বিমানবন্দর-মহাখালী সড়কে পোশাক শ্রমিকদের অবরোধ, যান চলাচল বন্ধ
ঢাকার বনানী থানাধীন চেয়ারম্যান বাড়ী মোড় সংলগ্ন এলাকায় একটি গার্মেন্টস কারখানার পোশাক শ্রমিকদের অবরোধে বিমানবন্দর-মহাখালী রুটের আউটগোইং লেনে যান চলাচল বন্ধ হয়ে গেছে।
আজ মঙ্গলবার দুপুরে মাসুদ অ্যাপারেলস লিমিটেডের শ্রমিকরা তাদের সার্ভিস বেনিফিট পরিশোধের দাবিতে সড়ক অবরোধ করেন। এর ফলে ওই এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয়েছে।
গুলশান ট্রাফিক জোনের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) জিয়াউর রহমান জিকু বিষয়টি নিশ্চিত করেন।
ট্রাফিক পুলিশ জানিয়েছে, যারা এই রুট ব্যবহার করবেন তাদের বিকল্প সড়ক ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে। এছাড়া প্রয়োজন হলে হাতে বাড়তি সময় নিয়ে বের হওয়ার আহ্বান জানানো হয়েছে।
