Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
August 17, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, AUGUST 17, 2026
হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলের রুট নিয়ে ওমানের সঙ্গে সমঝোতা হয়েছে: ইরান

আন্তর্জাতিক

আনাদলু এজেন্সি
16 August, 2026, 09:45 am
Last modified: 16 August, 2026, 10:00 am

Related News

  • খুব শিগগিরই ইরানকে পরাজিত করে হরমুজকে মার্কিন ‘অঞ্চল’ ঘোষণা করব: ট্রাম্প
  • হরমুজ প্রণালি এখন ‘সম্পূর্ণ যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে’, দাবি ট্রাম্পের
  • আমেরিকা দাবি না মানা পর্যন্ত বন্ধই থাকবে হরমুজ প্রণালি: অনড় বার্তা ইরানের
  • ইরানকে ‘ঠান্ডা মাথায়’ সামলাচ্ছি, ওদের ওপর অর্থনৈতিক চাপের ফল পেতে সময় দিচ্ছি: ট্রাম্প
  • হরমুজ খুলে দিলে এখন পারমাণবিক চুক্তি ছাড়াই ইরান যুদ্ধ থেকে বেরিয়ে আসতে রাজি ট্রাম্প

হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলের রুট নিয়ে ওমানের সঙ্গে সমঝোতা হয়েছে: ইরান

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বাঘাই বলেন, ‘যুক্তরাষ্ট্রের বাধা সত্ত্বেও গত তিন সপ্তাহে আলোচনা ইতিবাচকভাবে এগিয়েছে এবং জাহাজ চলাচলের নৌ রুটের মানচিত্র নিয়ে একটি সমঝোতায় পৌঁছানো গেছে।’
আনাদলু এজেন্সি
16 August, 2026, 09:45 am
Last modified: 16 August, 2026, 10:00 am
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই। ছবি: আনাদলু

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই শনিবার বলেছেন, কয়েক সপ্তাহের কৌশলগত আলোচনার পর হরমুজ প্রণালির জন্য জাহাজ চলাচলের একটি নৌ রুটের মানচিত্র নিয়ে ওমানের সঙ্গে ইরান সমঝোতায় পৌঁছেছে।

বাঘাই দেফা প্রেসকে বলেন, কৌশলগত এই জলপথের তীরবর্তী দুই দেশ ইরান ও ওমান নিরাপদ নৌচলাচলের পথ প্রতিষ্ঠার লক্ষ্যে গত ১৮ জুন সমঝোতা স্মারক স্বাক্ষরের পর তিন মাস আগে এ বিষয়ে জোরালো আলোচনা শুরু করে।

তিনি বলেন, 'যুক্তরাষ্ট্রের বাধা সত্ত্বেও গত তিন সপ্তাহে আলোচনা ইতিবাচকভাবে এগিয়েছে এবং জাহাজ চলাচলের নৌ রুটের মানচিত্র নিয়ে একটি সমঝোতায় পৌঁছানো গেছে।'

বাঘাই বলেন, প্রতিরক্ষা, নিরাপত্তা ও পরিবেশবিষয়ক ইরানি কর্তৃপক্ষের অংশগ্রহণে পররাষ্ট্র মন্ত্রণালয়ের নেতৃত্বে সমন্বয়ের ফলেই এই পরিকল্পনা তৈরি হয়েছে।

তিনি আরও বলেন, দুই পক্ষ এখনও কিছু অমীমাংসিত বিষয় নিয়ে আলোচনা করছে। এর মধ্যে তেহরান ও মাসকাটের পক্ষ থেকে প্রকাশ করা হবে এমন একটি বিবৃতির বিষয়ও রয়েছে। প্রক্রিয়াটি চূড়ান্ত না হওয়া পর্যন্ত দুই দেশের মধ্যে এ বিষয়ে যোগাযোগ অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

বাঘাই জোর দিয়ে বলেন, ইরান ও ওমানের এই ব্যবস্থা দুই উপকূলীয় দেশের মধ্যকার একটি স্বাধীন চুক্তি, যার লক্ষ্য হলো দুই দেশের সার্বভৌমত্ব অক্ষুণ্ন রেখে প্রণালির মধ্য দিয়ে জাহাজের নিরাপদ চলাচল নিশ্চিত করা।

তবে তিনি বলেন, প্রণালিতে পুরোপুরি নিরাপত্তা পুনঃপ্রতিষ্ঠা এবং স্বাভাবিক বাণিজ্যিক জাহাজ চলাচল পুনরায় শুরু করা নির্ভর করছে তার ভাষায়, যুক্তরাষ্ট্রের অবৈধ কর্মকাণ্ড, সামরিক হুমকি ও নৌ অবরোধ বন্ধের ওপর। পাশাপাশি গত দুই মাসে যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতি লঙ্ঘনের জন্য ক্ষতিপূরণ দেওয়ার বিষয়টিও এর সঙ্গে যুক্ত রয়েছে।

এই আলোচনা ইরান-যুক্তরাষ্ট্রের সমঝোতা স্মারকের আওতায় শুরু হওয়া কৌশলগত আলোচনার অংশ। ওই সমঝোতা স্মারকে হরমুজ প্রণালির জন্য একটি নতুন নৌচলাচল কাঠামো তৈরির দায়িত্ব তেহরান ও মাসকাটকে দেওয়া হয়েছিল। ইরান ও ওমান জাহাজ চলাচলের নৌ রুটের নিয়ে আলোচনা চালিয়ে গেলেও তেহরান বারবার বলে আসছে, কৌশলগত এই জলপথ পুনরায় খুলে দেওয়ার যেকোনো সিদ্ধান্ত সমঝোতা স্মারকের আওতায় যুক্তরাষ্ট্র তার দায়িত্ব ও প্রতিশ্রুতি পূরণ করছে কি না, তার ওপর নির্ভর করবে।

Related Topics

টপ নিউজ

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় / মুখপাত্র / ইসমাইল বাঘাই / হরমুজ প্রণালি / নৌ রুট / ওমানের সঙ্গে আলোচনা / সমঝোতা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    বসুন্ধরায় অভিনেত্রী রিধিকা রিধির ঝুলন্ত মরদেহ উদ্ধার
  • ছবি: এএফপি
    ইউরোপে ‘সংক্ষিপ্ত সফরে’ গিয়ে ২ মাস ধরে ‘নিখোঁজ’ বিশ্বের সবচেয়ে বয়স্ক প্রেসিডেন্ট
  • ছবি: ইউএস নেভি
    মার্কিন ঘাঁটিতে হামলা চালাতে যাওয়া তিন পাইলট জীবিত, কাতারে বন্দি আছেন: ইরান
  • বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। স্কেচ: টিবিএস
    মির্জা ফখরুলের আসনে সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় ভাই ও মেয়ে
  • মমতা বন্দোপাধ্যায়ের সঙ্গে সাবেক তৃণমূল বিধায়ক আশিস বন্দ্যোপাধ্যায়। ছবি: সংগৃহীত
    পশ্চিমবঙ্গের সাবেক তৃণমূল বিধায়ক আশিস বন্দ্যোপাধ্যায়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার
  • বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ছবি: সংগৃহীত
    হাসিনার রাজনৈতিক কর্মকাণ্ড বন্ধের নিশ্চয়তা চায় ঢাকা, মিললেই প্রধানমন্ত্রীর ভারত সফর নিশ্চিত: বিবিসি বাংলা

Related News

  • খুব শিগগিরই ইরানকে পরাজিত করে হরমুজকে মার্কিন ‘অঞ্চল’ ঘোষণা করব: ট্রাম্প
  • হরমুজ প্রণালি এখন ‘সম্পূর্ণ যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে’, দাবি ট্রাম্পের
  • আমেরিকা দাবি না মানা পর্যন্ত বন্ধই থাকবে হরমুজ প্রণালি: অনড় বার্তা ইরানের
  • ইরানকে ‘ঠান্ডা মাথায়’ সামলাচ্ছি, ওদের ওপর অর্থনৈতিক চাপের ফল পেতে সময় দিচ্ছি: ট্রাম্প
  • হরমুজ খুলে দিলে এখন পারমাণবিক চুক্তি ছাড়াই ইরান যুদ্ধ থেকে বেরিয়ে আসতে রাজি ট্রাম্প

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বসুন্ধরায় অভিনেত্রী রিধিকা রিধির ঝুলন্ত মরদেহ উদ্ধার

2
ছবি: এএফপি
আন্তর্জাতিক

ইউরোপে ‘সংক্ষিপ্ত সফরে’ গিয়ে ২ মাস ধরে ‘নিখোঁজ’ বিশ্বের সবচেয়ে বয়স্ক প্রেসিডেন্ট

3
ছবি: ইউএস নেভি
আন্তর্জাতিক

মার্কিন ঘাঁটিতে হামলা চালাতে যাওয়া তিন পাইলট জীবিত, কাতারে বন্দি আছেন: ইরান

4
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। স্কেচ: টিবিএস
বাংলাদেশ

মির্জা ফখরুলের আসনে সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় ভাই ও মেয়ে

5
মমতা বন্দোপাধ্যায়ের সঙ্গে সাবেক তৃণমূল বিধায়ক আশিস বন্দ্যোপাধ্যায়। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

পশ্চিমবঙ্গের সাবেক তৃণমূল বিধায়ক আশিস বন্দ্যোপাধ্যায়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার

6
বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

হাসিনার রাজনৈতিক কর্মকাণ্ড বন্ধের নিশ্চয়তা চায় ঢাকা, মিললেই প্রধানমন্ত্রীর ভারত সফর নিশ্চিত: বিবিসি বাংলা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net