Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
August 18, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, AUGUST 18, 2026
রাশিয়াকে ড্রোন সরবরাহ করবে ইরান, দাবি হোয়াইট হাউজের

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক   
12 July, 2022, 06:00 pm
Last modified: 12 July, 2022, 06:06 pm

Related News

  • হরমুজ প্রণালিকে যুক্তরাষ্ট্রের ভূখণ্ড হিসেবে দেখিয়ে ছবি পোস্ট ট্রাম্পের
  • যুক্তরাষ্ট্র অন্তর্বর্তী চুক্তির শর্ত পূরণ না করা পর্যন্ত হরমুজ প্রণালি বন্ধ থাকবে: গালিবাফ
  • ইরান চুক্তিতে ‘বাধা হলে’ মার্কিন মিত্র ওমানে বোমা হামলার হুমকি ট্রাম্পের
  • ইরানের পারমাণবিক অস্ত্র নিয়ে ভুয়া দাবি যেভাবে ভারত থেকে ছড়িয়ে পড়ল আমেরিকা-ইসরায়েল পর্যন্ত
  • মার্কিন সেনা হত্যা বা বন্দী করতে পারলে ৩০ হাজার ডলার পুরস্কার, নারীরা পাবে দ্বিগুণ: ইরান

রাশিয়াকে ড্রোন সরবরাহ করবে ইরান, দাবি হোয়াইট হাউজের

হোয়াইট হাউজের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান জানান, যুক্তরাষ্ট্রের হাতে যেসব তথ্য রয়েছে তা ইঙ্গিত দেয় যে ইরান এসব ড্রোন ব্যবহারের জন্য রুশ সেনাবাহিনীকে প্রশিক্ষণ দেওয়ার প্রস্তুতিও নিচ্ছে।
টিবিএস ডেস্ক   
12 July, 2022, 06:00 pm
Last modified: 12 July, 2022, 06:06 pm
ছবি: ইরানী সেনাবাহিনী/গেটি ইমেজেস/বিবিসি

ইউক্রেন যুদ্ধে ব্যবহারের জন্য ইরান রাশিয়াকে শত শত ড্রোন সরবরাহের পরিকল্পনা করছে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তা। এসব ড্রোনের একাংশ যুদ্ধ ক্ষমতাসম্পন্ন বলে মন্তব্য করেছেন তিনি।

হোয়াইট হাউজের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান জানান, যুক্তরাষ্ট্রের হাতে যেসব তথ্য রয়েছে তা ইঙ্গিত দেয় যে ইরান এসব ড্রোন ব্যবহারের জন্য রুশ সেনাবাহিনীকে প্রশিক্ষণ দেওয়ার প্রস্তুতিও নিচ্ছে।

তবে ইরান ইতোমধ্যেই রুশ বাহিনীর কাছে ড্রোনগুলো পৌঁছে দিয়েছে কিনা তা স্পষ্ট নয়, যোগ করেন সুলিভান।

রাশিয়া-ইউক্রেন যুদ্ধে উভয়পক্ষের কাছেই ড্রোনের বিশেষ গুরুত্ব রয়েছে। গত সপ্তাহেই যুদ্ধে জয়লাভের জন্য হাজার হাজার ড্রোন সাহায্য চেয়ে আবেদন করেছে ইউক্রেন।

উভয়পক্ষই শত্রুপক্ষের অবস্থান চিহ্নিত করতে এবং লক্ষ্যবস্তুতে সঠিকভাবে নিজস্ব আর্টিলারি ফায়ারের আঘাত হানতে ড্রোন ব্যবহার করছে।

এদিকে ক্রেমলিন জানিয়েছে, আগামী ১৯ জুলাই রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইরানের রাজধানী তেহরান সফরে যাবেন। সেখানে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি এবং তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগানের সাথে সিরিয়া নিয়ে শান্তি আলোচনায় বসার কথা রয়েছে তার।

জ্যাক সুলিভান আরও বলেন, এর আগে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা সৌদি আরবের উপর আক্রমণের জন্য ইরানের ড্রোন ব্যবহার করেছিল।

চলতি সপ্তাহে প্রেসিডেন্ট জো বাইডেনের ইসরায়েল ও সৌদি আরব সফরকে সামনে রেখে সুলিভানের মন্তব্য যুদ্ধে নতুন উত্তেজনা যোগ করেছে। তবে কোনো দেশই এখন পর্যন্ত ইউক্রেন যুদ্ধকে ঘিরে রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞায় যোগ দেয়নি। ইসরায়েল ইরানকে দেখছে তাদের সবচেয়ে বড় আঞ্চলিক হুমকি হিসেবে।

গত ফেব্রুয়ারিতে আগ্রাসন শুরুর পর থেকে ইউক্রেনে বিলিয়ন ডলার মূল্যের অস্ত্র সরবরাহ করেছে যুক্তরাষ্ট্র ও অন্যান্য মিত্ররা। সুলিভানের ভাষ্যে, যুক্তরাষ্ট্র 'ইউক্রেনের কার্যকর প্রতিরক্ষা টিকিয়ে রাখবে'। 

এদিকে যুদ্ধের সর্বশেষ পরিস্থিতি অনুযায়ী, পূর্ব ইউক্রেনের একটি ফ্ল্যাটের ব্লকে রাশিয়ান রকেট হামলায় মৃতের সংখ্যা বেড়ে ৩৪ জনে দাঁড়িয়েছে। সাম্প্রতিক মাসগুলোতে এটি বেসামরিক নাগরিকদের উপর অন্যতম গুরুতর হামলা।

রাশিয়ান সৈন্যরা সোমবার ইউক্রেনের বেশ কয়েকটি অঞ্চলে গোলাবর্ষণ অব্যাহত রেখেছে। এর ফলে উত্তর-পূর্বাঞ্চলীয় শহর খারকিভে ছয়জন নিহত এবং ৩১ জন আহত হয়েছেন বলে ইউক্রেনের কর্মকর্তারা জানিয়েছেন। পূর্ব লুহানস্ক দখল করার পর দোনেৎস্কের বাকি অংশ দখলে নেওয়ার লক্ষ্যে এগিয়ে যাচ্ছে রুশ সৈন্যরা। উভয় অঞ্চল মিলেই ডনবাস শিল্প অঞ্চল গঠিত, যেটিকে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন রাশিয়ার অংশ বলে দাবি করেন।

সূত্র: বিবিসি         
 
Related Topics

টপ নিউজ

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ / ইরান / ড্রোন সরবরাহ / হোয়াইট হাউজ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: এআই
    জুলাই-জুন থেকে বদলে অর্থবছর হচ্ছে এপ্রিল-মার্চ  
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    নবম পে স্কেল: সরকারি চাকরিজীবীদের মূল বেতন ১০০ শতাংশ পর্যন্ত বৃদ্ধির সুপারিশ
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    মানদণ্ডে সমস্যা থাকায় আরামকোর এলএনজিবাহী জাহাজ গ্রহণ করেনি পেট্রোবাংলা, আসবে বিকল্প কার্গো
  • গ্যারেজে রাখা ই-রিকশা। ছবি: নাঈম আলী/টিবিএস
    সৌরবিদ্যুৎ ছাড়া অটোরিকশা চার্জ দিলেই জরিমানা, বাতিল হবে নিবন্ধন; আসছে বিধিমালা: শাহে আলম

Related News

  • হরমুজ প্রণালিকে যুক্তরাষ্ট্রের ভূখণ্ড হিসেবে দেখিয়ে ছবি পোস্ট ট্রাম্পের
  • যুক্তরাষ্ট্র অন্তর্বর্তী চুক্তির শর্ত পূরণ না করা পর্যন্ত হরমুজ প্রণালি বন্ধ থাকবে: গালিবাফ
  • ইরান চুক্তিতে ‘বাধা হলে’ মার্কিন মিত্র ওমানে বোমা হামলার হুমকি ট্রাম্পের
  • ইরানের পারমাণবিক অস্ত্র নিয়ে ভুয়া দাবি যেভাবে ভারত থেকে ছড়িয়ে পড়ল আমেরিকা-ইসরায়েল পর্যন্ত
  • মার্কিন সেনা হত্যা বা বন্দী করতে পারলে ৩০ হাজার ডলার পুরস্কার, নারীরা পাবে দ্বিগুণ: ইরান

Most Read

1
ছবি: এআই
বাংলাদেশ

জুলাই-জুন থেকে বদলে অর্থবছর হচ্ছে এপ্রিল-মার্চ  

2
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

নবম পে স্কেল: সরকারি চাকরিজীবীদের মূল বেতন ১০০ শতাংশ পর্যন্ত বৃদ্ধির সুপারিশ

3
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মানদণ্ডে সমস্যা থাকায় আরামকোর এলএনজিবাহী জাহাজ গ্রহণ করেনি পেট্রোবাংলা, আসবে বিকল্প কার্গো

4
গ্যারেজে রাখা ই-রিকশা। ছবি: নাঈম আলী/টিবিএস
বাংলাদেশ

সৌরবিদ্যুৎ ছাড়া অটোরিকশা চার্জ দিলেই জরিমানা, বাতিল হবে নিবন্ধন; আসছে বিধিমালা: শাহে আলম

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net