Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
August 06, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, AUGUST 06, 2026
অর্থনৈতিক ধাক্কা সামলাতে চা পানের পরিমাণ কমানোর আহ্বান পাকিস্তানে

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
15 June, 2022, 09:55 am
Last modified: 15 June, 2022, 11:56 am

Related News

  • সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে ভারত থেকে এলো ১০ ট্রাক কাঁচা মরিচ   
  • বিক্ষোভে উত্তাল পাকিস্তান-নিয়ন্ত্রিত কাশ্মীর: ‘আমার ছেলে কোনো সন্ত্রাসী ছিল না, ন্যায়ের জন্য প্রাণ দিয়েছে’
  • কাঁচামরিচ আমদানির অনুমতি, ৫ দিনের মধ্যে দাম সহনীয় হওয়ার আশা কৃষিমন্ত্রীর
  • শাহজালাল বিমানবন্দরে অভিযান, মিথ্যা ঘোষণায় আমদানি করা কোটি টাকার পণ্য জব্দ
  • ১৬ হাজার কোটি টাকার পরিশোধিত জ্বালানি তেল কিনবে সরকার

অর্থনৈতিক ধাক্কা সামলাতে চা পানের পরিমাণ কমানোর আহ্বান পাকিস্তানে

“আমি জাতির কাছে চায়ের ব্যবহার দুই কাপ থেকে এক কাপে কমানোর আবেদন করছি, কারণ আমাদের এখন ঋণ নিয়ে দেশে চা আমদানি করতে হচ্ছে।”
টিবিএস ডেস্ক
15 June, 2022, 09:55 am
Last modified: 15 June, 2022, 11:56 am
পাকিস্তানে একজন মানুষ প্রতি বছর গড়ে ১ কেজি পরিমাণ চা পাতা ব্যবহার করে থাকেন। ছবি: সংগৃহীত

অর্থনীতিকে চাঙ্গা রাখতে পাকিস্তানের জনগণকে চা পানের পরিমাণ কমাতে বলেছে সেদেশের সরকার।

দেশটির সিনিয়র মন্ত্রীদের একজন আহসান ইকবাল বলেন, প্রতিদিনের চা পানের পরিমাণ কমালে বিদেশ থেকে উচ্চমূল্যে চায়ের আমদানিও কমানো সম্ভব হবে। 

বিবিসির প্রতিবেদন অনুযায়ী, পাকিস্তানে এখন যে পরিমাণ বৈদেশিক মুদ্রার রিজার্ভ রয়েছে, তা কেবল দুইমাসেরও কম সময়ের আমদানি পণ্য কেনার জন্য যথেষ্ট। তাই সংকট কাটিয়ে উঠতে ও বেশি জরুরি পণ্য আমদানির অর্থ বাঁচাতে জনগণের প্রতি চা পানের পরিমাণ কমানোর আহ্বান জানানো হয়েছে সরকারের পক্ষ থেকে।

পাকিস্তান বিশ্বের বৃহত্তম চা আমদানিকারক দেশ। গেল বছর দেশটি ৬০০ মিলিয়ন ডলারেরও বেশি মূল্যের চা আমদানি করেছে। 

এ বিষয়ে মন্ত্রী আহসান ইকবাল সাংবাদিকদের বলেন, "আমি জাতির কাছে চায়ের ব্যবহার দুই কাপ থেকে এক কাপে কমানোর আবেদন করছি, কারণ আমাদের এখন ঋণ নিয়ে দেশে চা আমদানি করতে হচ্ছে।"

এছাড়া, বিদ্যুৎ সাশ্রয়ে তিনি ব্যবসায়ীদের রাত সাড়ে ৮টার মধ্যে দোকানপাট বন্ধ করে দেওয়ারও পরামর্শ দেন। 

পাকিস্তানের বৈদেশিক মুদ্রার রিজার্ভের দ্রুত পতনের কারণে উচ্চ আমদানি খরচ কমাতে এবং দেশে তহবিল সংরক্ষণের জন্য সরকারের ওপর চাপ সৃষ্টি হওয়ায় জনগণের প্রতি এ আহ্বান জানানো হয়। 

চা পান কমানোর অনুরোধটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে ইতোমধ্যেই। অনেকের ধারণা, ক্যাফিনযুক্ত পানীয় বাদ দিয়ে দেশের গুরুতর আর্থিক সমস্যাগুলোর সমাধান করা সম্ভব।

চলতি বছরের ফেব্রুয়ারিতে পাকিস্তানের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ছিল প্রায় ১৬ বিলিয়ন মার্কিন ডলার, যা জুনের প্রথম সপ্তাহে কমে ১০ বিলিয়ন মার্কিন ডলারেরও নিচে নেমেছে। এই পরিমাণ অর্থে পাকিস্তানের সব ধরনের আমদানি পণ্যের মাত্র দুইমাসের খরচ মেটানো সম্ভব বলে উল্লেখ কর হয় বিবিসির প্রতিবেদনে।

  • সূত্র: বিবিসি
     
Related Topics

টপ নিউজ

চা / পাকিস্তান / চা পান / আমদানি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: জুলাই জাদুঘর ওয়েবসাইট
    কাল থেকে সবার জন্য উন্মুক্ত হচ্ছে জুলাই জাদুঘর; আবেদন অনলাইনে, টিকিট কত
  • ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। ফাইল ছবি/সংগৃহীত
    বিমসটেক চেয়ারম্যান হিসেবে প্রধানমন্ত্রীকে ভারতে আমন্ত্রণ, ফেব্রুয়ারির দ্বিপাক্ষিক আমন্ত্রণও বহাল: নয়াদিল্লি
  • ছবি: সংগৃহীত
    ৮ ব্র্যান্ডের ত্বক ফর্সাকারী ক্রিমে অতিমাত্রায় পারদ পেয়েছে বিএসটিআই
  • ছবি: সংগৃহীত
    ভিডিও ডকুমেন্টারি প্রদর্শনের পর ‘ভুয়া’ স্লোগান, জুলাই যোদ্ধা ও শহিদ পরিবারের সংবর্ধনা অনুষ্ঠানে হট্টগোল
  • দক্ষিণ কোরিয়ার সঙ্গে সেপা চুক্তি স্বাক্ষর: বদলে যাবে কি বাংলাদেশের শিল্পখাতের ভবিষ্যৎ?
    দক্ষিণ কোরিয়ার সঙ্গে সেপা চুক্তি স্বাক্ষর: বদলে যাবে কি বাংলাদেশের শিল্পখাতের ভবিষ্যৎ?
  • ছবি: টিবিএস
    ফেসবুক-টিকটক ব্যবহার না করার শর্তে ১৩ বছর বয়সী মা ফিরে পেলেন ৭ মাসের সন্তানকে

Related News

  • সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে ভারত থেকে এলো ১০ ট্রাক কাঁচা মরিচ   
  • বিক্ষোভে উত্তাল পাকিস্তান-নিয়ন্ত্রিত কাশ্মীর: ‘আমার ছেলে কোনো সন্ত্রাসী ছিল না, ন্যায়ের জন্য প্রাণ দিয়েছে’
  • কাঁচামরিচ আমদানির অনুমতি, ৫ দিনের মধ্যে দাম সহনীয় হওয়ার আশা কৃষিমন্ত্রীর
  • শাহজালাল বিমানবন্দরে অভিযান, মিথ্যা ঘোষণায় আমদানি করা কোটি টাকার পণ্য জব্দ
  • ১৬ হাজার কোটি টাকার পরিশোধিত জ্বালানি তেল কিনবে সরকার

Most Read

1
ছবি: জুলাই জাদুঘর ওয়েবসাইট
বাংলাদেশ

কাল থেকে সবার জন্য উন্মুক্ত হচ্ছে জুলাই জাদুঘর; আবেদন অনলাইনে, টিকিট কত

2
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। ফাইল ছবি/সংগৃহীত
বাংলাদেশ

বিমসটেক চেয়ারম্যান হিসেবে প্রধানমন্ত্রীকে ভারতে আমন্ত্রণ, ফেব্রুয়ারির দ্বিপাক্ষিক আমন্ত্রণও বহাল: নয়াদিল্লি

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

৮ ব্র্যান্ডের ত্বক ফর্সাকারী ক্রিমে অতিমাত্রায় পারদ পেয়েছে বিএসটিআই

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ভিডিও ডকুমেন্টারি প্রদর্শনের পর ‘ভুয়া’ স্লোগান, জুলাই যোদ্ধা ও শহিদ পরিবারের সংবর্ধনা অনুষ্ঠানে হট্টগোল

5
দক্ষিণ কোরিয়ার সঙ্গে সেপা চুক্তি স্বাক্ষর: বদলে যাবে কি বাংলাদেশের শিল্পখাতের ভবিষ্যৎ?
অর্থনীতি

দক্ষিণ কোরিয়ার সঙ্গে সেপা চুক্তি স্বাক্ষর: বদলে যাবে কি বাংলাদেশের শিল্পখাতের ভবিষ্যৎ?

6
ছবি: টিবিএস
বাংলাদেশ

ফেসবুক-টিকটক ব্যবহার না করার শর্তে ১৩ বছর বয়সী মা ফিরে পেলেন ৭ মাসের সন্তানকে

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net