Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
August 27, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, AUGUST 27, 2026
নেপালে ভূমিধস ও আকস্মিক বন্যার পর তিব্বতে নিখোঁজ বেড়ে ৫৫৮; আরও বিপর্যয়ের সতর্কতা চীনের

আন্তর্জাতিক

রয়টার্স
27 August, 2026, 11:10 am
Last modified: 27 August, 2026, 11:11 am

Related News

  • নেপাল-তিব্বত সীমান্তে আকস্মিক বন্যায় নিহত বেড়ে অন্তত ১৭৭; পর্যটকসহ এখনও নিখোঁজ ১,৫০০
  • জেজু দ্বীপে একের পর এক নিখোঁজদের মরদেহ উদ্ধার, মৃত্যু ঘিরে রহস্য
  • নেপাল-তিব্বত সীমান্তে কেন এই ভয়াবহ বন্যা?
  • নেপালে বন্যা-ভূমিধসে প্রাণহানির ঘটনায় বাংলাদেশের শোক, সহায়তার আশ্বাস
  • নেপাল-তিব্বত সীমান্তে আকস্মিক বন্যায় ৯৫ জনের মৃত্যু, নিখোঁজ কয়েকশ পর্যটক

নেপালে ভূমিধস ও আকস্মিক বন্যার পর তিব্বতে নিখোঁজ বেড়ে ৫৫৮; আরও বিপর্যয়ের সতর্কতা চীনের

বুধবার তিব্বত ও নেপালের সীমান্তবর্তী গিরং এলাকার কাছে পাহাড়ের বিপুল পরিমাণ কাদা ও পাথর নদীতে ধসে পড়ে। এতে আকস্মিক বন্যা দেখা দেয়।
রয়টার্স
27 August, 2026, 11:10 am
Last modified: 27 August, 2026, 11:11 am
সিসিটিভি ফুটেজে দেখা যায়, নেপাল–চীন সীমান্তের তিব্বত অঞ্চলের গিরং এলাকায় কাদা ও পানির বিশাল ঢল। ২৬ আগস্ট ২০২৬। ছবি: স্ক্রিনগ্র্যাব/রয়টার্স

নেপাল সীমান্তের কাছে ভয়াবহ ভূমিধস ও আকস্মিক বন্যার ঘটনায় চীনের তিব্বতে নিখোঁজ মানুষের সংখ্যা বেড়ে ৫৫৮ জনে দাঁড়িয়েছে। তাদের মধ্যে ২৬০ জন বিদেশি নাগরিক। একই সঙ্গে দুর্যোগকবলিত এলাকার উজানে আরও ভূতাত্ত্বিক বিপর্যয়ের আশঙ্কা করছে চীনা কর্তৃপক্ষ।

চীনের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম সিসিটিভি বৃহস্পতিবার জানিয়েছে, বুধবার (২৬ আগস্ট) তিব্বত ও নেপালের সীমান্তবর্তী গিরং এলাকার কাছে পাহাড়ের বিপুল পরিমাণ কাদা ও পাথর নদীতে ধসে পড়ে। এতে আকস্মিক বন্যা দেখা দেয়। ভাটিতে নেপালের বিভিন্ন এলাকায় বহু মানুষ নিহত ও শত শত মানুষ নিখোঁজ হন। বন্যায় ঘরবাড়ি, সড়ক ও বিদ্যুৎ প্রকল্পও ভেসে যায়।

চীনের অংশে এখন পর্যন্ত তিনজনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে। ঝুঁকিপূর্ণ এলাকার আশপাশের গ্রামগুলো থেকে বাসিন্দাদের সরিয়ে নেওয়া হয়েছে। দুজন গ্রামবাসীকে জীবিত উদ্ধার করা হয়েছে।

তবে দুর্ঘটনাস্থলের উজানে একটি নদীর বাঁধে তৈরি হওয়া হ্রদ নতুন করে উদ্বেগ তৈরি করেছে। ওই হ্রদ থেকে পানি বেরিয়ে গেলে উদ্ধারকাজ আরও কঠিন হয়ে পড়তে পারে এবং নতুন দুর্ঘটনাও ঘটতে পারে বলে আশঙ্কা করছে কর্তৃপক্ষ।

চীনের পানি সম্পদ মন্ত্রণালয় হ্রদটির ওপর নজরদারি ও পরিস্থিতি মূল্যায়ন জোরদার করেছে। একই সঙ্গে উদ্ধার ও ত্রাণকাজে স্থানীয় পুলিশ ও সশস্ত্র বাহিনীকে সহায়তা করতে বেইজিং ও চেংদু থেকে অগ্নিনির্বাপণ ও উদ্ধারকারী দল পাঠানো হয়েছে।

উল্লেখ্য, বুধবার নেপাল-তিব্বত সীমান্তে আকস্মিক বন্যায় অন্তত ১৬২ জনের মৃত্যু হয়েছে। তীর্থযাত্রী ও ট্রেকারদের কাছে জনপ্রিয় এলাকাটিতে বন্যার পর এখনো বহু মানুষ নিখোঁজ রয়েছেন।

ধারণা করা হচ্ছে, এ ঘটনায় নেপালে নিখোঁজ পর্যটকের সংখ্যা ৫০০ জনের বেশি। তাদের মধ্যে ভারতের শতাধিক, যুক্তরাষ্ট্রের ৫৪ জন, যুক্তরাজ্যের ৩৩ জন এবং নেপালেরই শতাধিক নাগরিক রয়েছেন।

Related Topics

টপ নিউজ

তিব্বত / নেপালে আকস্মিক বন্যা / নিখোঁজ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    ভিসার মেয়াদ নেই কারোরই, আড়াই বছর ধরে কক্সবাজারের উপকূলে ঘুরছিলেন নিউজিল্যান্ডের পর্যটক পরিবারটি
  • প্রতীকী ছবি: ফ্রিপিক
    বিদেশে কাজের সুযোগ: ৫০ হাজার কেয়ারগিভার তৈরিতে ৮৩৪ কোটি টাকার প্রকল্প নিচ্ছে সরকার
  • নেপালের একটি মার্কিন ভিসা সেন্টারের চিত্র। ছবি: রয়টার্স
    বিশ্বজুড়ে ভিসা আবেদনকারীদের সাক্ষাৎকার গ্রহণ সাময়িক স্থগিত করল ট্রাম্প প্রশাসন
  • তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান, সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান ও পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ সৌদি আরবের মক্কায় একটি যৌথ প্রতিরক্ষা চুক্তিতে স্বাক্ষরের পর ছবি তুলছেন। ৭ আগস্ট ২০২৬। সৌদি প্রেস এজেন্সি/রয়টার্স
    বাংলাদেশ ‘মক্কা চুক্তি’তে যোগ দিলে ভারতের সঙ্গে সম্পর্ক আরও জটিল হতে পারে: রয়টার্স
  • ছবি: সংগৃহীত
    বম্বে সুইটসের মসলা, বাঘাবাড়ি ঘিসহ ১০ পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ বিএসটিআইয়ের
  • শিল্পের জন্য গ্যাস বাঁচাতে সিএনজিতে রেশনিং, তেল-ভিত্তিক বিদ্যুৎ উৎপাদনের সিদ্ধান্ত সরকারের
    শিল্পের জন্য গ্যাস বাঁচাতে সিএনজিতে রেশনিং, তেল-ভিত্তিক বিদ্যুৎ উৎপাদনের সিদ্ধান্ত সরকারের

Related News

  • নেপাল-তিব্বত সীমান্তে আকস্মিক বন্যায় নিহত বেড়ে অন্তত ১৭৭; পর্যটকসহ এখনও নিখোঁজ ১,৫০০
  • জেজু দ্বীপে একের পর এক নিখোঁজদের মরদেহ উদ্ধার, মৃত্যু ঘিরে রহস্য
  • নেপাল-তিব্বত সীমান্তে কেন এই ভয়াবহ বন্যা?
  • নেপালে বন্যা-ভূমিধসে প্রাণহানির ঘটনায় বাংলাদেশের শোক, সহায়তার আশ্বাস
  • নেপাল-তিব্বত সীমান্তে আকস্মিক বন্যায় ৯৫ জনের মৃত্যু, নিখোঁজ কয়েকশ পর্যটক

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ভিসার মেয়াদ নেই কারোরই, আড়াই বছর ধরে কক্সবাজারের উপকূলে ঘুরছিলেন নিউজিল্যান্ডের পর্যটক পরিবারটি

2
প্রতীকী ছবি: ফ্রিপিক
বাংলাদেশ

বিদেশে কাজের সুযোগ: ৫০ হাজার কেয়ারগিভার তৈরিতে ৮৩৪ কোটি টাকার প্রকল্প নিচ্ছে সরকার

3
নেপালের একটি মার্কিন ভিসা সেন্টারের চিত্র। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

বিশ্বজুড়ে ভিসা আবেদনকারীদের সাক্ষাৎকার গ্রহণ সাময়িক স্থগিত করল ট্রাম্প প্রশাসন

4
তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান, সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান ও পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ সৌদি আরবের মক্কায় একটি যৌথ প্রতিরক্ষা চুক্তিতে স্বাক্ষরের পর ছবি তুলছেন। ৭ আগস্ট ২০২৬। সৌদি প্রেস এজেন্সি/রয়টার্স
আন্তর্জাতিক

বাংলাদেশ ‘মক্কা চুক্তি’তে যোগ দিলে ভারতের সঙ্গে সম্পর্ক আরও জটিল হতে পারে: রয়টার্স

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বম্বে সুইটসের মসলা, বাঘাবাড়ি ঘিসহ ১০ পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ বিএসটিআইয়ের

6
শিল্পের জন্য গ্যাস বাঁচাতে সিএনজিতে রেশনিং, তেল-ভিত্তিক বিদ্যুৎ উৎপাদনের সিদ্ধান্ত সরকারের
বাংলাদেশ

শিল্পের জন্য গ্যাস বাঁচাতে সিএনজিতে রেশনিং, তেল-ভিত্তিক বিদ্যুৎ উৎপাদনের সিদ্ধান্ত সরকারের

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net