Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
July 11, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, JULY 11, 2026
যশোরে উগ্রবাদী কর্মকাণ্ডে অভিযুক্ত ‘ফাতাহ কমব্যাট সিস্টেম’ সংগঠনের ১ সদস্য আটক

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
10 July, 2026, 07:00 pm
Last modified: 10 July, 2026, 07:21 pm

Related News

  • উগ্রবাদী সংগঠনে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তারের পর এনসিপি নেতাকে স্থায়ী বহিষ্কার 
  • নিখোঁজের তিন দিন পর স্বামীর মাটিচাপা মরদেহ উদ্ধার, স্ত্রী আটক
  • খাদ্য অধিদপ্তরের নিয়োগ পরীক্ষায় জালিয়াতি: ঢাকা কলেজে ৫০ পরীক্ষার্থী আটক
  • রাজধানীর মৌচাকে স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা বিল্লাল হত্যার ঘটনায় ২ জন আটক
  • কুমিল্লায় নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, ৫ যানবাহনসহ আটক ৪৫ কর্মী

যশোরে উগ্রবাদী কর্মকাণ্ডে অভিযুক্ত ‘ফাতাহ কমব্যাট সিস্টেম’ সংগঠনের ১ সদস্য আটক

আটক তাহসীন ওই এলাকার ওহিদুল ইসলামের ছেলে। আটকের পর তার ঘর তল্লাশি করে চাপাতি, তারসহ বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইস উদ্ধার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, তাহসীনের বিরুদ্ধে আগে থেকেই ডাকাতির মামলা রয়েছে। তিনি আলোচিত ফাতাহ কমব্যাট সিস্টেমের সক্রিয় সদস্য।
টিবিএস রিপোর্ট
10 July, 2026, 07:00 pm
Last modified: 10 July, 2026, 07:21 pm
ছবি: সংগৃহীত

যশোরে উগ্রবাদে জড়িত থাকার অভিযোগে আলোচিত 'ফাতাহ কমব্যাট সিস্টেম' (এফসিএস)-এর সদস্য তাহসীন ইসলাম (১৯) নামে এক তরুণকে আটক করেছে জেলা ডিবি পুলিশ। বৃহস্পতিবার রাত ৯টার দিকে যশোর সদরের কিসমত নোয়াপাড়া এলাকার নিজ বাসা থেকে তাকে আটক করা হয়।

আটক তাহসীন ওই এলাকার ওহিদুল ইসলামের ছেলে। আটকের পর তার ঘর তল্লাশি করে চাপাতি, তারসহ বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইস উদ্ধার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, তাহসীনের বিরুদ্ধে আগে থেকেই ডাকাতির মামলা রয়েছে। তিনি আলোচিত ফাতাহ কমব্যাট সিস্টেমের সক্রিয় সদস্য।

যশোরের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মিরাজুল ইসলাম বলেন, "মূলত ডিএমপির কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) বিভাগে তাহসীন ইসলামের নামে মামলা থাকায় আজ তাকে আটক করা হয়েছে। এর আগে একটি ডাকাতি মামলার তৃতীয় নম্বর আসামি ছিলেন তিনি। আটকের সময়ে চাপাতি, তারসহ কিছু ইলেকট্রনিক ডিভাইস পাওয়া গেছে।"

জিজ্ঞাসাবাদের বিষয়ে এই কর্মকর্তা বলেন, "আটকের সময়ে সে পুলিশের কাছে স্বীকার করেছে ফাতাহ কমব্যাট সিস্টেমের সদস্য। জিজ্ঞাসায় সে জানায় তাদের সংগঠনে যশোরে কেউ নাই।" পুলিশের পক্ষ থেকেও দাবি করা হয়েছে যে, সংগঠনটির কার্যক্রম যশোরে নেই। আটক তাহসীনকে রাতেই সিটিটিসি সদস্যদের কাছে হস্তান্তর করা হবে বলেও জানান এই কর্মকর্তা।

উল্লেখ্য, শাহ আমানত সাবির কর্তৃক প্রতিষ্ঠিত ফাতাহ কমব্যাট সিস্টেম (এফসিএস) নামের সংগঠনটির বিরুদ্ধে মার্শাল আর্ট শেখানোর আড়ালে দেশের বিভিন্ন এলাকায় তরুণদের উগ্রবাদী কর্মকাণ্ডে উদ্বুদ্ধ করার অভিযোগ রয়েছে। এই ঘটনায় গত ৫ জুলাই রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় উগ্রবাদী সংগঠনের কার্যক্রম পরিচালনার উদ্দেশ্যে সমবেত হওয়ার সন্দেহে ছয় যুবককে আটক করে পুলিশ।

আটকের পর পুলিশ জানায়, এই সংগঠনের নেটওয়ার্ক বেশ বিস্তৃত এবং আফগানিস্তান ফেরত উগ্রপন্থিদের সঙ্গে এদের সংশ্লিষ্টতা রয়েছে। এরা সম্মিলিতভাবে বসিলাতে বিদেশি দাতব্য প্রতিষ্ঠানের অর্থে আবাসন প্রকল্পের আড়ালে 'তেহরিকে তালেবান পাকিস্তান' (টিটিপি)-এর জন্য রিক্রুটমেন্ট বা সদস্য সংগ্রহ প্রক্রিয়া চালাচ্ছে। পাশাপাশি এই চক্রটি টিটিপির আদলে 'তেহরিকে তালেবান বাংলাদেশ' (টিটিবি) গঠনের চেষ্টা চালাচ্ছে।

Related Topics

টপ নিউজ

ফাতাহ কমব্যাট / উগ্রবাদ / আটক

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ডিসেম্বরে দেশে ফিরব, দলের নেতাদের সঙ্গে আদালতে আত্মসমর্পণ করব: রয়টার্সের কাছে দাবি হাসিনার
    ডিসেম্বরে দেশে ফিরব, দলের নেতাদের সঙ্গে আদালতে আত্মসমর্পণ করব: রয়টার্সের কাছে দাবি হাসিনার
  • ২০২৫-২৬ অর্থবছরে রেমিট্যান্স সংগ্রহে শীর্ষে ইসলামী ব্যাংক; চমক দেখাল কৃষি ব্যাংক ও ব্র্যাক ব্যাংক 
    ২০২৫-২৬ অর্থবছরে রেমিট্যান্স সংগ্রহে শীর্ষে ইসলামী ব্যাংক; চমক দেখাল কৃষি ব্যাংক ও ব্র্যাক ব্যাংক 
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    বাংলাদেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি করতে আগ্রহী ইইউ, শিগগিরই আসছে কারিগরি দল
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    ১০% শেয়ার ছাড়লেই ডাইরেক্ট লিস্টিং: ইউনিলিভার-ইনসেপটার মতো বড় কোম্পানিকে বাজারে আনতে চায় বিএসইসি
  • ছবি: রয়টার্স
    ন্যাটো সম্মেলন শেষে বিশ্বনেতাদের তাজা গুলিসহ রিভলভার উপহার দিলেন এরদোয়ান
  • চৌহাট ইউনিয়নের রাজাপুর ও পাইকপাড়া গ্রামের মাঝামাঝি প্রায় ১৬ একর জমির ওপর বিস্তৃত এই পরিত্যক্ত ইউনুস খান ক্যানসার মেডিকেল কলেজ হাসপাতাল। ছবি: নাসিরউদ্দিন ফোরকান
    ধামরাইয়ের ‘ভুতুড়ে হাসপাতাল’: ৪০ বছরের একটি অসমাপ্ত স্বপ্ন

Related News

  • উগ্রবাদী সংগঠনে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তারের পর এনসিপি নেতাকে স্থায়ী বহিষ্কার 
  • নিখোঁজের তিন দিন পর স্বামীর মাটিচাপা মরদেহ উদ্ধার, স্ত্রী আটক
  • খাদ্য অধিদপ্তরের নিয়োগ পরীক্ষায় জালিয়াতি: ঢাকা কলেজে ৫০ পরীক্ষার্থী আটক
  • রাজধানীর মৌচাকে স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা বিল্লাল হত্যার ঘটনায় ২ জন আটক
  • কুমিল্লায় নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, ৫ যানবাহনসহ আটক ৪৫ কর্মী

Most Read

1
ডিসেম্বরে দেশে ফিরব, দলের নেতাদের সঙ্গে আদালতে আত্মসমর্পণ করব: রয়টার্সের কাছে দাবি হাসিনার
বাংলাদেশ

ডিসেম্বরে দেশে ফিরব, দলের নেতাদের সঙ্গে আদালতে আত্মসমর্পণ করব: রয়টার্সের কাছে দাবি হাসিনার

2
২০২৫-২৬ অর্থবছরে রেমিট্যান্স সংগ্রহে শীর্ষে ইসলামী ব্যাংক; চমক দেখাল কৃষি ব্যাংক ও ব্র্যাক ব্যাংক 
অর্থনীতি

২০২৫-২৬ অর্থবছরে রেমিট্যান্স সংগ্রহে শীর্ষে ইসলামী ব্যাংক; চমক দেখাল কৃষি ব্যাংক ও ব্র্যাক ব্যাংক 

3
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

বাংলাদেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি করতে আগ্রহী ইইউ, শিগগিরই আসছে কারিগরি দল

4
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

১০% শেয়ার ছাড়লেই ডাইরেক্ট লিস্টিং: ইউনিলিভার-ইনসেপটার মতো বড় কোম্পানিকে বাজারে আনতে চায় বিএসইসি

5
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ন্যাটো সম্মেলন শেষে বিশ্বনেতাদের তাজা গুলিসহ রিভলভার উপহার দিলেন এরদোয়ান

6
চৌহাট ইউনিয়নের রাজাপুর ও পাইকপাড়া গ্রামের মাঝামাঝি প্রায় ১৬ একর জমির ওপর বিস্তৃত এই পরিত্যক্ত ইউনুস খান ক্যানসার মেডিকেল কলেজ হাসপাতাল। ছবি: নাসিরউদ্দিন ফোরকান
ফিচার

ধামরাইয়ের ‘ভুতুড়ে হাসপাতাল’: ৪০ বছরের একটি অসমাপ্ত স্বপ্ন

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net