Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
May 19, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, MAY 19, 2026
হরমুজ প্রণালি বন্ধে রপ্তানি সংকট, মার্চে ওপেক জোটের তেল উৎপাদনে ব্যাপক পতন

আন্তর্জাতিক

রয়টার্স
01 April, 2026, 08:35 pm
Last modified: 01 April, 2026, 08:38 pm

Related News

  • ভারতের রান্নার গ্যাসের সংকট যেভাবে বাড়িয়ে দিচ্ছে ক্যালিফোর্নিয়ার জ্বালানি তেলের দাম
  • ইরানের নতুন ‘ভ্যাসেল ডিক্লারেশন’ নীতি: জ্বালানি তেলের বৈশ্বিক পরিবহনে এর প্রভাব কী?
  • মধ্যপ্রাচ্যে শান্তি প্রচেষ্টায় ভাটা: ডলার ও তেলের দাম বাড়ায় স্বর্ণের বড় দরপতন
  • ইরান-যুক্তরাষ্ট্র শান্তিচুক্তির আভাসে বিশ্ববাজারে তেলের দামে বড় পতন
  • ইরানের সঙ্গে ট্রাম্পের সম্ভাব্য শান্তি চুক্তির ইঙ্গিতে বিশ্ববাজারে কমছে তেলের দাম

হরমুজ প্রণালি বন্ধে রপ্তানি সংকট, মার্চে ওপেক জোটের তেল উৎপাদনে ব্যাপক পতন

রয়টার্সের জরিপ অনুযায়ী, ইরাকেই উৎপাদন সবচেয়ে বেশি কমেছে—ফেব্রুয়ারিতে যেখানে দৈনিক সাড়ে ৪১ লাখ ব্যারেল উৎপাদন ছিল, মার্চে তা নেমে এসেছে ১৪ লাখ ব্যারেলে।
রয়টার্স
01 April, 2026, 08:35 pm
Last modified: 01 April, 2026, 08:38 pm
ছবি: রয়টার্স

গেল মার্চ মাসে জ্বালানি তেল উৎপাদনকারী দেশগুলোর জোট ওপেক প্লাস-এর তেল উৎপাদন নেমে এসেছে কোভিড-১৯ মহামারির চূড়ান্ত পর্যায়, অর্থাৎ ২০২০ সালের জুনের পর সর্বনিম্ন স্তরে। এমন চিত্রই উঠে এসেছে বার্তাসংস্থা রয়টার্সের এক জরিপে। যুক্তরাষ্ট্র-ইসরায়েল বনাম ইরান যুদ্ধের প্রভাবে কার্যত হরমুজ প্রণালি বন্ধ হয়ে যাওয়ায় রপ্তানি কমাতে বাধ্য হয়েছে ওপেক সদস্য দেশগুলো।

ওপেক ও রাশিয়াসহ তাদের মিত্র জ্বালানি উৎপাদনকারী কয়েকটি দেশ—যারা সম্মিলিতভাবে ওপেক প্লাস নামে পরিচিত—২০২৬ সালের প্রথম প্রান্তিকে জ্বালানি তেলের উৎপাদন স্থিতিশীল রাখার এবং এপ্রিল থেকে সরবরাহ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছিল। উৎপাদন বাড়ানোয় যুক্ত আট সদস্য দেশের বৈঠক ৫ এপ্রিল অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

এনার্জি এসপেক্টস-এর বিশ্লেষকেরা ১৬ মার্চের এক প্রতিবেদনে পূর্বাভাস দিয়েছিলেন, হরমুজ দিয়ে জাহাজ চলাচল ব্যাহত হওয়ার কারণে এ মাসে ওপেকের তেল উৎপাদন দৈনিক ৭০ লাখ ব্যারেল কমে ২ কোটি ২২ লাখ ব্যারেলে নেমে আসতে পারে।

রয়টার্সের জরিপ অনুযায়ী, ইরাকেই উৎপাদন সবচেয়ে বেশি কমেছে—ফেব্রুয়ারিতে যেখানে দৈনিক সাড়ে ৪১ লাখ ব্যারেল উৎপাদন ছিল, মার্চে তা নেমে এসেছে ১৪ লাখ ব্যারেলে। অন্যদিকে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত তুলনামূলক কম উৎপাদন কমিয়েছে, কারণ তাদের কাছে হরমুজ প্রণালি এড়িয়ে বিকল্প রপ্তানি পথ রয়েছে।

গেল মাসে ওপেক প্লাস জোটের মধ্যে কেবল ভেনিজুয়েলা ও নাইজেরিয়া উৎপাদন বাড়াতে সক্ষম হয়েছে।

রয়টার্স জরিপ অনুযায়ী, মার্চের এই উৎপাদন পুরো জোটের জন্য ২০২০ সালের জুনের পর সর্বনিম্ন, যখন মহামারিজনিত চাহিদা পতনের কারণে ওপেক প্লাস রেকর্ড ৯৭ লাখ ব্যারেল দৈনিক উৎপাদন কমিয়েছিল। তখন উৎপাদন নেমে গিয়েছিল একই ধরনের নিম্নস্তরে।

জরিপে অংশ নেওয়া দুইটি সূত্র জানিয়েছে, হরমুজ প্রণালি বন্ধ থাকার প্রভাব বিবেচনায় কিছু দেশের ক্ষেত্রে মার্চের উৎপাদন আরও কমানো হতে পারে।

রয়টার্সের এই জরিপে আর্থিক তথ্য প্রতিষ্ঠান এলএসইজি-এর সরবরাহকৃত জ্বালানি তেলের প্রবাহসংক্রান্ত তথ্য, কেপলারসহ অন্যান্য ট্র্যাকিং সংস্থার উপাত্ত এবং তেল কোম্পানি, ওপেক ও পরামর্শকদের সূত্র ব্যবহার করা হয়েছে। 

Related Topics

টপ নিউজ

ওপেক প্লাস / জ্বালানি তেল / উৎপাদন / মার্চ ২০২৬

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইলাস্ট্রেশন: টিবিএস
    আবাসন খাতে কালো টাকার দায়মুক্তি ও ২০ খাতে কর অবকাশ ফিরতে পারে
  • একই ফ্রেমে সাম্প্রতিক সময়ের চার ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন, লিজ ট্রস, ঋষি সুনাক ও কিয়ার স্টারমার। এদের সবারই প্রধানমন্ত্রিত্ব বেশিদিন টেকেনি। ছবি: গেটি/ ভায়া দ্য গার্ডিয়ান
    অশাসনযোগ্য দেশ? কেন বারবার বদলাচ্ছে ব্রিটেনের প্রধানমন্ত্রী?
  • এআই দিয়ে তৈরি প্রতীকী ছবি
    বোয়িং চুক্তির পর বিমানকে ১৪টির বদলে ১০ উড়োজাহাজ কেনার প্রস্তাব এয়ারবাসের
  • ছবি: সৌজন্যেপ্রাপ্ত
    বাংলাদেশ থেকে ৬,০০০ চালক নেবে দুবাই ট্যাক্সি কোম্পানি; অভিবাসন ব্যয় ১ লাখ করার আহ্বান প্রতিমন্ত্রীর
  • ছবি: রয়টার্স
    প্রায় ৬০০ ড্রোন দিয়ে মস্কো ও আশপাশে ইউক্রেনের বিশাল হামলা; ভারতীয়সহ নিহত ৪
  • ফাইল ছবি: সংগৃহীত
    হামের টিকা বেসরকারি খাতে স্থানান্তর: ড. ইউনূসসহ ২৪ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে রিট

Related News

  • ভারতের রান্নার গ্যাসের সংকট যেভাবে বাড়িয়ে দিচ্ছে ক্যালিফোর্নিয়ার জ্বালানি তেলের দাম
  • ইরানের নতুন ‘ভ্যাসেল ডিক্লারেশন’ নীতি: জ্বালানি তেলের বৈশ্বিক পরিবহনে এর প্রভাব কী?
  • মধ্যপ্রাচ্যে শান্তি প্রচেষ্টায় ভাটা: ডলার ও তেলের দাম বাড়ায় স্বর্ণের বড় দরপতন
  • ইরান-যুক্তরাষ্ট্র শান্তিচুক্তির আভাসে বিশ্ববাজারে তেলের দামে বড় পতন
  • ইরানের সঙ্গে ট্রাম্পের সম্ভাব্য শান্তি চুক্তির ইঙ্গিতে বিশ্ববাজারে কমছে তেলের দাম

Most Read

1
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

আবাসন খাতে কালো টাকার দায়মুক্তি ও ২০ খাতে কর অবকাশ ফিরতে পারে

2
একই ফ্রেমে সাম্প্রতিক সময়ের চার ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন, লিজ ট্রস, ঋষি সুনাক ও কিয়ার স্টারমার। এদের সবারই প্রধানমন্ত্রিত্ব বেশিদিন টেকেনি। ছবি: গেটি/ ভায়া দ্য গার্ডিয়ান
আন্তর্জাতিক

অশাসনযোগ্য দেশ? কেন বারবার বদলাচ্ছে ব্রিটেনের প্রধানমন্ত্রী?

3
এআই দিয়ে তৈরি প্রতীকী ছবি
বাংলাদেশ

বোয়িং চুক্তির পর বিমানকে ১৪টির বদলে ১০ উড়োজাহাজ কেনার প্রস্তাব এয়ারবাসের

4
ছবি: সৌজন্যেপ্রাপ্ত
বাংলাদেশ

বাংলাদেশ থেকে ৬,০০০ চালক নেবে দুবাই ট্যাক্সি কোম্পানি; অভিবাসন ব্যয় ১ লাখ করার আহ্বান প্রতিমন্ত্রীর

5
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

প্রায় ৬০০ ড্রোন দিয়ে মস্কো ও আশপাশে ইউক্রেনের বিশাল হামলা; ভারতীয়সহ নিহত ৪

6
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

হামের টিকা বেসরকারি খাতে স্থানান্তর: ড. ইউনূসসহ ২৪ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে রিট

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net