Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
June 15, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, JUNE 15, 2026
কেনেডি সেন্টার থেকে ট্রাম্পের নাম মুছে ফেলার নির্দেশ আদালতের

আন্তর্জাতিক

অ্যাক্সিওস
30 May, 2026, 11:00 am
Last modified: 30 May, 2026, 11:20 am

Related News

  • আদালতের নির্দেশের পর কেনেডি সেন্টার থেকে ট্রাম্পের নাম মুছে ফেলা হলো
  • মার্কিন সহায়তার পরও হরমুজ দিয়ে তেল পরিবহন বেড়েছে সামান্যই
  • ইরানের ইউরেনিয়াম দখলে মার্কিন কমান্ডো অভিযানের গোপন পরিকল্পনা, স্থগিত করলেন ট্রাম্প
  • পাকিস্তানের অনুরোধে ইরানে হামলা স্থগিত, ইসলামাবাদকে কৃতিত্ব দিলেন ট্রাম্প
  • পারস্য উপসাগরের ‘অনাথ মুক্তো’: ট্রাম্প কেন ইরানের খারগ দ্বীপের দখল নিতে চান?

কেনেডি সেন্টার থেকে ট্রাম্পের নাম মুছে ফেলার নির্দেশ আদালতের

আদালতের নির্দেশ অনুযায়ী, আগামী দুই সপ্তাহের মধ্যে ভবনের গায়ে ও আশপাশের সাইনবোর্ড থেকে ট্রাম্পের নাম মুছে ফেলতে হবে।
অ্যাক্সিওস
30 May, 2026, 11:00 am
Last modified: 30 May, 2026, 11:20 am
সম্প্রতি কেনেডি সেন্টারে ট্রাম্পের নাম যুক্ত করা হয়। ছবি: রয়টার্স

কেনেডি সেন্টার থেকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নাম মুছে ফেলার নির্দেশ দিয়েছেন ওয়াশিংটন ডিসির এক জেলা বিচারক। শুক্রবার এ বিষয়ক আদেশে সই করেন তিনি।

এই রায় প্রেসিডেন্ট ট্রাম্পের জন্য একটি বড় ধাক্কা। কারণ, তিনি এই পারফর্মিং আর্টস ভেন্যুটি (সাংস্কৃতিক কেন্দ্র) সংস্কারের উদ্যোগ নিয়েছিলেন। সংস্কারকাজের জন্য চলতি বছরের শেষের দিকে ভবনটি বন্ধ রাখারও পরিকল্পনা ছিল। কিন্তু শুক্রবারের আদেশে ভবনটি বন্ধ করার ওপরও স্থগিতাদেশ দেওয়া হয়েছে।

নির্দেশ অনুযায়ী, আগামী দুই সপ্তাহের মধ্যে ভবনের গায়ে ও আশপাশের সাইনবোর্ড থেকে ট্রাম্পের নাম মুছে ফেলতে হবে।

৯৪ পৃষ্ঠার এই রায়ে মার্কিন জেলা বিচারক ক্রিস্টোফার আর কুপার লেখেন, 'আদালত এই সিদ্ধান্তে পৌঁছেছেন যে একতরফাভাবে কেনেডি সেন্টারের নাম পরিবর্তন করে প্রেসিডেন্ট ট্রাম্পের নামে রাখার মাধ্যমে বোর্ড তাদের আইনি সীমানা লঙ্ঘন করেছে।'

বিচারক কুপার লেখেন, '১৯৬৪ সালে কংগ্রেস খুব ভেবেচিন্তেই "ন্যাশনাল কালচারাল সেন্টার"-এর নাম পরিবর্তন করে "জন এফ কেনেডি সেন্টার ফর দ্য পারফর্মিং আর্টস" রেখেছিল।'

তিনি আরও লেখেন, 'কংগ্রেসই কেনেডি সেন্টারের নাম দিয়েছিল এবং একমাত্র কংগ্রেসই তা পরিবর্তন করতে পারে।'

শুক্রবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যাল-এ প্রায় ৬০০ শব্দের এক পোস্টে বিচারকের কড়া সমালোচনা করেন ট্রাম্প। আদালতের এ ধরনের আচরণের জন্য আক্ষেপ প্রকাশ করে তিনি বলেন, বাণিজ্য বিভাগ এই ভবনের নিয়ন্ত্রণ কংগ্রেসের কাছে হস্তান্তরের ব্যবস্থা করবে।

ট্রাম্প লেখেন, 'আমি যে কাজটি অন্য যেকোনো মানুষের চেয়ে ভালো পারি, তা করার স্বাধীনতা যদি আমার না থাকে—অর্থাৎ এই প্রতিষ্ঠানকে যদি আমি কাঠামোগত দিক থেকে, আর্থিকভাবে এবং শৈল্পিক দিক থেকে আগের জায়গায় ফিরিয়ে আনতে না পারি, তবে এমন এক অসম্ভব যাত্রায় টিকে থাকার কোনো আগ্রহ আমার নেই; এটি হবে কেবলই একটি মরিচীকার পেছনে ছোটা।' 

২০২৫ সালের ফেব্রুয়ারিতে কেনেডি সেন্টারের কয়েকজন বোর্ড সদস্যকে বরখাস্ত করে নিজের পছন্দের লোকদের নিয়োগ দিয়েছিলেন ট্রাম্প।

নতুন এই বোর্ডে ট্রাম্প প্রশাসনের কর্মকর্তা এবং সাবেক অ্যাটর্নি জেনারেল পাম বন্ডাই ও ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোরের মতো তার মিত্ররা রয়েছেন। নতুন বোর্ড ট্রাম্পকে চেয়ারম্যান নির্বাচিত করে এবং ভবনের নাম পরিবর্তন ও সংস্কারের প্রস্তাব অনুমোদন করে।

এর আগে বোর্ডে ৩৬ জন সদস্য ছিলেন, যাদের ৬ বছরের জন্য নিয়োগ দেওয়া হয়েছিল। এদের মধ্যে প্রেসিডেন্ট বাইডেন এবং ট্রাম্পের নিয়োগ দেওয়া সদস্যদের সংখ্যা প্রায় সমান ছিল।

শুক্রবার এই রায় দেওয়া হয়েছে ডেমোক্র্যাট দলীয় ওহাইও রেপ্রেজেনটেটিভ জয়েস বিটির একটি মামলার ওপর ভিত্তি করে। তিনি অভিযোগ করেছিলেন, ২০২৫ সালে কেনেডি সেন্টারের উপবিধি সংশোধন করে বোর্ড সদস্য হিসেবে তার ভোটাধিকার কেড়ে নেওয়া হয়েছে।

ই-মেইলে দেওয়া এক বিবৃতিতে বিটি অ্যাক্সিওসকে বলেন, এই রায় প্রমাণ করে যে নাম পরিবর্তনের কোনো 'আইনি ভিত্তি' ছিল না। 

তিনি বলেন, 'কেনেডি সেন্টার আমেরিকান জনগণের প্রতিষ্ঠান, ডোনাল্ড ট্রাম্পের নয়। তিনি নিজের অহংকার মেটাতে এই পবিত্র স্থানটিকে অপবিত্র করেছেন। আইনের শাসন প্রতিষ্ঠা এবং এই পবিত্র প্রতিষ্ঠান রক্ষার লড়াইয়ে অংশ নিতে পেরে আমি গর্বিত।'

কেনেডি সেন্টারের মুখপাত্র রোমা দারাভি অ্যাক্সিওসকে বলেন, 'আমরা আত্মবিশ্বাসী যে আপিলে আদালত বোর্ডের সিদ্ধান্তকে বহাল রাখবেন। আমাদের জাতীয় সাংস্কৃতিক কেন্দ্রে প্রেসিডেন্ট ট্রাম্পের ঐতিহাসিক অবদানকে স্বীকৃতি দেওয়ার ইচ্ছাই এর মাধ্যমে প্রতিফলিত হয়েছে।'

তিনি আরও বলেন, 'আমরা আদালতের সিদ্ধান্তটি খুব সতর্কভাবে পর্যালোচনা করব। তবে বাস্তব পরিস্থিতি হলো—জরুরি ভিত্তিতে সেন্টারের ব্যাপক সংস্কার প্রয়োজন।'

Related Topics

টপ নিউজ

ট্রাম্প / কেনেডি সেন্টার

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি: সংগৃহীত
    ইসলামী ব্যাংকের পুরো পর্ষদ ভেঙে দিল কেন্দ্রীয় ব্যাংক
  • ছবি: সায়েতা/গেটি
    যে কারণে হাইতির বিশ্বকাপের জার্সি নিষিদ্ধ করল ফিফা
  • পোল্যান্ডে মোতায়েন একটি প্যাট্রিয়ট অ্যান্তি মিসাইল লঞ্চার সিস্টেম। ছবি: শণ গ্যালাপ
    একটি প্যাট্রিয়ট মিসাইল তৈরি করতেই কেন দুই বছরের বেশি সময় লেগে যায়?
  • ছবি: রয়টার্স
    খসড়া চুক্তিতে ইরানের অবরুদ্ধ ২৫ বিলিয়ন ডলারের সম্পদ ছাড় করতে রাজি যুক্তরাষ্ট্র, তুলে নেবে সব নিষেধাজ্ঞা
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি: রয়টার্স
    ‘নেতানিয়াহু হ্যাজ নো ফাকিং জাজমেন্ট’, ইরান চুক্তি হচ্ছেই: লেবাননে ইসরায়েলি হামলার পর ক্ষোভ ট্রাম্পের
  • রাশিয়ার মস্কোয় একজন মোবাইল ব্যবহারকারী। দেশটিতে গত বছরের মার্চের তুলনায় এ বছরের মার্চে ভিপিএন ডাউনলোড বেড়েছে ১৪ গুণ। ছবি: রয়টার্স
    দুটি ফোন আর একটি অ্যাপ: পুতিনের ডিজিটাল নিষেধাজ্ঞা যেভাবে ফাঁকি দিচ্ছেন রুশরা

Related News

  • আদালতের নির্দেশের পর কেনেডি সেন্টার থেকে ট্রাম্পের নাম মুছে ফেলা হলো
  • মার্কিন সহায়তার পরও হরমুজ দিয়ে তেল পরিবহন বেড়েছে সামান্যই
  • ইরানের ইউরেনিয়াম দখলে মার্কিন কমান্ডো অভিযানের গোপন পরিকল্পনা, স্থগিত করলেন ট্রাম্প
  • পাকিস্তানের অনুরোধে ইরানে হামলা স্থগিত, ইসলামাবাদকে কৃতিত্ব দিলেন ট্রাম্প
  • পারস্য উপসাগরের ‘অনাথ মুক্তো’: ট্রাম্প কেন ইরানের খারগ দ্বীপের দখল নিতে চান?

Most Read

1
ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

ইসলামী ব্যাংকের পুরো পর্ষদ ভেঙে দিল কেন্দ্রীয় ব্যাংক

2
ছবি: সায়েতা/গেটি
আন্তর্জাতিক

যে কারণে হাইতির বিশ্বকাপের জার্সি নিষিদ্ধ করল ফিফা

3
পোল্যান্ডে মোতায়েন একটি প্যাট্রিয়ট অ্যান্তি মিসাইল লঞ্চার সিস্টেম। ছবি: শণ গ্যালাপ
আন্তর্জাতিক

একটি প্যাট্রিয়ট মিসাইল তৈরি করতেই কেন দুই বছরের বেশি সময় লেগে যায়?

4
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

খসড়া চুক্তিতে ইরানের অবরুদ্ধ ২৫ বিলিয়ন ডলারের সম্পদ ছাড় করতে রাজি যুক্তরাষ্ট্র, তুলে নেবে সব নিষেধাজ্ঞা

5
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

‘নেতানিয়াহু হ্যাজ নো ফাকিং জাজমেন্ট’, ইরান চুক্তি হচ্ছেই: লেবাননে ইসরায়েলি হামলার পর ক্ষোভ ট্রাম্পের

6
রাশিয়ার মস্কোয় একজন মোবাইল ব্যবহারকারী। দেশটিতে গত বছরের মার্চের তুলনায় এ বছরের মার্চে ভিপিএন ডাউনলোড বেড়েছে ১৪ গুণ। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

দুটি ফোন আর একটি অ্যাপ: পুতিনের ডিজিটাল নিষেধাজ্ঞা যেভাবে ফাঁকি দিচ্ছেন রুশরা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net