Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
June 18, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JUNE 18, 2026
মাত্র পাঁচ দিনের জ্বালানি মজুত আছে শ্রীলঙ্কায়  

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
17 June, 2022, 01:10 pm
Last modified: 17 June, 2022, 01:49 pm

Related News

  • ওয়ার্ক ফ্রম হোম শুরু করুন, বিদেশে বিয়ে নয়, সোনা কেনা বন্ধ রাখুন: জ্বালানি সংকট মোকাবিলায় মোদির পরামর্শ
  • যুদ্ধ ও জ্বালানি সংকট: এশিয়ায় বাড়ছে চীনের প্রভাব
  • ইরান যুদ্ধ ও তেল সংকট: এশিয়ায় ‘ভয়াবহ প্রভাব’ নিয়ে উদ্বেগ জাপানি প্রধানমন্ত্রীর
  • জ্বালানি সংকটে দেশের অর্থনীতিতে 'এনার্জি ট্র্যাপ' শঙ্কা, সমন্বিত নীতির তাগিদ বিশেষজ্ঞদের 
  • তেলের লাইনের পর এবার সংকট রাইড-শেয়ারিং চালকদের আয়ে

মাত্র পাঁচ দিনের জ্বালানি মজুত আছে শ্রীলঙ্কায়  

মজুত থাকা অবশিষ্ট জ্বালানী যানবাহন, কয়েকটি ইন্ডাস্ট্রি এবং কিছু প্রয়োজনীয় পরিষেবার জন্য ব্যবহৃত হবে।
টিবিএস ডেস্ক
17 June, 2022, 01:10 pm
Last modified: 17 June, 2022, 01:49 pm
ছবি-সিএনএন

পাঁচ দিনের মতো জ্বালানি অবশিষ্ট আছে শ্রীলঙ্কায়, এরপরেই যাবে মজুত ফুরিয়ে। দেশটির বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী বৃহস্পতিবার এ খবর জানিয়েছেন। এ পরিস্থিতিতে জ্বালানির জন্য প্রতিবেশী দেশ ভারত থেকে ৫০০ মিলিয়ন ডলারের ক্রেডিট লাইনের চালানের অপেক্ষায় আছে দ্বীপরাষ্ট্রটি।  

২ কোটি ২০ লাখ জনসংখ্যার দেশ শ্রীলঙ্কা গত সাত দশকের মধ্যে সবচেয়ে খারাপ আর্থিক সংকটের মধ্যে পড়েছে। দেশটির বৈদেশিক মুদ্রার মজুতে দেখা দিয়েছে চরম সংকট। সে কারণে জ্বালানি, খাদ্য ও ওষুধের মতো জরুরি পণ্য আমদানি করতে পারছে না শ্রীলঙ্কা।

জ্বালানি সংকট এতোটাই প্রকট হয়েছে যে, পেট্রোল স্টেশনে ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থেকেও মিলছেনা কিছুই। রাতভর অপেক্ষারত যানবাহন মালিকেরা ক্রমাগত বিক্ষোভে নামছেন, প্রতিবাদ জানাচ্ছেন।

মজুত থাকা অবশিষ্ট জ্বালানী যানবাহন, কয়েকটি ইন্ডাস্ট্রি এবং কিছু প্রয়োজনীয় পরিষেবার জন্য ব্যবহৃত হবে। এক মাস আগে অবশ্য শ্রীলঙ্কান প্রধানমন্ত্রী জানিয়েছিলেন, তাদের কাছে একদিনের জন্য পর্যাপ্ত পেট্রোল আছে।

শ্রীলঙ্কার বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী কাঞ্চনা উইজেসেকেরা বলেছেন, সরবরাহকারীদের ৭২৫ মিলিয়ন ডলারের ওভারডিউ পেমেন্ট প্রদান করতে তারা অক্ষম। এছাড়া ভবিষ্যত চালানের জন্য লেটারস অব ক্রেডিট খুলতেও দেশটির সংগ্রাম করতে হচ্ছে।

সাংবাদিকদের তিনি বলেন, "বৈদেশিক মুদ্রার ঘাটতির জন্য জ্বালানি সরবরাহ মেটাতে আমাদের প্রচুর ধুঁকতে হচ্ছে। সরকার ২১ জুন পর্যন্ত মজুত থাকা ডিজেল এবং পেট্রোলের ব্যবহার চালিয়ে নিতে কাজ করছে।"

"আমরা যদি অপ্রয়োজনীয় ভ্রমণ বন্ধ না করি এবং জ্বালানি মজুত করা না থামাই, তাহলে এ সংকট কাটিয়ে ওঠা আরও অনেক বেশি কঠিন হবে", বলেন তিনি। 

"আমরা আগামী তিন দিনের মধ্যে পেট্রোলের একটি চালান এবং পরবর্তী আট দিনের মধ্যে আরও দুটি চালান পাওয়ার প্রত্যাশা করছি।"

ভারতের সরকারি এক্সিম ব্যাংক থেকে ৫০০ মিলিয়ন ডলারের নতুন একটি ক্রেডিট লাইনের জন্য অপেক্ষা করছে শ্রীলঙ্কা। এটি নিশ্চিত হলে আগামী কয়েক সপ্তাহের জ্বালানির চালানের অর্থায়নে ব্যবহার করা হবে বলে জানান কাঞ্চনা উইজেসেকেরা। 

শ্রীলংকার আর্থিক সঙ্কটের সময় প্রায় ৩ বিলিয়ন ডলারের আর্থিক সহায়তা প্রদান করে পাশে থেকেছে প্রতিবেশী ভারত। 

জ্বালানি আমদানির বিভিন্ন উপায় নিয়ে আলোচনা করতে ইতিমধ্যে রাশিয়াসহ একাধিক দেশের সাথে যোগাযোগ করেছে শ্রীলঙ্কা।

এছাড়াও সঙ্কট কাটিয়ে উঠতে অর্থনৈতিক উদ্ধার পরিকল্পনা তথা একটি বেলআউট প্যাকেজের জন্য আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সাথেও আলোচনা করছে তারা। ঋণদাতা প্রতিষ্ঠানটির পক্ষ থেকে একটি প্রতিনিধিদল আগামী ২০ জুন শ্রীলঙ্কায় আসবে বলে আশা করা হচ্ছে।

  • সূত্র- সিএনএন 

 

Related Topics

টপ নিউজ

শ্রীলঙ্কার অর্থনীতি / শ্রীলংকার জ্বালানী সংকট / জ্বালানি সংকট

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: রয়টার্স
    দুই চুক্তিতে ২৭০ কোটি ডলারে বিক্রি হচ্ছে ধুঁকতে থাকা ‘পিৎজা হাট’
  • কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহা। ছবি: রয়টার্স
    কাটছে ভিসা জটিলতা, কেপ ভার্দের সেই গোলরক্ষকের মাকে যুক্তরাষ্ট্রে আনছে মার্কিন প্রশাসন
  • ছবি: রয়টার্স
    যুক্তরাষ্ট্র-ইরান চুক্তিতে ৩০০ বিলিয়ন ডলারের বিনিয়োগ তহবিল, অর্ধেকের বেশি অর্থায়ন ইতোমধ্যেই নিশ্চিত
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    প্রধানমন্ত্রীর চীন সফরে নবায়নযোগ্য জ্বালানি ও ইভি খাতে বড় বিনিয়োগ চাইবে ঢাকা
  • হোয়াইট হাউসে আয়োজিত ইউএফসি ম্যাচে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। ছবি: রয়টার্স
    হোয়াইট হাউসে ইউএফসি ম্যাচে স্নাইপার-ড্রোন হামলার পরিকল্পনা ভেস্তে দিল এফবিআই; টার্গেট ছিলেন ট্রাম্প, মাস্ক ও নেতানিয়াহু
  • ম্যাচের ৭৬ মিনিটে বিশ্বকাপে নিজের প্রথম হ্যাটট্রিক আদায় করে নিলেন লিওনেল মেসি। ছবি: সংগৃহীত
    বিশ্বকাপে নিজের প্রথম হ্যাটট্রিকেই সর্বোচ্চ গোলদাতার রেকর্ডে ভাগ বসালেন মেসি

Related News

  • ওয়ার্ক ফ্রম হোম শুরু করুন, বিদেশে বিয়ে নয়, সোনা কেনা বন্ধ রাখুন: জ্বালানি সংকট মোকাবিলায় মোদির পরামর্শ
  • যুদ্ধ ও জ্বালানি সংকট: এশিয়ায় বাড়ছে চীনের প্রভাব
  • ইরান যুদ্ধ ও তেল সংকট: এশিয়ায় ‘ভয়াবহ প্রভাব’ নিয়ে উদ্বেগ জাপানি প্রধানমন্ত্রীর
  • জ্বালানি সংকটে দেশের অর্থনীতিতে 'এনার্জি ট্র্যাপ' শঙ্কা, সমন্বিত নীতির তাগিদ বিশেষজ্ঞদের 
  • তেলের লাইনের পর এবার সংকট রাইড-শেয়ারিং চালকদের আয়ে

Most Read

1
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

দুই চুক্তিতে ২৭০ কোটি ডলারে বিক্রি হচ্ছে ধুঁকতে থাকা ‘পিৎজা হাট’

2
কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহা। ছবি: রয়টার্স
খেলা

কাটছে ভিসা জটিলতা, কেপ ভার্দের সেই গোলরক্ষকের মাকে যুক্তরাষ্ট্রে আনছে মার্কিন প্রশাসন

3
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র-ইরান চুক্তিতে ৩০০ বিলিয়ন ডলারের বিনিয়োগ তহবিল, অর্ধেকের বেশি অর্থায়ন ইতোমধ্যেই নিশ্চিত

4
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

প্রধানমন্ত্রীর চীন সফরে নবায়নযোগ্য জ্বালানি ও ইভি খাতে বড় বিনিয়োগ চাইবে ঢাকা

5
হোয়াইট হাউসে আয়োজিত ইউএফসি ম্যাচে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হোয়াইট হাউসে ইউএফসি ম্যাচে স্নাইপার-ড্রোন হামলার পরিকল্পনা ভেস্তে দিল এফবিআই; টার্গেট ছিলেন ট্রাম্প, মাস্ক ও নেতানিয়াহু

6
ম্যাচের ৭৬ মিনিটে বিশ্বকাপে নিজের প্রথম হ্যাটট্রিক আদায় করে নিলেন লিওনেল মেসি। ছবি: সংগৃহীত
খেলা

বিশ্বকাপে নিজের প্রথম হ্যাটট্রিকেই সর্বোচ্চ গোলদাতার রেকর্ডে ভাগ বসালেন মেসি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net