ও!

বিনোদন

টিবিএস ডেস্ক
24 July, 2022, 12:30 pm
Last modified: 24 July, 2022, 01:11 pm

Related News

  • ইলন মাস্কের সঙ্গে হঠাৎ বিচ্ছেদ, শেষ খুদে বার্তা প্রকাশ করলেন চার সন্তানের মা শিভন জিলিস
  • ফের ট্রাম্প প্রশাসনে ফিরছেন ইলন মাস্ক, কাজ করবেন পেন্টাগনের ভবিষ্যৎ যুদ্ধকৌশল নিয়ে
  • বিলিয়নিয়ারদের মহাকাশ যাত্রা!   
  • এআই উন্নয়নের ‘গতি কমাতেই হবে’, নইলে 'নিকট ভবিষ্যতে সবাই মারা পড়তে পারি': অ্যানথ্রোপিক সিইও
  • ‘গৃহযুদ্ধ লাগার আগেই সন্তানের বাহিনী চাই’—সাবেক প্রেমিকাকে বলেছিলেন ইলন মাস্ক

অ্যাম্বার হার্ডকে উপহার দেওয়া টেসলা গাড়িতে আড়ি পেতেছিলেন ইলন মাস্ক, জানতেন অভিনেত্রীর মা ও!

মাস্কের উপহার দেওয়া সেই গাড়িতে ছিল গোপন মাইক্রোফোন ও কাস্টম ফিটেড স্পাই গিয়ার। আর মাস্ক যে গাড়িটি নিয়ন্ত্রণ করতেন, সেই খবর অ্যাম্বার হার্ডের মা ও জানতেন!
টিবিএস ডেস্ক
24 July, 2022, 12:30 pm
Last modified: 24 July, 2022, 01:11 pm
ইলন মাস্কের উপহার দেওয়া টেসলা গাড়িতে অ্যাম্বার হার্ড আড়ি পাতার যন্ত্র খুঁজে পেয়েছেন বলে তার মা জানিয়েছেন। ছবি: সংগৃহীত

জনি ডেপের সাথে বিচ্ছেদের পর বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্কের সাথে সম্পর্কে জড়িয়েছিলেন অ্যাম্বার হার্ড। সম্পর্কে থাকাকালীন স্পেসএক্স- এর প্রতিষ্ঠাতার কাছ থেকে যে নানারকম মূল্যবান উপহার পেয়েছিলেন হার্ড, সে খবরও পুরনো। কিন্তু নতুন খবর হচ্ছে, অভিনেত্রীকে উপহার দেওয়া সেই টেসলা গাড়িতে আড়ি পেতেছিলেন ইলন মাস্ক!  

মাস্কের উপহার দেওয়া সেই গাড়িতে ছিল গোপন মাইক্রোফোন ও কাস্টম ফিটেড স্পাই গিয়ার। আর মাস্ক যে গাড়িটি নিয়ন্ত্রণ করতেন, সেই খবর অ্যাম্বার হার্ডের মা ও জানতেন!

ব্রিটিশ গণমাধ্যম ডেইলি মেইলের প্রতিবেদন থেকে জানা গেছে, অভিনেত্রীর মা পেইজ বিষয়টি জানতেন এবং তিনি মনে করেন এটি অবশ্যম্ভাবী ছিল। কারণ ইলন মাস্ক অ্যাম্বার হার্ডের জীবনকে নিয়ন্ত্রণ করতে চাইতেন।

সম্প্রতি অ্যাম্বার হার্ডের বোন হুইটনির বান্ধবী জেনিফার হাওয়েল গণমাধ্যমকে এসব তথ্য দেন। তিনি বলেন, "হুইটনির সাথে দেখা করতে গিয়েছিলাম একদিন। সেদিন পেইজ (অ্যাম্বার হার্ডের মা) আমাকে বলেছিলেন, ইলন মাস্ক অ্যাম্বার হার্ডকে যেই টেসলা গাড়ি (একাধিক গাড়িও হতে পারে) উপহার দিয়েছেন, সেটির মধ্যে আড়ি পাতার যন্ত্র খুঁজে পেয়েছেন অভিনেত্রী।"   

"পেইজ আমাকে আরও বলেছিলেন যে অ্যাম্বার হার্ড তাকে জানিয়েছেন, ইলন মাস্ক তার জীবনের উপর নিয়ন্ত্রণ বজায় রাখতে চান এবং অভদ্র আচরণ করেন। তারা দুজনে একত্রে যে ভ্রুণ তৈরি করেছেন, তার উপর অধিকার নিয়ে অভিনেত্রীর সাথে মাস্কের আইনি লড়াইও চলছিল তখন", যোগ করেন জেনিফার। 

প্রসঙ্গত, 'অ্যাকুয়াম্যান' অভিনেত্রীর সাথে প্রেমের সম্পর্কে থাকাকালীন তাকে টেসলার একটি মডেল এক্স গাড়ি উপহার দিয়েছিলেন ইলন মাস্ক। এক লাখ ৩০ হাজার মার্কিন ডলার মূল্যের এই বৈদ্যুতিক গাড়ি ঘণ্টায় সর্বোচ্চ ২৫০ কিলোমিটার গতি তুলতে পারে। প্রতি চার্জে ১২০০ অশ্বশক্তির এই গাড়িটি ৬২৮ কিলোমিটার পর্যন্ত চলতে পারে।

Related Topics

টপ নিউজ

ইলন মাস্ক / অ্যাম্বার হার্ড / আড়ি পাতা / টেসলা গাড়ি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • একটি পোশাক কারখানায় কর্মরত শ্রমিক। ছবি: টিবিএস
    পোশাক শ্রমিকদের মজুরি বাড়ানোর চিন্তা সরকারের
  • ফাইল ছবি: ইউএনবি
    চলমান আন্দোলনের মধ্যেই চুয়েট উপাচার্যের এক ইমেইলে আটকে গেল ১,০৮৭ শিক্ষক-কর্মকর্তার বেতন-ভাতা 
  • ইলাস্ট্রেশন: নোবেল কর্তৃপক্ষ।
    অটোক্যাটালাইসিস আবিষ্কারের জন্য রসায়নে নোবেল পেলেন অঁরি বি. কাগান ও কেনসো সোয়াই
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    জ্বালানি আমদানি ও বিদ্যুৎ আধুনিকায়নে কঠিন শর্তে ৩.৩ বিলিয়ন ডলার বৈদেশিক ঋণ নিচ্ছে সরকার
  • সুন্দরবন ঘেঁষে গড়ে ওঠা রিসোর্ট। ছবি: টিবিএস
    সুন্দরবন ঘেঁষে নির্মিত ২৪ রিসোর্ট বন্ধের নির্দেশ

Related News

  • ইলন মাস্কের সঙ্গে হঠাৎ বিচ্ছেদ, শেষ খুদে বার্তা প্রকাশ করলেন চার সন্তানের মা শিভন জিলিস
  • ফের ট্রাম্প প্রশাসনে ফিরছেন ইলন মাস্ক, কাজ করবেন পেন্টাগনের ভবিষ্যৎ যুদ্ধকৌশল নিয়ে
  • বিলিয়নিয়ারদের মহাকাশ যাত্রা!   
  • এআই উন্নয়নের ‘গতি কমাতেই হবে’, নইলে 'নিকট ভবিষ্যতে সবাই মারা পড়তে পারি': অ্যানথ্রোপিক সিইও
  • ‘গৃহযুদ্ধ লাগার আগেই সন্তানের বাহিনী চাই’—সাবেক প্রেমিকাকে বলেছিলেন ইলন মাস্ক

Most Read

1
একটি পোশাক কারখানায় কর্মরত শ্রমিক। ছবি: টিবিএস
অর্থনীতি

পোশাক শ্রমিকদের মজুরি বাড়ানোর চিন্তা সরকারের

2
ফাইল ছবি: ইউএনবি
বাংলাদেশ

চলমান আন্দোলনের মধ্যেই চুয়েট উপাচার্যের এক ইমেইলে আটকে গেল ১,০৮৭ শিক্ষক-কর্মকর্তার বেতন-ভাতা 

3
ইলাস্ট্রেশন: নোবেল কর্তৃপক্ষ।
আন্তর্জাতিক

অটোক্যাটালাইসিস আবিষ্কারের জন্য রসায়নে নোবেল পেলেন অঁরি বি. কাগান ও কেনসো সোয়াই

4
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

জ্বালানি আমদানি ও বিদ্যুৎ আধুনিকায়নে কঠিন শর্তে ৩.৩ বিলিয়ন ডলার বৈদেশিক ঋণ নিচ্ছে সরকার

5
সুন্দরবন ঘেঁষে গড়ে ওঠা রিসোর্ট। ছবি: টিবিএস
বাংলাদেশ

সুন্দরবন ঘেঁষে নির্মিত ২৪ রিসোর্ট বন্ধের নির্দেশ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net