Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
May 21, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, MAY 21, 2026
উপসাগরীয় দেশগুলোর জন্য পানি শোধনাগার কেন এত গুরুত্বপূর্ণ?

আন্তর্জাতিক

আল জাজিরা
08 March, 2026, 02:20 pm
Last modified: 08 March, 2026, 02:29 pm

Related News

  • জ্বালানি সংকট অব্যাহত: ভারতে প্রতিদিন এলপিজি’র ঘাটতি ৪ লাখ ব্যারেল
  • তেহরানের সর্বশেষ শান্তি প্রস্তাবে যুক্তরাষ্ট্রের প্রতিক্রিয়া পর্যালোচনা করছে ইরান: ইসমাইল বাঘাই
  • এবার বৈশ্বিক অর্থনীতির পূর্বাভাস কমাল জাতিসংঘও, দায় মধ্যপ্রাচ্য সংকটেরই
  • যুদ্ধের শুরুতেই আহমাদিনেজাদকে ইরানের ক্ষমতায় বসাতে চেয়েছিল যুক্তরাষ্ট্র-ইসরায়েল
  • ইরান চুক্তি নিয়ে ট্রাম্প-ভ্যান্সের ইতিবাচক বার্তা, হরমুজ পার হলো চীনের তেলবাহী ট্যাংকার

উপসাগরীয় দেশগুলোর জন্য পানি শোধনাগার কেন এত গুরুত্বপূর্ণ?

আল জাজিরা
08 March, 2026, 02:20 pm
Last modified: 08 March, 2026, 02:29 pm
বাহরাইনের মোহারাক পানি শোধন কেন্দ্র। ছবি: সংগৃহীত

বাহরাইনের ওপর ইরানের ড্রোন হামলায় দেশটির একটি পানি শোধনাগার (ডিস্যালিনেশন প্ল্যান্ট) ক্ষতিগ্রস্ত হয়েছে। নয় দিনের এই যুদ্ধে এই প্রথম কোনো আরব দেশ তাদের পানি শোধনাগারে ইরানের হামলার কথা জানাল। এর আগে ইরানের পক্ষ থেকেও অভিযোগ করা হয়েছিল যে, যুক্তরাষ্ট্র দেশটির দক্ষিণাঞ্চলীয় দ্বীপ কেশমে একটি পানি শোধনাগারে হামলা চালিয়েছে। মরুবেষ্টিত পারস্য উপসাগরীয় দেশগুলোর জন্য এই শোধন কেন্দ্রগুলো কেন এত গুরুত্বপূর্ণ, তা উঠে এসেছে ওয়াশিংটন ডিসি ভিত্তিক গবেষণা সংস্থা 'আরব সেন্টার'-এর সাম্প্রতিক এক প্রতিবেদনে।

উপসাগরীয় দেশগুলোতে প্রাকৃতিক স্বাদু পানির উৎস অত্যন্ত সীমিত। ফলে এই অঞ্চলের মানুষের সুপেয় পানির চাহিদা মেটাতে সমুদ্রের লোনা পানি শোধনের ওপর ব্যাপকভাবে নির্ভর করতে হয়। এই প্রক্রিয়াটি অত্যন্ত ব্যয়বহুল এবং জ্বালানিনির্ভর হলেও জীবনধারণের জন্য এর কোনো বিকল্প নেই দেশগুলোর কাছে।

গবেষণা সংস্থা আরব সেন্টারের তথ্য অনুযায়ী, গালফ কো-অপারেশন কাউন্সিল (জিসিসি) ভুক্ত দেশগুলো বিশ্বের মোট পানি শোধন সক্ষমতার প্রায় ৬০ শতাংশ নিয়ন্ত্রণ করে। এই অঞ্চলের ৪০০টিরও বেশি শোধন কেন্দ্র থেকে বিশ্বের মোট শোধনকৃত পানির ৪০ শতাংশ উৎপাদিত হয়। জিসিসি ভুক্ত দেশগুলোর বিশাল জনসংখ্যা তাদের দৈনন্দিন পানির চাহিদার জন্য প্রায় সম্পূর্ণভাবে এই প্ল্যান্টগুলোর ওপর নির্ভরশীল।

পরিসংখ্যান বলছে, কুয়েতের মোট সুপেয় পানির ৯০ শতাংশই আসে এই শোধন কেন্দ্রগুলো থেকে। এছাড়া ওমানে ৮৬ শতাংশ, সৌদি আরবে ৭০ শতাংশ এবং সংযুক্ত আরব আমিরাতে ৪২ শতাংশ সুপেয় পানি সমুদ্রের লোনা পানি শোধনের মাধ্যমে সংগ্রহ করা হয়।

একক দেশ হিসেবে বিশ্বের সবচেয়ে বেশি শোধনকৃত পানি উৎপাদন করে সৌদি আরব। ২০২৫ সালের মধ্যে দেশটির উৎপাদন ক্ষমতা দৈনিক ৮৫ লাখ ঘনমিটারে (৩০০ মিলিয়ন কিউবিক ফুট) পৌঁছানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এই লক্ষ্য অর্জনে এবং নতুন নতুন প্রকল্প বাস্তবায়নে দেশটি ইতিমধ্যে ৮০ বিলিয়ন ডলার বিনিয়োগ করেছে।

বিশেষজ্ঞদের মতে, এই শোধন কেন্দ্রগুলো উপসাগরীয় দেশগুলোর 'লাইফলাইন' বা জীবনরেখা। ফলে যুদ্ধের ডামাডোলে এসব গুরুত্বপূর্ণ বেসামরিক স্থাপনায় হামলা পুরো অঞ্চলের জন্য ভয়াবহ মানবিক বিপর্যয় ডেকে আনতে পারে।
 
Related Topics

টপ নিউজ

বাহরাইন / ইরান যুদ্ধ / পানি শোধনাগার

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ ২০২৪ সালে তেহরানে অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হিসেবে নিবন্ধন করছেন। ছবি: আরাশ খামোশি/পোলারিস, দ্য নিউ ইয়র্ক টাইমস
    যুদ্ধের শুরুতেই আহমাদিনেজাদকে ইরানের ক্ষমতায় বসাতে চেয়েছিল যুক্তরাষ্ট্র-ইসরায়েল
  • ছবি: টিবিএস
    পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যা: ঘাতক সোহেলের স্বীকারোক্তি, স্ত্রী কারাগারে
  • নিহত রামিসার পিতা। ছবি: ভিডিও থেকে সংগৃহীত
    আমি বিচার চাই না, আপনাদের বিচার করার কোনো রেকর্ড নেই: পল্লবীতে হত্যার শিকার রামিসার বাবা
  • ছবি: টিবিএস
    হামের টিকার সংকট নিয়ে ২০২৪ সাল থেকে ১০ বার সরকারকে সতর্ক করা হয়েছিল: ইউনিসেফ
  • নিহত সেনা কর্মকর্তা মো. তানজিম ছারোয়ার। ছবি: সংগৃহীত
    কক্সবাজারে সেনা কর্মকর্তা তানজিম হত্যা: ৪ জনের মৃত্যুদণ্ড, ৯ জনের যাবজ্জীবন
  • আমীর খসরু মাহমুদ চৌধুরী। ফাইল ছবি: বাসস
    জেপি মরগানসহ বড় বড় ফান্ড ম্যানেজাররা বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী: অর্থমন্ত্রী

Related News

  • জ্বালানি সংকট অব্যাহত: ভারতে প্রতিদিন এলপিজি’র ঘাটতি ৪ লাখ ব্যারেল
  • তেহরানের সর্বশেষ শান্তি প্রস্তাবে যুক্তরাষ্ট্রের প্রতিক্রিয়া পর্যালোচনা করছে ইরান: ইসমাইল বাঘাই
  • এবার বৈশ্বিক অর্থনীতির পূর্বাভাস কমাল জাতিসংঘও, দায় মধ্যপ্রাচ্য সংকটেরই
  • যুদ্ধের শুরুতেই আহমাদিনেজাদকে ইরানের ক্ষমতায় বসাতে চেয়েছিল যুক্তরাষ্ট্র-ইসরায়েল
  • ইরান চুক্তি নিয়ে ট্রাম্প-ভ্যান্সের ইতিবাচক বার্তা, হরমুজ পার হলো চীনের তেলবাহী ট্যাংকার

Most Read

1
ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ ২০২৪ সালে তেহরানে অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হিসেবে নিবন্ধন করছেন। ছবি: আরাশ খামোশি/পোলারিস, দ্য নিউ ইয়র্ক টাইমস
আন্তর্জাতিক

যুদ্ধের শুরুতেই আহমাদিনেজাদকে ইরানের ক্ষমতায় বসাতে চেয়েছিল যুক্তরাষ্ট্র-ইসরায়েল

2
ছবি: টিবিএস
বাংলাদেশ

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যা: ঘাতক সোহেলের স্বীকারোক্তি, স্ত্রী কারাগারে

3
নিহত রামিসার পিতা। ছবি: ভিডিও থেকে সংগৃহীত
বাংলাদেশ

আমি বিচার চাই না, আপনাদের বিচার করার কোনো রেকর্ড নেই: পল্লবীতে হত্যার শিকার রামিসার বাবা

4
ছবি: টিবিএস
বাংলাদেশ

হামের টিকার সংকট নিয়ে ২০২৪ সাল থেকে ১০ বার সরকারকে সতর্ক করা হয়েছিল: ইউনিসেফ

5
নিহত সেনা কর্মকর্তা মো. তানজিম ছারোয়ার। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

কক্সবাজারে সেনা কর্মকর্তা তানজিম হত্যা: ৪ জনের মৃত্যুদণ্ড, ৯ জনের যাবজ্জীবন

6
আমীর খসরু মাহমুদ চৌধুরী। ফাইল ছবি: বাসস
বাংলাদেশ

জেপি মরগানসহ বড় বড় ফান্ড ম্যানেজাররা বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী: অর্থমন্ত্রী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net