Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
May 12, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, MAY 12, 2026
এবার হরমুজে সমুদ্রের নিচে পাতা ইন্টারনেট ক্যাবল ব্যবহারের জন্য ফি নিতে চায় ইরান

আন্তর্জাতিক

টাইমস অব ইসরায়েল
11 May, 2026, 12:50 pm
Last modified: 11 May, 2026, 01:06 pm

Related News

  • তিন-চার মাস মার্কিন নৌ অবরোধ সহ্য করে টিকে থাকার ক্ষমতা আছে ইরানের: সিআইএ প্রতিবেদন
  • কূটনৈতিক সমাধান এলেই সামরিক অভিযান বেছে নেয় যুক্তরাষ্ট্র: ইরানের পররাষ্ট্রমন্ত্রী
  • হরমুজ প্রণালিতে ইরান ও মার্কিন নৌবাহিনীর মধ্যে দফায় দফায় সংঘর্ষ
  • মার্কিন প্রস্তাব পর্যালোচনা করছে ইরান; আজই জবাব আশা করছে যুক্তরাষ্ট্র: রুবিও
  • হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলে নতুন নিয়ম করেছে ইরান, না মানলে হামলা

এবার হরমুজে সমুদ্রের নিচে পাতা ইন্টারনেট ক্যাবল ব্যবহারের জন্য ফি নিতে চায় ইরান

আইআরজিসি সম্পর্কিত এক প্রতিবেদনে তাসনিম বলেছে, সমুদ্রতলের ইন্টারনেট ক্যাবলগুলো ইরানের জন্য একটি বড় আয়ের উৎসে পরিণত হতে পারে।
টাইমস অব ইসরায়েল
11 May, 2026, 12:50 pm
Last modified: 11 May, 2026, 01:06 pm
হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাংকার। ছবি: রয়টার্স

ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম প্রস্তাব করেছে যে, ইসলামি প্রজাতন্ত্রটি হরমুজ প্রণালিতে সমুদ্রের নিচ দিয়ে স্থাপিত ফাইবার-অপটিক ক্যাবল ব্যবহারের জন্য আন্তর্জাতিক কোম্পানিগুলোর কাছ থেকে ফি নেওয়া শুরু করতে পারে বলে ইংরেজি ভাষার সংবাদমাধ্যম 'ইরান ইন্টারন্যাশনাল' জানিয়েছে।

ইসলামিক রেভ্যুলুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) সঙ্গে সম্পর্কিত এক প্রতিবেদনে তাসনিম বলেছে, সমুদ্রতলের ইন্টারনেট ক্যাবলগুলো ইরানের জন্য একটি বড় আয়ের উৎসে পরিণত হতে পারে, বিশেষ করে এমন সময়ে যখন কঠোর নিষেধাজ্ঞার মুখে থাকা দেশটি নতুন আয়ের উৎস খুঁজছে এবং হরমুজ প্রণালির ওপর আরও নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টা করছে।

সংবাদমাধ্যমটি বলেছে, পারস্য উপসাগরকে বিশ্বের অন্যান্য অংশের সঙ্গে যুক্ত করা যোগাযোগ পথ ব্যবহারের জন্য ইসলামি প্রজাতন্ত্রটি বিদেশি কোম্পানিগুলোর কাছ থেকে বার্ষিক লাইসেন্স ফি নেওয়া শুরু করতে পারে।

তারা আরও বলেছে, ক্যাবল মেরামত ও রক্ষণাবেক্ষণের ওপর ইরানি কোম্পানিগুলোকে একচ্ছত্র নিয়ন্ত্রণ দেওয়ার মাধ্যমে অতিরিক্ত আয় করা সম্ভব হতে পারে।

তবে সংবাদ সংস্থাটি বলেছে, এর সুফল শুধু অর্থনৈতিক নাও হতে পারে বলে 'ইরান ইন্টারন্যাশনাল' জানিয়েছে। কারণ, অ্যামাজন ও মেটাসহ প্রযুক্তি জায়ান্টগুলোর কাছে ইরান দাবি করতে পারে যে, তারা যদি এই যোগাযোগপথ ব্যবহার করতে চায়, তাহলে তাদের ইরানের আইন মেনে চলতে হবে।

একই ধরনের প্রস্তাবের বিষয়ে আধা-সরকারি ফার্স সংবাদ সংস্থা দাবি করেছে, হরমুজ প্রণালির ওপর, এমনকি সেখানে স্থাপিত ফাইবার-অপটিক ক্যাবলর ওপরও ইরানের সার্বভৌম অধিকার প্রয়োগ করার ক্ষমতা রয়েছে। আর চলাচলের অধিকার সেই সার্বভৌমত্ব পরিবর্তন করে না।

ইরানি সংবাদমাধ্যমগুলোতে প্রকাশিত এই প্রস্তাবগুলোকে হরমুজ প্রণালি থেকে অর্থ উপার্জনের সর্বশেষ প্রচেষ্টা হিসেবে দেখা হচ্ছে। এই গুরুত্বপূর্ণ নৌপথ দিয়ে বিশ্বের মোট তেল ও প্রাকৃতিক গ্যাসের প্রায় ২০ শতাংশ পরিবাহিত হয়।

২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইরান ওই প্রণালির ওপর প্রায় সম্পূর্ণ নিয়ন্ত্রণ আরোপ করেছে। এছাড়া, ওই জলপথ দিয়ে চলাচলকারী জাহাজগুলো যদি পার হতে চায়, তাহলে তাদের কাছ থেকেও ফি নেওয়ার প্রস্তাব দিয়েছে দেশটি।

Related Topics

টপ নিউজ

হরমুজ / ফাইবার অপটিক ক্যাবল / সমুদ্রতলদেশ / ফি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ২১ ডিসেম্বর ২০২৪ তারিখে মেক্সিকো সিটির কেন্দ্রস্থলের তোরে লাতিনোআমেরিকানা থেকে দেখা যাচ্ছে মেক্সিকোর জাতীয় প্রাসাদ; সামনে উড়ছে দেশটির জাতীয় পতাকা। ছবি: রয়টার্স।
    দ্রুতগতিতে মাটির নিচে দেবে যাচ্ছে বিশ্বের অন্যতম বড় এই শহর, দেখা যাচ্ছে মহাকাশ থেকেও
  • ঢাবির সহকারী প্রক্টর শেহরীন মোনামি। ছবি: সংগৃহীত
    পদত্যাগ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর শেহরীন মোনামি
  • ইনফোগ্রাফ: টিবিএস
    পানি সংকট মোকাবিলায় কৌশলগত সমাধান, একনেকে উঠছে পদ্মা ব্যারেজ প্রকল্প 
  • বাংলাদেশ পুলিশ। ফাইল ছবি: সংগৃহীত
    স্বতন্ত্র পে-স্কেল, ঝুঁকিভাতা, ওভারটাইমসহ পুলিশের একগুচ্ছ দাবি; বাস্তবায়নের আশ্বাস সরকারের
  • ফাইল ছবি: সংগৃহীত
    গর্ভের সন্তানের লিঙ্গ পরিচয় প্রকাশ করা যাবে না: হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশ
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
    ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম ‘স্পেস ফোর্সের’ নজরদারিতে, কাছে ঘেঁষলেই ‘উড়িয়ে দেব’: ট্রাম্প

Related News

  • তিন-চার মাস মার্কিন নৌ অবরোধ সহ্য করে টিকে থাকার ক্ষমতা আছে ইরানের: সিআইএ প্রতিবেদন
  • কূটনৈতিক সমাধান এলেই সামরিক অভিযান বেছে নেয় যুক্তরাষ্ট্র: ইরানের পররাষ্ট্রমন্ত্রী
  • হরমুজ প্রণালিতে ইরান ও মার্কিন নৌবাহিনীর মধ্যে দফায় দফায় সংঘর্ষ
  • মার্কিন প্রস্তাব পর্যালোচনা করছে ইরান; আজই জবাব আশা করছে যুক্তরাষ্ট্র: রুবিও
  • হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলে নতুন নিয়ম করেছে ইরান, না মানলে হামলা

Most Read

1
২১ ডিসেম্বর ২০২৪ তারিখে মেক্সিকো সিটির কেন্দ্রস্থলের তোরে লাতিনোআমেরিকানা থেকে দেখা যাচ্ছে মেক্সিকোর জাতীয় প্রাসাদ; সামনে উড়ছে দেশটির জাতীয় পতাকা। ছবি: রয়টার্স।
আন্তর্জাতিক

দ্রুতগতিতে মাটির নিচে দেবে যাচ্ছে বিশ্বের অন্যতম বড় এই শহর, দেখা যাচ্ছে মহাকাশ থেকেও

2
ঢাবির সহকারী প্রক্টর শেহরীন মোনামি। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

পদত্যাগ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর শেহরীন মোনামি

3
ইনফোগ্রাফ: টিবিএস
বাংলাদেশ

পানি সংকট মোকাবিলায় কৌশলগত সমাধান, একনেকে উঠছে পদ্মা ব্যারেজ প্রকল্প 

4
বাংলাদেশ পুলিশ। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

স্বতন্ত্র পে-স্কেল, ঝুঁকিভাতা, ওভারটাইমসহ পুলিশের একগুচ্ছ দাবি; বাস্তবায়নের আশ্বাস সরকারের

5
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

গর্ভের সন্তানের লিঙ্গ পরিচয় প্রকাশ করা যাবে না: হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশ

6
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম ‘স্পেস ফোর্সের’ নজরদারিতে, কাছে ঘেঁষলেই ‘উড়িয়ে দেব’: ট্রাম্প

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net