Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
March 29, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, MARCH 29, 2026
গত অর্থবছরে এনবিআরের রাজস্ব আদায়ে প্রবৃদ্ধি ১৪%, ঘাটতি ৩০ হাজার কোটি

অর্থনীতি

রিয়াদ হোসেন
20 July, 2022, 10:25 am
Last modified: 20 July, 2022, 03:19 pm

Related News

  • হরমুজ প্রণালীতে অচলাবস্থা: ঝুঁকিতে আমেরিকার জেনেরিক ওষুধের সরবরাহ
  • করছাড় কমলেও বাংলাদেশের কর-জিডিপি অনুপাত এখনও বিশ্বে অন্যতম সর্বনিম্ন
  • আয়কর রিটার্ন দাখিলের সময়সীমা বাড়ানোর জন্য ডিজিটাল সিস্টেম চালু করল এনবিআর
  • কোম্পানি করদাতাদের রিটার্ন জমার সময় এক মাস বাড়ল
  • নন-বন্ডেড ১,১০০ পোশাক কারখানার কাঁচামাল সংগ্রহ সহজ করতে উদ্যোগ নিচ্ছে এনবিআর

গত অর্থবছরে এনবিআরের রাজস্ব আদায়ে প্রবৃদ্ধি ১৪%, ঘাটতি ৩০ হাজার কোটি

আগের অর্থবছরের চেয়ে মাত্রাতিরিক্ত লক্ষ্যমাত্রা থাকা, অর্থনীতিতে প্রত্যাশিত গতি না আসা এবং বছরের শেষ দিকে আমদানি নিরুৎসাহিত করতে সরকারের নেওয়া পদক্ষেপের কারনে আমদানি কিছুটা কমেছে, যা সার্বিকভাবে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা অর্জন না হওয়ার কারণ বলে মনে করছেন অর্থনীতিবিদরা।
রিয়াদ হোসেন
20 July, 2022, 10:25 am
Last modified: 20 July, 2022, 03:19 pm
ইনফোগ্রাফিক: টিবিএস

২০২১-২২ অর্থবছরে আয়কর, মূল্য সংযোজন কর (ভ্যাট) এবং শুল্ক থেকে ৩ লাখ কোটি টাকা রাজস্ব আদায় করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। 

রাজস্ব আদায় প্রায় ১৪% শতাংশ প্রবৃদ্ধি হলেও সরকারের বেঁধে দেওয়া লক্ষ্যমাত্রার তুলনায় তা ৩০ হাজার কোটি টাকা কম বলে জানিয়েছে এনবিআর সংশ্লিষ্ট সূত্র। 

২০২০-২১ অর্থবছরে এনবিআর আদায় করেছিলো ২,৬৩,৮৮৬ কোটি টাকা।

তবে, এনবিআরের কর্মকর্তারা অর্থনীতির পরিস্থিতি বিবেচনায় এই আদায়কে ইতিবাচক হিসেবে দেখছেন।

আগের অর্থবছরের চেয়ে মাত্রাতিরিক্ত লক্ষ্যমাত্রা থাকা, অর্থনীতিতে প্রত্যাশিত গতি না আসা এবং বছরের শেষ দিকে আমদানি নিরুৎসাহিত করতে সরকারের নেওয়া পদক্ষেপের কারনে আমদানি কিছুটা কমেছে, যা সার্বিকভাবে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা অর্জন না হওয়ার কারণ বলে মনে করছেন তারা।

এদিকে চলতি ২০২২-২৩ অর্থবছরে এনবিআরের নেওয়া ৩ লাখ ৭০ হাজার কোটি টাকার রাজস্ব আদায় করার লক্ষ্যমাত্রা ঠিক করা হয়েছে, যা গত অর্থবছরের চেয়ে ২৩ শতাংশ বেশি। 

অর্থনীতিবিদরা বলছেন, অর্থনীতির গতি প্রকৃতি বিবেচনায় চলতি অর্থবছরের রাজস্বের লক্ষ্যমাত্রাও অর্জন করা বাস্তবে সম্ভব হবে না।

এনবিআরের তিন লাখ কোটি টাকার মাইলফলক স্পর্শ করতে পারাকে ইতিবাচক হিসেবে দেখছেন পলিসি রিসার্চ ইন্সটিটিউটের (পিআরআই) নির্বাহী পরিচালক ড. আহসান এইচ মনসুর।

দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে তিনি বলেন, "আমাদের ধারণা ছিলো ঘাটতির পরিমাণ আরো বেশি হতে পারে। সে বিবেচনায় এনবিআর ভালো করেছে।"

তবে সক্ষমতার ঘাটতির কারনে এনবিআর আদায়যোগ্য রাজস্বের অর্ধেকও আদায় করতে পারছে না বলে মনে করেন তিনি।

এনবিআরের সাবেক চেয়ারম্যান মুহাম্মদ আবদুল মজিদ বলেন, গত অর্থবছরের সার্বিক অর্থনৈতিক অবস্থা বিবেচনায় প্রবৃদ্ধির হার খারাপ নয়।

তবে তিনি মনে করেন, অর্থনীতির আকার অনুযায়ী যে পরিমাণ রাজস্ব আদায় হওয়া উচিত, তা এনবিআর আদায় করতে পারছে না। 

"বিপুল সংখ্যক করযোগ্য ব্যক্তি করের আওতার বাইরে থাকায় যারা নিয়মিত কর দিচ্ছে, তাদের উপর আরো চাপ বাড়ছে", বলেন  তিনি।

গত অর্থবছরের রাজস্বের লক্ষ্যমাত্রা যে অর্জন হবে না, তা অর্থনীতিবিদরা ইতিমধ্যে আভাসও দিয়েছেন। গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) সিনিয়র রিসার্চ ফেলো  তৌফিকুল ইসলাম খান লক্ষ্যমাত্রার তুলনায় ৩০ হাজার কোটি টাকার মত রাজস্বের ঘাটতি হতে পারে বলে জানিয়েছিলেন।

আয়কর, মূল্য সংযোজন কর (ভ্যাট) এবং শুল্ক – মূলত এই তিনটি খাতের মাধ্যমে রাজস্ব আদায় করে থাকে এনবিআর। 

এনবিআর সূত্র জানিয়েছে, রাজস্ব আদায়ে আয়কর ও শুল্ক আদায়ে ১৬ শতাংশের উপরে প্রবৃদ্ধি থাকলেও মূল্য সংযোজন কর খাতে প্রবৃদ্ধি খুবই কম।

অন্যদিকে, বিশ্ববাজারে পণ্যমূল্য বৃদ্ধির কারণে কাস্টমস ডিউটি আদায়ে বছরের প্রথম ৯ মাস প্রবৃদ্ধি ছিল প্রায় ২০ শতাংশের মতো। 

তবে ডলার সংকট ঠেকাতে সরকার আমদানি নিরুৎসাহিত করার উদ্যোগ নেয়। এর ফলে শেষ তিন মাসে আমদানি কমায় কাস্টমস ডিউটি আদায়ে প্রবৃদ্ধিতে টান পড়ে। তা সত্ত্বেও,
বছর শেষে তা ১৬ শতাংশের মত রয়েছে।

এছাড়া আয়কর আদায়ে তুলনামূলত সন্তোষজনক হলেও, এনবিআরের ট্যাক্স আয়কারী ৩০টি কর অঞ্চলের মধ্যে অন্তত ১৯টি কর অঞ্চল লক্ষ্যমাত্রা অর্জন করতে পারেনি।

Related Topics

টপ নিউজ

এনবিআর / রাজস্ব / রাজস্ব আদায় / ঘাটতি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইনফোগ্রাফিক: টিবিএস
    দ্বিতীয় পদ্মা সেতু ও যমুনা সেতু নির্মাণের পরিকল্পনা করছে সরকার
  • ছবি: সংগৃহীত
    গ্রাহকের তথ্য হ্যাক: ‘স্বপ্ন’ সুপারশপের কাছে ১৮ কোটি টাকা দাবি হ্যাকারদের
  • মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ছবি: এপি
    যুক্তরাষ্ট্র ‘শিগগিরই’ ইরান থেকে সরে আসবে: মার্কিন ভাইস প্রেসিডেন্ট; পরমাণু চুক্তি থেকে বেরিয়ে আসতে বিবেচনা করছে ইরান
  • চট্টগ্রাম বন্দর। ছবি: মিনহাজ উদ্দিন/ টিবিএস
    ১০ বছরে বাণিজ্যের আড়ালে বাংলাদেশ থেকে পাচার ৬৮ বিলিয়ন ডলার: প্রতিবেদন
  • টিকার ঘাটতিতে দেশে ছড়িয়ে পড়েছে হাম; পরিস্থিতি নিয়ন্ত্রণে জোর দিচ্ছে সরকার
    টিকার ঘাটতিতে দেশে ছড়িয়ে পড়েছে হাম; পরিস্থিতি নিয়ন্ত্রণে জোর দিচ্ছে সরকার
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    বড় ঋণে বড় বিপর্যয়: কোটি টাকার ওপর অ্যাকাউন্টে খেলাপি ঋণ বেড়ে ৩১%

Related News

  • হরমুজ প্রণালীতে অচলাবস্থা: ঝুঁকিতে আমেরিকার জেনেরিক ওষুধের সরবরাহ
  • করছাড় কমলেও বাংলাদেশের কর-জিডিপি অনুপাত এখনও বিশ্বে অন্যতম সর্বনিম্ন
  • আয়কর রিটার্ন দাখিলের সময়সীমা বাড়ানোর জন্য ডিজিটাল সিস্টেম চালু করল এনবিআর
  • কোম্পানি করদাতাদের রিটার্ন জমার সময় এক মাস বাড়ল
  • নন-বন্ডেড ১,১০০ পোশাক কারখানার কাঁচামাল সংগ্রহ সহজ করতে উদ্যোগ নিচ্ছে এনবিআর

Most Read

1
ইনফোগ্রাফিক: টিবিএস
বাংলাদেশ

দ্বিতীয় পদ্মা সেতু ও যমুনা সেতু নির্মাণের পরিকল্পনা করছে সরকার

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

গ্রাহকের তথ্য হ্যাক: ‘স্বপ্ন’ সুপারশপের কাছে ১৮ কোটি টাকা দাবি হ্যাকারদের

3
মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ছবি: এপি
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র ‘শিগগিরই’ ইরান থেকে সরে আসবে: মার্কিন ভাইস প্রেসিডেন্ট; পরমাণু চুক্তি থেকে বেরিয়ে আসতে বিবেচনা করছে ইরান

4
চট্টগ্রাম বন্দর। ছবি: মিনহাজ উদ্দিন/ টিবিএস
অর্থনীতি

১০ বছরে বাণিজ্যের আড়ালে বাংলাদেশ থেকে পাচার ৬৮ বিলিয়ন ডলার: প্রতিবেদন

5
টিকার ঘাটতিতে দেশে ছড়িয়ে পড়েছে হাম; পরিস্থিতি নিয়ন্ত্রণে জোর দিচ্ছে সরকার
বাংলাদেশ

টিকার ঘাটতিতে দেশে ছড়িয়ে পড়েছে হাম; পরিস্থিতি নিয়ন্ত্রণে জোর দিচ্ছে সরকার

6
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

বড় ঋণে বড় বিপর্যয়: কোটি টাকার ওপর অ্যাকাউন্টে খেলাপি ঋণ বেড়ে ৩১%

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net