Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
April 04, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, APRIL 04, 2026
চুয়াডাঙ্গায় নিষিদ্ধ পাবজি গেম টুর্নামেন্টে অংশ নেওয়ায় ১০৮ জন আটক

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট   
21 July, 2022, 02:05 pm
Last modified: 21 July, 2022, 02:18 pm

Related News

  • চুয়াডাঙ্গায় তুলার বাম্পার ফলন: ১০৫ কোটি টাকার বিক্রির লক্ষ্যমাত্রা
  • চুয়াডাঙ্গায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৩৯.৭ ডিগ্রি সেলসিয়াস
  • ইসরায়েলবিরোধী বক্তব্য, যুক্তরাষ্ট্রে উইসকনসিনের বৃহত্তম মসজিদের সভাপতিকে আটক
  • শরীয়তপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ১৫; আটক ৬, উদ্ধার ককটেল
  • সোহরাওয়ার্দী হাসপাতালে আনসার সদস্যের ওপর হামলার অভিযোগ, আটক ২

চুয়াডাঙ্গায় নিষিদ্ধ পাবজি গেম টুর্নামেন্টে অংশ নেওয়ায় ১০৮ জন আটক

আটককৃতদের বেশিরভাগই ছিলেন স্কুল-কলেজের শিক্ষার্থী। তারা দেশের বিভিন্ন জেলা থেকে পাবজি মোবাইল ল্যান ইভেন্টে অংশ নেওয়ার জন্য চুয়াডাঙ্গায় জড়ো হয়েছিলেন। 
টিবিএস রিপোর্ট   
21 July, 2022, 02:05 pm
Last modified: 21 July, 2022, 02:18 pm

চুয়াডাঙ্গায় নিষিদ্ধ পাবজি মোবাইল গেম টুর্নামেন্টের আয়োজন করায় অভিযান চালিয়ে ১০৮ জনকে আটক করেছে পুলিশ। বুধবার (২০ জুলাই) দুপুরের দিকে শহরতলীর দৌলতদিয়ার এলাকার একটি কমিউনিটি সেন্টার থেকে তাদের আটক করা হয়।      

আটককৃতদের বেশিরভাগই ছিলেন স্কুল-কলেজের শিক্ষার্থী। তারা ঢাকা, নারায়ণগঞ্জ ও কক্সবাজারসহ দেশের বিভিন্ন জেলা থেকে পাবজি মোবাইল ল্যান ইভেন্টে অংশ নেওয়ার জন্য চুয়াডাঙ্গায় জড়ো হয়েছিলেন। 

আটক হওয়া ব্যক্তিদের মধ্যে ২৪ জনকে দুই দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে এবং আরও ৭৮ জনের বয়সের সত্যতা যাচাই করা হচ্ছে। এই ৭৮ জনের কারো বয়স যদি ১৮ বছর বা তার বেশি হয়, তাহলে তাদেরও সমপরিমাণ কারাদণ্ড ভোগ করতে হবে। এছাড়াও, তাদের কাছ থেকে টাকা ও ১১০টি মোবাইল ফোনও জব্দ করেছে পুলিশ।       

গত বছরের ২৫ আগস্ট থেকে দেশে পাবজি মোবাইল ও ফ্রি ফায়ার নামক গেম নিষিদ্ধ করা হয়। এসব গেমের প্রতি সাধারণ মানুষের চরম আসক্তি তাদের জন্য ক্ষতি বয়ে আনতে পারে বলে এই সিদ্ধান্ত নেওয়া হয়। পাবজি ও ফ্রি ফায়ারের মতো গেমগুলো দেশের টিনেজারদের সহিংস ও নীতিবিরুদ্ধ হয়ে উঠতে প্রভাবিত করছে উল্লেখ করে এসব গেম নিষিদ্ধের জন্য পিটিশন করেন সুপ্রিম কোর্টের দুই আইনজীবি। তারই প্রেক্ষিতে গেমগুলো নিষিদ্ধের রায় দেন আদালত। 

তবে শুরুতে তিন মাসের জন্য নিষিদ্ধ করা হলেও, পরবর্তীতে নিষেধাজ্ঞার সীমা অনির্দিষ্টকালের জন্য বাড়ানো হয়। শুধু বাংলাদেশই নয়, মধ্যপ্রাচ্য ও দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশগুলোতেও একইভাবে পাবজি গেমের উপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। 

Related Topics

টপ নিউজ

পাবজি / আটক / চুয়াডাঙ্গা / পুলিশি অভিযান

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • হরমুজ প্রণালিতে পণ্যবাহী জাহাজ ও তেলবাহী ট্যাঙ্কার। ছবি: জিউসেপ্পে কাকাসে/এএফপি
    ইরানকে ইউয়ানে ও ক্রিপ্টোতে টোল দিয়ে নিরাপদে হরমুজ প্রণালি পার হচ্ছে বিভিন্ন দেশের জাহাজ
  • বৃহস্পতিবার রাতে সংসদ সচিবালয়ের মন্ত্রিপরিষদ কক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক হয়। ছবি: প্রধানমন্ত্রীর কার্যালয়
    ৯টা–৪টা অফিস, ৬টায় মার্কেট বন্ধ, ব্যাংক লেনদেন ৯টা–৩টা: মন্ত্রিসভায় গুচ্ছ সিদ্ধান্ত
  • ফাইল ছবি: রয়টার্স
    যুক্তরাষ্ট্রের দ্বিতীয় এফ-৩৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি ইরানের, পাইলটের মৃত্যুর আশঙ্কা
  • ছবি: ইপিএ
    ‘ইরানের ইউরেনিয়াম নিয়ে মাথাব্যথা নেই’: যুদ্ধের 'মূল' কারণ নিয়ে ট্রাম্পের নাটকীয় অবস্থান বদল
  • ছবি: রয়টার্স
    হরমুজে নৌ-অভিযানের অনুমোদন চেয়ে বাহরাইনের প্রস্তাব, কাল জাতিসংঘে ভোট
  • ছবি: রয়টার্স
    যুদ্ধের মধ্যেই মার্কিন সেনাপ্রধানসহ তিন জেনারেলকে বরখাস্ত

Related News

  • চুয়াডাঙ্গায় তুলার বাম্পার ফলন: ১০৫ কোটি টাকার বিক্রির লক্ষ্যমাত্রা
  • চুয়াডাঙ্গায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৩৯.৭ ডিগ্রি সেলসিয়াস
  • ইসরায়েলবিরোধী বক্তব্য, যুক্তরাষ্ট্রে উইসকনসিনের বৃহত্তম মসজিদের সভাপতিকে আটক
  • শরীয়তপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ১৫; আটক ৬, উদ্ধার ককটেল
  • সোহরাওয়ার্দী হাসপাতালে আনসার সদস্যের ওপর হামলার অভিযোগ, আটক ২

Most Read

1
হরমুজ প্রণালিতে পণ্যবাহী জাহাজ ও তেলবাহী ট্যাঙ্কার। ছবি: জিউসেপ্পে কাকাসে/এএফপি
আন্তর্জাতিক

ইরানকে ইউয়ানে ও ক্রিপ্টোতে টোল দিয়ে নিরাপদে হরমুজ প্রণালি পার হচ্ছে বিভিন্ন দেশের জাহাজ

2
বৃহস্পতিবার রাতে সংসদ সচিবালয়ের মন্ত্রিপরিষদ কক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক হয়। ছবি: প্রধানমন্ত্রীর কার্যালয়
বাংলাদেশ

৯টা–৪টা অফিস, ৬টায় মার্কেট বন্ধ, ব্যাংক লেনদেন ৯টা–৩টা: মন্ত্রিসভায় গুচ্ছ সিদ্ধান্ত

3
ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের দ্বিতীয় এফ-৩৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি ইরানের, পাইলটের মৃত্যুর আশঙ্কা

4
ছবি: ইপিএ
আন্তর্জাতিক

‘ইরানের ইউরেনিয়াম নিয়ে মাথাব্যথা নেই’: যুদ্ধের 'মূল' কারণ নিয়ে ট্রাম্পের নাটকীয় অবস্থান বদল

5
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজে নৌ-অভিযানের অনুমোদন চেয়ে বাহরাইনের প্রস্তাব, কাল জাতিসংঘে ভোট

6
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুদ্ধের মধ্যেই মার্কিন সেনাপ্রধানসহ তিন জেনারেলকে বরখাস্ত

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net