Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
June 08, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, JUNE 08, 2026
প্রত্যাবাসনের জন্য নাগরিকত্ব যাচাই দ্রুত করতে বাংলাদেশের প্রতি ভারতের আহ্বান 

আন্তর্জাতিক

টিবিএস রিপোর্ট
05 June, 2026, 06:35 pm
Last modified: 05 June, 2026, 06:38 pm

Related News

  • ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করবেন বাংলাদেশি-অস্ট্রেলীয় ব্যবসায়ী, দেখা করলেন মোদির সঙ্গে
  • পঞ্চগড় সীমান্তে পুশ ইন চেষ্টা: ৩৬ ঘণ্টা ধরে শূন্যরেখায় নারী ও শিশুসহ ১০ জন
  • ভারতের করপোরেট ইতিহাসের সবচেয়ে বড় জালিয়াতি! ১৫৯ বিলিয়ন ডলার আয়ের ভুয়া তথ্য
  • পুশ-ইন ঠেকাতে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির সাথে আনসার-ভিডিপি মোতায়েন
  • ২৪ ঘণ্টায় ভারতের ৮ পুশইন ঠেকালো বিজিবি

প্রত্যাবাসনের জন্য নাগরিকত্ব যাচাই দ্রুত করতে বাংলাদেশের প্রতি ভারতের আহ্বান 

তিনি বলেন, ‘বাংলাদেশসহ যে কোনো দেশের নাগরিক যদি ভারতে অবৈধভাবে অবস্থান করেন, তবে তাদের বিষয়ে ব্যবস্থা নেওয়ার জন্য আমাদের আইন আছে। এবং সেই অনুযায়ীই ব্যবস্থা নেওয়া হবে।'
টিবিএস রিপোর্ট
05 June, 2026, 06:35 pm
Last modified: 05 June, 2026, 06:38 pm
ছবি: হিন্দুস্তান টাইমস

ভারতে অবৈধভাবে অবস্থানকারী সন্দেহভাজন ব্যক্তিদের নাগরিকত্ব যাচাই প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করতে বাংলাদেশের প্রতি আহ্বান জানিয়েছে ভারত।

দেশটি প্রত্যাশা করে, যাচাই প্রক্রিয়া ত্বরান্বিত হলে সংশ্লিষ্ট ব্যক্তিদের দেশে ফেরত পাঠানোর কাজ 'সুষ্ঠু ও কার্যকর উপায়ে' সম্পন্ন করা সম্ভব হবে।

আজ শুক্রবার (৫ জুন) নয়াদিল্লিতে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে এসব কথা বলেন মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল।

তিনি জানান, অনুপ্রবেশকারীদের ফেরত পাঠানোর প্রক্রিয়াটি একটি বিদ্যমান দ্বিপাক্ষিক কাঠামোর অধীনে পরিচালিত হয়।

রণধীর জয়সওয়াল বলেন, 'এই ব্যক্তিদের ফেরত পাঠানোর ক্ষেত্রে একটি দ্বিপাক্ষিক প্রক্রিয়া চালু রয়েছে। আমরা এ ধরনের বিষয়গুলো বাংলাদেশ কর্তৃপক্ষের কাছে পাঠাই যাতে তারা সংশ্লিষ্ট ব্যক্তিদের নাগরিকত্ব যাচাই করতে পারে। আর একবার নাগরিকত্ব নিশ্চিত হয়ে গেলে, আমরা ফেরত পাঠানোর প্রক্রিয়াটি এগিয়ে নিয়ে যাই।'

জয়সওয়াল আরও উল্লেখ করেন যে, ভারত ইতোমধ্যে বাংলাদেশের কাছে এমন অসংখ্য অনুরোধ পাঠিয়েছে, যার মধ্যে অনেকগুলোই বর্তমানে প্রক্রিয়াধীন রয়েছে।

তিনি বলেন, 'আমরা আশা করি এবং প্রত্যাশা করি যে, এই প্রক্রিয়াগুলো যত দ্রুত সম্ভব ত্বরান্বিত করা হবে। এতে করে ভারতে অবৈধভাবে অবস্থান করা ব্যক্তিদের ফেরত পাঠানোর কাজটি সুষ্ঠুভাবে সম্পন্ন করা যাবে।'

সীমান্ত দিয়ে ভারতীয় কর্তৃপক্ষ বাংলাদেশে লোকজনকে ঠেলে দিচ্ছে—বাংলাদেশের পক্ষ থেকে ওঠা এমন অভিযোগ নাকচ করে দিয়ে জয়সওয়াল জানান, ভারতে অবৈধভাবে বসবাসকারী বিদেশি নাগরিকদের বিষয়ে ব্যবস্থা নেওয়ার জন্য নির্দিষ্ট আইন রয়েছে।

তিনি বলেন, 'বাংলাদেশসহ যে কোনো দেশের নাগরিক যদি ভারতে অবৈধভাবে অবস্থান করেন, তবে তাদের বিষয়ে ব্যবস্থা নেওয়ার জন্য আমাদের আইন আছে। এবং সেই অনুযায়ীই ব্যবস্থা নেওয়া হবে।'

বর্তমান 'পুশ-ইন' বিতর্ক দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের ওপর কোনো নেতিবাচক প্রভাব ফেলবে কি না—এমন প্রশ্নের জবাবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানান, ভারত বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও সুদৃঢ় করতে এবং একে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে আগ্রহী।

এছাড়া ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান বিন হাদি হত্যাকাণ্ডে ভারতের কথিত সংশ্লিষ্টতা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের করা মন্তব্যের বিষয়ে জানতে চাইলে জয়সওয়াল জানান, তিনি এ সংক্রান্ত কোনো বিবৃতি এখনো দেখেননি।

তিনি বলেন, 'আমি মন্তব্যটি দেখিনি। সেটি দেখার পর আমি আপনাদের এ বিষয়ে জানাতে পারব।'
 
Related Topics

টপ নিউজ

রণধীর জয়সওয়াল / নাগরিকত্ব যাচাই / ভারত

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ভারতের সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত এই অভিনেতাকে শিগগিরই পরিচালক লোকেশ কানাগারাজের পরিচালনায় নির্মিত একটি চলচ্চিত্রে দেখা যাবে। ছবি: হিন্দুস্তান টাইমস
    শাহরুখ, প্রভাস বা বিজয় নন, এক চলচ্চিত্র থেকে সর্বোচ্চ আয় করেছেন যে ভারতীয় অভিনেতা
  • ছবি: এক্স
    ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করবেন বাংলাদেশি-অস্ট্রেলীয় ব্যবসায়ী, দেখা করলেন মোদির সঙ্গে
  • সরাসরি তহবিল পাবেন না এমপিরা, প্রকল্প অনুমোদন দেবে প্রধানমন্ত্রীর কার্যালয়
    সরাসরি তহবিল পাবেন না এমপিরা, প্রকল্প অনুমোদন দেবে প্রধানমন্ত্রীর কার্যালয়
  • ছবি: সংগৃহীত
    ফিফা থেকে বিশ্বকাপের সম্প্রচারস্বত্ব কিনছে বিটিভি, ব্যয় ৭২.৭০ কোটি টাকা
  • প্রতীকী। ছবি: সংগৃহীত
    চাচাতো-খালাতো ভাই-বোনদের মধ্যে বিয়ে: সন্তানদের যেসব স্বাস্থ্যঝুঁকি রয়েছে
  • শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। ফাইল ছবি: সংগৃহীত
    উচ্চশিক্ষায় আমূল পরিবর্তনের উদ্যোগ: ৪০% একাডেমিক, ৩০% ব্যবহারিক, ২০% ইন্টার্নশিপের প্রস্তাব

Related News

  • ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করবেন বাংলাদেশি-অস্ট্রেলীয় ব্যবসায়ী, দেখা করলেন মোদির সঙ্গে
  • পঞ্চগড় সীমান্তে পুশ ইন চেষ্টা: ৩৬ ঘণ্টা ধরে শূন্যরেখায় নারী ও শিশুসহ ১০ জন
  • ভারতের করপোরেট ইতিহাসের সবচেয়ে বড় জালিয়াতি! ১৫৯ বিলিয়ন ডলার আয়ের ভুয়া তথ্য
  • পুশ-ইন ঠেকাতে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির সাথে আনসার-ভিডিপি মোতায়েন
  • ২৪ ঘণ্টায় ভারতের ৮ পুশইন ঠেকালো বিজিবি

Most Read

1
ভারতের সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত এই অভিনেতাকে শিগগিরই পরিচালক লোকেশ কানাগারাজের পরিচালনায় নির্মিত একটি চলচ্চিত্রে দেখা যাবে। ছবি: হিন্দুস্তান টাইমস
বিনোদন

শাহরুখ, প্রভাস বা বিজয় নন, এক চলচ্চিত্র থেকে সর্বোচ্চ আয় করেছেন যে ভারতীয় অভিনেতা

2
ছবি: এক্স
আন্তর্জাতিক

ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করবেন বাংলাদেশি-অস্ট্রেলীয় ব্যবসায়ী, দেখা করলেন মোদির সঙ্গে

3
সরাসরি তহবিল পাবেন না এমপিরা, প্রকল্প অনুমোদন দেবে প্রধানমন্ত্রীর কার্যালয়
অর্থনীতি

সরাসরি তহবিল পাবেন না এমপিরা, প্রকল্প অনুমোদন দেবে প্রধানমন্ত্রীর কার্যালয়

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ফিফা থেকে বিশ্বকাপের সম্প্রচারস্বত্ব কিনছে বিটিভি, ব্যয় ৭২.৭০ কোটি টাকা

5
প্রতীকী। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

চাচাতো-খালাতো ভাই-বোনদের মধ্যে বিয়ে: সন্তানদের যেসব স্বাস্থ্যঝুঁকি রয়েছে

6
শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

উচ্চশিক্ষায় আমূল পরিবর্তনের উদ্যোগ: ৪০% একাডেমিক, ৩০% ব্যবহারিক, ২০% ইন্টার্নশিপের প্রস্তাব

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net