Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
August 20, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, AUGUST 20, 2026
কখনো ভেবেছেন আপনার বিড়াল আঁচড় কাটে কেন?

ফিচার

টিবিএস ডেস্ক
04 July, 2022, 03:35 pm
Last modified: 04 July, 2022, 03:47 pm

Related News

  • বুনোকে পোষ মানানোর অ-রূপকথা!  
  • মাংসের জন্য চুরি করা ৪০০টিরও বেশি বিড়াল উদ্ধার ভিয়েতনামে, গ্রেপ্তার ৯
  • মানুষের ক্যানসার আরও ভালোভাবে বুঝতে বিজ্ঞানীদের সাহায্য করতে পারে বিড়াল: গবেষণা
  • শহরে যেভাবে সহজ হচ্ছে পোষা প্রাণী পালন
  • কুকুর না বিড়াল? পূর্ব এশিয়ায় বাড়ছে বিড়ালপ্রেমী

কখনো ভেবেছেন আপনার বিড়াল আঁচড় কাটে কেন?

যেসব বিড়াল ফার্নিচার বা অন্য কিছুতে আঁচড় কাটে না, তাদের সঙ্গে মালিকদের যে বন্ধন, তা আঁচড় কাটা বিড়াল ও তাদের মালিকদের মধ্যকার বন্ধনের চেয়ে কম।
টিবিএস ডেস্ক
04 July, 2022, 03:35 pm
Last modified: 04 July, 2022, 03:47 pm
ছবি- সংগৃহীত

আপনি কি বিড়ালপ্রেমী? আপনার যদি পোষা বিড়াল থাকে, তাহলে হলফ করে বলা যায় আপনার বাড়ির সোফায় বিড়ালের নখের দাগ দেখার জন্য বেশিক্ষণ খুঁজতে হবে না। শুধু সোফা কেন, সুবিধামতো যেকোনো জায়গায়ই পা তুলে, থাবার ভেতর লুকিয়ে রাখা ধারালো নখগুলো বের করে নির্দ্বিধায় আঁচড় কাটার ক্ষেত্রে বিড়ালকে আর কোনো পোষ্য হারাতে পারবে না।

বিড়ালের এ নখরচর্চা আপাতদৃষ্টিতে 'সহিংস' বলে মনে হলেও এর ভিন্ন ও আশ্চর্যজনক ব্যাখ্যা ফুটে উঠেছে বিজ্ঞানীদের গবেষণায়। জার্নাল অভ ভেটেরিনারি বিহেভিয়্যার-এ এরকম একটি গবেষণা প্রকাশিত হয়েছে।

গবেষণাটি করার জন্য গবেষকদল অনলাইনে ব্রাজিলের বিড়ালমালিকদের একটি জরিপে অংশ নিতে আহ্বান করেন। এতে ৫০০ জন বিড়ালমালিক অংশ নেন, যাদের মধ্যে ৯০ শতাংশই ছিলেন নারী।

গবেষণায় দেখা গেছে, যেসব নারীর পোষা বিড়াল আছে, তারা পুরুষ বিড়ালমালিকদের তুলনায় তাদের বিড়ালের প্রতি বেশি আবেগ অনুভব করেন। এছাড়া গবেষকরা বিড়ালের কিছু সুনির্দিষ্ট 'সমস্যাযুক্ত আচরণের' সঙ্গে মানুষের আবেগীয় বন্ধনের সংযোগ বিষয়েও উত্তর জানার চেষ্টা করেছেন। তারা বিড়ালের এসব আচরণ যেমন ঘর অপরিষ্কার করা, আগ্রাসী মনোভাব, কড়া গলায় ডাক ইত্যাদির সঙ্গে মালিকের নিবিড়তার কোনো সম্পর্ক খুঁজে পাননি।

তবে বিজ্ঞানীরা যখন বিড়ালের একটি আচরণ নিয়ে আরও গভীর পর্যবেক্ষণ চালালেন, তখন আশ্চর্যজনক ফলাফল দেখা গেল। যেসব বিড়াল ফার্নিচার বা অন্য কিছুতে আঁচড় কাটে না, তাদের সঙ্গে মালিকদের যে বন্ধন, তা আঁচড় কাটা বিড়াল ও তাদের মালিকদের মধ্যকার বন্ধনের চেয়ে কম। অর্থাৎ, বিড়ালের যত্রতত্র আঁচড় কাটা সাদা চোখে অপছন্দের ঠেকলেও, এ ধরনের বিড়াল ও তার মালিকের মধ্যে সম্পর্ক অনেক গাঢ় থাকে।

তার মানে কি বিড়ালেরা এভাবে আঁচড়ের দাগ দিয়েই আপনার প্রতি ভালোবাসার জানান দেয়!

এ গবেষণার সাথে সম্পৃক্ত নন এমন একজন ভেটেরিনারি বিহেভিয়ারিস্ট ক্যাথেরিন পাংক্রাটজ বলেন, 'চারপাশে আঁচড় কাটা বিড়ালের জন্য একটি স্বাভাবিক আচরণ।' এটি মানুষের জন্য কিছুটা সমস্যার সৃষ্টি করলেও এ ধরনের আচরণ মূলত বিড়ালজাতীয় প্রাণীর আবেগীয় চাহিদার বহিঃপ্রকাশ।

বিড়াল কখনো কখনো তার মালিকের মনোযোগ আকর্ষণের জন্য এরকম আচরণ করতে পারে। তবে এ ধরনের আঁচড় কাটা বিড়ালের অনেকগুলোই আবার আগ্রাসী আচরণ বা ঘর অপরিষ্কার করার প্রবণতা দেখায়নি বলে গবেষণার জন্য সংগৃহীত তথ্য থেকে জানা গেছে। তবে গবেষকেরা এসবেরও আরও কিছু ব্যাখ্যা দিয়েছেন।

তাদের মতে, কিছু মানুষ তাদের পোষাবিড়ালের আচরণের প্রতি শ্রদ্ধাশীল থাকেন, তারা মনে করেন এসব আচরণ বিড়ালের জন্য প্রাকৃতিক। আবার এমন মানুষও আছেন, যারা এসব আচরণ নিয়ে বিশেষ মাথা ঘামান না। এছাড়া এমনও হতে পারে, ওই বিড়ালগুলোর পক্ষে আঁচড়ানোর জন্য ঘরের ভেতর উপযুক্ত জায়গা পর্যন্ত পৌঁছানো সম্ভব হয় না।

  • সূত্র: ইনভার্স 

Related Topics

টপ নিউজ

বিড়াল / প্রাণীজগৎ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: রয়টার্স
    ৩ মিনিটের যে ব্যায়াম ৯০ মিনিটের ওয়ার্কআউটের চেয়েও বেশি কার্যকর হতে পারে
  • পুলিশের সঙ্গে সংঘর্ষের পর ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে আহত মাদরাসা শিক্ষার্থীদের চিকিৎসা দেওয়া হয়। ছবি: টিবিএস
    পড়াশোনায় ক্ষতির অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের সাংস্কৃতিক অনুষ্ঠানে মাদরাসা শিক্ষার্থীদের বাধা, লাঠিচার্জে আহত ২০
  • ছবি: সংগৃহীত
    গ্যাস সরবরাহে নেই উন্নতি, বন্ধ হয়ে গেছে ৯০০-র বেশি টেক্সটাইল মিল
  • কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প। ছবি: টিবিএস
    রোহিঙ্গা নিয়ে মিয়ানমারের বিবৃতি প্রত্যাখ্যান ঢাকার, রাষ্ট্রদূতকে তলব
  • ২০২১ সালের ২০ অক্টোবর, ভারতের অরুণাচল প্রদেশ রাজ্যের তাওয়াং এবং চীন সংলগ্ন প্রকৃত নিয়ন্ত্রণরেখার (এলএসি) কাছাকাছি অবস্থিত পেঙ্গা টেং সো-তে একটি বোফোর্স কামান বসাচ্ছেন ভারতীয় সৈন্যরা। ছবি: এএফপি
    অরুণাচলে ভারতের ভূখণ্ড দখল করার অভিযোগ: ভারত-চীন সীমান্তে নতুন করে বাড়ছে উত্তেজনা
  • ছবি: সংগৃহীত
    ফরিদপুরের ভাঙ্গা হাইওয়ে থানার সামনে পিস্তল উঁচিয়ে যুবকের ফাঁকা গুলি, ভিডিও ভাইরাল

Related News

  • বুনোকে পোষ মানানোর অ-রূপকথা!  
  • মাংসের জন্য চুরি করা ৪০০টিরও বেশি বিড়াল উদ্ধার ভিয়েতনামে, গ্রেপ্তার ৯
  • মানুষের ক্যানসার আরও ভালোভাবে বুঝতে বিজ্ঞানীদের সাহায্য করতে পারে বিড়াল: গবেষণা
  • শহরে যেভাবে সহজ হচ্ছে পোষা প্রাণী পালন
  • কুকুর না বিড়াল? পূর্ব এশিয়ায় বাড়ছে বিড়ালপ্রেমী

Most Read

1
ছবি: রয়টার্স
অফবিট

৩ মিনিটের যে ব্যায়াম ৯০ মিনিটের ওয়ার্কআউটের চেয়েও বেশি কার্যকর হতে পারে

2
পুলিশের সঙ্গে সংঘর্ষের পর ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে আহত মাদরাসা শিক্ষার্থীদের চিকিৎসা দেওয়া হয়। ছবি: টিবিএস
বাংলাদেশ

পড়াশোনায় ক্ষতির অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের সাংস্কৃতিক অনুষ্ঠানে মাদরাসা শিক্ষার্থীদের বাধা, লাঠিচার্জে আহত ২০

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

গ্যাস সরবরাহে নেই উন্নতি, বন্ধ হয়ে গেছে ৯০০-র বেশি টেক্সটাইল মিল

4
কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প। ছবি: টিবিএস
বাংলাদেশ

রোহিঙ্গা নিয়ে মিয়ানমারের বিবৃতি প্রত্যাখ্যান ঢাকার, রাষ্ট্রদূতকে তলব

5
২০২১ সালের ২০ অক্টোবর, ভারতের অরুণাচল প্রদেশ রাজ্যের তাওয়াং এবং চীন সংলগ্ন প্রকৃত নিয়ন্ত্রণরেখার (এলএসি) কাছাকাছি অবস্থিত পেঙ্গা টেং সো-তে একটি বোফোর্স কামান বসাচ্ছেন ভারতীয় সৈন্যরা। ছবি: এএফপি
আন্তর্জাতিক

অরুণাচলে ভারতের ভূখণ্ড দখল করার অভিযোগ: ভারত-চীন সীমান্তে নতুন করে বাড়ছে উত্তেজনা

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ফরিদপুরের ভাঙ্গা হাইওয়ে থানার সামনে পিস্তল উঁচিয়ে যুবকের ফাঁকা গুলি, ভিডিও ভাইরাল

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net