২৪ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে আসছেন শি জিনপিং: ট্রাম্প
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, আগামী ২৪ সেপ্টেম্বর চীনের প্রেসিডেন্ট শি জিনপিং যুক্তরাষ্ট্র সফরে আসবেন। এ সময় দুই নেতা কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নিয়ে আলোচনা করবেন বলে বৃহস্পতিবার (২৩ জুলাই) জানিয়েছেন তিনি।
চলতি বছরের ১৩ মে দীর্ঘ নয় বছর পর তিন দিনের রাষ্ট্রীয় সফরে চীনে যান ট্রাম্প। সে সময় দুই নেতার মধ্যে বৈঠক হয়েছিল।
ওই সফরে বেইজিংয়ে অবস্থানকালে ট্রাম্প শি জিনপিংকে হোয়াইট হাউস সফরের আমন্ত্রণ জানান।
এর আগে, বুধবার (২২ জুলাই) মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বৈঠক করেন।
বৈঠকে উভয় পক্ষ ইতিবাচক ও ফলপ্রসূ এই সফরের ভিত্তি তৈরিতে সহযোগিতার ক্ষেত্রগুলো চিহ্নিত করার প্রয়োজনীয়তার ওপর জোর দেন।
