Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
April 30, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, APRIL 30, 2026
অধিকাংশ আমেরিকানের মতে, বয়স বাড়ার সাথে খামখেয়ালি হয়ে উঠছেন ট্রাম্প: জরিপ

আন্তর্জাতিক

রয়টার্স
25 February, 2026, 10:20 am
Last modified: 25 February, 2026, 10:28 am

Related News

  • ট্রাম্পের অবরোধ দীর্ঘায়িত করার খবরে ১২০ ডলার ছাড়াল তেলের দাম
  • ইরান যুদ্ধের প্রভাবে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি: ট্রাম্পের জনপ্রিয়তায় রেকর্ড ধস
  • জার্মানি থেকে সেনা কমানোর বিষয় ‘পর্যালোচনা’ করছে যুক্তরাষ্ট্র: ট্রাম্প
  • ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, পারমাণবিক চুক্তি না হওয়া পর্যন্ত নৌ-অবরোধ বহালের ঘোষণা ট্রাম্পের
  • ইনস্টাগ্রামে ট্রাম্পকে হত্যার হুমকির অভিযোগ, আদালতে আত্মসমর্পণ সাবেক এফবিআই প্রধানের

অধিকাংশ আমেরিকানের মতে, বয়স বাড়ার সাথে খামখেয়ালি হয়ে উঠছেন ট্রাম্প: জরিপ

৭৯ বছর বয়সী ট্রাম্পের কংগ্রেসে বার্ষিক ‘স্টেট অব দ্য ইউনিয়ন’ ভাষণ দেওয়ার ঠিক আগের দিন (গত সোমবার) ছয় দিনব্যাপী জরিপটি শেষ হয়। জরিপে ৬১ শতাংশ অংশগ্রহণকারী বলেছেন, ট্রাম্প ‘বয়সের সঙ্গে সঙ্গে খামখেয়ালি হয়ে উঠেছেন’।
রয়টার্স
25 February, 2026, 10:20 am
Last modified: 25 February, 2026, 10:28 am
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি:রয়টার্স

বার্তা সংস্থা রয়টার্সের এক নতুন জরিপে দেখা গেছে, প্রতি দশজন আমেরিকানের মধ্যে ছয়জন মনে করেন, বয়স বাড়ার সঙ্গে সঙ্গে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প খামখেয়ালি হয়ে উঠেছেন। এমনকি তার নিজ দল রিপাবলিকান পার্টির মধ্যেও অনেকেই একই মত প্রকাশ করেছেন।

৭৯ বছর বয়সী ট্রাম্পের কংগ্রেসে বার্ষিক 'স্টেট অব দ্য ইউনিয়ন' ভাষণ দেওয়ার ঠিক আগের দিন (গত সোমবার) ছয় দিনব্যাপী জরিপটি শেষ হয়। এক মাস ধরে তিনি আইনপ্রণেতা ও বিচারকদের প্রতি রাগ দেখাচ্ছেন।

জরিপে ৬১ শতাংশ অংশগ্রহণকারী বলেছেন, ট্রাম্প 'বয়সের সঙ্গে সঙ্গে খামখেয়ালি হয়ে উঠেছেন'। ডেমোক্র্যাটদের মধ্যে ৮৯ শতাংশ, রিপাবলিকানদের ৩০ শতাংশ এবং স্বতন্ত্র ভোটারদের ৬৪ শতাংশ একই মত দিয়েছেন।

হোয়াইট হাউসের মুখপাত্র ডেভিস ইঙ্গল এই জরিপকে 'ভুয়া ও মরিয়া আখ্যান' হিসেবে অভিহিত করেছেন। তিনি বলেন, 'ট্রাম্পের তীক্ষ্ণতা, অতুলনীয় শক্তি ও জনসম্পৃক্ততা তাকে জো বাইডেনের থেকে আলাদা করেছে।'

সাম্প্রতিক মাসগুলোতে ট্রাম্পের জনপ্রিয়তা খুব বেশি পরিবর্তিত হয়নি। সর্বশেষ জরিপে ৪০ শতাংশ উত্তরদাতা তার কর্মকাণ্ডের অনুমোদন দিয়েছেন। যদিও তিনি মেয়াদ শুরুতে ৪৭ শতাংশ রেটিং নিয়ে ছিলেন, এপ্রিল থেকে জনপ্রিয়তা এক বা দুই পয়েন্টের মধ্যে ওঠানামা করছে।

যুক্তরাষ্ট্রে বয়স্ক নেতৃত্ব

অধিকাংশ আমেরিকান মনে করেন, দেশের রাজনৈতিক নেতৃত্ব সাধারণত বেশি বয়স্ক। জরিপে ৭৯ শতাংশ অংশগ্রহণকারী একমত হয়েছেন যে, 'ওয়াশিংটন ডিসির নির্বাচিত কর্মকর্তারা অধিকাংশ আমেরিকানের প্রতিনিধিত্ব করার জন্য বেশি বয়স্ক।' মার্কিন সিনেটের গড় বয়স প্রায় ৬৪ এবং প্রতিনিধি পরিষদের ৫৮।

ডেমোক্র্যাটিক ভোটাররা অপেক্ষাকৃত তরুণ রাজনীতিবিদদের পক্ষে বেশি মত দিয়েছেন। ৫৮ শতাংশ বলেছেন, ৭৫ বছর বয়সী শীর্ষ ডেমোক্র্যাট সিনেটর চাক শুমার সরকারের কাজ করার জন্য বেশি বয়স্ক।

২০২৫ সালের জানুয়ারিতে ৭৮ বছর বয়সে ট্রাম্প ক্ষমতায় ফেরেন এবং অভিষেকের দিনে ইতিহাসের সবচেয়ে বয়স্ক প্রেসিডেন্ট হন। এরপর থেকে তিনি নতুন নীতি ও প্রস্তাবনা দ্রুত পেশ করেছেন। ডজনখানেক দেশের আমদানিতে শুল্ক আরোপ এবং অবৈধ অভিবাসন দমনে মুখোশধারী ফেডারেল এজেন্ট মোতায়েনের মতো পদক্ষেপ নিয়েছেন।

জনসমক্ষে তিনি প্রায়ই রাগী সুরে কথা বলেন। গত সপ্তাহে রক্ষণশীল সুপ্রিম কোর্ট তার অনেক শুল্ককে অবৈধ ঘোষণা করলে তিনি বলেন, তিনি 'পুরোপুরি লজ্জিত।' পরে ভিন্ন আইনি ক্ষমতার মাধ্যমে নতুন একগুচ্ছ শুল্ক পুনর্বহাল করেন। নভেম্বর মাসে তিনি ডেমোক্র্যাটিক আইনপ্রণেতাদের তীব্র সমালোচনা করেন এবং তাদের বিশ্বাসঘাতক বলেও অভিহিত করেন।

বয়স ও মানসিক সক্ষমতা

ট্রাম্পের ২০২৪ সালের নির্বাচনে জেতার অন্যতম কারণ ছিল বাইডেনকে বয়সের কারণে দুর্বল মনে করা। বাইডেন ৮২ বছর বয়সে মেয়াদ শেষ করেন। ট্রাম্প জুনে ৮০ বছর বয়সে পৌঁছাবেন।

ফেব্রুয়ারির জরিপে মাত্র ৪৫ শতাংশ উত্তরদাতা ট্রাম্পকে 'মানসিকভাবে তীক্ষ্ণ ও চ্যালেঞ্জ মোকাবিলায় সক্ষম' মনে করেছেন। ২০২৩ সালের সেপ্টেম্বরে এই হার ছিল ৫৪ শতাংশ।

রিপাবলিকানরা এখনও ট্রাম্পকে তীক্ষ্ণ মনে করেন। সর্বশেষ জরিপে ৮১ শতাংশ রিপাবলিকান নেতার বিষয়ে ইতিবাচক মত দিয়েছেন। ডেমোক্র্যাটদের মধ্যে ট্রাম্পের চ্যালেঞ্জ মোকাবিলার সক্ষমতার ধারণা ২৯ শতাংশ থেকে কমে ১৯ শতাংশে নেমেছে। স্বতন্ত্র ভোটারদের মধ্যে আস্থা ৫৩ শতাংশ থেকে কমে ৩৬ শতাংশে দাঁড়িয়েছে।

উল্লেখ্য, রয়টার্সের এই অনলাইন জরিপে ৪,৬৩৮ জন প্রাপ্তবয়স্ক আমেরিকান অংশগ্রহণ করেছেন। ভুলের মাত্রা (মার্জিন অফ এরর) দুই শতাংশ পয়েন্ট।

Related Topics

টপ নিউজ

ট্রাম্প / বয়স বৃদ্ধি / জরিপ / খামখেয়ালি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: রয়টার্স
    ডলার বর্জন ও ভূ-রাজনৈতিক মেরুকরণ: স্বর্ণের দাম ৮ হাজার ডলারে ওঠার পূর্বাভাস
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    ১.৬ বিলিয়ন ডলারের কঠিন শর্তের ঋণ অনুমোদন দিল সরকার
  • ওভাল অফিসে ট্রাম্পের দুই পাশে জেডি ভ্যান্স ও পিট হেগসেথকে দেখা যাচ্ছে। ছবি: এএফপি
    জেডি ভ্যান্সের শঙ্কা, ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পকে বিভ্রান্ত করছেন হেগসেথ
  • কলম্বিয়ায় পাবলো এসকোবারের ‘কোকেন জলহস্তী’। ছবি: এপি
    পাবলো এসকোবারের জলহস্তী মারতে চায় কলম্বিয়া, ভারতে এনে বাঁচাতে চান অনন্ত আম্বানি
  • বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। ফাইল ছবি: ইউএনবি
    ট্যাক্সে সুবিধা দিতে পারব না, তবে ব্যবসায়ের সব বাধা সরিয়ে দেব: অর্থমন্ত্রী
  • ইলন মাস্ক। ছবি: রয়টার্স
    ওপেনএআই আমার আইডিয়া, লুট হওয়ার আগে এটি চ্যারিটি ছিল: আদালতে ইলন মাস্ক

Related News

  • ট্রাম্পের অবরোধ দীর্ঘায়িত করার খবরে ১২০ ডলার ছাড়াল তেলের দাম
  • ইরান যুদ্ধের প্রভাবে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি: ট্রাম্পের জনপ্রিয়তায় রেকর্ড ধস
  • জার্মানি থেকে সেনা কমানোর বিষয় ‘পর্যালোচনা’ করছে যুক্তরাষ্ট্র: ট্রাম্প
  • ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, পারমাণবিক চুক্তি না হওয়া পর্যন্ত নৌ-অবরোধ বহালের ঘোষণা ট্রাম্পের
  • ইনস্টাগ্রামে ট্রাম্পকে হত্যার হুমকির অভিযোগ, আদালতে আত্মসমর্পণ সাবেক এফবিআই প্রধানের

Most Read

1
প্রতীকী ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ডলার বর্জন ও ভূ-রাজনৈতিক মেরুকরণ: স্বর্ণের দাম ৮ হাজার ডলারে ওঠার পূর্বাভাস

2
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

১.৬ বিলিয়ন ডলারের কঠিন শর্তের ঋণ অনুমোদন দিল সরকার

3
ওভাল অফিসে ট্রাম্পের দুই পাশে জেডি ভ্যান্স ও পিট হেগসেথকে দেখা যাচ্ছে। ছবি: এএফপি
আন্তর্জাতিক

জেডি ভ্যান্সের শঙ্কা, ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পকে বিভ্রান্ত করছেন হেগসেথ

4
কলম্বিয়ায় পাবলো এসকোবারের ‘কোকেন জলহস্তী’। ছবি: এপি
আন্তর্জাতিক

পাবলো এসকোবারের জলহস্তী মারতে চায় কলম্বিয়া, ভারতে এনে বাঁচাতে চান অনন্ত আম্বানি

5
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। ফাইল ছবি: ইউএনবি
বাংলাদেশ

ট্যাক্সে সুবিধা দিতে পারব না, তবে ব্যবসায়ের সব বাধা সরিয়ে দেব: অর্থমন্ত্রী

6
ইলন মাস্ক। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ওপেনএআই আমার আইডিয়া, লুট হওয়ার আগে এটি চ্যারিটি ছিল: আদালতে ইলন মাস্ক

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net