Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
August 14, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, AUGUST 14, 2026
ওড়িশায় ‘বাংলাদেশি’ সন্দেহে মুর্শিদাবাদের শ্রমিককে পিটিয়ে হত্যার অভিযোগ

আন্তর্জাতিক

দ্য হিন্দু
25 December, 2025, 06:15 pm
Last modified: 25 December, 2025, 06:40 pm

Related News

  • নারায়ণগঞ্জে মাদক সেবনে বাধা দেওয়ায় যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ, আটক ১
  • ১০ টাকা চাঁদা না দেওয়ায় সোনারগাঁয়ে অটোচালককে পিটিয়ে হত্যার অভিযোগ; প্রতিবাদে সড়ক অবরোধ
  • মুন্সীগঞ্জে চুরির অভিযোগে দুইজনকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ৩
  • বসুন্ধরায় গাড়ির সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ: আইনজীবীকে পিটিয়ে হত্যা
  • ‘বাংলাদেশি’ সন্দেহে ভারতের কেরালায় হিন্দু শ্রমিককে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ৫

ওড়িশায় ‘বাংলাদেশি’ সন্দেহে মুর্শিদাবাদের শ্রমিককে পিটিয়ে হত্যার অভিযোগ

ওড়িশা পুলিশ দাবি করেছে, এই হত্যাকাণ্ডটি ‘হঠাৎ উসকানি’ থেকে সৃষ্টি হয়েছে। তবে সম্বলপুরে ওই শ্রমিকদের নিয়োগকারী ঠিকাদার জানান, দুর্বৃত্তরা শ্রমিকদের ‘বাংলাদেশি’ বলে সম্বোধন করে এবং তাদের নাগরিকত্বের প্রমাণ হিসেবে আধার কার্ড দেখতে চায়।
দ্য হিন্দু
25 December, 2025, 06:15 pm
Last modified: 25 December, 2025, 06:40 pm
প্রতীকী ছবি: সংগৃহীত

ভারতের ওড়িশা রাজ্যের সম্বলপুর শহরে গত বুধবার (২৪ ডিসেম্বর) সন্ধ্যায় একদল দুর্বৃত্তের হামলায় পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার এক নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন। এ সময় আরও দুই শ্রমিক আহত হন। এর আগে হামলাকারীরা তিন শ্রমিকের কাছে তাদের আধার কার্ড দেখতে চেয়েছিল বলে অভিযোগ উঠেছে।

ওড়িশা পুলিশ দাবি করেছে, এই হত্যাকাণ্ডটি 'হঠাৎ উসকানি' থেকে সৃষ্টি হয়েছে। তবে সম্বলপুরে ওই শ্রমিকদের নিয়োগকারী ঠিকাদার জানান, দুর্বৃত্তরা শ্রমিকদের 'বাংলাদেশি' বলে সম্বোধন করে এবং তাদের নাগরিকত্বের প্রমাণ হিসেবে আধার কার্ড দেখতে চায়। শ্রমিকরা যখন আধার কার্ড দেখানোর প্রস্তুতি নিচ্ছিলেন, ঠিক তখনই পেছন থেকে তাদের ওপর অতর্কিতে হামলা চালানো হয়।

ঘটনার বর্ণনা দিয়ে মুর্শিদাবাদের জঙ্গিপুর এলাকার শ্রম ঠিকাদার হক সাহেব বলেন, ''২০ বছর বয়সী জুয়েল রানা এবং ২০-এর কোঠায় থাকা আরও দুই শ্রমিক সন্ধ্যা ৭টার দিকে চা খেতে বাইরে গিয়েছিলেন। হঠাৎ চার-পাঁচজনের একটি দল এসে আমার শ্রমিকদের 'বাংলাদেশি' বলে ডাকতে শুরু করে। তারা নাগরিকত্বের প্রমাণ হিসেবে আধার কার্ড দেখতে চায়। আমার শ্রমিকরা যখন আধার কার্ড আনতে যাচ্ছিলেন, তখন দুর্বৃত্তরা লাঠি দিয়ে তাদের পেটাতে শুরু করে। জুয়েলের মাথায় গুরুতর আঘাত লাগে এবং হাসপাতালে নেওয়ার পথেই তিনি মারা যান।''

হক সাহেব আরও জানান, তারা গত ১৩ বছর ধরে সম্বলপুর এলাকায় শান্তিপূর্ণভাবে কাজ করছেন এবং এর আগে কখনও এমন সহিংসতার শিকার হননি।

গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে শহরের উত্তর রেঞ্জের পুলিশের আইজিপি হিমাংশু লাল বলেন, 'সম্বলপুরের আইন্থাপালি থানায় এই হত্যাকাণ্ডের মামলা করা হয়েছে এবং সব অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। আইন অনুযায়ী অধিকতর ফরেনসিক তদন্ত চলছে। হত্যাকাণ্ডটি আকস্মিক উসকানিজনিত ঘটনা। এটি কাউকে টার্গেট করে করা হামলা নয়।' হাসপাতালে চিকিৎসাধীন অন্য দুই শ্রমিকের অবস্থা স্থিতিশীল বলে জানানো হয়েছে।

থানার অতিরিক্ত পুলিশ সুপার শ্রীমন্ত বারিক ঘটনার ব্যাখ্যা দিয়ে বলেন, 'শ্রমিকদের সঙ্গে স্থানীয় একটি নির্দিষ্ট গোষ্ঠীর সখ্য ছিল। তারা প্রায়ই একসঙ্গে খাওয়া-দাওয়া করতেন। মদ্যপ অবস্থায় স্থানীয়রা বিড়ি চাইলে তাদের মধ্যে বিবাদ শুরু হয়। সেই আকস্মিক উসকানি থেকেই হামলার ঘটনা ঘটে। মাথায় আঘাতের কারণেই একজনের মৃত্যু হয়েছে।'

উল্লেখ্য, গত আগস্ট মাসে সম্বলপুরের পার্শ্ববর্তী ঝারসুগুডা জেলা পুলিশ অবৈধ অনুপ্রবেশের সন্দেহে ৪৪৪ জনকে আটক করেছিল। তবে পরে যাচাই-বাছাই শেষে দেখা যায়, তাদের অধিকাংশেই ছিলেন পশ্চিমবঙ্গের শ্রমিক।
 
Related Topics

টপ নিউজ

ওড়িশা রাজ্য / শ্রমিক আহত / পিটিয়ে হত্যা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    ১ নভেম্বর থেকে বাংলা কিউআরে ব্যক্তিপর্যায়ে টাকা পাঠানো যাবে; অ্যাপ তৈরির নির্দেশ কেন্দ্রীয় ব্যাংকের
  • মেট্রোরেল। ফাইল ছবি: মুমিত এম/টিবিএস
    উচ্চ দরপ্রস্তাব, দুর্বল প্রতিযোগিতায় মেট্রো লাইন-১ প্রকল্পে ব্যয় বাড়ছে ১৩০ শতাংশ
  • ছবি: সংগৃহীত
    যৌন নির্যাতনের অভিযোগ: তিন দশক ধরে যে বাংলাদেশি চিকিৎসককে খুঁজছে এফবিআই
  • ছবি: টিবিএস
    যাত্রার ২ বছরেই লাভজনক চট্টগ্রাম-কক্সবাজার রেলপথ, আরও এক জোড়া ট্রেন চালুর পরিকল্পনা
  •  একটি উচ্চগতির ট্রেন। ছবি: সংগৃহীত
    চীনা বুলেট ট্রেনের বিশ্ব রেকর্ড, ৫ সেকেন্ডেই গতি ০ থেকে ৮০০ কিমি 
  • ছবি: হোয়াইট হাউস
    ন্যাটো সম্মেলনের কাছে এক ব্যক্তিকে কাঁধে বহনযোগ্য ক্ষেপণাস্ত্রসহ দেখে গোপনে তুরস্ক ছাড়েন ট্রাম্প

Related News

  • নারায়ণগঞ্জে মাদক সেবনে বাধা দেওয়ায় যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ, আটক ১
  • ১০ টাকা চাঁদা না দেওয়ায় সোনারগাঁয়ে অটোচালককে পিটিয়ে হত্যার অভিযোগ; প্রতিবাদে সড়ক অবরোধ
  • মুন্সীগঞ্জে চুরির অভিযোগে দুইজনকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ৩
  • বসুন্ধরায় গাড়ির সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ: আইনজীবীকে পিটিয়ে হত্যা
  • ‘বাংলাদেশি’ সন্দেহে ভারতের কেরালায় হিন্দু শ্রমিককে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ৫

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

১ নভেম্বর থেকে বাংলা কিউআরে ব্যক্তিপর্যায়ে টাকা পাঠানো যাবে; অ্যাপ তৈরির নির্দেশ কেন্দ্রীয় ব্যাংকের

2
মেট্রোরেল। ফাইল ছবি: মুমিত এম/টিবিএস
বাংলাদেশ

উচ্চ দরপ্রস্তাব, দুর্বল প্রতিযোগিতায় মেট্রো লাইন-১ প্রকল্পে ব্যয় বাড়ছে ১৩০ শতাংশ

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

যৌন নির্যাতনের অভিযোগ: তিন দশক ধরে যে বাংলাদেশি চিকিৎসককে খুঁজছে এফবিআই

4
ছবি: টিবিএস
বাংলাদেশ

যাত্রার ২ বছরেই লাভজনক চট্টগ্রাম-কক্সবাজার রেলপথ, আরও এক জোড়া ট্রেন চালুর পরিকল্পনা

5
 একটি উচ্চগতির ট্রেন। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

চীনা বুলেট ট্রেনের বিশ্ব রেকর্ড, ৫ সেকেন্ডেই গতি ০ থেকে ৮০০ কিমি 

6
ছবি: হোয়াইট হাউস
আন্তর্জাতিক

ন্যাটো সম্মেলনের কাছে এক ব্যক্তিকে কাঁধে বহনযোগ্য ক্ষেপণাস্ত্রসহ দেখে গোপনে তুরস্ক ছাড়েন ট্রাম্প

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net