Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
August 12, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, AUGUST 12, 2026
সাংবাদিকদের সঙ্গে নৈশভোজে গুলি—‘বড় মানুষদেরই নিশানা করা হয়’, বললেন ট্রাম্প

আন্তর্জাতিক

বিবিসি, রয়টার্স
26 April, 2026, 09:55 am
Last modified: 26 April, 2026, 10:23 am

Related News

  • ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি ভেস্তে দিতেই ট্রাম্পকে হত্যাচেষ্টার ভুয়া তথ্য দিয়েছিল ইসরায়েল, সন্দেহ তুরস্কের 
  • চট্টগ্রামে ৫০ লাখ টাকা চাঁদা না পেয়ে প্রবাসীর ভবনের গেটে গুলি
  • ক্রিপ্টো-র দাম পড়ে যাওয়ায় ট্রাম্পের মিডিয়া কোম্পানির ২৩৮ মিলিয়ন ডলার লোকসান
  • ফিফা সভাপতি ইনফান্তিনো ‘অসাধারণ’, তাকে সরিয়ে দেওয়া ’ভয়ানক ভুল’ হবে: ট্রাম্প
  • ইরানের ভয়ে খাবারের কার্টে লুকিয়ে সামরিক বিমানে উঠে তুরস্ক ছাড়েন ট্রাম্প

সাংবাদিকদের সঙ্গে নৈশভোজে গুলি—‘বড় মানুষদেরই নিশানা করা হয়’, বললেন ট্রাম্প

ট্রাম্প বলেন, ‘বড় বড় নামগুলোকেই সাধারণত লক্ষ্যবস্তু করা হয়। কথাটা বলতে খারাপ লাগছে, কিন্তু এতে আমি সম্মানিত বোধ করছি।’
বিবিসি, রয়টার্স
26 April, 2026, 09:55 am
Last modified: 26 April, 2026, 10:23 am
গুলির পর হোয়াইট হাউসে সংবাদ সম্মেলনে কথা বলছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: এএফপি

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনের একটি হোটেলে সাংবাদিকদের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নৈশভোজ চলাকালে গুলি চালিয়েছেন এক ব্যক্তি। এরপর দ্রুত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পকে নিরাপদে সরিয়ে নেন সিক্রেট সার্ভিসের সদস্যরা। ঘটনার পর হোয়াইট হাউসে এক সংবাদ সম্মেলনে ট্রাম্প জানিয়েছেন, শুরুতে তিনি ওই অনুষ্ঠান ছেড়ে যেতে চাননি, থাকার জন্য 'অনেক লড়াইও' করেছিলেন।     

শনিবার (২৫ এপ্রিল) রাতের এই ঘটনায় শটগান হাতে এক সন্দেহভাজনকে আটক করেছে পুলিশ। তবে কেন এই হামলা চালানো হয়েছে, তার কোনো উদ্দেশ্য এখনো পুলিশ জানাতে পারেনি।

কেন তার ওপর বারবার এমন হামলার চেষ্টা করা হচ্ছে—এক সাংবাদিকের এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, তিনি এ জাতীয় হত্যাকাণ্ড নিয়ে পড়াশোনা করেছেন এবং তার বিশ্বাস, যারা 'সবচেয়ে বড় প্রভাব' ফেলে, তাদেরই নিশানা করা হয়। এ সময় তিনি যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট আব্রাহাম লিংকনের কথাও উল্লেখ করেন, যাকে হত্যা করা হয়েছিল।

ট্রাম্প বলেন, 'বড় বড় নামগুলোকেই সাধারণত লক্ষ্যবস্তু করা হয়। কথাটা বলতে খারাপ লাগছে, কিন্তু এতে আমি সম্মানিত বোধ করছি।' তিনি আরও বলেন, তার প্রশাসন দেশের জন্য অনেক কিছু করেছে, তবে কিছু মানুষ এতে খুশি নয়।

সাম্প্রতিক বছরগুলোতে ট্রাম্পের ওপর অন্তত দুবার হত্যার চেষ্টা হয়েছে।

প্রেসিডেন্ট ট্রাম্প জানান, তিনি ইতিমধ্যে আটক ব্যক্তির ছবি এবং গুলি শুরুর মুহূর্তের একটি সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন। 'স্বচ্ছতার স্বার্থেই' তিনি এটি করেছেন বলে জানান।

আটক সন্দেহভাজনকে 'খুবই অসুস্থ একজন মানুষ' আখ্যা দিয়ে ট্রাম্প বলেন, 'আমরা চাই না এ ধরনের ঘটনা ঘটুক।'

ট্রাম্প বলেন, সন্দেহভাজনের উদ্দেশ্য কী ছিল তা তিনি জানেন না, তবে ওই ব্যক্তি দেখতে 'বেশ ভয়ংকর'। প্রেসিডেন্ট জানান, সিক্রেট সার্ভিস অস্ত্র বের করার আগেই ওই ব্যক্তি ৫০ গজ দূর থেকে তেড়ে আসছিল। কর্তৃপক্ষ ইতিমধ্যে ক্যালিফোর্নিয়ায় ওই সন্দেহভাজনের অ্যাপার্টমেন্টে পৌঁছেছে।  

ঘটনার সময় প্রায় ২ হাজার ৬০০ অতিথির ওই অনুষ্ঠানে আতঙ্ক ছড়িয়ে পড়ে। গুলির শব্দে অনেকেই টেবিলের নিচে আশ্রয় নেন। কমব্যাট গিয়ার পরা সিক্রেট সার্ভিস সদস্যরা দ্রুত ডাইনিং হলে ঢুকে পড়েন।

ট্রাম্প জানান, তিনি প্রথমে অনুষ্ঠান ছেড়ে যেতে চাননি। তিনি বলেন, 'আমি থাকার জন্য অনেক লড়াই করেছিলাম।' কিন্তু প্রটোকল বা নিরাপত্তা নিয়মের কারণে তাকে চলে যাওয়ার পরামর্শ দেওয়া হয়। কারণ তখনো পরিষ্কার ছিল না যে হামলাকারী একা ছিল কি না।

এ ঘটনা ফার্স্ট লেডি মেলানিয়ার জন্য একটি ভয়াবহ অভিজ্ঞতা ছিল বলেও উল্লেখ করেন ট্রাম্প। তিনি বলেন, 'আমরা কাউকে আমাদের সমাজ দখল করতে দেব না।'

ঘটনার আগে কোনো নিরাপত্তা হুমকির কথা তার দলের জানা ছিল কি না—এমন প্রশ্নে ট্রাম্প বলেন, 'আমাদের কাছে এমন কোনো তথ্য বা নোটিফিকেশন ছিল না।'

বাকস্বাধীনতা ও সংবিধানের ওপর জোর দিয়ে আয়োজিত এই নৈশভোজকে একটি 'চমৎকার সন্ধ্যা' হিসেবে উল্লেখ করেন ট্রাম্প। এর আয়োজকদের ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, আগামী ৩০ দিনের মধ্যে অনুষ্ঠানটির নতুন তারিখ ঘোষণা করা হবে। আর সেই অনুষ্ঠান 'আরও বড়, আরও ভালো এবং আরও সুন্দর' হবে বলেও প্রতিশ্রুতি দেন তিনি।

এই পুরো পরিস্থিতিতে দায়িত্বশীলতার সঙ্গে সংবাদ প্রচারের জন্য গণমাধ্যমকেও ধন্যবাদ জানান মার্কিন প্রেসিডেন্ট।

Related Topics

টপ নিউজ

ট্রাম্প / গুলি / হোয়াইট হাউজ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • গ্রাফিকস: টিবিএস
    কোনো বিশেষ কোম্পানি নয়, সবার জন্য উন্মুক্ত হচ্ছে জ্বালানি তেল আমদানি ও বিক্রির সুযোগ: জ্বালানিমন্ত্রী
  • ছবি: সংগৃহীত
    অর্থ আত্মসাত মামলা: স্ট্রেচারে করে ঢাকার আদালতে পদ্মা ব্যাংকের সাবেক কর্মকর্তা
  • ঢাকা মেট্রোরেল। ফাইল ছবি: মুমিত এম/ টিবিএস
    সুদের খরচ বাদ দিয়ে এমআরটি লাইন-৫-এর ব্যয় কমল ২,২১৭ কোটি টাকা
  • প্রতীকী ছবি
    বাংলাদেশ ব্যাংক থেকে ই-ওয়ালেট চালুর লাইসেন্স পেল বাংলালিংকের সাবসিডিয়ারি
  • ফাইল ছবি: টিবিএস
    নিলামে উঠছে র‍্যাবের প্রশিক্ষিত ল্যাব্রাডর ও জার্মান শেফার্ড জাতের ৮ কুকুর
  • ছবি: সংগৃহীত
    রাষ্ট্রায়ত্ত দুই জুট মিল ইজারা পেল প্রাণ-আরএফএল গ্রুপ

Related News

  • ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি ভেস্তে দিতেই ট্রাম্পকে হত্যাচেষ্টার ভুয়া তথ্য দিয়েছিল ইসরায়েল, সন্দেহ তুরস্কের 
  • চট্টগ্রামে ৫০ লাখ টাকা চাঁদা না পেয়ে প্রবাসীর ভবনের গেটে গুলি
  • ক্রিপ্টো-র দাম পড়ে যাওয়ায় ট্রাম্পের মিডিয়া কোম্পানির ২৩৮ মিলিয়ন ডলার লোকসান
  • ফিফা সভাপতি ইনফান্তিনো ‘অসাধারণ’, তাকে সরিয়ে দেওয়া ’ভয়ানক ভুল’ হবে: ট্রাম্প
  • ইরানের ভয়ে খাবারের কার্টে লুকিয়ে সামরিক বিমানে উঠে তুরস্ক ছাড়েন ট্রাম্প

Most Read

1
গ্রাফিকস: টিবিএস
অর্থনীতি

কোনো বিশেষ কোম্পানি নয়, সবার জন্য উন্মুক্ত হচ্ছে জ্বালানি তেল আমদানি ও বিক্রির সুযোগ: জ্বালানিমন্ত্রী

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

অর্থ আত্মসাত মামলা: স্ট্রেচারে করে ঢাকার আদালতে পদ্মা ব্যাংকের সাবেক কর্মকর্তা

3
ঢাকা মেট্রোরেল। ফাইল ছবি: মুমিত এম/ টিবিএস
বাংলাদেশ

সুদের খরচ বাদ দিয়ে এমআরটি লাইন-৫-এর ব্যয় কমল ২,২১৭ কোটি টাকা

4
প্রতীকী ছবি
অর্থনীতি

বাংলাদেশ ব্যাংক থেকে ই-ওয়ালেট চালুর লাইসেন্স পেল বাংলালিংকের সাবসিডিয়ারি

5
ফাইল ছবি: টিবিএস
বাংলাদেশ

নিলামে উঠছে র‍্যাবের প্রশিক্ষিত ল্যাব্রাডর ও জার্মান শেফার্ড জাতের ৮ কুকুর

6
ছবি: সংগৃহীত
অর্থনীতি

রাষ্ট্রায়ত্ত দুই জুট মিল ইজারা পেল প্রাণ-আরএফএল গ্রুপ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net