Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
June 21, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, JUNE 21, 2026
আমি না থাকলে আজ ইসরায়েলের অস্তিত্ব থাকত না, ওবামার চুক্তি ছিল পারমাণবিক অস্ত্রের পথ: ট্রাম্প

আন্তর্জাতিক

এক্সিওস, ডেইলি মেইল
20 June, 2026, 11:40 am
Last modified: 20 June, 2026, 11:45 am

Related News

  • শীঘ্রই ইরানের সাথে আলোচনার প্রত্যাশা ভ্যান্সের
  • যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগে ফের হরমুজ প্রণালি বন্ধ করছে ইরান
  • মধ্যবর্তী নির্বাচনের পর ইরানের সঙ্গে নতুন চুক্তি চাইতে পারেন ট্রাম্প
  • ট্রাম্পের ইরান চুক্তি ভেস্তে দিতে পারেন নেতানিয়াহু, মার্কিন গোয়েন্দাদের হুঁশিয়ারি
  • মেলোনি ছবি তোলার জন্য ‘অনুনয়’ করেছিলেন, দাবি ট্রাম্পের; ইতালির প্রধানমন্ত্রী বললেন ‘বানানো গল্প’

আমি না থাকলে আজ ইসরায়েলের অস্তিত্ব থাকত না, ওবামার চুক্তি ছিল পারমাণবিক অস্ত্রের পথ: ট্রাম্প

ট্রাম্প জানিয়েছেন, তিনি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ‘কিছুটা হলেও সংযত রাখার চেষ্টা করছেন’ এবং তার প্রতি নেতানিয়াহুর ‘অনেক সম্মান’ রয়েছে।
এক্সিওস, ডেইলি মেইল
20 June, 2026, 11:40 am
Last modified: 20 June, 2026, 11:45 am
বৃহস্পতিবার ‘দ্য অ্যাক্সিওস শো’-এর মার্ক ক্যাপুটোকে দেওয়া ৪৫ মিনিটের এক বিশেষ সাক্ষাৎকারে এমন মন্তব্য করেন ট্রাম্প। ছবি: স্ক্রিনগ্র্যাব/এক্সিওস

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, তিনি না থাকলে আজ ইসরায়েলের অস্তিত্ব থাকত না। বৃহস্পতিবার হোয়াইট হাউসের রুজভেল্ট রুমে বসে 'দ্য অ্যাক্সিওস শো'-এর মার্ক ক্যাপুটোকে দেওয়া ৪৫ মিনিটের এক বিশেষ সাক্ষাৎকারে তিনি এমন মন্তব্য করেন।

ট্রাম্প বলেন, 'আমি তাদের (ইরান) থামাতে বাধ্য হয়েছিলাম, কারণ তাদের কাছে যদি পারমাণবিক অস্ত্র থাকত, তারা তা ব্যবহার করত। আর আপনি যদি বিশৃঙ্খলা দেখতে চান, তাহলে তাদের দিয়ে কোনো একটি জায়গার কয়েকটি শহর উড়িয়ে দিতে দিন, যেমন তারা ইসরায়েলকেও উড়িয়ে দিত।'

তিনি আরও বলেন, 'আমার জন্য ইসরায়েল আজ টিকে আছে, কারণ আমি বারাক হুসেইন ওবামার করা জেসিপিওএ চুক্তি বাতিল করেছি, যা ছিল পারমাণবিক অস্ত্রের দিকে যাওয়ার একটি পথ। তারা পাঁচ বছর আগেই তা পেয়ে যেত। আমার মতে, তারা প্রথম সপ্তাহের মধ্যেই তা ব্যবহার করত, আজ আর ইসরায়েলের অস্তিত্ব থাকত না। আমি না থাকলে বহু বছর আগেই ইসরায়েল ধ্বংস হয়ে যেত।'

সাক্ষাৎকারে ট্রাম্প বিশ্ব রাজনীতির নানা উত্তপ্ত ইস্যু নিয়ে কথা বলেন। ইরানের সাথে তার করা সাম্প্রতিক শান্তি চুক্তির গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, এই চুক্তির মাধ্যমেই বিশ্ব এক ভয়াবহ অর্থনৈতিক মন্দা থেকে রক্ষা পেয়েছে। তার মতে, ইরান যুদ্ধ দীর্ঘ হলে পুরো বিশ্বের অর্থনীতি ধসে পড়ার শঙ্কা ছিল।

ট্রাম্প জানিয়েছেন, তিনি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে 'কিছুটা হলেও সংযত রাখার চেষ্টা করছেন' এবং তার প্রতি নেতানিয়াহুর 'অনেক সম্মান' রয়েছে। অ্যাক্সিওসকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, 'হ্যাঁ। তারা আমাকে অনেক সম্মান করে—এবং আমি যা বলি তা-ই করে।'

তবে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থাগুলো সতর্ক করে বলেছে, নেতানিয়াহু ট্রাম্পের শান্তি প্রচেষ্টা 'ব্যাহত' করার চেষ্টা করতে পারেন। মার্কিন সংবাদমাধ্যম দ্য ওয়াশিংটন পোস্ট তাদের প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে।

চলতি সপ্তাহে প্রকাশ করা একটি গোয়েন্দা প্রতিবেদনসহ অন্যান্য তথ্যের ভিত্তিতে মার্কিন কর্মকর্তাদের বরাতে প্রতিবেদনে বলা হয়, ইসরায়েল লেবাননে ইরানের ছায়াগোষ্ঠী হিজবুল্লাহর বিরুদ্ধে সামরিক অভিযান অব্যাহত রাখতে বদ্ধপরিকর। অথচ লেবাননে যুদ্ধ বন্ধ করা হলো যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে তৈরি হতে যাওয়া চুক্তির অন্যতম প্রধান শর্ত।

এদিকে সাক্ষাৎকারে কিউবা নিয়ে ট্রাম্পের পরিকল্পনা জানতে চাওয়া হলে তিনি ইঙ্গিত দেন, দ্বীপ দেশটিতে ভেনেজুয়েলার মতো দ্রুত কোনো পদক্ষেপ নেওয়া হতে পারে। ট্রাম্প বলেন, 'এটি ঘটা সম্ভব। ইরানের তুলনায় ভেনেজুয়েলা বা কিউবা আমেরিকার অনেক কাছে। কিউবা তো আমাদের একেবারে হাতের নাগালে।'

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি নিয়েও নিজের উদ্বেগের কথা জানান মার্কিন প্রেসিডেন্ট। শীর্ষস্থানীয় এআই ল্যাব অ্যানথ্রোপিক-এর সাম্প্রতিক মডেলগুলো জাতীয় নিরাপত্তার জন্য হুমকি কি-না, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, 'এখন হয়তো নয়, কিন্তু এক সপ্তাহ আগেও এটি বড় ঝুঁকি ছিল।'

সাক্ষাৎকারের শেষ পর্যায়ে নিজের ক্ষমতার পরিধি নিয়ে কথা বলেন ট্রাম্প। যুদ্ধ-পরবর্তী সময়ে তার শাসনব্যবস্থার ওপর কোনো নিয়ন্ত্রণ বা সীমারেখা আছে কি না, এমন প্রশ্নের জবাবে তিনি বেশ আত্মবিশ্বাসের সঙ্গে বলেন, 'আমার ক্ষমতার কোনো সীমা নেই। আমি জানি প্রতিকূলতা থাকে, কিন্তু বাস্তবে আমার জন্য কোনো সীমারেখা নেই।'

Related Topics

টপ নিউজ

ট্রাম্প / ইসরায়েল / ওবামা / ইরান

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • পিটাছড়া বনে স্থানীয় শিশুদের সঙ্গে কথা বলছেন মাহফুজ রাসেল। স্থানীয় জনগোষ্ঠীর সম্পৃক্ততাকেই সংরক্ষণ উদ্যোগের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হিসেবে তিনি মনে করেন। ছবি: টিবিএস।
    ম্যানচেস্টারের করপোরেট জীবন ছেড়ে খাগড়াছড়ির বনে, এবার জাতীয় পুরস্কার পাচ্ছেন মাহফুজ রাসেল
  • ব্যবসায়িক সংকট কাটিয়ে উঠতে সিটি গ্রুপে স্বতন্ত্র অডিটর নিয়োগ ও রিভিউ কমিটি গঠন
    ব্যবসায়িক সংকট কাটিয়ে উঠতে সিটি গ্রুপে স্বতন্ত্র অডিটর নিয়োগ ও রিভিউ কমিটি গঠন
  • মারাঠি সিনেমা ‘দেউল বান্দ ২’ মুক্তি পেতে সহায়তা করেছিলেন শাহরুখ খান। ছবি: সংগৃহীত
    ৪২ লাখ রুপি মওকুফ করেছিলেন শাহরুখ, মারাঠি সিনেমাটি এখন ৮০ কোটির ঘরে
  • চট্টগ্রাম বন্দরের পতেঙ্গা কনটেইনার টার্মিনাল। ছবি: মোহাম্মদ মিনহাজ উদ্দিন/টিবিএস
    ৩০ মিলিয়ন ডলারের চার এসটিএস ক্রেন আসছে পতেঙ্গা টার্মিনালে; জুলাই থেকে চালুর লক্ষ্য
  • ছবি: সংগৃহীত
    সুইজারল্যান্ডে যুক্তরাষ্ট্র-ইরান শান্তি আলোচনা বাতিল, যুদ্ধবিরতির স্থায়িত্ব নিয়ে শঙ্কা
  • মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ছবি: এপি
    তোমাদের বন্ধু বলতে শুধু আমরাই আছি: ইসরায়েলকে জেডি ভ্যান্স

Related News

  • শীঘ্রই ইরানের সাথে আলোচনার প্রত্যাশা ভ্যান্সের
  • যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগে ফের হরমুজ প্রণালি বন্ধ করছে ইরান
  • মধ্যবর্তী নির্বাচনের পর ইরানের সঙ্গে নতুন চুক্তি চাইতে পারেন ট্রাম্প
  • ট্রাম্পের ইরান চুক্তি ভেস্তে দিতে পারেন নেতানিয়াহু, মার্কিন গোয়েন্দাদের হুঁশিয়ারি
  • মেলোনি ছবি তোলার জন্য ‘অনুনয়’ করেছিলেন, দাবি ট্রাম্পের; ইতালির প্রধানমন্ত্রী বললেন ‘বানানো গল্প’

Most Read

1
পিটাছড়া বনে স্থানীয় শিশুদের সঙ্গে কথা বলছেন মাহফুজ রাসেল। স্থানীয় জনগোষ্ঠীর সম্পৃক্ততাকেই সংরক্ষণ উদ্যোগের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হিসেবে তিনি মনে করেন। ছবি: টিবিএস।
ফিচার

ম্যানচেস্টারের করপোরেট জীবন ছেড়ে খাগড়াছড়ির বনে, এবার জাতীয় পুরস্কার পাচ্ছেন মাহফুজ রাসেল

2
ব্যবসায়িক সংকট কাটিয়ে উঠতে সিটি গ্রুপে স্বতন্ত্র অডিটর নিয়োগ ও রিভিউ কমিটি গঠন
অর্থনীতি

ব্যবসায়িক সংকট কাটিয়ে উঠতে সিটি গ্রুপে স্বতন্ত্র অডিটর নিয়োগ ও রিভিউ কমিটি গঠন

3
মারাঠি সিনেমা ‘দেউল বান্দ ২’ মুক্তি পেতে সহায়তা করেছিলেন শাহরুখ খান। ছবি: সংগৃহীত
বিনোদন

৪২ লাখ রুপি মওকুফ করেছিলেন শাহরুখ, মারাঠি সিনেমাটি এখন ৮০ কোটির ঘরে

4
চট্টগ্রাম বন্দরের পতেঙ্গা কনটেইনার টার্মিনাল। ছবি: মোহাম্মদ মিনহাজ উদ্দিন/টিবিএস
অর্থনীতি

৩০ মিলিয়ন ডলারের চার এসটিএস ক্রেন আসছে পতেঙ্গা টার্মিনালে; জুলাই থেকে চালুর লক্ষ্য

5
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

সুইজারল্যান্ডে যুক্তরাষ্ট্র-ইরান শান্তি আলোচনা বাতিল, যুদ্ধবিরতির স্থায়িত্ব নিয়ে শঙ্কা

6
মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ছবি: এপি
আন্তর্জাতিক

তোমাদের বন্ধু বলতে শুধু আমরাই আছি: ইসরায়েলকে জেডি ভ্যান্স

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net