Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
October 10, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, OCTOBER 10, 2026
ড্রোন হামলায় সৌদির বৃহৎ তেল শোধনাগারসহ কুর্দি ও ইসরায়েলি গ্যাস ক্ষেত্র বন্ধ ঘোষণা

আন্তর্জাতিক

রয়টার্স 
02 March, 2026, 04:45 pm
Last modified: 02 March, 2026, 05:54 pm

Related News

  • প্রধানমন্ত্রীর জাপান সফরে গুরুত্ব পাবে অর্থনৈতিক অংশীদারিত্ব ও বিনিয়োগ: হুমায়ুন কবির
  • সৌদি আরবে হুতিদের হামলায় বাংলাদেশের নিন্দা
  • আদাবরে ময়লার ব্যবসা নিয়ে দ্বন্দ, প্রতিপক্ষের হামলায় আহত বিএনপি নেতা
  • রিয়াদ বিমানবন্দরে হুথিদের হামলা: পাইলটসহ তিনজন নিহত, ৩৩০-এর বেশি ফ্লাইট বাতিল
  • রিয়াদ বিমানবন্দরে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা: সৌদি যাত্রীবাহী উড়োজাহাজ ধ্বংস, ফ্লাইট স্থগিত

ড্রোন হামলায় সৌদির বৃহৎ তেল শোধনাগারসহ কুর্দি ও ইসরায়েলি গ্যাস ক্ষেত্র বন্ধ ঘোষণা

সংবাদ সংস্থাগুলোর তথ্যমতে, মধ্যপ্রাচ্যে গত তিন দিন ধরে চলা সংঘাতের জেরে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
রয়টার্স 
02 March, 2026, 04:45 pm
Last modified: 02 March, 2026, 05:54 pm
আরামকোর ‘রাস তানুরা’ শোধনাগার। ছবি: রয়টার্স

মধ্যপ্রাচ্যে ভূ-রাজনৈতিক উত্তেজনা ও পাল্টাপাল্টি হামলার জেরে সৌদি আরবের বৃহত্তম অভ্যন্তরীণ তেল শোধনাগার আরামকোর 'রাস তানুরা' বন্ধ ঘোষণা করা হয়েছে। সোমবার (২ মার্চ) একটি ড্রোন হামলার পর সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে এই সিদ্ধান্ত নেওয়া হয়। 

একই সঙ্গে ইরাকি কুর্দিস্তান ও ইসরায়েলের বড় বড় তেল ও গ্যাস ক্ষেত্রগুলোর উৎপাদনও বন্ধ হয়ে গেছে। এতে বিশ্ববাজারে জ্বালানি সরবরাহে বড় ধরনের বিঘ্ন ঘটার আশঙ্কা তৈরি হয়েছে।

সংবাদ সংস্থাগুলোর তথ্যমতে, মধ্যপ্রাচ্যে গত তিন দিন ধরে চলা সংঘাতের জেরে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলা এবং ইরানের পাল্টা প্রতিশোধমূলক পদক্ষেপের কারণে পুরো অঞ্চলের জ্বালানি অবকাঠামো হুমকির মুখে পড়েছে। এর ফলে ইরাকি কুর্দিস্তানের অধিকাংশ তেল উৎপাদন স্থগিত করা হয়েছে এবং ইসরায়েলের প্রধান গ্যাস ক্ষেত্রগুলো থেকে মিশরে রপ্তানি বন্ধ হয়ে গেছে।

সৌদি আরবের পরিস্থিতি

সৌদি আরবের রাষ্ট্রীয় তেল কোম্পানি আরামকোর 'রাস তানুরা' শোধনাগারটি দৈনিক ৫ লাখ ৫০ হাজার ব্যারেল তেল শোধন করতে সক্ষম। এটি কেবল দেশের বৃহত্তম শোধনাগারই নয়, সৌদি অপরিশোধিত তেল রপ্তানির অন্যতম প্রধান টার্মিনাল।

সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র আল আরাবিয়া টিভিকে জানান, স্থাপনাটি লক্ষ্য করে আসা দুটি ড্রোন প্রতিহত করা হয়েছে। তবে ড্রোনের ধ্বংসাবশেষ থেকে সীমিত আকারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

সৌদি জ্বালানি মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এসপিএ-কে জানিয়েছেন, স্থানীয় বাজারে জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে বিকল্প ব্যবস্থা নেওয়া হয়েছে। তবে পারস্য উপসাগরের হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল প্রায় বন্ধ হয়ে যাওয়ায় বৈশ্বিক সরবরাহ নিয়ে উদ্বেগ বাড়ছে। সোমবার আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুড তেলের দাম ১০ শতাংশ বেড়ে ব্যারেল প্রতি ৮২ ডলার ছাড়িয়ে গেছে।

বন্ধ কুর্দিস্তান ও ইসরায়েলের তেল-গ্যাস ক্ষেত্র

ইরাকি কুর্দিস্তান থেকে ফেব্রুয়ারিতেও দৈনিক ২ লাখ ব্যারেল তেল তুরস্কের জেহান বন্দরে পাঠানো হতো। বর্তমানে ডিএনও, গালফ কিস্টোন পেট্রোলিয়াম, দানা গ্যাস এবং এইচকেএন এনার্জির মতো প্রতিষ্ঠানগুলো তাদের উৎপাদন কার্যক্রম স্থগিত করেছে। যদিও এখন পর্যন্ত সেখানে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

অন্যদিকে, ভূমধ্যসাগরে ইসরায়েলের শেভরন পরিচালিত বিশাল 'লেভিয়াথান' গ্যাসক্ষেত্রটি শনিবার থেকে বন্ধ রাখা হয়েছে। এছাড়া এনার্জিয়ান কোম্পানিও তাদের উৎপাদন কার্যক্রম স্থগিত করেছে। এর ফলে মিশরে ইসরায়েলি গ্যাস সরবরাহ মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।
 
Related Topics

টপ নিউজ

সৌদি আরব / সৌদি আরামকো / তেল / গ্যাসক্ষেত্র / ইরান / হামলা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • রিয়াদের কিং খালিদ বিমানবন্দরে হুথিদের ক্ষোপণাস্ত্র হমলার পর বিধ্বস্ত বিমানের আগুন নিয়ন্ত্রণে কাজ করছে দমকলকর্মীরা। ছবি: সংগৃহীত
    রিয়াদ বিমানবন্দরে হুথিদের হামলা: পাইলটসহ তিনজন নিহত, ৩৩০-এর বেশি ফ্লাইট বাতিল
  • ছবি: সংগৃহীত
    ‘ডিআইজি’ পরিচয়ে বিমানবন্দরের লাউঞ্জ ব্যবহার: অতিরিক্ত ডিআইজি বরখাস্ত
  • গত তিন মাসে সরকারি ডাক বিভাগের স্পিড পোস্ট সেবায় প্রায় ৬০০ টন পণ্য পরিবহন করা হয়েছে। ছবি: মেহেদী হাসান
    চিঠির দিন শেষ, ডাক বিভাগেই এখন স্বল্প খরচে পাঠানো যাচ্ছে ঘরের আসবাব: ৩ মাসে পরিবহন করেছে ৬০০ টন পণ্য
  • সিএনজি অটোরিকশা চালক সুমন। কোলাজ: টিবিএস
    কুমিল্লায় স্কুলছাত্রী হত্যার ঘটনায় সিএনজি অটোরিকশা চালক চট্টগ্রাম থেকে গ্রেপ্তার
  • নাভানেথেম নাভি পিল্লাই ও ডোনাল্ড ট্রাম্প। ইলাস্ট্রেশন: টিবিএস
    ‘আপনারা আরও হাততালি দিলে পুরস্কারটা ট্রাম্পের সঙ্গে ভাগ করে নিতে পারি’: শান্তিতে নোবেল জয়ের পর ট্রাম্পকে খোঁচা পিল্লাইয়ের
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    সিলেটে টিকিটের সঙ্গে এনআইডি না মিললে ট্রেনে ভ্রমণ বন্ধ, ১২ অক্টোবর থেকে কঠোর নজরদারির নির্দেশ ডিসির

Related News

  • প্রধানমন্ত্রীর জাপান সফরে গুরুত্ব পাবে অর্থনৈতিক অংশীদারিত্ব ও বিনিয়োগ: হুমায়ুন কবির
  • সৌদি আরবে হুতিদের হামলায় বাংলাদেশের নিন্দা
  • আদাবরে ময়লার ব্যবসা নিয়ে দ্বন্দ, প্রতিপক্ষের হামলায় আহত বিএনপি নেতা
  • রিয়াদ বিমানবন্দরে হুথিদের হামলা: পাইলটসহ তিনজন নিহত, ৩৩০-এর বেশি ফ্লাইট বাতিল
  • রিয়াদ বিমানবন্দরে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা: সৌদি যাত্রীবাহী উড়োজাহাজ ধ্বংস, ফ্লাইট স্থগিত

Most Read

1
রিয়াদের কিং খালিদ বিমানবন্দরে হুথিদের ক্ষোপণাস্ত্র হমলার পর বিধ্বস্ত বিমানের আগুন নিয়ন্ত্রণে কাজ করছে দমকলকর্মীরা। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

রিয়াদ বিমানবন্দরে হুথিদের হামলা: পাইলটসহ তিনজন নিহত, ৩৩০-এর বেশি ফ্লাইট বাতিল

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

‘ডিআইজি’ পরিচয়ে বিমানবন্দরের লাউঞ্জ ব্যবহার: অতিরিক্ত ডিআইজি বরখাস্ত

3
গত তিন মাসে সরকারি ডাক বিভাগের স্পিড পোস্ট সেবায় প্রায় ৬০০ টন পণ্য পরিবহন করা হয়েছে। ছবি: মেহেদী হাসান
ফিচার

চিঠির দিন শেষ, ডাক বিভাগেই এখন স্বল্প খরচে পাঠানো যাচ্ছে ঘরের আসবাব: ৩ মাসে পরিবহন করেছে ৬০০ টন পণ্য

4
সিএনজি অটোরিকশা চালক সুমন। কোলাজ: টিবিএস
বাংলাদেশ

কুমিল্লায় স্কুলছাত্রী হত্যার ঘটনায় সিএনজি অটোরিকশা চালক চট্টগ্রাম থেকে গ্রেপ্তার

5
নাভানেথেম নাভি পিল্লাই ও ডোনাল্ড ট্রাম্প। ইলাস্ট্রেশন: টিবিএস
আন্তর্জাতিক

‘আপনারা আরও হাততালি দিলে পুরস্কারটা ট্রাম্পের সঙ্গে ভাগ করে নিতে পারি’: শান্তিতে নোবেল জয়ের পর ট্রাম্পকে খোঁচা পিল্লাইয়ের

6
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সিলেটে টিকিটের সঙ্গে এনআইডি না মিললে ট্রেনে ভ্রমণ বন্ধ, ১২ অক্টোবর থেকে কঠোর নজরদারির নির্দেশ ডিসির

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net