Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
July 21, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JULY 21, 2026
নড়াইলে অধ্যক্ষকে হেনস্তা: গ্রেপ্তার ৪ জনকে ৫ দিনের রিমান্ডের আবেদন

বাংলাদেশ

খুলনা প্রতিনিধি
30 June, 2022, 08:35 pm
Last modified: 30 June, 2022, 08:34 pm

Related News

  • ঐচ্ছিক তহবিলের অনুদানের তালিকায় জামায়াত এমপির মেয়ের নাম দুইবার
  • নড়াইলে পাম্প ম্যানেজারকে ট্রাকচাপা দিয়ে হত্যার ঘটনায় অভিযুক্ত চালক গ্রেপ্তার
  • নড়াইলে তেল দেওয়া নিয়ে বিরোধের জেরে ফিলিং স্টেশন ম্যানেজারকে ট্রাকচাপায় হত্যা
  • নড়াইলে দুই গ্রুপের সংঘর্ষে বাবা-ছেলেসহ নিহত ৫
  • শিক্ষক হেনস্তা ও সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ খসড়া বাতিলের দাবিতে সাইন্সল্যাবে ঢাকা ও বদরুন্নেসা কলেজের শিক্ষার্থীদের অবরোধ

নড়াইলে অধ্যক্ষকে হেনস্তা: গ্রেপ্তার ৪ জনকে ৫ দিনের রিমান্ডের আবেদন

‘গ্রেপ্তারকৃতদের মধ্যে তিনজনকে ২৯ জুন ও একজনকে ৩০ জুন রিমান্ডের আবেদনসহ আদালতে প্রেরণ করা হয়। আগামী ৩ জুলাই আদালত রিমান্ড শুনানির দিন ধার্য করেছেন। বর্তমানে আসামিরা সবাই কারাগারে আছেন।’
খুলনা প্রতিনিধি
30 June, 2022, 08:35 pm
Last modified: 30 June, 2022, 08:34 pm

নড়াইলের মির্জাপুর ইউনাইটেড ডিগ্রি কলেজের এক শিক্ষার্থীর ফেসবুক পোস্টের জের ধরে সহিংসতা ও ভারপ্রাপ্ত অধ্যক্ষ স্বপন কুমার বিশ্বাসকে জুতার মালা পরানোর ঘটনায় এ পর্যন্ত চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

তাদের প্রত্যেককে ৫ দিনের রিমান্ডের আবেদনসহ আদালতে পাঠানো হয়েছে। নড়াইল সদর থানার পরিদর্শক তদন্ত মো. মাহমুদুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, 'গ্রেপ্তারকৃতদের মধ্যে তিনজনকে ২৯ জুন ও একজনকে ৩০ জুন রিমান্ডের আবেদনসহ আদালতে প্রেরণ করা হয়। আগামী ৩ জুলাই আদালত রিমান্ড শুনানির দিন ধার্য করেছেন। বর্তমানে আসামিরা সবাই কারাগারে আছেন।'

ফেসবুকে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) বহিষ্কৃত মুখপাত্র নূপুর শর্মার সমর্থনে কলেজের এক হিন্দু শিক্ষার্থীর পোস্ট দেওয়াকে কেন্দ্র করে গত ১৮ জুন দিনভর নড়াইল সদর উপজেলার মির্জাপুর ইউনাইটেড ডিগ্রি কলেজ ক্যাম্পাসে বিক্ষোভ, সহিংসতা চলে। গুজব ছড়ানো হয়, ওই শিক্ষার্থীর পক্ষ নিয়েছেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ স্বপন কুমার বিশ্বাস।

এরপর পুলিশ পাহারায় বিকেল ৪টার দিকে স্বপন কুমার বিশ্বাসকে ক্যাম্পাসের বাইরে নিয়ে যাওয়ার সময় তাকে দাঁড় করিয়ে গলায় জুতার মালা পরিয়ে দেয় একদল ব্যক্তি। শিক্ষক স্বপন কুমার হাত উঁচিয়ে ক্ষমা চাইতে থাকেন। পরে তাকে পুলিশের গাড়িতে তুলে নেওয়া হয়।

স্বপন কুমার বিশ্বাসকে অপদস্থ করার ঘটনার ৯ দিনের মাথায় ২৭ জুন মামলা করে পুলিশ। বাদী হয়ে নড়াইল সদর থানায় মামলা করেন পুলিশের উপপরিদর্শক ও মির্জাপুর ফাঁড়ির ইনচার্জ শেখ মোরছালিন। এ মামলায় অজ্ঞাতপরিচয় ১৭০ থেকে ১৮০ জনকে আসামি করা হয়েছে।

মামলা দায়েরের পর ওই রাতেই তিনজনকে গ্রেপ্তার করা হয়। তারা হলেন—মির্জাপুরের শাওন খান, মির্জাপুর মধ্যপাড়ার মো. মনিরুল ইসলাম এবং মির্জাপুরের সৈয়দ রিমন আলী।

এরপর বুধবার (২৯ জুন) এ মামলায় রহমত উল্লাহ রনি নামের আরও একজনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার হওয়ার চারজনের মধ্যে শাওন খান ও রহমত উল্লাহ রনিকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে সরাসরি অধ্যক্ষের গলায় জুতার মালা পরিয়ে দিতে দেখা গেছে বলে জানিয়েছে পুলিশ।

Related Topics

টপ নিউজ

নড়াইল / অধ্যক্ষকে হেনস্তা / শিক্ষক হেনস্তা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    মানদণ্ড পূরণে ব্যর্থ, চার প্রতিষ্ঠানের ৮ পণ্য প্রত্যাহারের নির্দেশ বিএসটিআইয়ের
  • ছবি: টিবিএস
    ২ কোটি টাকার চেক ডিজঅনার মামলায় রিজেন্ট হাসপাতালের সাহেদ কারাগারে
  • ম্যাচের পর বাগ্‌বিতণ্ডায় জড়িয়ে পড়েন ওটামেন্ডি ও রদ্রি। ছবি: বিবিসি
    'তোমরা পুরো সপ্তাহ রেফারিং নিয়ে ঘ্যানঘ্যান করেছো': হারের পর স্পেনের বিরুদ্ধে আর্জেন্টাইন ফুটবলার ওটামেন্ডির ক্ষোভ
  • ফাইল ছবি: সংগৃহীত
    শুধু থার্ড টার্মিনাল পরিচালনা করবে জাপানি কনসোর্টিয়াম, চুক্তি সেপ্টেম্বর নাগাদ: বেবিচক
  • ফাইল ছবি: রাজিব ধর/টিবিএস
    ৪৮ ঘণ্টায় ৭ বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস, ঢাকায় জলাবদ্ধতার আশঙ্কা
  • প্রতীকী ফাইল ছবি: সংগৃহীত
    ডলারের দাম আবার কেন বাড়ছে?

Related News

  • ঐচ্ছিক তহবিলের অনুদানের তালিকায় জামায়াত এমপির মেয়ের নাম দুইবার
  • নড়াইলে পাম্প ম্যানেজারকে ট্রাকচাপা দিয়ে হত্যার ঘটনায় অভিযুক্ত চালক গ্রেপ্তার
  • নড়াইলে তেল দেওয়া নিয়ে বিরোধের জেরে ফিলিং স্টেশন ম্যানেজারকে ট্রাকচাপায় হত্যা
  • নড়াইলে দুই গ্রুপের সংঘর্ষে বাবা-ছেলেসহ নিহত ৫
  • শিক্ষক হেনস্তা ও সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ খসড়া বাতিলের দাবিতে সাইন্সল্যাবে ঢাকা ও বদরুন্নেসা কলেজের শিক্ষার্থীদের অবরোধ

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মানদণ্ড পূরণে ব্যর্থ, চার প্রতিষ্ঠানের ৮ পণ্য প্রত্যাহারের নির্দেশ বিএসটিআইয়ের

2
ছবি: টিবিএস
বাংলাদেশ

২ কোটি টাকার চেক ডিজঅনার মামলায় রিজেন্ট হাসপাতালের সাহেদ কারাগারে

3
ম্যাচের পর বাগ্‌বিতণ্ডায় জড়িয়ে পড়েন ওটামেন্ডি ও রদ্রি। ছবি: বিবিসি
খেলা

'তোমরা পুরো সপ্তাহ রেফারিং নিয়ে ঘ্যানঘ্যান করেছো': হারের পর স্পেনের বিরুদ্ধে আর্জেন্টাইন ফুটবলার ওটামেন্ডির ক্ষোভ

4
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

শুধু থার্ড টার্মিনাল পরিচালনা করবে জাপানি কনসোর্টিয়াম, চুক্তি সেপ্টেম্বর নাগাদ: বেবিচক

5
ফাইল ছবি: রাজিব ধর/টিবিএস
বাংলাদেশ

৪৮ ঘণ্টায় ৭ বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস, ঢাকায় জলাবদ্ধতার আশঙ্কা

6
প্রতীকী ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

ডলারের দাম আবার কেন বাড়ছে?

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net