Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
June 10, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, JUNE 10, 2026
ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা স্থবির থাকায় বিশ্ববাজারে তেলের দাম বাড়ল

আন্তর্জাতিক

রয়টার্স
03 June, 2026, 10:30 am
Last modified: 03 June, 2026, 10:30 am

Related News

  • আন্তর্জাতিক বাজারে দাম কম থাকলেও সরকার কেন জ্বালানি তেলের দাম বাড়ালো?
  • বাধ্য হয়েই জ্বালানি তেলের দাম বাড়াতে হয়েছে, বিশ্ববাজারে কমলে দেশেও কমবে: জ্বালানি প্রতিমন্ত্রী
  • মার্কিন ঘাটিতে ইরানের পাল্টা হামলার পর বিশ্ববাজারে বাড়লো তেলের দাম
  • ইরানের ক্ষেপণাস্ত্র স্থাপনায় মার্কিন হামলার পর ফের বেড়েছে তেলের দাম
  • মার্কিন-ইরান শান্তিচুক্তির আশায় তেলের দামে বড় পতন

ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা স্থবির থাকায় বিশ্ববাজারে তেলের দাম বাড়ল

বুধবার (৩ জুন) উপসাগরীয় অঞ্চলে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়লে দিনের শুরুতে আন্তর্জাতিক বাজারে তেলের দাম ১ শতাংশের বেশি বৃদ্ধি পায়।
রয়টার্স
03 June, 2026, 10:30 am
Last modified: 03 June, 2026, 10:30 am
প্রতীকী ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালিতে অবস্থিত ইরানের কেশম দ্বীপে 'আত্মরক্ষামূলক' হামলা চালানোর দাবি জানিয়েছে মার্কিন সামরিক বাহিনী। মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)-এর দাবি, ইরান যখন আঞ্চলিক প্রতিবেশীদের লক্ষ্য করে কয়েকটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়ে, তখনই এসব হামলা চালানো হয়। 

বুধবার (৩ জুন) উপসাগরীয় অঞ্চলে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়লে দিনের শুরুতে আন্তর্জাতিক বাজারে তেলের দাম ১ শতাংশের বেশি বৃদ্ধি পায়। বর্তমানে সংঘাত একটি ভঙ্গুর যুদ্ধবিরতির মধ্যে স্থবির অবস্থায় রয়েছে এবং হরমুজ প্রণালি প্রায় বন্ধ অবস্থায় আছে।

গত সপ্তাহে ইরান ও যুক্তরাষ্ট্র জানিয়েছিল, তারা যুদ্ধ বন্ধে একটি প্রাথমিক সমঝোতায় পৌঁছেছে। তবে এখনো চূড়ান্ত চুক্তিতে স্বাক্ষর হয়নি।

ইরানি গণমাধ্যমের দাবি, কয়েকদিন ধরে তেহরান ওয়াশিংটনের সঙ্গে যোগাযোগ করেনি। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, আলোচনা বন্ধ হয়নি।

তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে লেখেন, 'আমাদের মধ্যে আলোচনা ধারাবাহিকভাবে চলছে, এমনকি চার দিন আগে, তিন দিন আগে, দুই দিন আগে, এক দিন আগে এবং আজও হয়েছে।'

মার্কিন সামরিক বাহিনী জানিয়েছে, বাহরাইন, কুয়েতসহ আঞ্চলিক বিভিন্ন লক্ষ্যবস্তুতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত করা হয়েছে বা সেগুলো ব্যর্থ হয়েছে। একই সঙ্গে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে কূটনৈতিক আলোচনায় কার্যত কোনো অগ্রগতি হয়নি।

সেন্টকম আরও জানিয়েছে, কুয়েতের দিকে ছোড়া দুটি ইরানি ক্ষেপণাস্ত্র মাঝপথে ভেঙে পড়ে বা লক্ষ্যভ্রষ্ট হয়। আঞ্চলিক লক্ষ্যবস্তুতে ছোড়া আরও কয়েকটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রও ব্যর্থ হয়। পাশাপাশি বাহরাইনের দিকে ছোড়া তিনটি ক্ষেপণাস্ত্র যুক্তরাষ্ট্র ও বাহরাইনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা প্রতিহত করেছে।

সেন্টকম জানিয়েছে, যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী আঞ্চলিক জলসীমায় বেসামরিক জাহাজ এবং কুয়েতে অবস্থানরত মার্কিন বাহিনীকে লক্ষ্য করে ছোড়া ইরানি ড্রোন ভূপাতিত করেছে। একই সঙ্গে ইরানের হামলার চেষ্টার জবাবে হরমুজ প্রণালির কাছে কেশম দ্বীপে হামলা চালিয়েছে মার্কিন বাহিনী।

ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) বাহরাইনে অবস্থিত মার্কিন পঞ্চম নৌবহরের সদরদপ্তর, একটি বিমানঘাঁটি এবং একটি অনির্দিষ্ট আঞ্চলিক দেশের ভেতরে থাকা কয়েকটি হেলিকপ্টারে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। আইআরজিসি দাবি করেছে, কেশমের দক্ষিণে একটি যোগাযোগ টাওয়ারে মার্কিন হামলার জবাবে তারা এই প্রতিক্রিয়া জানিয়েছে।

Related Topics

টপ নিউজ

ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা / তেলের দাম

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    অনার্স পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিভাগ বাতিল: যা বললেন শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা
  • ফাইল ছবি: সংগৃহীত
    খুরশীদ আলমের নিয়োগ নিয়ে বিতর্ক, এবার পজিটিভ থেকে ঘাটতিতে ইসলামী ব্যাংকের সিআরআর
  • ছবি: এনডিটিভি
    ইতিহাসে এই প্রথম ১২টি পারমাণবিক ওয়ারহেড মোতায়েন করেছে ভারত
  • ছবি: ফেসবুক থেকে নেওয়া
    যে কারণে ২০২৬ ফুটবল বিশ্বকাপে বাংলাদেশের সমর্থন চাইল নরওয়ে
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    বাইসাইকেল থেকে সার্কিট বোর্ড: বাংলাদেশের বৈদ্যুতিক পণ্য রপ্তানিতে উৎপাদনের নতুন যুগের সূচনা
  • ছবি: সংগৃহীত
    বাজেটে বিড়ির মূল্য ও করহার অপরিবর্তিত থাকছে: সংসদে অর্থমন্ত্রী

Related News

  • আন্তর্জাতিক বাজারে দাম কম থাকলেও সরকার কেন জ্বালানি তেলের দাম বাড়ালো?
  • বাধ্য হয়েই জ্বালানি তেলের দাম বাড়াতে হয়েছে, বিশ্ববাজারে কমলে দেশেও কমবে: জ্বালানি প্রতিমন্ত্রী
  • মার্কিন ঘাটিতে ইরানের পাল্টা হামলার পর বিশ্ববাজারে বাড়লো তেলের দাম
  • ইরানের ক্ষেপণাস্ত্র স্থাপনায় মার্কিন হামলার পর ফের বেড়েছে তেলের দাম
  • মার্কিন-ইরান শান্তিচুক্তির আশায় তেলের দামে বড় পতন

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

অনার্স পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিভাগ বাতিল: যা বললেন শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা

2
ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

খুরশীদ আলমের নিয়োগ নিয়ে বিতর্ক, এবার পজিটিভ থেকে ঘাটতিতে ইসলামী ব্যাংকের সিআরআর

3
ছবি: এনডিটিভি
আন্তর্জাতিক

ইতিহাসে এই প্রথম ১২টি পারমাণবিক ওয়ারহেড মোতায়েন করেছে ভারত

4
ছবি: ফেসবুক থেকে নেওয়া
খেলা

যে কারণে ২০২৬ ফুটবল বিশ্বকাপে বাংলাদেশের সমর্থন চাইল নরওয়ে

5
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

বাইসাইকেল থেকে সার্কিট বোর্ড: বাংলাদেশের বৈদ্যুতিক পণ্য রপ্তানিতে উৎপাদনের নতুন যুগের সূচনা

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বাজেটে বিড়ির মূল্য ও করহার অপরিবর্তিত থাকছে: সংসদে অর্থমন্ত্রী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net