Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
August 31, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, AUGUST 31, 2026
ভারতের প্রথম আদিবাসী রাষ্ট্রপতি নির্বাচিত বিজেপির দ্রোপদী মুর্মু

আন্তর্জাতিক

টিবিএস রিপোর্ট 
21 July, 2022, 08:35 pm
Last modified: 21 July, 2022, 10:00 pm

Related News

  • ফিকে হচ্ছে মোদির দেখানো উন্নত ভারতের স্বপ্ন, বাস্তবতার সঙ্গে বাড়ছে ফারাক
  • দিল্লিতে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ নেতাকে নিয়ে এফসিসি সাউথ এশিয়ার সেমিনার বাতিল
  • জেআরসি’র আওতায় গঙ্গা চুক্তি নিয়ে আলোচনার প্রস্তাব ভারতের, জবাবের আশায় বাংলাদেশ
  • ভারত চলবে ভারতের মতো, বাংলাদেশ বাংলাদেশের মতো: মক্কা চুক্তি নিয়ে আইনমন্ত্রী
  • নেপাল বন্যা: যেভাবে শাড়ি ধরে পাহাড়ে উঠে ‘অলৌকিকভাবে’ বেঁচে ফিরলেন ভারতের ২১ তীর্থযাত্রী

ভারতের প্রথম আদিবাসী রাষ্ট্রপতি নির্বাচিত বিজেপির দ্রোপদী মুর্মু

তৃতীয় দফা ভোট গণনায় মুর্মুর জয় সুনিশ্চিত হয়। এতে তিনি ৫০ শতাংশর বেশি বৈধ ভোট পেয়েছেন বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম। তৃতীয় রাউন্ডে মোট ১,৩৩৩ টি বৈধ ভোট ছিল। এরমধ্যে ৮২১টি পেয়েছেন এনডিএ পদপ্রার্থী। যশোবন্ত পেয়েছেন ৫২১ ভোট। 
টিবিএস রিপোর্ট 
21 July, 2022, 08:35 pm
Last modified: 21 July, 2022, 10:00 pm
দ্রোপদী মুর্মু। ফাইল ছবি: রয়টার্স

আজ বৃহস্পতিবার (২১ জুলাই) প্রতিবেশী ভারতে প্রেসিডেন্ট নির্বাচনের ফল প্রকাশিত হয়েছে। এতে তিন দফা ভোট গণনায় মোট ৫০ শতাংশের বেশি ভোটে নির্বাচিত হয়েছেন বিজেপি-নেতৃত্বাধীন এনডিএ জোটের প্রার্থী দ্রোপদী মুর্মু। 

তিনি দেশটির ১৫তম রাষ্ট্রপতির পদে আসীন হতে চলেছেন। বর্তমান রাষ্ট্রপতি রামনাথ কোভিন্দের মেয়াদ শেষ হলে ২৫ জুলাই শপথ নেবেন নব-নির্বাচিত রাষ্ট্রপতি। মুর্মুর জয়ে দ্বিতীয় নারী রাষ্ট্রপতিও পেল জনসংখ্যায় বিশ্বের বৃহত্তম গণতন্ত্রটি।  

দ্রোপদীর নিকটতম প্রতিদ্বন্দ্বী ও যৌথ বিরোধী জোটের প্রার্থী ছিলেন যশোবন্ত সিনহা। দ্বিতীয় দফার ভোট গণনায় যশোবন্ত ৩২৯ ভোট পেয়েছেন তিনি। তার চেয়ে ৮১২ ভোট বেশি পান মুর্মু। 

তবে তৃতীয় দফা ভোট গণনায় মুর্মুর জয় সুনিশ্চিত হয়। এতে তিনি ৫০ শতাংশর বেশি বৈধ ভোট পেয়েছেন বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম। তৃতীয় রাউন্ডে মোট ১,৩৩৩ টি বৈধ ভোট ছিল। এরমধ্যে ৮২১টি পেয়েছেন এনডিএ পদপ্রার্থী। যশোবন্ত পেয়েছেন ৫২১ ভোট। 

১৯৫৮ সালের ২০ জুন উড়িষ্যার ময়ূরভঞ্জ জেলার এক সাঁওতালি পরিবারে জন্মগ্রহণ করেন দ্রৌপদী মুর্মু। গ্রামের প্রথম নারী হিসেবে ভুবনেশ্বরের রমাদেবী উইমেন্স কলেজ থেকে কলা বিভাগে স্নাতক শেষ করেছিলেন তিনি।

১৯৭৯ সাল থেকে ১৯৮৩ সাল পর্যন্ত উড়িষ্যা সরকারের জলসম্পদ ও শক্তি দপ্তরে জুনিয়র অ্যাসিসট্যান্ট হিসেবে কাজ করেন মুর্মু। ১৯৯৪ সাল থেকে ১৯৯৭ সাল পর্যন্ত শ্রী অরবিন্দ ইন্টিগ্রাল এডুকেশন সেন্টারের সাম্মানিক শিক্ষক ছিলেন তিনি।

১৯৯৭ সালে কাউন্সিলর নির্বাচিত হয়েছিলেন দ্রৌপদী। পরবর্তীসময়ে রায়রংপুর উপদেষ্টা কমিটির চেয়ারপার্সনও হয়েছিলেন।

উড়িষ্যার দুবারের বিধায়ক নির্বাচিত হয়েছিলেন এ আদিবাসী নেত্রী। ২০০০ সাল এবং ২০০৪ সালে বিজেপির পক্ষে ময়ূরভঞ্জ জেলার রায়রাংপুর কেন্দ্র থেকে ভোটে জিতেছিলেন তিনি।

২০০০ থেকে ২০০৪ সাল পর্যন্ত বিজেডি-বিজেপি জোট সরকারে একাধিক গুরুত্বপূর্ণ দায়িত্ব ছিল দ্রৌপদীর হাতে। পরিবহণ, মৎস্য এবং পশুপালন দপ্তরের দায়িত্ব পালন করেছিলেন তিনি।

২০০৭ সালের উড়িষ্যার সেরা বিধায়ক হয়ে জিতেছিলেন নীলকণ্ঠ পুরস্কারও। ২০১৫ থেকে ২০২১ সাল পর্যন্ত ঝাড়খণ্ডের রাজ্যপাল হিসেবেও দায়িত্ব পালন করেন দ্রৌপদী মুর্মু।

সূত্র: হিন্দুস্তান টাইমস

Related Topics

টপ নিউজ

বিজেপি / ভারত / রাষ্ট্রপতি নির্বাচন / দ্রোপদী মুর্মু

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি: সংগৃহীত
    বাংলাদেশ ব্যাংকের নিট মুনাফা ২৬,০০০ কোটি টাকা, ৬ মাসের বোনাস পাচ্ছেন কর্মকর্তারা
  • সাংবাদিক দম্পতি সাগর সারোয়ার ও মেহেরুন রুনি। ছবি: সংগৃহীত
    সাগর-রুনি হত্যাকাণ্ডে এক ‘সাংস্কৃতিক ব্যক্তিত্বের’ সম্পৃক্ততা পাওয়া গেছে: চিফ প্রসিকিউটর 
  • ফাইল ছবি: সংগৃহীত
    আওয়ামী আমলের অব্যবস্থাপনা: তৃতীয় টার্মিনাল সচল করতে লাগবে আরও ৯০২ কোটি টাকা
  • ব্যাটারিচালিত রিকশা ও বৈদ্যুতিক রিকশা। ছবি: সাইদ জাকির হোসেন/টিবিএস
    রাজধানীর প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত অটোরিকশা
  • আমির খান ও সোনম ওয়াংচুক। ছবি: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস
    হয়তো তার ‘শর্ট-টার্ম মেমোরি লস’ হয়েছিল, ‘থ্রি ইডিয়টস’ নিয়ে আমিরের বক্তব্যের জবাবে সোনম ওয়াংচুক
  • ফাইল ছবি: রয়টার্স
    জুলাইয়ে বৈদেশিক ঋণ ছাড়ের চেয়ে পরিশোধ হয়েছে আড়াই গুণের বেশি, বাড়ছে চাপ

Related News

  • ফিকে হচ্ছে মোদির দেখানো উন্নত ভারতের স্বপ্ন, বাস্তবতার সঙ্গে বাড়ছে ফারাক
  • দিল্লিতে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ নেতাকে নিয়ে এফসিসি সাউথ এশিয়ার সেমিনার বাতিল
  • জেআরসি’র আওতায় গঙ্গা চুক্তি নিয়ে আলোচনার প্রস্তাব ভারতের, জবাবের আশায় বাংলাদেশ
  • ভারত চলবে ভারতের মতো, বাংলাদেশ বাংলাদেশের মতো: মক্কা চুক্তি নিয়ে আইনমন্ত্রী
  • নেপাল বন্যা: যেভাবে শাড়ি ধরে পাহাড়ে উঠে ‘অলৌকিকভাবে’ বেঁচে ফিরলেন ভারতের ২১ তীর্থযাত্রী

Most Read

1
ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

বাংলাদেশ ব্যাংকের নিট মুনাফা ২৬,০০০ কোটি টাকা, ৬ মাসের বোনাস পাচ্ছেন কর্মকর্তারা

2
সাংবাদিক দম্পতি সাগর সারোয়ার ও মেহেরুন রুনি। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সাগর-রুনি হত্যাকাণ্ডে এক ‘সাংস্কৃতিক ব্যক্তিত্বের’ সম্পৃক্ততা পাওয়া গেছে: চিফ প্রসিকিউটর 

3
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

আওয়ামী আমলের অব্যবস্থাপনা: তৃতীয় টার্মিনাল সচল করতে লাগবে আরও ৯০২ কোটি টাকা

4
ব্যাটারিচালিত রিকশা ও বৈদ্যুতিক রিকশা। ছবি: সাইদ জাকির হোসেন/টিবিএস
বাংলাদেশ

রাজধানীর প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত অটোরিকশা

5
আমির খান ও সোনম ওয়াংচুক। ছবি: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস
বিনোদন

হয়তো তার ‘শর্ট-টার্ম মেমোরি লস’ হয়েছিল, ‘থ্রি ইডিয়টস’ নিয়ে আমিরের বক্তব্যের জবাবে সোনম ওয়াংচুক

6
ফাইল ছবি: রয়টার্স
অর্থনীতি

জুলাইয়ে বৈদেশিক ঋণ ছাড়ের চেয়ে পরিশোধ হয়েছে আড়াই গুণের বেশি, বাড়ছে চাপ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net